
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NAIRU, GDP, DPA, UNDP, SOC, HDI.
২। GNP ডিফ্লেক্টর বলতে কী বুঝ?
উঃ কোন নির্দিষ্ট বৎসরের আর্থিক GNP-কে প্রকৃত GNP দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় – GNP Deflator বা অবমূল্যায়ন বলা হয়।
৩। অর্থনৈতিক মডেল কী?
উঃ অর্থনৈতিক চলকসমূহের আন্তঃসম্পর্ক একসেট সমীকরণ ও চিত্রের সাহায্যে প্রকাশ করা হলে তাকে বলা হয় অর্থনৈতিক মডেল।
৪। GNP ব্যবধান কী?
উঃ কোনো নির্দিষ্ট বছরে একটি দেশে প্রত্যাশিত এঘচ এবং বাস্তব এঘচ এর মধ্যকার ব্যবধানকে বলা হয় এঘচ ব্যবধান।
৫। প্রাস্তিক সঞ্চয় প্রবণতা কী?
উঃ আয় পরিবর্তন ও সঞ্চয় পরিবর্তনের আনুপাতিক হারকে প্রান্তিক সঞ্চয় প্রবণতা বলে ।
৬। ঋণ নীতি কী?
উঃ যে নীতির সাহায্যে সুদের হারের পরিবর্তন, ঋণের শর্ত, ঋণের সুবিধা অসুবিধা ও ঋণ বাজার সম্পর্কে আর্থিক কর্তৃপক্ষের কার্যক্রম নির্দেশ করে তাকে ঋণনীতি বলে।
৭। প্রকৃত আয় বলতে কী বুঝ?
উঃ কোনো ব্যক্তির আয় থেকে যখন হস্তান্তর পাওনা বাদ দেওয়া হয় তখন ঐ আয়কে প্রকৃত আয় বলে।
৮। পূর্ণ নিয়োগ কী?
উঃ চলতি মজুরিতে সংঘাতময় বেকারত্ব বা ইচ্ছাকৃত বেকারত্ব ছাড়া কাজ করতে ইচ্ছুক এবং কাজের সামর্থ্য আছে এমন সবাই নিয়োগ পেলে তাকে পূর্ণ নিয়োগ বলে ।
৯। টেকসই উন্নয়ন কাকে বলে?
উঃ টেকসই উন্নয়ন হলো চলতি প্রজন্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অব্যহত সমৃদ্ধি। ভবিষ্যৎ প্রজন্মর মুখ ও সমৃদ্ধি নিশ্চিতকরণ হলো টেকসই উন্নয় বলে।
১০। শ্রমিক শোষণ কী?
উঃ শ্রমিকের প্রান্তিক উৎপন্ন মূল্য এবং শ্রমিকের প্রদত্ত মজুরির হারের মধ্যে যে ব্যবধান থাকে, তাকে শ্রমিক শোষণ বলে ।
১১। মহামন্দা কী?
উঃ যখন অর্থনীতিতে আয়, উৎপাদন, নিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে চরম প্রতিকূল অবস্থার সৃষ্টি হয় তখন তাকে মহামন্দা বলে ।
১২। মৌসুমি বেকারত্ব কাকে বলে?
উঃ যে সমস্ত শ্রমিক বছরে একটি নির্দিষ্ট সময় কাজ করে অন্য সময় কাজ পায় না এরূপ বেকারত্বকে মৌসুমি বেকারত্ব বলে।
১৩। স্বয়ম্ভূত বিনিয়োগ কী ?
উঃ আয়ের পরিবর্তন হওয়া স্বত্ত্বেও যখন বিনিয়োগের কোনো পরিবর্তন হয়না, তখন সেই পরিবর্তীত বিনিয়োগকে স্বয়ম্ভূত বিনিয়োগ বলে ।
১৪। সামষ্টিক অর্থনীতি কাকে বলে?
উঃ অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক সমস্যা ও অর্থনৈতিক কার্যাবলিকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করা হয় তাকে সামষ্টিক অর্থনীতি বলে।
১৫। সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উঃ Oslo বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Ragnar Frisch সর্বপ্রথম Macro এবং Micro শব্দটি ব্যবহার করেন।
১৬। অভেদ কী?
উঃ যদি কোনো নির্ভরশীলতার সম্পর্ক ছাড়াই ব্যবহৃত চলকগুলোর মধ্যে সমতা স্থাপিত হয়, তবে তাকে অভেদ বলে।
১৭। ভারসাম্য জাতীয় আয় কাকে বলে?
