
ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভড়িৎ ফ্লাক্স কাকে বলে?
উঃ তড়িৎ ক্ষেত্র. একটা ভেক্টর ক্ষেত্র। প্রতিটি ভেক্টর ক্ষেত্র কতকগুলো রেখা বৈশিষ্ট্যায়িত হয়। তড়িৎ ক্ষেত্র
একটি একক ধনাত্মক চার্জ যে রেখায় বল অনুভব করে, তাকে তড়িৎ ক্ষেত্র রেখা বা তড়িৎ আবেশ রেখা বলা হয়। তড়িৎ ক্ষেত্রের কোন তলের মধ্যে দিয়ে অভিলম্বভাবে নির্গত আবেশ রেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে।
২। চার্জের রৈখিক ঘনত্ব কাকে বলে?
উঃ কোনো চার্জ রেখার একক দৈর্ঘ্যের চার্জের পরিমাণকে চার্জের রৈখিক ‘ঘনত্ব বলে।
৩। চার্জের সংরক্ষণ বলতে কি বুঝ?
উঃ চার্জ সৃষ্টি বা ধ্বংস করা যায় না। চার্জ বরং এক বস্তু হতে অন্য বস্তুতে স্থানান্তর ঘটে মাত্র। ঘর্ষণ দ্বারা তড়িতাহিতকরণ প্রক্রিয়ায় যে বস্তুকে ঘষা হয় এবং যেটি দ্বারা ঘষা হয় তাদের মধ্যে চার্জের আদান-প্রদান ঘটে। যেমন- কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে কাচদণ্ড ইলেকট্রন হারায়। তবে কাচদণ্ড যত সংখ্যক ইলেকট্রন হারায় সিল্ক ঠিক তত সংখ্যক ইলেকট্রন লাভ করে। ফলে এদের চার্জের পরিমাণ অপরিবর্তিত থাকে। এর অর্থ চার্জ সংরক্ষিত হয়।
৪। চার্জের কোয়ান্টায়ন কী?
উঃ বিজ্ঞানীদের বিভিন্ন পরীক্ষা হতে প্রমাণিত হয়েছে চার্জ নিরবচ্ছিন্ন নয়, একটি ন্যূনতম মানের পূর্ণ সংখ্যার
গুণিতক। এ ন্যূনতম চার্জ হচ্ছে একটি ইলেকট্রন বা একটি প্রোটনের চার্জ এবং এর মান 1.6 × 10-19 কুলম্ব এ চার্জকে যদি e দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো বস্তুর মোট চার্জ q = ± n লেখা যায়। এখানে n হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। কোনো বস্তুতে চার্জের মান নিরবচ্ছিন্ন হতে পারে না। চার্জ বিচ্ছিন্ন মানের অর্থাৎ চার্জ কোয়ান্টায়িত ।
৫। তড়িৎ প্রাবল্য কাকে বলে?
উঃ তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে।
৬। বৈদ্যুতিক বলরেখা কী?
উঃ তড়িৎ ক্ষেত্রে একটি একক চার্জ স্থাপন করলে এটা যে রেখায় বল অনুভব করে, তাকে তড়িৎ বলরেখা বলে। অথবা তড়িৎ ক্ষেত্রে একটি একক বিচ্ছিন্ন ধনচার্জ যে রেখায় গমন করে, তাকে তড়িৎ বলরেখা বলে ।
৭। তড়িৎ বিম্ব কি?
উঃ একগুচ্ছ চার্জ এমনভাবে নির্বাচন করা যায় যে, পরিবাহককে এই চার্জগুচ্ছ দ্বারা অপসারণ করলে যে বিভব পাওয়া যাবে তা ল্যাপ্লাসের সমীকরণ সমেত প্রদত্ত সীমান্তিক শর্তাদি স্বতঃসিদ্ধ করবে। এভাবে নির্বাচিত চার্জ গুচ্ছকে বিম্ব চার্জ বলে বা তড়িৎ বিশ্ব বলে।
৮। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা দাও।
উঃ কোনো তড়িৎ দ্বিমেরুর যে-কোনো একটি আধানের মান এবং আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে।
৯। গসিয়ান/গসীয় তল কাকে বলে?
