প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা ২০২৩ বিভাগ হিসাববিজ্ঞান বিষয় পাবলিক সেক্টর এবং এনজিও র অ্যাকাউটিং: ৪১২৫০১ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

 ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পর্যটন শিল্প বলতে কি বুঝ?

উঃ পর্যটন শিল্প বলতে এমন এক শিল্প বা প্রতিষ্ঠানকে বুঝায় যা পর্যটকদের আকর্ষণ এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করে নানা ধরনের কার্যক্রম পরিচালনার সাথে সম্পৃক্ততা থাকে।

২। সিজিডিএফ কে?

উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত হিসাব বিভাগের প্রধান কর্মকর্তাকে সিজিডিএফ বলা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব সংরক্ষণ করা এ কার্যালয়ের দায়িত্ব ।

৩। বাজেট সিডিউল কি?

উঃ যথাসময়ে জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় যে ক্যালেন্ডার অনুসরণ করে আর্থিক বছরের শুরুতে অর্থাৎ ৩১ আগস্ট এর মধ্যে বাজেট ফরম প্রস্তুত করে প্রত্যেক নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে প্রেরণ করে থাকে সেটিই হলো বাজেট সিডিউল বা ক্যালেন্ডার।

৪। সরকারি তহবিল কি?

উঃ সরকারি তহবিল বলতে স্থানীয় অথবা জাতীয় সরকারের ঐ অর্থকে বুঝায় যা জনগণের উদ্দেশ্যেই ব্যয়িত হয়। অথবা, প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমাকৃত অর্থকেই পাবলিক ফান্ড বা সরকারি তহবিল বলা হয় ।

৫। ব্যালান্সিং আইটেম কি?

উঃ প্রজাতন্ত্রের সরকারি হিসাবের যে খাতসমূহের প্রাপ্তি ও প্রদানের হিসাব স্থানীয় হিসারক্ষণ অফিস কর্তৃক সংরক্ষণ করা হয় এবং পরবর্তীতে দাবির প্রেক্ষিতে উক্ত স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক জমার বিপরীতে পরিশোধ করা হয়। এমন খাতসমূহকে ব্যালেন্সিং আইটেম বলা হয় ।

৬। রাজস্ব বাজেট কি?

উঃ সাধারণত একটি দেশের সরকারের যে ধরনের বাজেটে সরকারের রাজস্ব আয়সমূহ এবং প্রশাসনিক ব্যয়সমূহ দেখানো হয় তাকে রাজস্ব বাজেট বলা হয়।

৭। স্থানীয় তহবিল কি?

উঃ আইন বা আইনের ক্ষমতা সম্পন্ন বিধি বলে যেসব প্রতিষ্ঠানের সাধারণ বা বিশেষ বিষয়ের কার্য পদ্ধতি সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে সেসব প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত রাজস্বকে স্থানীয় তহবিল বলে।

৮। উইং কি?

উঃ মন্ত্রণালয়/বিভাগের ভিন্ন ভিন্ন প্রকৃতির সুনির্দিষ্ট কার্যসম্পাদনের জন্য গঠিত স্বয়ংসম্পূর্ণ উপ-বিভাগকে উইং বলা হয় ।

৯। অডিট স্ট্যান্ডার্ড কি?

উঃ অডিটের উদ্দেশ্য পূরণকল্পে অডিটের সকল ধাপ অনুসরণ ও পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে প্রযোজ্য দিক নির্দেশনাকে অডিটিং স্ট্যান্ডার্ড বলে।

১০। স্বায়ত্তশাসন কি?

উঃ স্বায়ত্তশাসন হচ্ছে ব্যবস্থাপনা বা কর্পোরেট ব্যবসায়ের এক ধরনের রীতি, যাতে ব্যবসায়ের স্বাভাবিক কার্যধারায় ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা রয়েছে।

১১। অ্যাপিলেট ট্রাইব্যুনাল কি?

উঃ অ্যাপিলেট ট্রাইব্যুনাল হলো আয়কর অধ্যাদেশের ১১ ধারা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচার বিভাগীয় ও হিসাব বিভাগীয় সদস্য নিয়ে গঠিত আয়কর সংক্রান্ত সর্বোচ্চ বিচার বিভাগীয় কর্তৃপক্ষ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক এর সদস্যগণ নিয়োগপ্রাপ্ত হন ।

১২। বিধিবদ্ধ নিরীক্ষা কি?

উঃ সাধারণ আইন অথবা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের বাধ্যতামূলক হিসাব পরীক্ষার ব্যবস্থাকে বিধিবদ্ধ নিরীক্ষা (Statutory Audit) বলে।

১৩। মূলধন তহবিল কি?

উঃ অমুনাফাজীবী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পত্তি ও দায়ের পার্থক্যকে মূলধন তহবিল (Capital Fund) বলা হয়। অর্থাৎ মূলধন তহবিল বলতে হিসাব বৎসরের শুরুর মূলধন তহবিল বা প্রারম্ভিক মূলধন তহবিলকেই (Opening Capital Fund) বুঝায় ।

১৪। বাজেট কী?

