
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। “গালভরা গুয়া পান পাকি মালা গলে। কানে কড়ি কড়ে রাঢ়ী কথা কয় ছলে।” কার সম্পর্কে বলা হয়েছে?
উঃ পাতশাহ হিন্দু বিধবা সম্পর্কে মজুমদারকে একথা বলেছে।
২। কবিকঙ্কন কোন কবির উপাধি?
উঃ মুকুন্দরাম চক্রবর্তী-এর উপাধি কবিকঙ্কন।
৩। কালকেতু নাম ধারণ করে পৃথিবীতে কে জন্ম নেয়?
উঃ অভিশপ্ত নীলাম্বর স্বর্গচ্যুত হয়ে ব্যাধ ধর্মকেতুর ঘরে জন্মগ্রহণ করে।
৪। ফুল্লরা কিসের প্রতীক?
উঃ ফুল্লরা আবহমান চিরন্তন বাঙালি নারীর প্রতীক।
৫। ভারতচন্দ্র কোন রাজার সভাকবি ছিলেন?
উঃ ভারতচন্দ্র কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন ।
৬। আসক’ শব্দের অর্থ কী?
উঃ ‘আসক’ শব্দের অর্থ প্রেমিক, প্রণয়ী ।
৭। ঈশ্বরী পাটুনী দেবীর কাছে কী বর চেয়েছিল?
উঃ ঈশ্বরী পাটুনী দেবীর কাছে এই বর চেয়েছিল তার সন্তানরা যেন দুধে ভাতে থাকে ।
৮। মজনুর প্রকৃত নাম কী?
উঃ মজনুর প্রকৃত নাম ক’এস ।
৯। ‘লায়লী-মজনু’ কোন ধরনের কাব্য?
উঃ বিয়োগান্তক রোমান্টিক প্রণয়োপখ্যান জাতীয় কাব্য ।
১০। মৃত্যুর পূর্বে লায়লী তার মাকে কী অনুরোধ করেছিল?
উঃ তার মৃত্যু সংবাদ যেন মজনুকে পৌঁছে দেয়া হয় এই অনুরোধ করেছিল।
১১। পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি কোন ভাষা থেকে অনুদিত?
উঃ ‘পদ্মাবতী’ কাব্যগ্রন্থটি সংস্কৃত ভাষা থেকে অনূদিত ।
১২। শুকপাখির নাম কী?
উঃ শুকপাখির নাম ‘হীরামন’।
১৩। আলাওরের পৃষ্ঠপোষক কে?
উঃ আলাওরের পৃষ্ঠপোষক কোরেশী মাগন ঠাকুর।
১৪। “মুকুন্দরাম চক্রবর্তী এ যুগে জন্মগ্রহণ করলে একজন ঔপন্যাসিক হতেন”— উক্তিটি কে করেছেন?
উঃ উক্তিটি করেছেন ড. আশুতোষ ভট্টাচার্য।
১৫। মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি কে প্রদান করেন?
উঃ জমিদার রঘুনাথ রায়।
১৬। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?
উঃ চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মাণিকদত্ত।
১৭। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে?
উঃ চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী।
১৮। চণ্ডীমঙ্গল কাব্য কয়টি খণ্ডে বিভক্ত?
উঃ চণ্ডীমঙ্গল কাব্য তিনটি খণ্ডে বিভক্ত। যথা : দেব খণ্ড (স্বর্গলোকের কাহিনি), আক্ষেটিক খণ্ড (কালকেতু ফুল্লরা উপখ্যান) এবং বণিক খণ্ড (ধনপতি খুল্লনা কাহিনি)।
১৯। চণ্ডীমঙ্গল কাব্যের মর্ত্য খণ্ডের নাম কি?
উঃ চণ্ডীমঙ্গল কাব্যের মর্ত্য খণ্ডের নাম আক্ষেটিক ও বণিক খণ্ড ।
২০। দেবী বনের মধ্যে কীরূপ ধারণ করেছিল?
উঃ দেবী বনের মধ্যে স্বর্ণগোধিকা বা গুঁইসাপ রূপ ধারণ করেছিল।
২১। কালকেতু নাম ধারণ করে পৃথিবীতে কে জন্ম নেয়?
উঃ অভিশপ্ত নীলাম্বর স্বর্গচ্যুত হয়ে ব্যাধ ধর্মকেতুর ঘরে জন্ম নেয়।
২২। কালকেতুর পিতার নাম কী?
