
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ILO, CBA, BIM,
উঃ ILO-এর পূর্ণরূপ হলো- International Labour Organization.
CBA-এর পূর্ণরূপ হলো : Collective Bargaining Agent.
BIM এর পূর্ণরূপ হলো- Bangladesh Institute of Management.
২। মানব সম্পদ ব্যবস্থাপনা কী?
উঃ প্রতিষ্ঠানের নির্বাহী, ব্যবস্থাপক, কর্মচারী এবং শ্রমিক নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, বদলী, পদোন্নতি,ছাঁটাই, অবসর দান ইত্যাদি বিবিধ কার্যের সমষ্টিকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে ।
৩। SWOT বিশ্লেষণ কী?
উঃ একটি প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ-সুবিধা এবং বা বাধাসমূহ বিশ্লেষণের হুমকি প্রক্রিয়াকে SWOT
বিশ্লেষণ বলে।
৪। মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
উঃ রবার্ট ওয়েন (Robert Owen).
৫। জেড তত্ত্বের প্রবক্তা কে?
উঃ উইলিয়াম জি.উচি জেড তত্ত্বের প্রবক্তা।
৬। কার্য মূল্যায়ন কী?
উঃ পূর্বনির্ধারিত পরিকল্পনা ও পদ্ধতি অনুসারে প্রতিষ্ঠানের প্রতিটি কার্যের মূল্য নিরূপণকে কার্য বা পদ মূল্যায়ন বলে ।
৭। পেশা উন্নয়নের মূল উদ্দেশ্য কী?
উঃ পেশা উন্নয়নের মূল উদ্দেশ্য হলো কর্মীদের কর্মদক্ষতা ও সামর্থ্য বৃদ্ধি।
৮। অনার্থিক প্রেষণা কাকে বলে?
উঃ প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের অর্থ ব্যতিরেকে অন্যান সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে কার্যে অনুপ্রাণিত করার প্রক্রিয়াকে অনার্থিক প্রেষণা বলে।
৯। প্রণোদনামূলক মজুরি কাকে বলে?
উঃ উৎপাদন হারের সাথে সাথে মজুরি হারের বৃদ্ধি ঘটলে তাকে প্রণোদনামূলক মজুরি বলে।
১০। মনোবল কী?
উঃ মনোবল হচ্ছে কর্মীর মনে সুখের অনুভূতি কাজের সাথে একাত্মবোধে ও দলের সাথে সংহতি প্রকাশের ইচ্ছা।
১১। উৎপাদনশীলতা কী ?
উঃ উৎপাদন এবং উৎপাদনের উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলে।
১২। পদোন্নতি কাকে বলে?
উঃ সংগঠনের কর্মীদের বর্তমান পদ থেকে উচ্চতর অধিক পদমর্যাদাসম্পন্ন এবং দায়িত্বশীল পদে উন্নীত করার প্রক্রিয়াকে পদোন্নতি বলা হয়।
১৩। কৰ্মী ছাঁটাই কী?
উঃ কাঁচামালের স্বল্পতা বা অন্য কোনো কারণে প্রতিষ্ঠানের আয়তন ভাব কার্যাবলি হ্রাস পেলে কিছু সংখ্যক
কর্মীকে সাময়িকভাবে কাজ হতে অব্যাহতি প্রদান করা হলে তাকে কর্মী ছাঁটাই বলা হয় ।
১৪। ঝোঁক পরীক্ষা কী?
উঃ যে পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট কাজে কর্মীর আগ্রহ কতটুকু এবং ঐ কাজে তার সম্ভাবনা কতটুকু, এসব পরীক্ষাকে ঝোঁক পরীক্ষা বলে।
১৫। পদ মূল্যায়ন কী?
উঃ পূর্বনির্ধারিত পরিকল্পনা ও পদ্ধতি অনুসারে প্রতিষ্ঠানের প্রতিটি কার্যের মূল্য নিরূপণকে কার্য বা পদ মূল্যায়ন বলে।
১৬। পদোন্নতির ভিত্তি কী?
উঃ পদোন্নতির ভিত্তিগুলো হলো : (১) যোগ্যতা অনুসারে পদোন্নতি; (২) জ্যোষ্ঠতা অনুসারে পদোন্নতি ও
(৩) যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে পদোন্নতি।
১৭। কর্মী সামাজিকীকরণ বলতে কী বুঝ?
উঃ কর্মীদের প্রতিষ্ঠানের নিয়মকানুন, মূল্যবোধ, নৈতিকতাসহ প্রতিষ্ঠানের সাথে খাপখাইয়ে নেওয়ার সম্পর্কে জ্ঞাত করার প্রক্রিয়াকে কর্মী সামাজিকীকরণ বলে।
১৮। ক্ষতিপূরণের সংজ্ঞা দাও।
উঃ শ্রম বিনিয়োগের জন্য কর্মীরা প্রতিষ্ঠান থেকে যে আর্থিক সুবিধা লাভ করে তাকে ক্ষতিপূরণ বলে।
১৯। পেশা কী?