উঃ ইলেকট্রিক ফ্লাক্সের সাথে সংশ্লিষ্ট সমস্যার সমাধানের উদ্দেশ্য কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অংকিত একটি কাল্পনিক আবদ্ধ তলকে গসিয়ান/গসীয় তল বলে।
১০। চৌম্বকক্ষেত্রে গসের সূত্র বিবৃত কর।
উঃ কোনো আবদ্ধ তলের উপর স্থির তড়িৎ ক্ষেত্রের লম্ব উপাংশের তল সমাকলনের E. গুণন হবে ঐ তল দ্বারা আবদ্ধ মোট আধানের সমান।
১১। তড়িৎ বিভব কাকে বলে?
উঃ অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বিন্দু পর্যন্ত একক পজিটিভ চার্জকে আনতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।
১২। সমৰিভব তল কাকে বলে?
উঃ যে চার্জিত তলের সকল বিন্দুতে বৈদ্যুতিক বিভবের মান সমান থাকে তাকে সমবিভব তল বলে।
১৩। ধারকত্ব কী?
উঃ কোনো পরিবাহীর বিভব এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহীর ধারকত্ব বলে। একে c দিয়ে প্রকাশ করা হয় ।
১৪। পরাবিদ্যুৎ কি?
উঃ কোনো ধারকের পরিবাহীর অভ্যন্তরে যে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয় তাই পরাবিদ্যুৎ পদার্থ ।
১৫। Q-ফ্যাক্টর কী?
উঃ সার্কিটে অনুনাদ সৃষ্টি হলে আবেশকের প্রান্তীয় বিভব পার্থক্য এবং প্রযুক্ত বিভব পার্থক্যের অনুপাতকে Q ফ্যাক্টর বা Q গুণক বলে।
১৬। তড়িৎ চালক বলের সংজ্ঞা দাও।
উঃ একক চার্জকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু হতে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে পুনরায় উক্ত বিন্দুতে আনতে যে কাজ সম্পাদিত হয় তাকে এর তড়িচ্চালক বল বলে।
১৭। এডি প্রবাহ কী?
উঃ কোনো ঘূর্ণন গতির ফলে যে প্রবাহ সৃষ্টি হয়, তাকে এডি প্রবাহ বা ঘূর্ণাবর্ত প্রবাহ বলে ।
১৮। রোধকত্ব কী?
উঃ একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদবিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে রোধকত্ব বা আপেক্ষিক রোধ বলে ।
১৯। অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও।
উঃ পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদ দিয়ে অভিলম্ব ভাবে 1 সেকেন্ডে 1 কুলম্ব চার্জ প্রবাহিত হলে যে প্রবাহমাত্রা পাওয়া যায় তাকে এক অ্যাম্বিয়ার বলে।
২০। প্রবাহ ঘনত্ব কাকে বলে?
উঃ কোনো পরিবাহীর প্রতি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে অভিলম্বভাবে প্রবাহিত তড়িৎ
প্রবাহকে প্রবাহ ঘনত্ব বলে।
২১। অতিপরিবাহী কী?
উঃ যে নির্দিষ্ট তাপমাত্রার নিচে বৈদ্যুতিক রোধ শূন্য হয় তাকে অতিপরিবাহিতা বলে এবং সংশ্লিষ্ট পদার্থকে
অতিপরিবাহী বলে ।
২২। হিস্টেরেসিস কি?
উঃ চৌম্বক পদর্থের চুম্বকায়ন মাত্রা B-এর মান চৌম্বক প্রাবল্য H -এর উপর নির্ভর করে। চৌম্বক প্রাবল্য H-এর চক্রাকার পরিবর্তনের ফলে চুম্বকায়ন মাত্রা B এর পরিবর্তন হয়। লেখচিত্রে স্থাপন করলে একটি চক্রাকার লেখ পাওয়া যায়। এই চক্রাকার, রেখাকে হিস্টেরেসিস চক্র বা চুম্বকায়ন রেখা বলে ।
২৩। তাড়ন দ্রুতি বলতে কী বুঝ?
