
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NAIRU, CPI, GDP, MEI, IRR, APC, MPC.
উঃ NAIRU এর পূর্ণরূপ হলো : Non-Accelerating Inflation Rate of Unemployment.
CPI = সময়ের জন্য পণ্য ও সেবার গড় মূল্যের পরিবর্তনকে পরিমাপ করার সূচক হলো ভোক্তার মূল্য সূচক বা Consumer Price Index CPI.
GDP = Gross Domestic Product.
MEI = Marginal Efficiency of Investment.
IRR = Internal Rate of Return.
APC =Average Propensity to Consume.
MPC = Marginal Propensity to Consume.
২। তারল্য ফাঁদ কী?
উঃ নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। J. M. Keynes এই অবস্থাটিকে তারল্য ফাঁদ (Liquidity trap) বলে উল্লেখ করেছেন।
৩। ত্বরণ কী?
উঃ ভোগের পরিবর্তনের ফলে প্ররোচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে ত্বরণ বলে।
৪। নিট বর্তমান মূল্য (NPV) কী?
উঃ মোট বর্তমান মূল্য (TPV) হতে মোট বর্তমান ব্যয় (TPC) বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে নিট বর্তমান মূল্য বা NPV বলে ।
৫। GNP ব্যবধান কী?
উঃ সম্ভাব্য GNP ও বাস্তব GNP-এর ব্যবধানকে GNP ব্যবধান বলা হয়।
৬। মৌসুমী বেকারত্ব কী?
উঃ বছরের একটি নির্দিষ্ট সময় কাজ চলে এবং CPP অবশিষ্ট সময় কাজ ব্যতীত বসে থাকতে হয়। ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব শ্রমিকরা বেকার হয়ে পড়ে। এ ধরনের বেকারত্বকে মৌসুমী বেকারত্ব বলে।
৭। সে’র বিধিটি লেখ।
উঃ অর্থনীতি জে.বি. সে বলেন, “যোগান নিজেই তার চাহিদা সৃষ্টি করে” । ইহাই সে’র বাজার বিধি নামে পরিচিত।
৮। নিকাশ ঘর কী?
উঃ যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকসমূহ তাদের মধ্যে সংঘটিত পারস্পারিক দেনা-পাওনা নিষ্পত্তি করে তাকে নিকাশ ঘর বলে।
৯। মাথাপিছু আয় কাকে বলে?
উঃ কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে।
১০। মাদ্রা সংকোচন কী?
উঃ দামস্তর ক্রমাগত হ্রাস পাওয়ার প্রবণতাকে মুদ্রাসংকোচন বলে।
১১। অর্থের প্রচলন গতি কী?
উঃ অর্থের প্রচলন গতি বলতে দ্রব্য ও সেবা ক্রয়ের জন্য এক একক অর্থ বছরে কতবার ব্যবহৃত হয়েছে তাকে বুঝায়।
১২। ভোগ কাকে বলে?
উঃ ভোগ বলতে ব্যবহারের মাধ্যমে দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে বুঝায়। আবার অন্যভাবে বলা যায়, ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্য থেকে উপযোগ প্রাপ্তিকে ভোগ বলে।
১৩। ব্যয়যোগ্য আয় কী?
উঃ ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বলে।
১৪। মুদ্রা সংকোচন কাকে বলে?
উঃ দামস্তর ক্রমাগত হ্রাস পাওয়ার এবং অর্থের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাসংকোচন বলে।
১৫। কার্যকর চাহিদা কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য যখন উপকরণ নিয়োগ বাবদ ব্যয়ের সমান হয় তখন দেশে যে পরিমাণ চাহিদার সৃষ্টি হয় তাকে কার্যকর চাহিদা বলে।
১৬। আর্থিক নীতি কাকে বলে?
উঃ অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য সরকার এবং দেশের অর্থ কর্তৃপক্ষ যে নীতিমালা গ্রহণ করে তাকে বলা হয় আর্থিক নীতি।
১৭। বাংলাদেশের দুটি বিশেষায়িত ব্যাংকের নাম লিখ।
উঃ বাংলাদেশের দুটি বিশেষায়িত ব্যাংকের নাম হলো- ১. বাংলাদেশ কৃষি ব্যাংক ও ২. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
১৮। রাজস্বনীতি কি?
উঃ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, উৎপাদন বৃদ্ধি, নিয়োগ বৃদ্ধি, বেকারত্ব হ্রাস, মূল্যস্তরে স্থিতিশীলতা অর্জন ইত্যাদি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক গৃহীত সরকারি আয়, সরকারি ব্যয় ও সরকারি ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্বনীতি বলে।
১৯। ব্যাংক হার কী?
উঃ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে যে হারে ঋণ প্রদান করে তাকে বলা হয় ব্যাংক হার।
২০। GNP ডিফ্লেক্টর কী?