উঃ সমস্ত কর্মজীবনকে ঘিরে কোনো ব্যক্তির কার্য সম্পর্কিত অভিজ্ঞতা, আচরণ এবং মনোভাব প্রতিষ্ঠা
করাকে ক্যারিয়ার বা পেশা বলে।
২০। কর্মচ্যুতি কী?
উঃ প্রতিষ্ঠানের কোন পদে কর্মরত কর্মীকে কোনো গুরুতর অপাধের জন্য প্রতিষ্ঠানের কাজ হতে বহিষ্কার করা হলে সে অবস্থাকে কর্মীর বরখাস্ত বা পদচ্যুতি/কর্মচ্যুতি বলা হয় ।
২১। নির্বাহী ক্ষতিপূরণ কী?
উঃ উচ্চপদস্থ কর্মকর্তা বা ব্যবস্থাপকদের কার্য প্রচেষ্টা বা কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ যেসব আর্থিক ও
অনার্থিক এবং বাড়তি সুযোগ-সুবিধা প্রদান করা হয় তাকে নির্বাহী ক্ষতিপূরণ বলা হয়।
২২। ন্যূনতম মজুরি কী?
উঃ দেশের আর্থিক অবস্থা, বাজারের হালচাল প্রচলিত আইন প্রভৃতি অনুযায়ী যে পরিমাণ অর্থের কম একজন
শ্রমিককে দেওয়া যায় না। মজুরির এরূপ পরিমাণকে ন্যূনতম মজুরি বলে।
২৩। আরোহ প্রশিক্ষণ কী?
উঃ প্রতিষ্ঠানের উদ্দেশ্য, আদর্শ, রীতি-নীতি, কার্যক্রম ইত্যাদি সম্পর্কে নবনিযুক্ত কর্মীদের অবহিত করানোর লক্ষ্যে যে প্রশিক্ষণ দেয়া হয় তাকে আরোহ প্রশিক্ষণ বলে ।
২৪। কর্মী পরিচিতিকরণ কী?
উঃ কর্মীদের তাদের কর্ম, সহকর্মী এবং সংগঠন সম্পর্কে নিয়মতান্ত্রিক ও পরিকল্পিতভাবে পরিচয় করিয়ে
দেওয়ার নামই পরিচিতিকরণ।
২৫। অভীক্ষা কী?
উঃ আবেদনকারীর জ্ঞান, প্রতিজ্ঞা, ঝোঁক, আগ্রহ, বুদ্ধিমত্তা, দক্ষতা ইত্যাদি পরিমাপ ও যাচাইপূর্বক যথোপযুক্ত প্রার্থী নির্বাচনের একটি পদ্ধতিগত প্রক্রিয়াকেই অভীক্ষা/ পরীক্ষা বলে।
২৬। কার্য সমৃদ্ধকরণ কী?
উঃ কাজকে এমনভাবে পুনর্সজ্জিত করা যেন কর্মীরা তাদের দায়িত্ব, অর্জন, প্রবৃদ্ধি এবং স্বীকৃতিকে অনুধাবন করার সুযোগ পায়।
২৭। পদ বর্ণনা কী?
উঃ কোনো সুনির্দিষ্ট কাজের ধরন দায়িত্ব, কর্তব্য, জবাবদিহিতা ইত্যাদি উল্লেখপূর্বক যে সুসংগঠিত বিবরণ
দেওয়া হয় তাকেই কার্য বিবরণ বলা হয়।
২৮। কর্মী সহ কী?
উঃ কর্মী সংগ্রহ হলো সম্ভাব্য কর্মীদের খুঁজে বের করা এবং তাদেরকে চাকুরীতে আবেদন করতে উৎসাহিত করার প্রক্রিয়াকে কর্মী সংগ্রহ বলে।
২৯। শুষ্ক পদোন্নতি কী?
উঃ পদোন্নতি হলো কিন্তু বেতন বৃদ্ধি হলো না একেই শুল্ক পদোন্নতি বলে।
৩০। মানব সম্পদ কী?
উঃ শিল্প প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তির পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ মূল চালিকাশক্তি অর্থাৎ প্রাতিষ্ঠানের প্রাণ তথা দক্ষ শ্রমিক কর্মী আর এরাই হলো প্রতিষ্ঠানের মানবসম্পদ।
৩১। কোথায় প্রথম শিল্পবিপ্লব সংঘটিত হয়?
উঃ ইংল্যান্ডে।
৩২। প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের উদ্ভাবক কে?
