অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় ব্যষ্টিক অর্থনীতি ২১২৪০৯ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-
PPC, WHO, SAPTA, MRTS
২। খাজনা কি?
উঃ ভূমি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে অর্জিত আয়কে অর্থনৈতিক খাজনা বলে।
৩। ডাম্পিং কি?
উঃ দেশীয় বাজারে একটি দ্রব্য যে দামে বিক্রয় করা হয় তার তুলনায় বিদেশের বাজারে সেই দ্রব্য কম দামে বিক্রয় করার নীতিকে ডাম্পিং বলা হয়।
৪। শ্রম বাজার কি?
উঃ যে বাজারে শ্রমের মূল্য বা মজুরি নির্ধারণ, শ্রমিকের নিয়োগ এবং শ্রমের চাহিদা ও শ্রমের যোগান নিয়ে আলোচনা করা হয় তাকে শ্রম বাজার বলে।
৫। নিকৃষ্ট দ্রব্য কি?
উঃ যেসব দ্রব্যসামগ্রীর ক্ষেত্রে ভোক্তার আয় বাড়লে দ্রব্যের ক্রয় ক্ষমতা হ্রাস পায় এবং আয় কমলে ঐ দ্রব্যের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় তাকে নিকৃষ্ট দ্রব্য বলে।
৬। অর্থনৈতিক দক্ষতা কি?
উঃ জনগণের অসীম অভাব ও প্রয়োজন মেটানোর জন্য সীমিত সম্পদকে কতটা সর্বোত্তমভাবে ব্যবহার করা যায় তাকে অর্থনৈতিক দক্ষতা বলে।
৭। চাহিদা সূচি কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে, ‘তার তালিকাকে চাহিদা সূচি বলে।
৮। ইসলামি অর্থনীতি কি?
উঃ যে শাস্ত্র আলাহ প্রদত্ত এবং রাসূল (সা.) কর্তৃক প্রদর্শিত অর্থাৎ কুরআন এবং হাদিসের আলোকে ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভের লক্ষ্যে পরিচালিত এবং যাবতীয় অর্থনৈতিক কার্যকলাপ পর্যালোচনা করে তাকে ইসলামি অর্থনীতি বলে।
৯। উপযোগ কি?
উঃ কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে তাকে উপযোগ বলে।
১০। নিরপেক্ষ রেখা কি?
উঃ নিরপেক্ষ রেখা হল এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে দু’টি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। প্রতিটি সংমিশ্রণ থেকে প্রাপ্ত মোট উপযোগ ভোক্তার নিকট সমান বলে বিবেচিত হয়।
১১। উৎপাদন ব্যয় কি?
উঃ কোনো দ্রব্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের জন্য যে ব্যয় হয় তাকে উৎপাদন ব্যয় বলে ।
১২। একচেটিয়া ক্ষমতা কি?
উঃ কোন ব্যবসায়ী তার উৎপাদিত দ্রব্যের প্রান্তিক ব্যয় এর চেয়ে বেশি দাম ক্রেতাদের নিকট থেকে আদায় করার যে ক্ষমতা রাখে তাকে একচেটিয়া ক্ষমতা বলে ।
১৩। সুদ কি?
উঃ মূলধন ব্যবহারের জন্য তার মালিককে যে দাম দেওয়া হয় তাকে সুদ বলা হয় ।
১৪। আধুনিক অর্থনীতির জনক কে?
উঃ আধুনিক অর্থনীতির জনক পল. এ স্যামুয়েলসন ।
১৫। উৎপাদন সম্ভাবনা রেখা কি?
উঃ উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দু’টি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
১৬। এডাম স্মিথের রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ এডাম স্মিথের রচিত বিখ্যাত গ্রন্থখানির নাম an enquiry into the nature and causes of the wealth of nations .
১৭। সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে?
উঃ সম্পদের স্বল্পতা বা অপ্রতুলতাকে অর্থনীতিতে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে।
১৮। অর্থ বা মুদ্রা কি?
উঃ যে বস্ত্র বিনিময়ের মাধ্যম ও দেনাপাওনা মেটানোর উপায় হিসেবে সর্বজনগ্রাহ্য এবং মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে তাকে অর্থ বা মুদ্রা বলা হয়।
১৯। বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে?
উঃ মিশ্র অর্থনীতি ।
২০। বাজার অর্থনীতি কি?
উঃ কোন প্রকার সরকারি নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ ছাড়াই মুক্ত বাজার প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতির শক্তিসমূহ পরিচালিত হলে, তাকে মুক্ত বাজার বা বাজার অর্থনীতি বলে ।
২১। বাজার ভারসাম্য কি?
