
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-EIA, IUCN, CITES, UNEP, PCR, GMO, ICGER.
উঃ EIA-এর পূর্ণরূপ হলো- Environment Impact Assessment.
IUCN-এর পূর্ণরূপ হলো- International Union for Conservation of Nature.
CITES-এর পূর্ণরূপ হলো- Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora.
UNEP-এর পূর্ণরূপ হলো- United Nations Environment Programme.
PCR এর পূর্ণরূপ হলো Polymerase chain Rection.
GMO এর পূর্ণরূপ হলো- Genetically Modified Organism.
ICGER: International Code for Genetic Engineering and Biotechnology.
২। কোষবিদ্যা (Cytology) কি?
উঃ জীববিজ্ঞানের যে শাখায় জীবকোষের গঠন, বিপাক, শারীরবৃত্ত, প্রাণরসায়ন, বিভাজন, সংখ্যাবৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয় তাকে কোষবিদ্যা বলে।
৩। Histology (কলাস্থান) কি?
উঃ প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণীদেহের কলাসমূহের আণুবীক্ষণিক গঠন, বিন্যাস ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে Histology (কলাস্থান) বলে।
৪। কোষ মতবাদ কি?
উঃ ১৮১৯-১৮৪০ খ্রিস্টাব্দে জার্মান উদ্ভিদবিদ ম্যাথিয়াস জে. স্লেইডেন (Mathius J. Sleiden) এবং একই দেশের প্রাণিবিদ থিওডোর সোয়ান (Theodor Schwan) সর্বপ্রথম উল্লেখ করেন যে, কোষই হলো জীবদেহের একক এবং তিনি আরো উল্লেখ করেন যে, “কোষই হলো জীবনের মূল একক।” এটিই কোষ মতবাদ হিসেবে পরিচিত।
৫। আদিকোষ (Prokaryotic) কি?
উঃ যেসব কোষের নিউক্লিয়াস আদি প্রকৃতির অর্থাৎ সুসংগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত সেসব কোষকে আদি কোষ বলা হয়।
৬। Histology (কলাস্থান) কি?
উঃ প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণীদেহের কলাসমূহের আণুবীক্ষণিক গঠন, বিন্যাস ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে Histology (কলাস্থান) বলে।
৭। জনন কোষ বলতে কি বুঝ?
উঃ যেসব কোষ জনন কার্যে অংশগ্রহণ করে, সেসব কোষকে জনন কোষ বলা হয়।
৮। কোষ বিভাজন (Cell division) কি?
উঃ যে সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ায় পর্যায়ক্রমিকভাবে কতগুলো ধাপ অতিক্রমের মাধ্যমে জীবদেহে একটি কোষ হতে একাধিক কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে।
৯। মাইটোসিস কোষ বিভাজন কি?
উঃ জটিল ও ধারাবাহিক যে প্রক্রিয়ায় জীবের মাতৃকোষ প্রথমে নিউক্লিয়াস ও পরে Cytoplasm -এর বিভাজনের মাধ্যমে একই আকার আকৃতিসম্পন্ন মাতৃকোষের ন্যায় দুটি কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়াকে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি বলে।
১০। কোষ প্রাচীর কি?
উঃ কোষের প্লাজমা মেমব্রেনের বাইরে প্রোটোপ্লাজম নিঃসৃত বিভিন্ন পদার্থ দ্বারা যে শক্ত প্রাচীর গঠিত হয় তাকে কোষ প্রাচীর বলে।
১১। সিন্যাপসিস কি?
উঃ মিয়োসিস কোষ বিভাজনের সময় দুটি ক্রোমোজোমের অংশ বিনিময়ের সময় একে অপরের সাথে সংযুক্ত হয় যাকে সিন্যাপসিস বলে।
১২। নিউক্লিওপ্লাজমিক ইনডেক্স কী?
উঃ প্লাজমের পরিমাণের উপর নিউক্লিয়াসের আকার নির্ভর করে। নিউক্লিয়াসের আয়তন ও সাইটোপ্লাজমের আয়তনের মধ্যে একটি অনুপাতিক পরিলক্ষিত হয়। এ ধরনের অনুপাতকে নিউক্লিওপ্লাজমিক ইনডেক্স বলে।
১৩। নিউক্লিওলাস কি?
উঃ নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোলাকার, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটিকে নিউক্লিওলাস বলে।’
১৪। ক্রোমাটিড কি?
উঃ কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার। ব্যতীত অনুদৈর্ঘ্যভাবে দ্বিখণ্ডিত হয়। এরকম প্রতিখণ্ডককে ক্রোমাটিড বলা হয়।
১৫। স্যাটেলাইট কী?
