
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-IDD, PEM.
উঃ IDD-এর পূর্ণরূপ হলো- Interface Design Document.
PEM’ এর পূর্ণরূপ হলো- Protin Energy Malnutrition
২। অত্যাবশ্যকীয় ফ্যাটি এসিড কয়টি ও কি কি?
উঃ ৩টি। যথা- ১. লিনোলেইক এসিড, ২. লিনোলেনিক এসিড ও ৩. অ্যারাচিজোনিক এসিড।
৩। পুষ্টির সংজ্ঞা দাও।
উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে শরীরে গৃহীত জটিল ও বৃহৎ অণুর খাদ্যদ্রব্য পরিপাকের মাধ্যমে ভেঙে সরল ও শোষণযুক্ত অণুতে পরিণত হয় তাই পুষ্টি।
৪। ভিটামিন কয় প্রকার ও কি কি?
উঃ ভিটামিন ৬ প্রকার। যেমন- ১. ভিটামিন-এ, ২. ভিটামিন-বি, ৩. ভিটামিন-সি, ৪. ভিটামিন-ডি, ৫. ভিটামিন-ই ও ৬. ভিটামিন-কে।
৫। গ্লাইকোজেন কি?
উঃ প্রাণীদেহে সঞ্চিত শর্করার নাম গ্লাইকোজেন। যা প্রাণীদেহে ছত্রাক ও ব্যাকটেরিয়াতে সঞ্চিত শক্তি হিসেবে বিদ্যমান থাকে।
৬। সেলুলোজ কী?
উঃ সেলুলোজ উদ্ভিদের একটি প্রধান গাঠনিক পদার্থ। উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে গঠিত।
৭। শক্তির উৎস কি?
উঃ শক্তির উৎস হলো সূর্য।
৮। শক্তি পরিমাপের একক কি?
উঃ শক্তি পরিমাপের একক হলো ক্যালরি।
৯। ক্যালরি কী?
উঃ তাপশক্তি পরিমাপের একককে ক্যালরি বলে।
১০। গ্লুকোজ কি?
উঃ গ্লুকোজ হলো মনো স্যাকারাইড বা সরল শর্করা বিশিষ্ট কার্বোহাইড্রেট। আণবিক সংকেত C6H12O6। এটি পানিতে দ্রবণীয় এক প্রকার শ্বেত কেলাষিত বস্তু,ডেক্সট্রোইড নামেও পরিচত। এর স্বাদ মিষ্টি।
১১। মাইক্রোনিউট্রিয়েন্ট কি?
উঃ খাদ্যের মধ্যে অবস্থিত যে পুষ্টি উপাদানগুলো সরাসরি তাপশক্তি উৎপাদন করে না কিন্তু তাপশক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করে তাপশক্তি উৎপাদন প্রক্রিয়ায় সহায়তা করে তাকে মাইক্রোনিউট্রিয়েন্ট বলে।
১২। ক্রিয়েটিনিন কী?
উঃ ক্রিয়েটিনিন হচ্ছে মাংসপেশির ক্রিয়েটিন ফাসফেট ভেঙ্গে তৈরি হওয়া উৎপাদ। ক্রিয়েটিনিন মানব শরীরে সর্বদা একটা নির্দিষ্ট অনুপাতে তৈরি হয়।
১৩। ভিটামিন ‘ডি’-এর প্রাকৃতিক উৎস কি?
উঃ ভিটামিন ‘ডি’ এর প্রাকৃতিক উৎস হলো-খাদ্য, ডিমের কুসুম, দুধ ও মাখন; সূর্যরশ্মি (সূর্যরশ্মি অফুরন্ত প্রাকৃতিক উৎস) এছাড়া বাণিজ্যিক কড শাক এবং হ্যালিবাট মাছের তেল ভিটামিন ‘ডি’-এর উৎকৃষ্ট উৎস।
১৪। শ্বেতসার কি?
উঃ কার্বোহাইড্রেটমুক্ত খাদ্যকে শ্বেতসার বলে।
১৫। পুষ্টিহীনতা বা অপুষ্টি কী?