উঃ একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি করলে তার ভিতর দিয়ে তড়িৎ আধান যে গড় বেগে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে ধাবিত হয়, তাকে তাড়ন বেগ বা দ্রুতি বলে ।
২৪। মুক্ত ইলেকট্রন কি?
উঃ মুক্ত ইলেক্ট্রন তত্ত্বানুসারে দেখা যায়, ধাতব পদার্থের পরমাণুতে এমন কতকগুলো ইলেকট্রন রয়েছে যেগুলো পরমাণুর সাথে যুক্ত না থেকে পরমাণুর ল্যাটিস বা জাফরির মধ্য দিয়ে চলাচল করে। এই ইলেক্ট্রনগুলোকে পরিবহন ইলেক্ট্রন বা মুক্ত ইলেক্ট্রন বলে ।
২৫। emf কী?
উঃ বৈদ্যুতিক সার্কিট অসংযুক্ত বা খোলা থাকা অবস্থায় তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য দেখা
যায় তাকে EMF বলে।
২৬। পটেনশিওমিটার কাকে বলে?
উঃ যে যন্ত্রের সাহায্যে বিভব পতন পদ্ধতিতে বিভব পার্থক্য ও তড়িচ্চালক শক্তি পরিমাপ করা হয়, তাকে
পটেনশিওমিটার বলে।
২৭। সান্ট কাকে বলে?
উঃ সান্ট অর্থ বিকল্প পথ। কোনো বৈদ্যুতিক বর্তনীতে হঠাৎ করে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের ফলে দামী যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য যে বিকল্প পথ ব্যবহার করা হয়, তাকে সান্ট বলে।
২৮। এক টেসলা কাকে বলে?
উঃ যে চৌম্বক ক্ষেত্রের সমকোণে । কুলম্ব চার্জ 1ms 1 বেগে গতিশীল হলে । নিউটন বল অনুভব করে, ঐ চৌম্বক ক্ষেত্রের মানকে । টেসলা (T) বলে।
২৯। চৌম্বক ভ্রামকের একক কি?
উঃ চৌম্বক ভ্রামকের একক হলো Am2
৩০। সলিনয়েড কি?
উঃ তড়িৎবাহী অন্তরিত লম্বা বহুপাকে একটি অন্তরক চোঙের গায়ে যদি এমনভাবে জড়ানো যায় যে, প্রত্যেক পাক চোঙের অক্ষের সাথে সমকোণ অবস্থান করে। তবে যে চোঙাকৃতি কুণ্ডলী তৈরি হয়, তাকে সলিনয়েড বলে।
৩১। হল ক্রিয়া কি?
উঃ কোনো তড়িৎবাহী পরিবাহীকে তড়িৎ প্রবাহের দিকের সাথে সমকোণে স্থাপিত চৌম্বকক্ষেত্রে রাখলে প্রবাহ ও চৌম্বকক্ষেত্র উভয়ের সাথে অবিলম্ব বরাবর একটি বিভব পার্থক্য সৃষ্টি হয় । এ প্রক্রিয়াকে হল ক্রিয়া বলে ।
৩২। বিদ্যুৎ চুম্বকীয় আবেশ বলতে কী বুঝ?
উঃ পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স দ্বারা বদ্ধ কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহের উৎপত্তির ঘটনাকে তড়িৎ চুম্বকীয় আবেশ বলে ।
৩৩। চৌম্বক ফ্লাক্স কি?
উঃ কোনো তলের ক্ষেত্রফল এবং ঐ তলের লম্ব বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশের গুণফলকে ঐ তলের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বলে।
৩৪। স্বকীয় আবেশ কাকে বলে?
