অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ব্যবস্থাপনা বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনা 222601 রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপ: IPM, ILM, ASTD, WTO, SAPTA, NAFTA, BIBM, IBA, ASEAN, BMDC, GATT, NPA, MBTI, BARD, BIM, NIPA, TTC, CBA, ILO.
২। মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে?
উঃ প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যবস্থাপক, কর্মচারী এবং
শ্রমিক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলী, পদোন্নতি,
ছাঁটাই, অবসর দান ইত্যাদি বিবিধ কার্যের সমষ্টিকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে ।
৩। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
উঃ রবার্ট ওয়েন (Robert Owen).
৪। উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা কী?
উঃ উদ্দেশ্যমূলক ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি
পদ্ধতি যেখানে ব্যবস্থাপক এবং অধস্তন কর্মীগণ প্রত্যেক বিভাগ, প্রকল্প এবং ব্যক্তির জন্য উদ্দেশ্য ঠিক করে এবং পরবর্তী কার্যসম্পাদন নিয়ন্ত্রণে সেগুলো ব্যবহার করে।
৫।মানব সম্পদ ব্যবস্থাপনার মূল কাজ কী?
উঃ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের পাশাপাশি কর্মীর পেশাগত দক্ষতার সর্বোচ্চ উন্নয়ন এবং অভ্যন্তরীণ সম্পর্ক উন্নয়ন।
৬। কার্য সমৃদ্ধিকরণ কাকে বলে?
উঃ কাজকে এমনভাবে পুনসজ্জিত করা যেন কর্মী
তাদের দায়িত্ব, অর্জন, প্রবৃদ্ধি এবং স্বীকৃতিকে অনুধাব
করার সুযোগ পায় ।
৭। মানব সম্পদ ব্যবস্থাপনা মডেল কি?
উঃ কর্মী ও কাজের আন্তঃসম্পর্ক এবং মানব সম্পদ
ব্যবস্থাপনা ও বাহ্যিক প্রভাবগুলোর ফলে প্রতিষ্ঠান যে
লক্ষ্য অর্জন করে তার প্রক্রিয়া বিশ্লেষণ করাই মূলত
মানব সম্পদ ব্যবস্থাপনার মডেল হিসেবে চিহ্নিত।
৮। SWOT বিশ্লেষণ কি?
উঃ একটি প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ-সুবিধা
এবং বা বাধাসমূহ বিশ্লেষণের হুমকি প্রক্রিয়াকে SWOT বিশ্লেষণ বলে ।
৯। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসসমূহ কি?
উঃ (ক) বর্তমান কর্মীর পদোন্নতি, (খ) বদলি, (গ) কর্মীদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন, (ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ, (ঙ) শ্রমিক সংঘের সুপারিশ ইত্যাদি।
১০। মানব সম্পদ সংগ্রহের উৎস কয়টি ও কি কি?
উঃ কর্মী সংগ্রহের উৎস হলো দুটি। যথা- (ক) অভ্যন্তরীণ উৎস এবং (খ) বাহ্যিক উৎস।
১১। অভীক্ষা/পরীক্ষা কি?
উঃ আবেদনকারীর জ্ঞান, প্রতিজ্ঞা, ঝোঁক, আগ্রহ,
বুদ্ধিমত্তা, দক্ষতা ইত্যাদি পরিমাপ ও যাচাইপূর্বক
যথোপযুক্ত প্রার্থী নির্বাচনের একটি পদ্ধতিগত প্রক্রিয়াকেই অভীক্ষা/পরীক্ষা বলে।
১২। ব্যক্তিত্ব পরীক্ষা কী?
উঃ যে পরীক্ষার মাধ্যমে প্রার্থীর মানসিক কাঠামো,
আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, মেজাজ, ভাবাবেগের ভারসাম্য, প্রেষণার কারণ ইত্যাদি পরিমাপ করা হয় তাকে ব্যক্তিত্ব পরীক্ষা বলে।
১৩। ঝোঁক পরীক্ষা কি?