উঃ গৌণ সংকুচিত অংশ ক্রোমোজোমে একপ্রান্তে থাকলে তৎসংলগ্ন ক্ষুদ্র বাহুকে স্যাটেলাইট বলে।
১৬। ক্যারিওকাইনেসিস কী?
উঃ নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে ক্যারিওকাইনেসিস বলে।
১৭। ল্যাম্পব্রাশ ক্রোমোসোম কী?
উঃ বহু অমেরুদণ্ডী ও কিছু সংখ্যক মেরুদণ্ডী প্রাণীর (বিশেষত উভচর) ডিম্বাণু মাতৃকোষের পূর্ণতাপ্রাপ্তির সময় দৃশ্যমান একপ্রকার অস্বাভাবিক দীর্ঘ ক্রোমোসোম যা অণুবীক্ষণ যন্ত্রের নিচে অনেকটা চিমনি মোছা ব্রাশের ন্যায় দেখায় বলে একে ল্যাম্পব্রাশ ক্রোমোসোম বলে।
১৮। কলা কি?
উঃ নির্দিষ্ট ভ্রূণীয় স্তর থেকে উৎপন্ন একই বা বিভিন্ন আকার-আকৃতির কতকগুলো কোষ যখন গুচ্ছবদ্ধভাবে একই স্থান হতে উৎপত্তি লাভ করে প্রায় একই ধরনের কাজ সম্পাদন করে তখন ঐ সমষ্টিকে কলা বা Tissue বলা হয়।
১৯। যোজক কলা বলতে কি বুঝ?
উঃ মেসোর্ডাম উদ্ভূত যে কলা দেহের গাঠনিক, যান্ত্রিক ও প্রতিরক্ষামূলক ভূমিকা পালনের পাশাপাশি অন্যান্য কলার সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এদের পুষ্টির যোগান, বৃদ্ধি ও বিভেদিকরণে সহায়তা করে তাকে যোজক কলা বলে।
২০। সরল কলা বলতে কী বুঝ?
উঃ যেসব কলা জীবদেহে সহজভাবে কাজ সম্পন্ন করে, তাদের সরল কলা বলা হয়।
২১। ঐচ্ছিক পেশি কাকে বলে?
উঃ যে সকল পেশি প্রাণীর ইচ্ছামত সংকোচিত ও প্রসারিত হয় তাদেরকে ঐচ্ছিক পেশি বলে। যেমন- চোখ, জিহ্বা, গলবিল ইত্যাদি।
২২। ইন্টারক্যালেটেড ডিস্ক কাকে বলে?
উঃ এটা প্রাণীর হৃৎ-পেশির অতিক্রমকারী তত্ত্ব এবং এদের কাজ অজ্ঞাত। এদের অনুপ্রস্থ চিহ্ন থাকে। তাদেরকে ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়।
২৩। ইকোসিস্টেমের সংজ্ঞা দাও।
উঃ যে গতিময় পদ্ধতিতে জীব ও জড় পরিবেশের মধ্যে নিয়মিতভাবে পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া ঘটে এবং এর ফলে এদের গঠন ও কাজের পরিবর্তন সাধিত হয়। সেই গতিময় পদ্ধতিকে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে।
২৪। জীবমণ্ডল (Bioshere) কি?
উঃ পথিবীর জল, স্থল ও বায়ুমণ্ডলের যে অংশে জীবCSS বসবাস করতে দেখা যায় তাকে জীবমণ্ডল বা Biosphere বলে।
২৫। প্ল্যাঙ্কটন কি?
উঃ পানির উপর ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব যারা পানির স্রোত বা ঢেউ দ্বারা স্থানান্তরিত হয় তাদেরকে প্ল্যাঙ্কটন (Plankton) বলে।
২৬। হিউমাস কী?
উঃ অণুজীব উৎসেচের অণুঘটক প্রক্রিয়া দ্বারা জৈব পদার্থ বিয়োজনের ফলে অবশেষে গাঢ়, কাল বা বাদামি বর্ণের যে বস্তুটি সৃষ্টি হয়, তাকে হিউমাস বলা হয়।
২৭। ইকোটন কাকে বলে?
উত্তর : পাশাপাশি অবস্থিত ভিন্ন ধরনের দুটি উদ্ভিদ সম্প্রদায় বা বায়োমের মধ্যবর্তী অঞ্চল বা মিলনস্থলকে ইকোটন বলে।
২৮। পরজীবিতা কী?