উঃ কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয়।
২১। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটি কাজ লিখ।
উঃ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটি কাজ হলো : ১. মুনাফার নীতি এবং ২. নিরাপত্তার নীতি ও তারল্যের নীতি।
২২। সামষ্টিক অর্থনীতি কি?
উঃ অর্থনীতির যে শাখা অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে, তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি ।
২৩। অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণটি লিখ।
উঃ অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারীয় সমীকরণটি MV = PT.
২৪। মুদ্রাস্ফীতি কী?
উঃ পণ্যসামগ্রী ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয় ।
২৫। একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক লিখ।
উঃ একটি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক C = by.
২৬। গুণকের সংজ্ঞা দাও।
উঃ পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলকের মধ্যে একটির পরিবর্তনের ফলে অপরটির যে কয়গুণ পরিবর্তন হয় তাকেই গুণক বলে।
২৭। শক্তিশালী মুদ্রা কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট প্রচলিত মুদ্রা (Currency) এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত অন্যান্য ব্যাংকের রিজার্ভের সমষ্টিকে বলা হয় শক্তিশালী মুদ্রা বা উচ্চক্ষমতা সম্পন্ন মুদ্রা।
২৮। প্রান্তিক ভোগ প্রবণতা কি?
উঃ আয়ের পরিবর্তন দ্বারা ভোগব্যয়ের পরিবর্তনকে ভাগ করলে যা পাওয়া যায়, তাকে বলা হয় প্রান্তিক ভোগ প্রবণতা।
২৯। সম্ভাব্য GNP কাকে বলে?
উঃ কোনো দেশে প্রাপ্ত মূলধন এবং শ্রম সম্পূর্ণরূপে ব্যবহার করলে যে পরিমাণ দ্রব্যসামগ্রী তৈরি করা সম্ভব তাকে সম্ভাব্য GNP বলে।
৩০। স্বাভাবিক বেকারত্বের হার কি?
উঃ সম্ভাব্য GDP এবং বাস্তব GDP পরস্পর সমান হলে অর্থনীতিতে বেকারত্বের হার বিরাজ করে তাকে বেকারত্বের স্বাভাবিক হার বলে।
৩১। বিনিয়োগ কী?
উঃ নতুন সাজ-সরঞ্জাম অর্থাৎ যন্ত্রপাতি ক্রয়, নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যয়, বাড়তি মজুত ক্রয় ইত্যাদিকে বিনিয়োগ বলে।
৩২। অর্থের মূল্য বলতে কি বুঝ?
উঃ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম ক্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়।
৩৩। স্বাভাবিক বেকারত্ব কাকে বলে?
উঃ স্বাভাবিক বেকারত্বের হার বা NAIRU হলো বেকারত্বের সেই স্বাভাবিক হার যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সাথে সংগতিপূর্ণ।
৩৪। শূন্য সঞ্চয় বিন্দু চিত্রে দেখাও।
উঃ যে বিন্দুতে আয় ও ভোগব্যয় পরস্পর সমান হয়, তাকে বলা হয় ভোগের ক্ষেত্রে ব্রেক ইভেন পয়েন্ট (Break even point) বা সমচ্ছেদ বিন্দু।
৩৫। বাণিজ্যিক ব্যাংকের প্রধান দু’টি কাজ লিখ।
উঃ বাণিজ্যিক ব্যাংকের প্রধান দুটি মূলনীতি হলো-১.আমানত সৃষ্টি এবং ২. ঋণদান।
৩৬। গ্রেসামের মুদ্রা বিধিটি কি?
উঃ যুক্তরাজ্যের রানি এলিজাবেথের অর্থ উপদেষ্টা স্যার টমাস গ্রেসামের মুদ্রা সম্পর্কিত তত্ত্বকে তাঁরই নামানুসারে ‘গ্রেসামের মুদ্রা বিধি’ বা সংক্ষেপে ‘গ্রেসামের বিধি’ নামে অভিহিত করা হয়।
৩৭। আর্থিক নীতির দুটি উদ্দেশ্য লিখ।
উঃ আর্থিক নীতির দুটি উদ্দেশ্য হলো- ১. অর্থের যোগানের হ্রাস-বৃদ্ধির মাধ্যমে মুদ্রাস্ফীতি ও ২. মুদ্রা সংকোচন নিয়ন্ত্রণ করা।
৩৮। পূর্ণ নিয়োগ বলতে কি বোঝায়?
উঃ যে অবস্থায় বা পরিস্থিতিতে কোন দেশে প্রাপ্ত সকল সম্পদ কিংবা উৎপাদনের সকল উপকরণ পূর্ণ দক্ষতার সাথে উৎপাদন কাজে নিয়োজিত হয় তাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা।
৩৯। স্বয়ম্ভূত বিনিয়োগ কি?
উঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না কিংবা আয় দ্বারা প্রভাবিত হয় না, তাকে বলা হয় স্বয়ম্ভূত বিনিয়োগ।
৪০। ত্বরণ/ত্বরণ সহগ কী?