উঃ প্রয়োজনের তুলনায় কম বা অতিরিক্ত খাদ্য গ্রহণ দেহকে অসুস্থ করে তোলে। এ অবস্থাকে পুষ্টিহীনতা বা
অপুষ্টি বলে।
১৬। রক্ত জমাটকরণে কোন ভিটামিন সাহায্য করে?
উঃ ভিটামিন ‘সি’ রক্ত জমাটকরণে সাহায্য করে।
১৭। সুষম খাদ্য বলতে কি বুঝ?
উঃ প্রত্যেক দেহের প্রয়োজন অনুযায়ী পরিমিত সব উপাদানবিশিষ্ট খাদ্যকে সুষম খাদ্য বলে।
১৮। পরিপূরক খাদ্য কি?
উঃ মাতৃদুগ্ধের উপর নির্ভর না করে শিশুকে অন্য খাদ্য দেওয়াকে পরিপূরক খাদ্য বলে।
১৯। মৌলিক খাদ্যগোষ্ঠীর সংজ্ঞা দাও।উঃ খাদ্যের উপাদান ও দেহে খাদ্যের কার্যকারিতার উপর ভিত্তি করে সব খাদ্যসমূহকে চারটি মৌলিক শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এ মৌলিক খাদ্য শ্রেণিকেই মৌলিক খাদ্যগোষ্ঠী বলে।
২০। ইডিমা কী?
উঃ শরীরের টিস্যুর অতিরিক্ত ফ্লুইড জমা হয়ে গেলে যে পরিস্থিতির তৈরি হয় তাকে ইডিমা বলে।
২১। মেনু পরিকল্পনা কী?
উঃ কোন বেলায় কী খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত তালিকা প্রস্তুত করা হয়ে থাকে তাকে মেনু পরিকল্পনা বলে।
২২। চক্রমেনু কী?
উঃ বিভিন্ন প্রকার খাবারের সমন্বয়কে মেনু বলা হয়। এ সমন্বয় সাধনের সুনিপুণ পরিকল্পনাই হলো মেনু পরিকল্পনা বা খাদ্য তালিকা প্রণয়ন। আর খাদ্য তালিকায় কিছু কিছু খাদ্য পর্যায়ক্রমে বার বার রাখা হয়। মেনুতে কোনো খাদ্য
এভাবে বার বার চলতে থাকলে তাকে চক্রমেনু বলে।
২৩। কোলোস্ট্রাম কি?
উঃ শিশু জন্মের প্রথম দিন হতে ৩-৪ দিন পর্যন্ত মায়ের বুক হতে যে দুধ ক্ষরিত হয় তাকে কোলোস্ট্রাম বলে।
২৪। চর্বিতে দ্রবণীয় ভিটামিন কয়টি ও কি কি?
উঃ চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো ৪টি। যথা- ১. ভিটামিন এ, ২. ভিটামিন ডি, ৩. ভিটামিন ই ও ৪. ভিটামিন কে।
২৫। ভেজাল খাদ্য কাকে বলে?
উঃ যখন কোনো সঠিক খাবার বা উৎকৃষ্ট খাবারের সঙ্গে খারাপ খাবার বা নিকৃষ্ট খাবার মেশানো হয় তাকে ভেজাল খাবার বলে।
২৬। খাদ্য সংরক্ষণ কী?
উঃ খাদ্য যাতে পচে নষ্ট না হয়ে যায় এবং খাদ্যকে ভালো রাখার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা হয় তাকে খাদ্য সংরক্ষণ ব্যবস্থা বলে।
২৭। রন্ধনের চারটি পদ্ধতির নাম লেখ।
উঃ রন্ধনের চারটি পদ্ধতির নাম হলো- ১. সিদ্ধ পদ্ধতি,২. বোস্টিং পদ্ধতি, ৩. মাইক্রোয়েভ পদ্ধতি ও ৪. স্টার ফ্রাই বা হালকা ভাজা।
২৮। প্যাকেট লাঞ্চ কী?