উঃ যেসব জীব ভিন্ন প্রজাতিভুক্ত অন্য কোনো জীবের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বেঁচে থাকে তাদের পরজীবী বলে। এ ধরনের সহাবস্থানে পরজীবী দ্বারা পোষক জীব ক্ষতিগ্রস্ত হয়। দুটি জীবের মধ্যে এ ধরনের সম্পর্ককে পরজীবিতা বলে।
২৯। পুষ্টিত্তর কি?
উঃ খাদ্যশৃঙ্খলের বিভিন্ন খাদ্যস্তরকে পুষ্টিস্তর বলে।
৩০। জীব ভু-রাসায়নিক চক্র (Bigeochemical cycle) কাকে বলে?
উঃ জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর প্রকৃতি থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে প্রকৃতিতে চক্রাকার বার বার আসা যাওয়া করে একেই জীব ভূ- রাসায়নিক চক্র বলে।
৩১। বায়োম কী?
উঃ একটি বড় বাস্তুতন্ত্রে যে একক জলবায়ু ও স্থানিক জীবগোষ্ঠীর আন্তঃক্রিয়া গঠিত হয় তাকে বায়োম বলে। যেমন- চিরহরিৎ অরণ্যের বায়োম।
৩২। তুন্দ্রা বায়োম কাকে বলে?
উঃ অধিকাংশ সময়ে বরফে ঢাকা বা আবৃত অঞ্চলকে তুন্দ্রা বায়োম বলে।
৩৩। জীববৈচিত্র্য কি?
উঃ “পৃথিবী পৃষ্ঠে, অন্তরীক্ষে এবং স্বাদু পানির ও সামুদ্রিক জলাশয়সমূহের বসবাসকারী প্রত্যেকটি জীবের ০০ ১২. EIA- মধ্যে বিরাজমান প্রজাতিগত, জিনগত ও পরিবেশতাত্ত্বিক বিভিন্নতাকে জীববৈচিত্র্য বলা হয়।
৩৪। হটস্পট কি?
উঃ অত্যধিক জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকাকে হটস্পট বলে।
৩৫। জিন কি?
উঃ DNA -এর যেসব উপাদান বংশগতি নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে তাকে জিন বলে। অর্থাৎ জিন হলো বংশগতি বিদ্যার ধারক ও বাহক।
৩৬। নিউক্লিক এসিড কাকে বলে?
উঃ অসংখ্য নিউক্লিকওটাইড পলিমার তৈরির মাধ্যমে যে এসিড তৈরি হয় তাকে নিউক্লিক এসিড বলে।
৩৭। নিউক্লিওসাইড বলতে কি বুঝ?
উঃ DNA বা RNA নিউক্লিওটাইডের ফসফেট অংশটুকু ছাড়া পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা ও পিউরিন বা পিরিডিন ক্ষারকযুক্ত যৌগকে নিউক্লিওসাইড বলে।
৩৮। নিউক্লিওটাইডের সংজ্ঞা দাও।
DNA এর প্রধান প্রোটিন অংশ নিয়ে গঠিত রাইবোজ সুগারকে নিউক্লিওটাইড বলে।
৩৯। রেস্ট্রিকশন এনজাইম কাকে বলে?
উত্তর যে সমস্ত এনজাইম DNA-অণুর নির্দিষ্ট ক্রমপর্যায়িক বেস বিশিষ্ট স্থানগুলোকে খণ্ডিত করে তাদেরকে রেস্ট্রিকশন এনজাইম বলে।
৪০। জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি?
উঃ যে প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট DNA তৈরি করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলা হয়।
৪১। রিকম্বিন্যান্ট DNA কি?
উঃ একটি DNA অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা ০০ ০৩. করে অন্য একটি DNA অণুকে প্রতিস্থাপন করে নতুন। DNA অণু পাবার প্রযুক্তিকে রিকম্বিন্যান্ট DNA বা DNA (08) প্রযুক্তি বলা হয়।
৪২। প্লাজমিড কী?
উঃ Extrachromosomal, স্বপ্রতিলিপনে সক্ষম, ক্ষুদ্র গোলাকার DNA অণু যা বংশগতির বৈশিষ্ট্য নিয়ন্ত্রক জিন বহনে সক্ষম, তাদেরকে প্লাজমিড বলে।
৪৩। ইন্টারফেরন কী?
উঃ ইন্টারফেরন হলো একটি প্রাকৃতিক পদার্থ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সংক্রমণ এবং অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। যেমন- ক্যান্সার।
৪৪। জিন ব্যাংক কী?