উঃ যে পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট কাজে কর্মীর আগ্রহ
কতটুকু এবং ঐ কাজে তার সম্ভাবনা কতটুকু, এসব
পরীক্ষাকে ঝোঁক পরীক্ষা বলে।
১৪। বুদ্ধিমত্তা পরীক্ষা কী?
উঃ ব্যক্তির বোধগম্যতা এবং বিচারশক্তি যাচাইকরণকে
বুদ্ধিমত্তা পরীক্ষা বলে।
১৫। শিক্ষা কী?
উঃ জ্ঞানের কোন শাখা সম্বন্ধে জানা বা বিশ্লেষণ
করাকে শিক্ষা বলে।
১৬। শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য কি?
উঃ শিক্ষণের মূল উদ্দেশ্য হলো পরিবর্তিত পরিবেশের
সাথে খাপ খাওয়ানোর জন্য আচরণে পরিবর্তন আনা।
কিন্তু প্রশিক্ষণের উদ্দেশ্য হলো নির্দিষ্ট কার্যসম্পাদনের
দক্ষতা বৃদ্ধির জন্য হাতে কলমে শিক্ষা দেওয়া ।
১৭। শিক্ষণের সাথে প্রশিক্ষণের সম্পর্ক কী?
উঃ শিক্ষণ ছাড়া প্রশিক্ষণ সম্ভব হয় না। প্রশিক্ষণ কারণ
হলে শিক্ষণ হবে তার ফল।
১৮। শিক্ষানবিশ প্রশিক্ষণ কাকে বলে?
উঃ যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন নতুন কর্মীকে হাতে
কলমে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাত্ত্বিক বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে
১৯। আরোহ প্রশিক্ষণ কী?
উঃ প্রতিষ্ঠানের উদ্দেশ্য, আদর্শ, রীতি-নীতি, কার্যক্রম
ইত্যাদি সম্পর্কে নবনিযুক্ত কর্মীদের অবহিত করানোর
লক্ষ্যে যে প্রশিক্ষণ দেয়া হয় তাকে আরোহ প্রশিক্ষণ বলে ।
২০। পদ আবর্তন কী?
উঃ কর্মীদের সংগঠনের বিভিন্ন পদে পর্যায়ক্রমে
কাজের প্রদানকে পদ আবর্তন পদ্ধতি বলে।
২১। পদ আবর্তন প্রশিক্ষণ কাকে বলে?
উঃ যে প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে কোনো কর্মী তার স্ব কাজে দক্ষতা অর্জনের পর তাকে অন্য কাজের দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদে পরিবর্তন করে জ্ঞান ও দক্ষতা প্রচেষ্টা করা হয় তাকে পদ আবর্তন প্রশিক্ষণ বলে
২২। ক্যারিয়ার বা পেশা কি?
উঃ সমস্ত কর্মজীবনকে ঘিরে কোনো ব্যক্তির কার্য।
সম্পর্কিত অভিজ্ঞতা, আচরণ এবং মনোভাব প্রতিষ্ঠা করাকে। ক্যারিয়ার বা পেশা বলে।
২৩। কার্যসম্পাদন মূল্যায়ন বলতে কী বুঝ?
উঃ একটি প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ ব্যক্তি বা তত্ত্বাবধায়ক
কর্তৃক নিযুক্ত কর্মীর সম্পাদিত কার্যের মূল্যায়নে
কার্যসম্পাদন মূল্যায়ন বলে।
২৪। ক্ষতিপুরণ কাকে বলে?
উঃ শ্রম বিনিয়োগের জন্য কর্মীরা প্রতিষ্ঠান থেকে
আর্থিক সুবিধা লাভ করে তাকে ক্ষতিপূরণ বলে ।
২৫। ক্ষতিপূরণ প্রশাসন কি?