উঃ যে স্তরে জাতীয় আয়ের উঠানামার কোন প্রবণতা থাকে না তাকে ভারসাম্য জাতীয় আয়স্তর বলা হয়। অন্যভাবে বলা যায়, সামগ্রিক চাহিদা (AD) ও সামগ্রিক যোগানের (AS) সমতার মাধ্যমে যে আয়স্তর অর্জিত হয় তাকে বলা হয় ভারসাম্য জাতীয় আয়।
১৮। সংঘাতজনিত বেকারত্ব কি?
উঃ শ্রম সচলতার অভাব, শ্রমিক সংগঠনের ত্রুটি, যন্ত্রপাতির সাময়িক বিকলতা, কাঁচামালের অভাব, নিয়োগ প্রাপ্তির তথ্য সম্পর্কে অজ্ঞতা ইত্যাদির কারণে সাময়িকভাবে যে বেকারত্ব দেখা যায় তাকে সংঘাতজনিত বেকারত্ব বলে।
১৯। নিট দেশজ উৎপাদন কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবাসামগ্রী উৎপাদিত হয় তার আর্থিক মূল্য হতে মূলধনের ক্ষয়-ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে নিট দেশজ উৎপাদন পাওয়া যায়। একে সংক্ষেপে এন.ডি.পি. বলে ।
২০। দামস্তরের স্থিতিশীলতা বলতে কি বুঝায়?
উঃ যখন সামষ্টিক চলক, যেমন: দামস্তর, বেকারত্বের হার এবং প্রবৃদ্ধির হার একটি গ্রহণযোগ্য স্তরে উপনীত হয় এবং কাম্যস্তর থেকে এই হারগুলো তেমন নড়াচড়া করেনা তখন সেই অবস্থাকে দামস্তরের স্থিতিশীলতা বলে ।
২১। ব্যয়যোগ্য আয় (DI) কাকে বলে?
উঃ ব্যক্তিগত আয় থেকে কর এবং কর ছাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিলে অবশিষ্ট যা থাকে তাকে ব্যয়যোগ্য আয় বা ব্যবহারযোগ্য আয় বলে।
২২। মোট দেশজ উৎপাদন (GDP) কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশি ও বিদেশি নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে ।
২৩। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উঃ অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের জাতীয় উৎপাদন ও মাথাপিছু প্রকৃত চলমান বৃদ্ধিকে বোঝায়।
২৪। মুদ্রাস্ফীতি কাকে বলে?
উঃ সাধারণত পণ্যসামগ্রি ও সেবার দামস্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়।
২৫। মুদ্রাস্ফীতি ব্যবধান কাকে বলে?
উঃ চলতি দামে পুনঃনিয়োগ স্তরের মোট উৎপাদনের (সামগ্রিক যোগান) চেয়ে সামগ্রিক ব্যয়ের (সামগ্রিক চাহিদা) পরিমাণ বেশি হলে এ দু’য়ের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয় তাকে মুদ্রাস্ফীতি ব্যবধান বলে।
২৬। মুদ্রাস্ফীতির হার কী?
উঃ মুদ্রাস্ফীতির হার বলতে ভিত্তি বছরের তুলনায় চলতি বছরের দ্রব্য মূল্যের শতাংশ বৃদ্ধিকে বুঝায়।
২৭। মুদ্রা সংকোচন কি?
উঃ মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হলো মুদ্রাসংকোচন। অর্থনীতিতে দামস্তর হ্রাস পাবার প্রবণতাকে মুদ্রা সংকোচন বলে।
২৮। ঋণনীতি কী?
উঃ যে নীতির সাহায্যে সুদের হারের পরিবর্তন, ঋণের শর্ত, ঋণের সুবিধা-অসুবিধা ও ঋণ বাজার সম্পর্কে আর্থিক কর্তৃপক্ষের কার্যক্রম নির্দেশ করে তাকে ঋণনীতি বলে।
২৯। রাজস্ব নীতি কী?
উঃ সরকারের আয়, ব্যয় এবং ঋণ সংক্রান্ত নীতিমালাকে রাজস্ব নীতি বলা হয়।
৩০। অভারসাম্য প্রবৃদ্ধি কি?