উঃ বাজার ভারসাম্য বলতে এমন একটি অবস্থা বা পরিবেশ বুঝায়, যেখানে কার্যকরি শক্তিসমূহ এমন ভাবে মিলিত হয়,যেন আর নড়াচড়া করার প্রবণতা থাকে না।
২২। চাহিদা অপেক্ষক কাকে বলে?
উঃ দ্রব্যের নিজের নাম, অন্যান্য সংশ্লিষ্ট দ্রব্যের দাম, ক্রেতার আয়, ক্রেতার রুচি, সময় প্রভৃতি চাহিদার উপর প্রভাবকারী বিষয়সমূহের সঙ্গে কোনো একটি দ্রব্যের চাহিদার নির্ভরশীলতার সম্পর্ককে চাহিদা অপেক্ষক বলে।
২৩। চাহিদা সংকোচন কি?
উঃ কোনো দ্রব্যের দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণে কমলে তাকে চাহিদার সংকোচন বলে।
২৪। পরিপূরক দ্রব্য কাকে বলে?
উঃ যখন কোন অভাব পূরণের জন্য দুটি দ্রব্য একই সাথে ব্যবহার করতে হয় এবং একটি ছাড়া অপরটি ব্যবহার করা যায় না তখন তাদেরকে পরিপূরক দ্রব্য বলে। যেমন- কালি ও কলম।
২৫। পরিবর্তক দ্রব্য কাকে বলে?
উঃ একটি দ্রব্যের পরিবর্তে যদি অন্য একটি দ্রব্য ব্যবহার করা যায় তবে সেই দ্রব্যকে পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে। যেমন- চা ও কফি।
২৬। চিনি ও চা কোন ধরনের দ্রব্য?
উঃ চিনি ও চা পরিপূরক দ্রব্য।
২৭। কালি ও কলম কি ধরনের দ্রব্য।
উঃ কালি ও কলম পরিপূরক দ্রব্য।
২৮। যোগান বাড়লে যোগান রেখার পরিবর্তন কোন দিকে হয়।
উঃ ডানদিকে উর্ধ্বগামী হবে।
২৯। যোগান সূচি কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে বিক্রেতা একটি দ্রব্যকে বিভিন্ন মূল্যে যে পরিমাণ বিক্রি করে তার তালিকাকে যোগান সূচি বলে ।
৩০। যোগান বিধিটি লিখ।
উঃ যে বিধির সাহায্যে দ্রব্যের দামের সাথে
উহার যোগানের ক্রিয়াগত সম্পর্ক প্রকাশ করা হয়। তাকে যোগান বিধি বলে ।
৩১। চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?
উঃ কোনো দ্রব্যের দাম পরিবর্তনের ফলে যে
হারে চাহিদার পরিবর্তন হয় তাকে চাহিদার
স্থিতিস্থাপকতা বলে ।
৩২। চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রবর্তক কে?
উঃ চাহিদার দাম স্থিতিস্থাপকতার
প্রবর্তক অধ্যাপক মার্শাল ।
৩৩। মাছের দাম বাড়লে মাংসের চাহিদার কিরূপ পরিবর্তন হবে?
উঃ বাড়বে।
৩৪। অর্থের ফটকাজনিত চাহিদা কি?
উঃ সুযোগ বুঝে বন্ডের মাধ্যমে অর্থ লগ্নী করার উদ্দেশ্যে মানুষ নগদ টাকা পয়সা হাতে ধরে রাখতে চায় যাকে বলা হয় ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা।
৩৫। সময় রেখা কি?
উঃ কোনো প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহের সময় নির্ধারণে যে কৌশল ব্যবহৃত হয়। তাকেই সময় রেখা বলে ।
৩৬। অস্থিতিস্থাপক যোগান কী?
উঃ দামের পরিবর্তনের হার অপেক্ষা যোগানের পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক যোগান বলে ।
৩৭। পর্যায়গত উপযোগ কাকে বলে?
উঃ উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ না করে যখন একটি নির্দিষ্ট পছন্দক্রমের মাধ্যমে উপযোগসমূহের মধ্যে তুলনা করা হয় তখন তাকে পর্যায়গত উপযোগ বলে।
৩৮। মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন কত?
উঃ শূন্য
৩৯। নিরপেক্ষ মানচিত্র কি?
উঃ দুই অক্ষ বিশিষ্ট একই চিত্রে যখন কতগুলো নিরপেক্ষ রেখা পাশাপাশি অবস্থান করে তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলা হয়।
৪০। বাজেট রেখা কি?
উঃ একজন ভোক্তা তার নির্দিষ্ট আয় দ্বারা বাজার হতে নির্ধারিত দামে একাধিক দ্রব্যের কি কি সম্ভাব্য সংমিশ্রণ ক্রয় করতে পারে তা যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকে বাজেট রেখা বা দাম রেখা বলা হয়।
৪১। দাম প্রভাব কি?