উঃ কালকেতুর পিতার নাম ধর্মকেতু।
২৩। মর্ত্যে কালকেতুর মায়ের নাম কী?
উঃ মর্ত্যে কালকেতুর মায়ের নাম ছিল নিদয়া।
২৪। “নেউগী চৌধুরী নই, না করি তালুক”-কে বলেছিল?
উঃ ভালুক একথা বলেছিল।
২৫। কালকেতু কার সাথে যুদ্ধ করেছে?
উঃ কালকেতু কলিঙ্গ রাজের সাথে যুদ্ধ করেছে।
২৬। “ক্ষুদ কিছু ধার নিবে সইয়ের ভবনে।
কাঁচড়া ক্ষুদের জাউ রান্ধিবে যতনে ।”- কে, কাকে বলেছিল?
উঃ কালকেতু তার স্ত্রী ফুল্লরাকে একথা বলেছিল।
২৭। “শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা।”- এখানে ‘সতা’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?
উঃ সতা শব্দটি দ্বারা সতীন বোঝানো হয়েছে।
২৮। ফুল্লরার বাবার নাম লিখ।
উঃ ফুল্লরার বাবার নাম সঞ্জয়কেতু।
২৯। “সোনা-রূপা নহে বাপা এ বেঙ্গা পিতল।” -উক্তিটি কার?
উঃ উক্তিটি করেছে কালকেতু উপাখ্যানের বেনে চরিত্র মুরারীশীল।
৩০। এতক্ষণ পরিহাস কেঁলু ভাইপোরে’ একথা কে, কাকে বলেছে?
উঃ কালকেতু উপাখ্যানে বেনে চরিত্র ধূর্ত মুরারীশীল কালকেতুকে একথা বলেছে।
৩১। মানসিংহ বাংলার সমস্ত বৃত্তান্ত কার কাছ থেকে জেনেছিলেন?
উঃ মানসিংহ বাংলার সমস্ত বৃত্তান্ত ভবানন্দ মজুমদারের কাছ থেকে জেনেছিলেন।
৩২। ভারতচন্দ্রের জীবনকাল কত?
উঃ ভারতচন্দ্রের জীবনকাল ১৭১২-১৭৬০ খ্রিস্টাব্দ।
৩৩। ভারতচন্দ্র কার আদেশে ‘নদামঙ্গল’ কাব্য রচনা করেন?
উঃ ভারতচন্দ্র নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল কাব্য’ রচনা করেন।
৩৪। গেরুয়া খেলা কী?
উঃ বর কনের মধ্যে পাশাপাশি ক্রীড়ার যে ব্যবস্থা হতো তার নাম গেরুয়া খেলা।
৩৫। হরিহোড়ের বাবার নাম কী?
উঃ হরিহোড়ের বাবার নাম বিষ্ণুহোড়।
৩৬। স্বর্ণে ভবানন্দ মজুমদারের নাম কী ছিল?
উঃ স্বর্গে ভবানন্দের নাম ছিল নলকুবর ।
৩৭। দাসু ও বাসু কে?
উঃ দাসু ও বাসু ভবানন্দের ভৃত্য।
৩৮। অন্নদামঙ্গল’ কাব্যের প্রকাশকাল লেখ।
উঃ ‘অন্নদামঙ্গল’ কাব্যের প্রকাশকাল ১৮১৬ সাল।
৩৯। অনুদার সখীর নাম কী?
উঃ অনুদার সখীর নাম জয়া।
৪০। “কু-কথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ”-কে, কার সম্পর্কে বলেছেন?
উঃ অনুদা দেবী নিজের স্বামী সম্বন্ধে একথা বলেছেন।
৪১। কোন তিথিতে অন্নসার পূজা হয়।
উত্তর: অনুদার পূজা হ্যা চৈত্র মাসের শুরু অষ্টমী তিথিতে।
৪২। দিল্লীশ্বর কে?
উঃ সম্রাট জাহাঙ্গীর ওরফে পাতশাহ।
৪৩। প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন।
উঃ প্রতাপাদিত্য যশোরের রাজা ছিলেন।
৪৪। যশোরের রাজার নাম কী?