উঃ অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতির বাছাই করা কতগুলো খাতে বিনিয়োগ করা উচিত, সকল খাতে একসঙ্গে নয়। এ ধরনের উন্নয়ন পদ্ধতিকে অভারসাম্য প্রবৃদ্ধি বলে ।
৩১। অধ্যাপক রস্টো অর্থনৈতিক প্রবৃদ্ধির কয়টি স্তরের উল্লেখ করেছেন?
উঃ পাঁচটি যথা- ১. ঐতিহ্যগত সমাজ, ২. উত্তরণের পূর্বাবস্থা, ৩. উত্তরণ অবস্থা, ৪. অর্থনৈতিক পরিপক্কতা অর্জন এবং ৫. গণভোগ স্তর।
৩২। দারিদ্র্যের দুষ্টচক্র’ কী?
উঃ দেশের মানুষ দরিদ্র্য থাকলে তাদের আয় কম হয়, সঞ্চয় কম হয়। ফলে বিনিয়োগ ও উৎপাদন কমে যায়। এভাবে সার্বিক সমস্যাগুলি চক্রাকাকের আবর্তিত হয়। আর এই চক্রাকারে আবর্তনকে ‘দারিদ্র্যের দুষ্টচক্র’ বলে ।
৩৩। মুক্ত অর্থনীতি কী?
উঃ মুক্ত বাজার অর্থনীতি বলতে সেই অর্থনীতিকে বোঝায় যেখানে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপ থাকে না, বাজার এর মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান করা হয়।
৩৪। মানব উন্নয়ন সূচক কি?
উঃ মানব সম্পদ উন্নয়ন পরিমাপের জন্য যে সকল নির্ধারকসমূহ ব্যবহার করা হয় সেগুলোকে একত্রে মানব উন্নয়ন সূচক বলে ।
৩৫। বাজেট ঘাটতি কী?
উঃ একটি নির্দিষ্ট সময়ে মোট রাজস্ব আয়ের চেয়ে যদি মোট ব্যয়ের পরিমাণ বেশি হয় তাকে বাজেট ঘাটতি বলে।
৩৬। সামগ্রিক যোগান কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে দেশের প্রাকৃতিক সম্পদকে যথাযথ কাজে ব্যবহার করে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তাকে সামগ্রিক যোগান বলে।
৩৭। সুদের হার কি?
উঃ নির্দিষ্ট সময়ের জন্য তহবিল ব্যবহার করার জন্য তহবিলের যোগানদাতাকে শতকরা যে হারে অতিরিক্ত অর্থ দেয়া হয় তাই হলো সুদের হার ।
৩৮। আর্থিক মজুরি কাকে বলে?
উঃ কোনো শ্রমিক নির্দিষ্ট সময় কাজ করার ফলে নিয়োগকর্তা তাকে যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে আর্থিক মজুরি বলে।
৩৯। মজুরি কাকে বলে?
উঃ উৎপাদন কাজে নিযুক্ত কোনো শ্রমিক তার শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাকে মজুরি বলে ।
৪০। অর্থ বাজার কাকে বলে?
উঃ যে বাজারে স্বল্পমেয়াদি সিকিউরিটিসমূহ লেনদেন বা ক্রয়-বিক্রয় করা হয় তাকে অর্থ বাজার বলে।
৪১। মূলধন নিবিড় কৌশল কী?
উঃ যে উৎপাদন কৌশলে তুলনামূলকভাবে শ্রমের তুলনায় মূলধন বেশি ব্যবহৃত হয় তাকে মূলধন নিবিড় কৌশল বলে ।
৪২। বিনিয়োগের ধারণা বলতে কি বুঝায়?
উঃ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সুদের হারে যে পরিমাণ স্বয়ম্ভূত বিনিয়োগ ও প্ররোচিত বিনিয়োগ হয় তার সমষ্টিকে বলা হয় বিনিয়োগ ধারণা (Ig)। অর্থাৎ, Ig = la + Ii যেখানে, Ig = বিনিয়োগ ধারণা, Ia = স্বয়ম্ভূত বিনিয়োগ এবং Ii = প্ররোচিত বিনিয়োগ ।
৪৩। মাথাপিছু আয় কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে মাথাপিছু আয় বলে ।
৪৪। চূড়ান্ত দ্রব্য কি?