উঃ যেসব খাদ্য বা খাদ্যসামগ্রী প্যাকেটিং করে পরিবেশন করা হয় তাকে প্যাকেট লাঞ্চ বলে।
২৯। পথ্য পরিকল্পনা কি?
উঃ রোগীর পথ্য নির্বাচন করার সময় অসুস্থ ব্যক্তির সমস্যা, চাহিদা এবং সামর্থ্যের কথা বিবেচনা করে যে পথ্য নির্বাচিত হয় তাই পথ্য পরিকল্পনা।
৩০। ইনসুলিন কী?
উঃ ইনসুলিন হলো মানবদেহের একটি হরমোন, যা অগ্নাশ্বয় হতে নিঃসৃত হয়।
৩১। টিউব ফিডিং কি?
উঃ এটি একটি খাদ্য নল। যেসব মানুষ পুষ্টি গ্রহণে অক্ষম তাদের পুষ্টি সরবরাহের জন্য এ নল ব্যবহৃত হয়।
৩২। রক্তচাপ কাকে বলে?
উঃ মানব জীবনের অসংখ্য রক্তবাহী নালী আছে। রক্ত প্রবাহের সময় রক্তবাহী নালীর উপর চাপসৃষ্টি হয়। একেই বলা হয় রক্তচাপ।
৩৩। রক্তস্বল্পতা বা এনিমিয়া কি?
উঃ মানুষের শরীরে বয়স ও ওজন অনুসারে নির্দিষ্ট পরিমাণ রক্ত থাকা দরকার। যদি ঐ নির্দিষ্ট পরিমাণের চেয়ে রক্ত কম থাকে বা রক্ত উৎপন্ন কম হয় তবে তাকে রক্তস্বল্পতা বা এনিমিয়া বলে। প্রতি ঘনমিলিলিটার রক্তে লোহিত কণিকা ২৫% এর কম হলে রক্তস্বল্পতা দেখা দেয়।
৩৪। কোলেস্টেরল কি?
৫৭৮_০৯
৩৫। অস্টিওম্যালেসিয়া কী?
উঃ ভিটামিন ‘ডি’এর অভাবে ক্যালসিয়াম ও ফসফরাস ঠিকমতো শরীরের হাড় গঠন করতে পারে না। আর একারণে হাড় নরম হয়ে যায়। একে অস্টিওম্যালেসিয়া রোগ বলে।
৩৬। পেলেগ্রা কী?
উঃ পেলেগ্রা একটি রোগ। পেলেগ্রা রোগটি পায়সিন (ভিটামিন বি)-এর অভাবে হয়ে থাকে।
৩৭। জন্ডিস কি?
উঃ জন্ডিস হলো যকৃতে সংগঠিত রোগ। এটি হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। এটি লোহিত রক্ত কণিকাকে বহুল পরিমাণে ভেঙ্গে অত্যধিক বিলিরুবিন তৈরি করে।
৩৮। একটি ব্যাকটেরিয়ার নাম লেখ।
উঃ ভাইব্রিও কলেরা (Vibrio Cholerae)।
৩৯। কোন উপাদানের অভাবে ‘গলগণ্ড রোগ হয়?
উঃ আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়।
৪০। পচনশীল খাদ্য কী?
উত্তর : যেসব খাদ্য সহজে পচন ধরে তাকে পচনশ্চল খাদ্য বলে। যেমন- মাছ, মাংস, ডিম ইত্যাদি।
৪১। খাদ্যর উপাদানগুলো কয় ভাগে ভাগ করা যায়?
উঃ খাদ্যর উপাদানগুলো ছয় ভাগে ভাগ করা যায়।
৪২। পুষ্টি কোন ধরনের প্রক্রিয়া?
উঃ পুষ্টি জৈবিক প্রক্রিয়া।
৪৩। প্রোটিন কয় প্রকার?
উঃ তিন প্রকার।
৪৪। খাদ্য বলতে কি বুঝ?
উঃ খাদ্য বলতে যা আমাদের শরীর সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে তাকে বুঝায়।
৪৫। মানবদেহের কত ভাগ পানি?