উঃ মজুরি ও বেতন সংক্রান্ত বিষয়াদি যে প্রশাসনে
অধীনে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে মজুরি ও বেত প্রশাসনিক বা ক্ষতিপূরণ প্রশাসন বলে ।
২৬। বৈষম্যমূলক মজুরি বলতে কী বুঝ?
উঃ শ্রমিক ও কর্মীদের দক্ষতা ও কার্যফল মূল্যায়ন
করে তাদের জন্য আলাদা আলাদা বেতন ও মজুরি
নির্ধারণ করাকে বৈষম্যমূলক মজুরি বলে।
২৭। নির্বাহী ক্ষতিপূরণ কী?
উঃ উচ্চপদস্থ কর্মকর্তা বা ব্যবস্থাপকদের কার্য প্রচেষ্টা
বা কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ যেসব আর্থিক ও
অনার্থিক এবং বাড়তি সুযোগ-সুবিধা প্রদান করা হয়
তাকে নির্বাহী ক্ষতিপূরণ বলা হয় ।
২৮। ন্যূনতম মজুরি কী?
উঃ দেশের আর্থিক অবস্থা, বাজারের হালচাল প্রচলিত
আইন প্রভৃতি অনুযায়ী যে পরিমাণ অর্থের কম একজন শ্রমিককে দেওয়া যায় না। মজুরির এরূপ পরিমাণকে ন্যূনতম মজুরি বলে।
২৯। পদ মূল্যায়ন কি?
উঃ পূর্বনির্ধারিত পরিকল্পনা ও পদ্ধতি অনুসারে প্রতিষ্ঠানের প্রতিটি কার্যের মূল্য নিরূপণকে কার্য বা পদ মূল্যায়ন বলে।
৩০। পদোন্নতি কাকে বলে?
উঃ সংগঠনের কর্মীদের বর্তমান পদ থেকে উচ্চতর
অধিক পদমর্যাদাসম্পন্ন এবং দায়িত্বশীল পদে উন্নীত
করার প্রক্রিয়াকে পদোন্নতি বলা হয়
৩১। কর্মী ছাঁটাই কাকে বলে?
উঃ কাঁচামালের স্বল্পতা বা অন্য কোনো কারণে
প্রতিষ্ঠানের আয়তন ভাব কার্যাবলি হ্রাস পেলে কিছু
সংখ্যক কর্মীকে সাময়িকভাবে কাজ হতে অব্যাহতি প্রদান করা হলে তাকে কর্মী ছাঁটাই বলা হয়।
৩২। পদোন্নতির ভিত্তিগুলো কি?
উঃ পদোন্নতির ভিত্তিগুলো হলো: ১. যোগ্যতা অনুসারে
পদোন্নতি; ২. জ্যোষ্ঠতা অনুসারে পদোন্নতি ও ৩. যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে পদোন্নতি।
৩৩। লে-অফ কী?
উঃ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কারণে সাময়িকভাবে পুরো প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনো বিভাগ বন্ধ রাখাকে লে-অফ বলে।
৩৪। প্রেষণার সংজ্ঞা দাও।
উঃ সংগঠনের কর্মচারীদের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে
সর্বাধিক কাজ করিয়ে নেওয়ার কৌশলকে প্রেষণা বলা হয়।
৩৫। প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে?
উঃ প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক আব্রাহাম
৩৬। প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের উদ্ভাবক কে?
উঃ প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের উদ্ভাবক হলেন
ফ্রেডারিক হার্জবার্গ।
৩৭। জেড তত্ত্বের প্রবক্তা কে?
উঃ উইলিয়াম জি.উচি জেড তত্ত্বের প্রবক্তা।
৩৮। পুরস্কারের সংজ্ঞা দাও।
উঃ কার্যসম্পাদন করার জন্য কর্মীদের বেতন-ভাতাসহ
নানাবিধ আর্থিক এবং অনার্থিক সুবিধাদি প্রদানকে
পুরস্কার বলা হয়।
৩৯।পেনশন পরিকল্পনা কী?