উঃ যেসব দ্রব্য ও সেবা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় না এবং চূড়ান্ত ভোগের লক্ষ্যে ভোক্তার হাতে পৌঁছায়, সেগুলোকে চূড়ান্ত দ্রব্য বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যষ্টিক চলক ও সামষ্টিক চলকের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
২। নিট অর্থনৈতিক কল্যাণ বলতে কী বুঝ? ১০০%
৩। লেনদেনের ভারসাম্য সর্বদা সমান থাকে’- ব্যাখ্যা কর। ১০০%
৪। সামগ্রিক চাহিদা রেখার পরিবর্তনের কারণসমূহ আলোচনা কর । ১০০%
৫। সঞ্চয়ের নির্ধারকসমূহ কী কী ? ১০০%
৬। সরকারি ঋণের উৎসসমূহ আলোচনা কর। ১০০%
৭। LM রেখা কাকে বলে? ১০০%
৮। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক নীতির উদ্দেশ্যগুলো কী কী? ১০০%
৯। সামষ্টিক ও ব্যষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য তুলে ধর। ৯৯%
১০। সামষ্টিক অর্থনীতির সীমাবদ্ধতাগুলো আলোচনা কর। ৯৯%
১১। জনসংখ্যা ও বেকারত্বের মধ্যে সম্পর্ক দেখাও। ৯৯%
১২। মোট জাতীয় উৎপাদন (GNP) ও মোট দেশজ উৎপাদনের (GDP) মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৩।প্রমাণ কর : MPC + MPS = 1. ৯৯%
১৪। শ্রম বাজার কাকে বলে? ৯৯%
১৫। শ্রম বাজারের বৈশিষ্ট্য বর্ণনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) সামষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর । ১০০%
(খ) ব্যষ্টিক অর্থনৈতিক মডেল ও সামষ্টিক অর্থনৈতিক মডেলের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। (ক) জাতীয় আয় থেকে মাথাপিছু আয় কীভাবে নির্ণয় করা যায়? ১০০%
(খ) অর্থনৈতিক বিশ্লেষণে জাতীয় আয়ের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৩। (ক) S=a+sy এর অর্থনৈতিক তাৎপর্য লিখ । ১০০%
(খ) প্রমাণ কর যে, APC + APS = 1, MPC + MPS = 11 ১০০%
৪। (ক) আর্থিক নীতির উপকরণগুলো লিখ। ১০০%
(খ) সংক্ষেপে আর্থিক নীতির উদ্দেশ্যসমূহ লিখ । ১০০%
৫। (ক) সমালোচনাসহ মজুরির প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি লিখ । ১০০%
(ক) ফিলিপস রেখা কী? ফিলিপস রেখার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৬। (ক) অর্থনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্তগুলো আলোচনা কর। ১০০%
(খ) অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কর। ১০০%
৭। (ক)সামষ্টিক অর্থনীতির পরিধি বর্ণনা কর। ১০০%
(খ) বাংলাদেশে সরকারি আয়ের উৎসসমূহ এবং ব্যয়ের খাতসমূহ আলোচনা কর। ১০০%
৮। (ক) সামগ্রিক উৎপাদন কী? ১০০%
(খ) সামষ্টিক অর্থনীতির নীতিসমূহ আলোচনা কর। ১০০%
৯। (ক) বেকারত্বের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
(খ) বেকারত্বের স্বাভাবিক হার বলতে কি বুঝায়? ৯৯%
১০। (ক) বাংলাদেশের আয় বৈষম্যের কারণগুলো কী? ৯৯%
(খ) অর্থের ফটকা চাহিদা ব্যাখ্যা কর। ৯৯%
১১। (ক) GNP এর বৈশিষ্ট্যসমূহ লেখ। ৯৯%
(খ) মোট জাতীয় উৎপাদন (GNP) ও নীট জাতীয় উৎপাদনের (NNP) মধ্যে পার্থক্য বর্ণনা কর। ৯৯%
১২। (ক) মোট বিনিয়োগ ও নিট বিনিয়োগের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
(খ) আয়, ভোগ ও বিনিয়োগ কীভাবে সম্পর্কযুক্ত? ৯৯%
১৩। (ক) অর্থনৈতিক উন্নয়নে মূলধনের ভূমিকা আলোচনা কর। ৯৯%
(খ) মজুরি প্রদানের পদ্ধতিসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। (ক) শ্রমিক সংঘের কার্যাবলি লিখ। ৯৯%
১৫। (ক) ফিলিপ্স রেখা কি? ৯৯%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বাধাসমূহ আলোচনা কর। ৯৯%

Leave a Reply