উঃ ভোগের পরিবর্তনের ফলে প্ররোচিত বিনিয়োগের যে পরিবর্তন হয় এ দুয়ের অনুপাতকে ত্বরণ/ত্বরণ সহগ বলে।
৪১। প্ররোচিত বিনিয়োগ কি?
উঃ যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল কিংবা আয়ের হ্রাস-বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়, তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ।
৪২। পূর্ণ নিয়োগ কি?
উঃ একটি অর্থনীতিতে যখন প্রচলিত মজুরি স্তরে স্বাভাবিক বেকারত্ব ব্যতীত কেউ অনিচ্ছাকৃত বেকার থাকবে না তখন তাকে পূর্ণ নিয়োগ বলে।
৪৩। স্বয়ম্ভূত ভোগ কি?
উঃ যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান বা স্থির থাকে, তাকে স্বয়ম্ভূত ভোগ বলা হয়।
৪৪। গড় ভোগ প্রবণতা (APC) কি?
উঃ মোট ভোগ ব্যয়কে মোট আয় দ্বারা ভাগ করলে পাওয়া যায়, তাকে গড় ভোগ প্রবণতা বলা হয় ।
৪৫। প্রায় মুদ্রা (Near Money) কি?
উঃ যে সকল সম্পদ সরাসরি লেনদেন কাজে ব্যবহার করা যায় না তবে চাইলে সহজেই অর্থে রূপান্তর করা যায়, সেগুলোকে বলা হয় প্রায় মুদ্রা। যেমন-ট্রেজারি বিল, চাহিদা আমানত, প্রাইজবন্ড, সরকারি বন্ড ইত্যাদি।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বিনিয়োগ কি? বিনিয়োগের নির্ধারকসমূহ আলোচনা কর। ১০০%
২। MEC কী কী বিষয় দ্বারা প্রভাবিত হয়? ১০০%
৩। রাজস্ব নীতির উদ্দেশ্যসমূহ লেখ। ১০০%
৪। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্রে দেখাও। ১০০%
৫। স্বয়ম্ভূত প্ররোচিত ভোগের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
৬। মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৭। সামষ্টিক অর্থনীতি কী? সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব লেখ। ১০০%
৮। মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৯। উৎপাদন ও ভোগের উপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর। ১০০%
১০। ঋণ নিয়ন্ত্রণ কি? বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কী বোঝ? ১০০%
১১। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে দ্বৈতগণনা সমস্যার সমাধান কিভাবে করা যায়?৯৯%
১২। গড় ভোগপ্রবণতা (APC) ও প্রান্তিক ভোগপ্রবণতা (MPC)-এর মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৩। বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃষ্টি বলতে কী বোঝায়?গুণক ও ত্বরণের মধ্যে পার্থক্য উল্লেখ কর। ৯৯%
১৪। মূলধন প্রান্তিক দক্ষতা (MEC) এবং বিনিয়োগ প্রান্তিক দক্ষতা (MEI) এর মধ্যে পার্থক্য লিখুন। ৯৯%
১৫। আর্থিক GNP ও প্রকৃত GNP-এর সংজ্ঞা দাও। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
২। আর্থিক নীতি ও রাজস্বনীতির মধ্যে পার্থক্য কী?১০০%
৩। কেইনসের আয় ও নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর। ১০০%
৪। জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় পরিমাপের গুরুত্ব এবং পদ্ধতি বর্ননা কর। ১০০%
৫। অর্থ কী? আধুনিক অর্থনীতিতে অর্থের কার্যাবলি এবং আর্থিক নীতির উদ্দেশ্যসমূহ লেখ। ১০০%
৬। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? বাংলাদেশ ব্যাংকের কার্যাবলি ২৩ আলোচনা কর। ১০০%
৭। স্বল্পকালীন ভোগ অপেক্ষক কি? কেইনস-এর ভোগের মনস্তাত্ত্বিক বিধিটি ব্যাখ্যা কর। ১০০%
৮। একটি দ্বিখাতবিশিষ্ট অর্থনীতিতে প্রবাহচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৯। মুদ্রাস্ফীতি কী? মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা কর। ১০০%
১০। সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বিস্তারিত আলোচনা কর। ১০০%
১১। আর্থিক নীতির হাতিয়ারসমূহ কী?আর্থিক নীতি ও রাজস্বনীতির মধ্যে পার্থক্য কী? ৯৯%
১২। বাংলাদেশের জন্য জাতীয় আয় অধিকতর গ্রহণযোগ্য? পরিমাপের কোন পদ্ধতিটি লিখ। ৯৯%
১৩। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১৪। ব্যবহারের প্রবণতা বলতে কী বোঝায়? ভোগ ব্যয়ের নির্ধারক ব্যাখ্যা কর। ৯৯%
১৫। কাল্পনিক ভোগ সূচি ও রেখার সাহায্যে মনস্তাত্ত্বিক ভোগবিধিটি ব্যাখ্যা কর। ৯৯%

Leave a Reply