উঃ একটি মাত্র বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলেঅথবা কোনো চৌম্বক ক্ষেত্রে বর্তনীর গতির ফলে বর্তনীর সাথেসংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের জন্যযে তড়িৎ চৌম্বক আবেশ ঘটে, তাকে স্বকীয় আবেশ বলে।
৩৫। হেনরী এর সংজ্ঞা দাও।
উঃ কোনো বদ্ধ তার কুণ্ডলীতে প্রতি সেকেন্ডে এক অ্যাম্পিয়ার হারে তড়িৎ প্রবাহের পরিবর্তনে কুণ্ডলীতে এর ভোল্ট তড়িচ্চালক শক্তি আবিষ্ট হলে ঐ কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাংককে এক হেনরি বলে।
৩৬। চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের একক লিখ।
উঃ চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের এস. আই একক হলো- ampere/ metre বা Newton/ weber. এবং C.G.S পদ্ধতিতে একক হলো Oersted.
৩৭। চৌম্বক আবেশ কাকে বলে?
উঃ একটি চৌম্বকের চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি চৌম্বক পদার্থ স্থাপন করলে তাতে যে অস্থায়ী চৌম্বকত্বের আবির্ভাব ঘটে সে ঘটনাকে চৌম্বক আবেশ বলে।
৩৮। চৌম্বক ক্ষেত্রে গসের সূত্র বিবৃত কর।
উঃ চৌম্বক ক্ষেত্রে গসের সূত্রের বিবৃত নিম্নরূপ “কোনো বদ্ধ গ্যাসীয় তলে মোট চৌম্বক ফ্লাক্সের পরিমাণ শূন্য।”
৩৯। অনুনাদ কম্পাঙ্ক কী?
উঃ কোনো বর্তনীর স্বাভাবিক কম্পাংক তার উপর আরোপিত তড়িৎ চালক বলের কম্পাংকের সমান হলে
বর্তনীর প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। একে অনুনাদ বলে
৪০। RC বর্তনীর সময় ধ্রুবক কত?
উঃ RC বর্তনীর সময় ধ্রুবক Q = 0.63Q01
৪১। দিক পরিবর্তী প্রবাহ কি?
উঃ কোনো সার্কিটের তড়িৎ প্রবাহ যদি একটি নির্দিষ্ট সময় পরপর দিক পরিবর্তন করে এবং নির্দিষ্ট সময় পরপর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান প্রাপ্ত হয়, তবে সেই তড়িৎ প্রবাহকে দিক পরিবর্তী প্রবাহ বলে।
৪২। সীবেক ক্রিয়া কী?
উঃ দুটি ভিন্ন ধাতব পদার্থের দুই প্রান্ত যুক্ত করে একটি বদ্ধ বর্তনী প্রস্তুত করে সংযোগস্থল দুটিকে ভিন্ন দুটি তাপমাত্রায় স্থাপন করলে বর্তনীর মধ্যে দিয়ে একটি ক্ষীণ বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। এ ক্রিয়াকে সীবেক ক্রিয়া বলে।
৪৩। হল ক্রিয়া বলতে কি বুঝ?
উঃ বৈদ্যুতিক প্রবাহের দিকের সাথে অভিলম্বভাবে অবস্থিত চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহীকে স্থাপন করলে প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের লম্বের অভিমুখে পরিবাহী বরাবর একটি বিভব সৃষ্টি হয়। এ প্রক্রিয়াটিকে হল বিভব বা হল ক্রিয়া বলা হয়।
৪৪। এসি (AC) জেনারেটর কাকে বলে?
উঃ যে যন্ত্রের সাহায্যে এসিতে পরিবর্তী কারেন্ট উৎপন্ন করা যায়, তাকে এসি জেনারেটর বলে।
৪৫। acপ্রবাহমাত্রার rms মান বলতে কী বুঝ?