উঃ কর্মীরা যখন পূর্বনির্ধারিত অবসর বয়সে পৌছায়
অথবা তারা যখন শারীরিক অসামর্থ্যের জন্য কাজ করতে পারে না তখন তাদের জন্য একটি নির্ধারিত টাকা একেবারে পরিশোধ পরিকল্পাকে পেনশন করার পরিকল্পনাকে বলে।
৪০। প্রথম শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছে?
উঃ ইংল্যান্ডে।
৪১। বাংলাদেশে কত সালের শিল্প সম্পর্ক অধ্যাদেশ চালু আছে?
উঃ ১৯৬৯ সালে শিল্প সম্পর্ক অধ্যাদেশ চালু আছে
৪২। তালাবদ্ধ বলতে কি বুঝায়?
উঃ যে অবস্থায় মালিক পক্ষ শ্রম বিরোধজনিত কারণে
শ্রমিকদেরকে কারখানায় প্রবেশ করতে বা কাজে যোগ
দিতে দেয় না তাকে তালাবদ্ধ বলে।
৪৩। শ্রমিক সংঘ কী?
উঃ মালিক বা ব্যবস্হাপকদের বিপক্ষে স্বীয় স্বার্থ সংরক্ষণের জন্য শ্রমিকদের সম্মিলিত চেষ্টায় সংগঠিত সংগঠনকে শ্রমিক সংঘ বলে।
৪৪। পরিচিতিকরণ কী?
উঃ কর্মীদের তাদের কর্ম, সহকর্মী এবং সংগঠন
সম্পর্কে নিয়মতান্ত্রিক ও পরিকল্পিতভাবে পরিচয় করিয়ে দেওয়ার নামই পরিচিতিকরণ৷
৪৫। কর্মী সামাজিকীকরণ বলতে কী বুঝ?
উঃ কর্মীদের প্রতিষ্ঠানের নিয়মকানুন, মূল্যবোধ,
নৈতিকতাসহ প্রতিষ্ঠানের সাথে খাপখাইয়ে নেওয়ার সম্পর্কে জ্ঞাত করার প্রক্রিয়াকে কর্মী সামাজিকীকরণ বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মানব সম্পদ ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনা এক ও সমার্থক”- ব্যাখ্যা কর।১০০%
২। মানবসম্পদ ব্যবস্থাপকের কার্যাবলি আলোচনা কর।১০০%
৩। মানব সম্পদ পরিকল্পনার উদ্দেশ্য ও নীতিগুলো আলোচনা কর। ১০০%
৪। মানবসম্পদ নির্বাচনের নীতিগুলো বর্ণনা কর।১০০%
৫। মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচনের মধ্যে পার্থক্য লিখ।১০০%
৬। প্রশিক্ষণ ও উন্নয়ন কী? প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন কর।১০০%
৭। শিক্ষা ও প্রশিক্ষণের পার্থক্য নির্ণয় কর।১০০%
৮। সাক্ষাৎকার প্রক্রিয়া বর্ণনা কর।১০০%
৯। মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো আলোচনা কর। ৯৯%
১০। পেশা বৈশিষ্ট্য আলোচনা কর প্রাতিষ্ঠানিক উন্নয়নের কৌশল সমুহ আলোচনা কর। ৯৯%
১১। কার্যসম্পাদন মূল্যায়নের অপরিহার্য উপাদানগুলো আলোচনা কর। ৯৯%
১২। কার্য মুল্যায়নের উদ্দেশ্য ও সুবিধা গুলো আলোচনা কর। ৯৯%
১৩। পদন্নোতির সংজ্ঞা দাও এর ভিত্তিসমুহ আলোচনা কর। ৯৯%
১৪। প্রেষনার চাহিদা সোপান তত্ব আলোচনা কর। ৯৯%
১৫। শ্রমিক সংঘ কী? শ্রমিকরা কেন শ্রমিক সংঘে যোগদান করে? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) মানবসম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। মানব সম্পদ ব্যবস্থাপনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