উঃ যশোরের রাজার নাম রাজা প্রতাপাদিত্য।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পরিচয় দাও : ভাঁড়ুদত্ত, ফুল্লরা, নাগমতী, দাসু-বাসু। ১০০%
২। কালকেতুর ধনপ্রাপ্তির বর্ণনা দাও। ১০০%
৩। মানসিংহের বাংলায় আগমনের কারণ কী? ১০০%
৪। গৃহবন্দী লায়লীর সাথে মজনু কতবার এবং কীভাবে দেখা করেছিল? ১০০%
৫। লাইলী গৃহবন্দী হলে মজনু তার সঙ্গে দেখা করার জন্য কি কি কৌশল অবলম্বন করে? ১০০%
৬। রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে? ১০৯%
৭। “আমি একাকিনী বসিয়া কাননে, আনিয়াছে তোর স্বামী বান্ধি নিজগুণে।” কোন প্রসঙ্গে কে, কাকে একথা বলেছে? ১০০%
৮। নগর পুড়িলে দেবালয় কি এড়ায়।” – উক্তির তাত্পর্য লেখ। ১০০%
৯। নজদবনে লায়লী-মজনুর মধ্যে কী কথোপকথন হয়েছিল? ১০০%
১০। চিতোরের শেষ পরিণতি কী হয়েছিল? বর্ণনা কর। ১০০%
১১। দেবী অন্নদার ভবানন্দের গৃহে যাত্রার কারণ কী? ৯৯%
১২। ভবানন্দ মজুমদারের জন্ম ইতিহাস সংক্ষেপে বর্ণনা কর। ৯৮%
১৩। “সোনারূপা নহে বাপা এ বেঙ্গা পিতল। ঘসিয়া মাজিয়া বাপু কর্যাছ উজ্জ্বল।”——বিশ্লেষণ কর। ৯৮%
১৪। “মানসিংহ ভবানন্দ” উপন্যাসে প্রধান চরিত্র অপেক্ষা অপ্রধান চরিত্রগুলো অধিক জীবন্ত ও সার্থক” আলোচনা কর। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ‘কালকেতু উপাখ্যান’ অবলম্বনে মুকুন্দরাম চক্রবর্তীর কবিধর্ম ও শিল্পকর্মের পরিচয় দাও। ১০০%
২। ‘কালকেতু উপাখ্যান’ অবলম্বনে কালকেতুর চরিত্র বিশ্লেষণ কর। ১০০%
৩। ‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান’—এর ঐতিহাসিকতা বিচার কর। ১০০%
৪। “ভারতচন্দ্রের রস, রুচি ও জীবনবোধে আঠার শতকের সামাজিক অবক্ষয়ের চিহ্ন প্রকটিত হয়েছে”—‘মানসিংহ-ভবানন্দ উপাখ্যান অবলম্বনে এ উক্তির সত্যতা যাচাই কর। ১০০%
৫। “লায়লী-মজনুর’ প্রেম লৌকিক নয়, অধ্যাত্ম প্রেমের রূপক”—লায়লী-মজনু কাব্য অবলম্বনে তোমার অভিমত ব্যক্ত কর। ১০০%
৬। ‘পদ্মাবতী’ কাব্যে শুকপাখির ভূমিকা ও তাৎপর্য ব্যাখ্যা কর। ১০০%
৭। ‘পদ্মাবতী’ মূলত মানবপ্রেমের কাব্য।—বিশ্লেষণ কর। ১০০%
৮। ‘লায়লী-মজনু’’ কাব্যকে কেন রোমন্স কাব্য বলা হয়েছে—আলোচনা কর। ১০০%
৯। আলাওলের “পদ্মাবতী”কাব্যে বর্ণিত বাঙালি সংস্কৃতির পরিচয় দাও। ১০০%
১০। “মুকুন্দরাম এ যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন।” – আলোচনা কর। ১০০%
১১। ”লাইলী মজনু” কাব্যে প্রতিফলিত সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও। ৯৯%
১২। “কালকেতু উপন্যাস” অবলম্বনে ফুল্লরার বারোমাস্যার বর্ণনা দাও। ৯৮%
১৩। “লাইলী মজনু কাব্য কি সার্থক ট্রাজেডি? যুক্তিযুক্ত আলোচনা কর। ৯৮%
১৪। “উচ্চবর্ণের চরিত্র অপেক্ষা নিম্নবর্ণের চরিত্র অঙ্কনে ভারতচন্দ্র অধিক সাফল্য দেখিয়েছেন।” – আলোচনা কর। ৯৮%

Leave a Reply