উঃ মানবদেহের ৭০ ভাগ পানি।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মায়ের দুধের গুরুত্ব লেখ।১০০%
২। গর্ভাবস্থায় পুষ্টির চাহিদা সম্পর্কে লেখ।১০০%
৩। দেহে পানির গুরত্ব সম্পর্কে লেখ। ১০০%
৪। মানবজীবনের কার্বোহাইড্রেটের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৫। স্কুল টিফিনের উদ্দেশ্যসমূহ কী কী?১০০%
৬। খাদ্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে লেখ।১০০%
৭। পথ্যের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য সম্পর্কে লেখ।১০০%
৮। পথ্য পরিকল্পনার মূলনীতিগুলো লেখ।১০০%
৯। মানবদেহে ক্যালসিয়ামের ভূমিকা সম্পর্কে লেখ।৯৯%
১০। ভিটামিন-ই এর কাজ ও খাদ্য উৎস ব্যাখ্যা কর। ৯৯%
১১। শাক-সবজি রান্নার কৌশলগুলো লেখ। ৯৯%
১২। দেহে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত অবস্থা সম্পর্কে লেখ। ৯৯%
১৩।দেহে শক্তির প্রয়োজনীয়তার কারণ লেখ। ৯৯%
১৪। মানবদেহে খনিজ লবণের ভূমিকা উল্লেখ কর। ৯৯%
১৫। দেহে ভিটামিন ‘ডি’ এর অভাবজনিত অবস্থা সম্পর্কে লেখ।৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। পথ্য কাকে বলে? হৃদরোগ ও জন্ডিসের কারণ ও পথ্য সম্পর্কে লিখ।১০০%
২। মানবদেহে শক্তি চাহিদা নির্ণয়ে প্রভাবিত বিষয়সমূহ আলোচনা কর।১০০%
৩। নবজাতকের প্রথম খাদ্য সম্পর্কে লেখ। ছয় মাস বয়সী শিশুর পরিপূরক খাদ্য সম্পর্কে আলোচনা কর।১০০%
৪। খাদ্য ও পুষ্টি বলতে কী বুঝ? স্বাস্থ্য রক্ষায় খাদ্য ও পুষ্টির ভূমিকা ব্যাখ্যা কর।১০০%
৫। প্রাতিষ্ঠানিক খাদ্য পরিবেশন বলতে কী বোঝায়? খাদ্য পরিবেশন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপকের দায়িত সম্পর্কে লেখ।১০০%
৬। খাদ্য সংরক্ষণ কী? খাদ্য সংরক্ষণের পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০%
৭। Parenteral feeding কী? অপারেশনের পূর্বে ও পরে খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে লেখ। ১০০%
৮। পথ্যের শ্রেণিবিভাগসহ পথ্যের উদ্দেশ্যাবলি লেখ।১০০%
৯। ক্যালরি কী? দেহে ক্যালরির চাহিদা কী কী বিষয়ের উপর নির্ভর করে লিখ।৯৯%
১০। বৃদ্ধ বয়সে পুষ্টি চাহিদা ও খাদ্যভাসের পরিবর্তন সম্পর্কে লেখ। ৯৯%
১১। প্রোটিনের খাদ্য উৎস, কাজ ও অভাবজনিত অবস্থা আলোচনা কর। ৯৯%
১২। একটি হাসপাতালে ও ছাত্রাবাসের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে লেখ।৯৯%
১৩। একটি জনগোষ্ঠীর খাদ্যাভাসে প্রভাব বিস্তারকারী বিষয় সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১৪। আয়োডিনের অভাবে কী কী স্বাস্থ্য সমস্যা দেখা যায়? আয়োডিনের অভাবজনিত সমস্যা প্রতিকারের উপায় লেখ।৯৯%
১৫।পানি শুদ্ধতা বলতে কী বোঝায়? দেহের পানির কাজ ও চাহিদা বর্ণনা কর। ৯৯%

ভাইয়া রাষ্ট্রবিজ্ঞান সাজেশন লাগবে please দিয়েন ভাইয়া