উঃ পরিবর্তী কারেন্ট একটি নির্দিষ্ট সময়ে একটি রোধের মধ্যে নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন করে, সেই
সময়ে ঐ রোধের মধ্যে একটি স্থিতিশীল কারেন্ট ঐ পরিমাণ তাপ উৎপন্ন করলে তাকে পরিবর্তী কারেন্ট বা ac প্রবাহমাত্রার rms মান বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। একটি তড়িৎ দ্বি-মেরু অঙ্কের মধ্যবিন্দু হতেr দূরত্বে যেকোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা নির্ণয় কর। ১০০%
২। স্থির তড়িৎক্ষেত্রে গসের সূত্রের ব্যবকলনীয় সমীকরণ প্রতিষ্ঠা কর। ১০০%
৩। +q চার্জ হতে দূরে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা প্রতিপাদন কর। ১০০%
৪। স্থির তড়িৎ ক্ষেত্রে চার্জিত ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা প্রতিপাদন কর। ১০০%
৫। ডাই-ইলেকট্রিকের উপস্থিতিতে গাউসের সূত্রের গাণতিক রাশিমালা প্রতিষ্ঠা কর। ১০০%
৬। তাড়নবেগ ও তড়িৎপ্রবাহ ঘনত্বের সম্পর্কসূচক সমীকরণ প্রতিষ্ঠা কর। ১০০%
৭। তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কার্শফের সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর। ১০০%
৮। কার্শফের সূত্র প্রয়োগ করে রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালা প্রতিপাদন কর। ১০০%
৯। তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের প্রভেদ আলোচনা কর। ৯৯%
১০। হল বিভবের রাশিমালা প্রতিপাদন কর। ৯৯%
১১। বায়োট-স্যাভার্টের সূত্র প্রয়োগ করে তড়িৎবাহী লম্বা সরল পরিবাহীর সন্নিকটে চৌম্বকক্ষেত্র নির্ণয় কর। ৯৯%
১২। দুটি সমান্তরাল তড়িত্বাহী পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বলের রাশিমালা প্রতিপাদন কর। ৯৯%
১৩। অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃত ও প্রতিষ্ঠা কর। ৯৯%
১৪। লেঞ্জের সূত্র বিবৃত কর। দেখাও যে, লেঞ্জের সূত্র চুম্বকীয় আবেশের ক্ষেত্রে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে।
১৫। ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সূত্র বিবৃত ও ব্যাখ্যা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে দেখাও যে, ক্রিয়াশীল টর্ক, π = PxE, যেখানে প্রতীকসমূহ প্রচলিত অর্থ বহন করে। ১০০%
(খ) অতি পরিবাহিতা কী? সুষম তড়িৎ ক্ষেত্রে নিক্ষিপ্ত একটি ইলেকট্রনের গতি সম্বন্ধে আলোচনা কর। ১০০%
২। (ক) তড়িৎ প্রাবল্য কী? 1.6 x 10-6 কুলম্ব এবং 2.5 × 10-6 কুলম্বের দুটি বিন্দু চার্জ পরস্পর হতে 12 সেমি দূরে অবস্থিত। এদের সংযোগ রেখার কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে? ১০০%
(খ) কত প্রাবল্যের একটি তড়িৎক্ষেত্রের মধ্যে একটি ইলেকট্রন স্থাপন করলে ইলেকট্রনটি এর সমান বল অনুভব করবে? ১০০%
৩। (ক) সুষমভাবে চার্জিত একটি বৃত্তাকার চাকতির অক্ষের উপর বহিঃস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় কর। ১০০%
(খ) তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে দেখাও যে, বিভব শক্তি, U = – P. É, এখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে। ১০০%
৪। (ক) তড়িৎক্ষেত্রের সাথে তড়িৎ বিভবের সম্পর্ক প্রতিপাদন কর। ১০০%