উঃ প্রেষণার দ্বি-উপাদান তত্ত্বের উদ্ভাবক হলেন ফ্রেডারিক হার্জবার্গ।
৩৩। তালাবদ্ধ কী?
উঃ যে অবস্থায় মালিক পক্ষ শ্রম বিরোধজনিত কারণে শ্রমিকদেরকে কারখানায় প্রবেশ করতে বা কাজে যোগ দিতে দেয় না তাকে তালাবদ্ধ বলে।
৩৪। মজুরি কী?
উঃ কাজের জন্য শ্রমিককে নিয়োগকারী যে অর্থ প্রদান করে তাকেই মজুরি বলে।
৩৫। পদ আবর্তন বলতে কী বুঝায়?
উঃ কর্মীদের সংগঠনের বিভিন্ন পদে পর্যায়ক্রমে কাজের প্রদানকে পদ আবর্তন পদ্ধতি বলে ।
৩৬। ব্যক্তিত্ব পরীক্ষা কী?
উঃ যে পরীক্ষার মাধ্যমে প্রার্থীর মানসিক কাঠামো, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়, মেজাজ, ভাবাবেগের ভারসাম্য, প্রেষণার কারণ ইত্যাদি পরিমাপ করা হয় তাকে ব্যক্তিত্ব পরীক্ষা বলে ।
৩৭। শিক্ষানবিশ প্রশিক্ষণ কাকে বলে?
উঃ যে প্রশিক্ষণ পদ্ধতিতে একজন নতুন কর্মীকে হাতে কলমে শিক্ষা দেওয়ার পাশাপাশি তাত্ত্বিক বিষয় সম্পর্কে জ্ঞান দেওয়া হয় তাকে শিক্ষানবিশ প্রশিক্ষণ বলে।
৩৮। শ্রম আবর্তন হার বলতে কি বুঝায়?
উঃ শ্রম আবর্তন হার হলো কোনো একটি বছরে প্রতিষ্ঠানের কর্মরত শ্রমশক্তির যে অংশ চলে যায় তার অনুপাত ।
৩৯। প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক কে?
উঃ আব্রাহাম এইচ মাসলো।
৪০। পেশা বা ক্যারিয়ারের স্তরসমূহ কি কি?
উঃ পেশার পাঁচটি স্তর রয়েছে। যথা : (i) অনুসন্ধান স্ত র; (ii) সংস্থাপন স্তর; (iii) মধ্য কর্মজীবন স্তর (iv) অবনতি স্তর ও (v) শেষ কর্মজীবন স্তর।
৪১। সমান্তরাল পদোন্নতি কাকে বলে?
উঃ যে পদোন্নতিতে কোনো কর্মীকে এক বিভাগের কোনো পদ হতে অন্য বিভাগের একই পদে বা তার পরবর্তী
উচ্চপদে বদলি করা হয় তাকে সমান্তরাল পদোন্নতি বলে ।
৪২। পদোন্নতির ভিত্তি কি কি?
উঃ ১. যোগ্যতা অনুসারে পদোন্নতি; ২. জ্যেষ্ঠতা অনুসারে পদোন্নতি ও ৩. যোগ্যতা ও জ্যেষ্ঠতা অনুসারে পদোন্নতি।
৪৩। বিশ্বায়ন কি?
উঃ বিশ্বায়ন হলো একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো কর্মপ্রচেষ্টা বা উদ্যোগকে বিশ্বব্যাপী সংঘটিত করা সম্ভব হয়।
৪৪। মানব সম্পদ পরিকল্পনা বলতে কি বুঝায়?
উঃ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রম এবং বার্ষিক পরিবেশের উপাদানসমূহ বিবেচনাপূর্বক ভবিষ্যৎ প্রয়োজনীয়
কর্মী সংক্রান্ত পরিকল্পনাকে মানব সম্পদ পরিকল্পনা বলে।
৪৫। মানব সম্পদ সংগ্ৰহ কি?
উঃ জনশক্তি পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানে প্রয়োজনী পদসমূহ পূরণের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয় তাকে
মানবসম্পদ সংগ্রহ বলা হয়।
৪৬। পদ আবর্তন প্রশিক্ষণ কাকে বলে?
উঃ যে প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে কোন কর্মী তার স্ব-কাজে দক্ষতা অর্জনের পর তাকে অন্য কাজের দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন পদে পরিবর্তন করে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা করা হয় তাকে পদ আবর্তন প্রশিক্ষণ বলে।
৪৭। শ্রম ঘূর্ণায়মানতার ফলাফল কি?