(খ) মানবসম্পদ ব্যবস্থাপনার ওপর বাহ্যিক পরিবেশের প্রভাব আলোচনা কর।১০০%
২। (ক)মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালার বর্ণনা দাও।১০০%
(খ) মানব সম্পদ ব্যবস্থাপনার আওতা বর্ণনা কর।১০০%
৩। (ক) বিশ্বায়নের সংজ্ঞা দাও। মানব সম্পদ ব্যবস্থাপকের গুণাবলি উল্লেখ কর।১০০%
(খ) মানব সম্পদ ব্যবস্থাপনার উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা কর।১০০%
৪। (ক) কার্য বিশ্লেষণ কাকে বলে? কার্য বিশ্লেষণের উদ্দেশ্যসমূহ লিখ।১০০%
(খ) কার্য বিশ্লেষণের রীতিগত পদ্ধতিসমূহ আলোচনা কর।১০০%
৫। (ক) মানব সম্পদ পরিকল্পনার পদক্ষেপগুলো বর্ণনা কর।১০০%
(খ) মানব সম্পদ পরিকল্পনার সুবিধা ও অসুবিধা বা সীমাবদ্ধতা আলোচনা কর ।
৬। (ক) প্রতিষ্ঠানের ভিতর হতে কর্মী সংগ্রহের সুবিধা ও অসুবিধা আলোচনা কর।১০০%
(খ) মানব সম্পদ নির্বাচনের বিবেচ্য বিষয়গুলো কী?
৭। (ক) প্রশিক্ষণের গুরুত্ব ও নীতিমালা আলোচনা কর। ১০০%
(খ) প্রশিক্ষণের বিভিন্ন পদ্ধতি আলোচনা কর।১০০%
৮। (ক) প্রশিক্ষণের প্রক্রিয়া ও প্রয়োজনীয়তা নির্ধারণ মডেলটি আলোচনা কর।১০০%
(খ) প্রশিক্ষণের কার্যকারিতা বৃদ্ধিকরণের পদ্ধতি আলোচনা কর।১০০%
৯। (ক) মানবসম্পদ নির্বাচন বলতে কি বুঝায়? মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়া সংক্ষেপে বর্ণনা কর। ৯৯%
(খ) উত্তম নির্বাচন কৌশল বা পন্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর।১০০%
১০। (ক) পেশা উন্নয়নে কী কী উপাদান প্রভাব বিস্তার করে?৯৯%
(খ) কার্যকর পেশা উন্নয়নের পরামর্শগুলো কী?৯৯%
১১। (ক) প্রণোদনামূলক মজুরি বলতে কী বুঝায়?বিভিন্ন প্রকার প্রণোদনামূলক মজুরি পরিকল্পনা বর্ণনা কর।৯৯%
(খ) ক্ষতিপূরণ বলতে কী বুঝায়?ব্যবস্থাপক ও নির্বাহীদের জন্য প্রণোদনাসমূহের বর্ণনা দাও। ৯৯%
১২। (ক) বেতন ও মজুরির মধ্যে পার্থক্য নির্ণয় কর।৯৯%
(খ) মজুরি নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা কর। ৯৯%
১৩। (ক) পদন্নোতি বলতে কি বুঝ? এর প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
(খ) পদন্নোতির সুফলগুলো বর্ননা কর।
১৪। (ক) প্রেষণার গুরুত্ব ও চক্রটি চিত্রসহ ব্যাখ্যা কর।৯৯%
(খ) হার্জবার্গের দ্বী-উপাদান প্রেষনা তত্বটি ব্যাখ্যা কর।৯৯%
১৫।(ক) শিল্পীয় গনতন্ত্র কী? বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানে শিল্পীয় গনতন্ত্রের প্রয়োগ সম্পর্কে মতামত দাও।৯৯%
(খ) শিল্পী সম্পর্কের গুরুত্ব ও উত্তম শিল্পী সম্পর্কের বাধাসমুহের বর্ননা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*