(খ) চার্জের তল ঘনত্ব কী? ‘ণ’ দৈর্ঘ্যবিশিষ্ট একটি বর্গের চার কোণায় যথাক্রমে q, 2q, –4q এবং 2q চার্জ দেয়া আছে, বর্গের কেন্দ্রে একক ধনচার্জের জন্য মোট তড়িৎ বল নির্ণয় কর। ১০০%
৫। (ক) ধারক কী? প্রমাণ কর যে, ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি। ১০০%
(খ) একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা প্রতিপাদন কর। ১০০%
৬। (ক) ব্যান্ড তত্ত্বের আলোকে চিত্রসহ পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ১০০%
(খ) 1 cm এর একটি তামার টুকরাকে 0.32mm ব্যাসের একটি তারে পরিণত করা হলো। তামার আপেক্ষিক রোধ 1.59 × 10-8 π m হলে তারটির রোধ কত হবে? ১০০%
৭। (ক) একটি RC শ্রেণি বর্তনীতে চার্জের বৃদ্ধি ও ক্ষয়ের জন্য রাশিমালা নির্ণয় কর। ১০০%
(খ) একটি RC-বর্তনীয় সমীকরণ নির্ণয় কর এবং সমীকরণটির সমাধান করে ধারকের চার্জিতকরণের প্রকৃতি আলোচনা কর। ১০০%
৮। (ক)দেখাও যে, সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী লুপের টর্ক π = U×B, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। ১০০%
(খ) লরেঞ্জ বল কী? একটি গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামিটার হিসাবে ব্যবহার করা যায়? ব্যাখ্যা কর। ১০০%
৯। (ক)কখন আমরা অ্যাম্পিয়ারের সূত্র এবং বায়োট-স্যাভার্টের সূত্র প্রয়োগ করি। ৯৯%
(খ) প্রবাহ মাত্রা i বহনকারী একটি বৃত্তাকার লুপের ব্যাসার্ধ R. ঐ লুপের অক্ষের উপর কোনো বিন্দুতে B নির্ণয় কর। ৯৯%
১০। (ক) আবেশকের জন্য আবেশাংক এক হেনরি অর্থাৎ 1 Henry = 1 volt-sec/amp বের কর। ৯৯%
(খ) সলিনয়েডের স্বকীয় আবেশিতা বা স্বকীয় আবেশ গুণাংকের রাশিমালা বের কর। ৯৯%
১১। (ক)ডায়াম্যাগনেটিক পদার্থের সংবেদনশীলতা নেগেটিভ কিন্তু প্যারাম্যাগমেটিক পদার্থের সংবেদনশীলতা পজেটিভ-ব্যাখ্যা কর। ৯৯%
(খ) B-H-লেখচিত্র আঁক এবং বর্ণনা কর। ডায়া, প্যারা ও ফেরোচৌম্বক পদার্থের তুলনা কর। ৯৯%
১২। (ক)ধারকীয় সময় ধ্রুবক কাকে বলে? এর একক ও মাত্রা লিখ। ৯৯%
(খ)আকৃতি গুণাঙ্ক কী? একটি সমান্তরাল LC বর্তনীর অনুনাদী কম্পাঙ্কের রাশিমালা নির্ণয় কর। ৯৯%
১৩। (ক) পরিবর্তী ভোল্টেজের উৎস হিসেবে একটি A.C জেনারেটরের গঠন ও কার্যনীতি বর্ণনা কর। ৯৯%
(খ) শক্তির সংরক্ষণ নীতির সাহায্যে একটি LC বর্তনীয় ব্যবকলনী সমীকরণ প্রতিপাদন কর। এর স্পন্দনের কম্পাংক নির্ণয়। ৯৯%
১৪। (ক) দিক পরিবর্তী তড়িচ্চালক শক্তির গড় বর্গের বর্গমূল মান কী? একটি দিক পরিবর্তী বর্তনীতে 220 volt এর গড় তড়িচ্চালক বল ক্রিয়া করে। তড়িচ্চালক বলের শীর্ষমান বের কর। ৯৯%
(খ) একটি স্টেপ আপ ট্রান্সফর্মারে 220V সরবরাহ করে 2A তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এর মূখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1 : 20 হলে ট্রান্সফর্মারের ক্ষমতা নির্ণয় কর। ৯৯%
১৫। (ক)নিরপেক্ষ তাপমাত্রা ও উৎক্রম তাপমাত্রার মধ্যে সম্পর্ক স্থাপন কর। ৯৯%
(খ) পেলশিয়ার ক্রিয়া কী? প্রমাণ কর যে, কোনো তাপ-যুগলে উৎপন্ন তড়িচ্চালক বল সংযোগস্থলদ্বয়ের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। ৯৯%

Leave a Reply