উঃ আয়ের পরিমাণ স্থির থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের পরিমাণের উপর যে প্রভাব পড়ে, তাকে দাম প্রভাব বলে ।
৪২। এঞ্জেল রেখা কি?
উঃ যে রেখার সাহায্যে ভোক্তার মোট আয়ের সঙ্গে কোনো একটি দ্রব্যের চাহিদার পরিমাণের সম্পর্ক দেখানো হয় তাকে এঞ্জেল রেখা বলে ।
৪৩। ভোক্তার উদ্ধৃত্ত কি?
উঃ কোনো একটি দ্রব্য ক্রয়ের জন্য ভোক্তা যে দাম দিতে প্রস্তুত থাকে এবং প্রকৃতপক্ষে যে দাম দেয়- এ দু’য়ের ধনাত্মক পার্থক্যকে ভোক্তার উদ্বৃত্ত বলে ।
৪৪। বাজেট সমীকরণটি লিখ।
উঃ বাজেট সমীকরণটি হলো-x.Px+y.Py=M.
৪৫। উৎপাদন অপেক্ষক কি?
উঃ কোনো ফার্মে নিয়োজিত উপাদানসমূহ এবং উৎপাদনের মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক রয়েছে তাকে উৎপাদন অপেক্ষক বলে।
৪৬। প্রান্তিক উৎপাদন কি?
উঃ অতিরিক্ত এক একক পরিবর্তনশীল উপাদান নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাকে প্রান্তিক উৎপাদন বলে।
৪৭। উৎপাদন ব্যয় কি?
উঃ কোনো দ্রব্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের জন্য যে ব্যয় হয় তাকে উৎপাদন ব্যয় বলে।
৪৮। প্রান্তিক ব্যয় কী?
উঃ কোন দ্রব্যের অতিরিক্ত একক উৎপাদন করতে মোট ব্যয় যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক ব্যয় বলে।
৪৯। অর্থনৈতিক ব্যয় কি?
উঃ কোনো ফার্মের স্পষ্ট ব্যয় ও অস্পষ্ট ব্যয়ের সমষ্টিকেই অর্থনৈতিক ব্যয় বলা হয়।
৫০। পরিবর্তনশীল ব্যয় কি?
উঃ কোন ফার্মের উৎপাদনের পরিমাণ পরিবর্তিত হওয়ার জন্য যে ব্যয়ের পরিবর্তন হয়ে থাকে তাকে পরিবর্তনশীল ব্যয় বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাজার অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
২। মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৩। যোগানের নির্ধারকসমূহ বর্ণনা কর। ১০০%
৪। ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৫। বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার পার্থক্যগুলো লিখ। ১০০%
৬। স্বল্পকালীন গড় ব্যয় রেখা U আকৃতির হয় কেন? ১০০%
৭। সমউৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। মাত্রাগত উৎপাদনের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৯। সম-উৎপাদন রেখা বলতে কি বুঝ? ৯৯%
১০। পরিপূরক ও বিকল্প দ্রব্যের পার্থক্য নির্ণয় কর। ৯৯%
১১। চাহিদার নির্ধারকসমূহ কি কি? বাজেট রেখার বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১২। চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য কি? ৯৯%
১৩। অধ্যাপক মার্শাল ও এল. রবিন্স প্রদত্ত অর্থনীতির সংজ্ঞা দাও। ৯৯%
১৪। অর্থনীতিতে যুগল থিমগুলো কী? সংক্ষেপে ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। অর্থনীতির সংজ্ঞা দাও। অর্থনীতি পাঠের গুরুত্ব/প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
২। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কী? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
৩। নিরপেক্ষ রেখা কী? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৪। চাহিদা রেখা কি? চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়? ১০০%
৫। উৎপাদনের পর্যায় কী? উৎপাদনের বিভিন্ন পর্যায়গুলো চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৬। চাহিদা বিধি কি? চিত্রের’ সাহায্যে চাহিদার সম্প্রসারণ ও সংকোচন ব্যাখ্যা কর । ১০০%
৭। চাহিদার স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে “এনভেলাপ” রেখা বলা হয় কেন? ১০০%
৯। মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক দেখাও। ৯৯%
১০। ভারসাম্য দামের উপর ভর্তুকি প্রদানের প্রভাব ব্যাখ্যা কর। ৯৯%
১১। ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও? ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর । ৯৯%
১২। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে চাহিদা রেখা অঙ্কন কর। ৯৯%
১৩। একমালিকানা কারবারের সুবিধাসমূহ বর্ণনা কর। ৯৯%
১৪। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ৯৯%
১৫। বাজার অর্থনীতি কি? বাজার অর্থনীতির সুবিধাসমূহ কি কি? ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*