উঃ শ্রম ঘূর্ণায়মানতার ফলাফল হলো কোনো প্রতিষ্ঠানের অনুপস্থিতির হার হ্রাস পায় এবং উৎপাদনশীলতার হার বৃদ্ধি পায় ।
৪৮। বাংলাদেশে কত সালে শিল্প সম্পর্ক অধ্যাদেশ চালু আছে?
উঃ ১৯৬৯ সালে।
৪৯। পুরস্কারের সংজ্ঞা দাও ।
উঃ কার্যসম্পাদন করার জন্য কর্মীদের বেতন-ভাতাসহ নানাবিধ আর্থিক এবং অনার্থিক সুবিধাদি প্রদানকে পুরস্কার বলা হয় ।
৫০। শুল্ক পদোন্নতি কাকে বলে?
উঃ পদোন্নতি হলো কিন্তু বেতন বৃদ্ধি হলো না একেই শুল্ক পদোন্নতি বলে ৷

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ১০০%
২। মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো আলোচনা কর। ১০০%
৩। কার্য বর্ণনা ও কার্য নির্দিষ্টকরণের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৪। মানব সম্পদ পরিকল্পনা বলতে কি বুঝ? ১০০%
৫। মনস্তাত্ত্বিক অভীক্ষার সীমাবদ্ধতা বর্ণনা কর। ১০০%
৬। প্রশিক্ষণের ফলাফল মূল্যায়ন কর। ১০০%
৭। পেশা উন্নয়ন ও কর্মী উন্নয়ন-এর মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৮। শ্রমিক সংঘ কী? ১০০%
৯। কার্যমূল্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১০। কার্যমূল্যায়নের সীমাবদ্ধতাসমূহ বর্ণনা কর। ৯৯%
অথবা, কার্যমূল্যায়নের অসুবিধাসমূহ বর্ণনা কর । ৯৯%
১১। নিম্ন প্রেষণার কারণগুলো উল্লেখ কর। ৯৯%
১২। বেতন কাঠামোর উপর প্রভাববিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। ৯৯%
১৩। শিল্প সম্পর্কের সংজ্ঞা দাও । ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) মানব সম্পদ কাকে বলে। ১০০%
(খ) মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিসমূহ বর্ণনা কর। ১০০%
অথবা, মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিগুলো উল্লেখ কর। ১০০%
২। (ক) মানব সম্পদ ব্যবস্থাপনায় বিশ্বায়নের প্রভাব আলোচনা কর। ১০০%
(খ) মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৩। (ক) কার্য বিশ্লেষণের সংজ্ঞা দাও। ১০০%
(খ) কার্য বিশ্লেষণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা কর। ১০০%
অথবা, কার্য বিশ্লেষণের বিভিন্ন কৌশল আলোচনা কর । ১০০%
৪। (ক) মনস্তাত্ত্বিক অভীক্ষার সংজ্ঞা দাও। ১০০%
(খ) মানবসম্পদ নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন মনস্তাত্ত্বিক অভীক্ষার বর্ণনা কর। ১০০%
৫। (ক) মানব সম্পদ সংগ্রহ বলতে কি বুঝ? ১০০%
(খ) মানব সম্পদ নির্বাচন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৬। (ক) মানব সম্পদ সংগ্রহ ও নির্বাচনের পার্থক্য দেখাও। ১০০%
(খ) মানব সম্পদ সংগ্রহের অভ্যন্তরীণ উৎসসমূহ বর্ণনা কর।
৭। (ক) প্রশিক্ষণ কী? ১০০%
(খ) ব্যবস্থাপনা উন্নয়নে ব্যবহৃত প্রশিক্ষণ পদ্ধতির প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৮। পেশা উন্নয়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ১০০%
৯। কার্য মূল্যায়নের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
অথবা, কার্যসম্পাদন মূল্যায়নের প্রয়োজনীয়তা বর্ণনা কর। ৯৯%
১০। প্রণোদনামূলক মজুরি পরিকল্পনার সাফল্যের শর্তগুলো আলোচনা কর। ৯৯%
১১। (ক) পদোন্নতির প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
অথবা, পদোন্নতির ধরনসমূহ বর্ণনা কর। ৯৯%
(খ) পদাবনতির কারণগুলো বর্ণনা কর। ৯৯%
১২। (ক) প্রেষণার গুরুত্ব বর্ণনা কর। ৯৯%
(খ) প্রেষণা ও মনোবলের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৩। (ক) কর্মী সুবিধাদি ও সেবার বৈশিষ্ট্য কি কি? ৯৯%
(খ) কর্মী সুবিধা ও সেবার গুরুত্ব/প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১৪। (ক) পুরস্কার বণ্টনের মানদণ্ডসমূহ কি কি?৯৯%
(খ) পুরস্কারের তরুসমূহ আলোচনা কর। ৯৯%

Leave a Reply