উঃ জিন ব্যাংক হলো এক ধরনের বড় রেফ্রিজারেটর যার মধ্যে জননকোষ, বীজ, ভ্রূণ ইত্যাদি বিভিন্ন তাপমাত্রায় দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা হয় এবং এগুলো নির্দিষ্ট সময় পরে পুনরায় কার্যকর হয়।
৪৫। কলা আবাদ কী?
উঃ যে বিশেষ পদ্ধতিতে উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন একটি ক্ষুদ্র অংশ বা কলাকে কোনো উপযুক্ত পুষ্টি মাধ্যমে আবাদ করে অনুচারা উৎপাদন করাকে কলা আবাদ বা টিস্যু কালচার বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১।কোষবিদ্যা কি? আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লেখ। ১০০%
২। চিহ্নিত চিত্রসহ স্তন্যপায়ী প্রাণীর একটি শুক্রাণুর গঠন বর্ণনা কর। ১০০%
৩। জীবের বাসস্থান ও বাস্তুতান্ত্রিক নিচ বলতে কি বুঝ?বাস্তুবিদ্যা পাঠের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৪। ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লেখ। ১০০%
৫। ট্রান্সজেনিক প্রাণীর সাথে ক্লোন প্রাণীর তুলনা কর। ১০০%
৬। রিকম্বিনেট DNA প্রযুক্তির ধাপসমূহ বর্ণনা কর। ১০০%
৭। tRNA এর ক্লোভারলিফ মডেল বর্ণনা কর। ১০০%
৮। ইনসিটু সংরক্ষণের গুরুত্ব ইনসিটু এবং এক্সসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৯। বায়োম ও বায়োমাস বলতে কী বুঝ? ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য লেখ। ১০০%
১০। মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব ও তাৎপর্য লিখ ১০০%
১১। লাইসোজোম ও রাইবোজোম এর কাজ লিখ। ৯৯%
১২। লিংকেজ ও ক্রসিংওভারের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১৩। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য কর। ৯৯%
১৪। অটইকোলজি এবং সিনইকোলজির মধ্যে পার্থক্য লেখ। ৯৯%
১৫। পৃথিবীর প্রধান প্রধান বায়োমের নাম উল্লেখ কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। কোষচক্র কী? কোষচক্রের বর্ণনা দাও। ১০০%
২। মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা কর। ১০০%
৩। বাস্তুতন্ত্র কাকে বলে? একটি পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা কর। ১০০%
৪। বায়োম কাকে বলে? মরুভূমি বায়োমের বৈশিষ্ট্যসহ এখানকার উদ্ভিদ ও প্রাণিকুলের অভিযোজন বর্ণনা কর। ১০০%
৫। স্পার্মাটোজেনেসিস কী?চিত্রসহ ক্রোমোজোমের গঠন ও কাজ বর্ণনা কর। ১০০%
৬। জীব ভূ-রাসায়নিক চক্র কী? কার্বন চক্রের বিবরণ দাও। ১০০%
৭। জীববৈচিত্র্য বলতে কী বুঝ? জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলো লেখ। সংক্ষেপে জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলো বর্ণনা কর। ১০০%
৮। জৈব প্রযুক্তিতে অণুজীবের ভূমিকা লেখ। বাংলাদেশের প্রেক্ষাপটে জৈব প্রযুক্তির সমস্যা ও সম্ভাবনা আলোচনা কর। ১০০%
৯। সংক্ষেপে ডিএনএ অণুর প্রতিরূপ গঠন পদ্ধতি বর্ণনা কর। ১০০%
১০। জিন ক্লোনিং কী? জিন ক্লোনিং এর কৌশল বর্ণনা কর। ১০০%
১১। কোষ তত্ত্ব কি? অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের ফলে কোষবিদ্যার যে অগ্রগতি হয়েছে তা ব্যাখ্যা কর। ৯৯%
১২। স্তন্যপায়ী প্রাণীতে উওজেনেসিস প্রক্রিয়া বর্ণনা কর। ৯৯%
১৩। বায়ু দূষণের উৎস, ক্ষতিকর প্রভাব ও নিয়ন্ত্রণ বর্ণনা কর। ৯৯% ল
১৪। জিন কী? জিনের গঠন ও কাজ বর্ণনা কর। ৯৯%
১৫। DNA কি? ওয়াটসন ও ক্রিকের ডাবল হেলিক্স মডেল অনুযায়ী DNA-র গঠন ও কাজ লিখ। ৯৯%
১৬। জনগোষ্ঠীর সংজ্ঞা দাও। পপুলেশন বৃদ্ধির লজিস্টিক মডেল ব্যাখ্যা কর। ৯৯%

Leave a Reply