উঃ বাজেট হচ্ছে একটি দেশের সম্ভাব্য আয়- ব্যয়ের হিসাব। একটি নির্দিষ্ট অর্থ-বছরে কোথায় কত ব্যয় হবে, সেই পরিকল্পনার নামই বাজেট। তাই বলা যায়, যেকোনো পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশই হচ্ছে বাজেট ।

১৫। ঘাটতি বাজেট কি?

উঃ যে বাজেটে কোনো নির্দিষ্ট আর্থিক বছরে আয় অপেক্ষা ব্যয় বেশি হয় তাকে ঘাটতি বাজেট বলে ।

১৬। বার্ষিক বাজেট পরিকল্পনা কি?

উত্তর: যে বাজেট পরিকল্পনায় মন্ত্রীপরষিদ কর্তৃক  বাজেটের লক্ষ্যমাত্রাকে বিভিন্ন কোয়ার্টারে ভাগ করে তাদের লক্ষ্যমাত্রার উপর ভিত্তি করে মোট বাজেটের লক্ষ্যমাত্রা তৈরি করে তা বিশ্লেষণপূর্বক মোট অনুমোদিত বাজেটের খসড়া পরিকল্পনা তৈরি করা হয়, তাই হলো বার্ষিক বাজেট পরিকল্পনা।

১৭। সরকারি রাজস্ব/আয় কি?

উঃ সরকারি রাজস্ব, বিশেষ করে কর বাবদ প্রাপ্ত রাজস্বকে প্রতিটি আধুনিক রাষ্ট্রের চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। অন্যকথায়, রাজস্ব হলো রাষ্ট্রের সামর্থ্যকে বাস্তবায়ন করার পূর্বশর্ত।

১৮। রাজস্ব নীতি কি?

উঃ রাজস্ব নীতি বলতে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যাবলীর উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিয়ন্ত্রণের কৌশলকে বুঝায় ।

১৯। আর্থিক হিসাব কি?

উঃ আর্থিক হিসাব হলো বাংলাদেশ সরকারের একটি নির্দিষ্ট অর্থ বৎসরের ব্যালেন্স শিট। সরকারের কোনো একটা অর্থ বছরের আয়-ব্যয়ের যে বিবরণী তাই আর্থিক হিসাব।

২০। সংযুক্ত তহবিল কি?

উঃ সংবিধানের ৮৪(১) অনুচ্ছেদ মতে, “সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোনো ঋণ পরিশোধ হতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ সমুদয়ে সংযুক্ত তহবিল গঠিত হয়।” এই তহবিলের মালিক হচ্ছে সরকার

২১। বিনিময় হিসাব কি?

উঃ এক হিসাবরক্ষণ সার্কেলে উদ্ভূত লেনদেন যে হিসাবের মাধ্যমে অন্য হিসাবরক্ষণ সার্কেলে সমন্বয়ের জন্য প্রেরণ করা হয় তাকে বিনিময় হিসাব বলে।

২২। নগদান বই বলতে কী বুঝ?

উঃ সরকারের পক্ষে অর্থ গ্রহণকারী প্রত্যেক অফিসার যে বইতে নগদ অর্থ গ্রহণ ও লেনদেন লিপিবদ্ধ করে থাকে, সেই বইকে ক্যাশ বই বা নগদান বই বলা হয়।

২৩। বকেয়া ভিত্তি বলতে কী বুঝ?

উঃ যখনই সরকারি লেনদেন বা সেবা আদান প্রদান ঘটে তখনই তা লিপিবদ্ধ করাকে বকেয়া ভিত্তি বলে। অর্থাৎ সেবা গ্রহণ করা হলে সরকারি লেনদেনের ক্ষেত্রে ব্যয় হিসেবে গণ্য করা হয় এবং সেবা প্রদান করা হলে সরকারি লেনদেনের ক্ষেত্রে আয় হিসেবে গণ্য করা হয় ।

২৪। নন-ব্যালেন্সিং আইটেম কি?

উঃ স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক প্রজাতন্ত্রের সরকারি হিসাবের যে খাতসমূহের প্রাপ্তির হিসাব প্রণয়ন করে পরিশোধের নিমিত্তে বা কেন্দ্ৰীয়ভাবে . হিসাব করার

২৪। নন-ব্যালেন্সিং আইটেম কি?

উঃ স্থানীয় হিসাবরক্ষণ অফিস কর্তৃক প্রজাতন্ত্রের সরকারি হিসাবের যে খাতসমূহের প্রাপ্তির হিসাব প্রণয়ন করে পরিশোধের নিমিত্তে বা কেন্দ্ৰীয়ভাবে . হিসাব করার জন্য সিজিএ অফিসে প্রেরণ করা হয় অথবা অন্য অফিস কর্তৃক প্রাপ্তি/পরিশোধের প্রেক্ষিতেও (রেমিটেন্স, প্রাইজবন্ডের পুরস্কার, সঞ্চয়পত্রের সুদ ও মূল টাকা ইত্যাদি) স্থানীয় একাউন্টস অফিসকে শুধু প্রাপ্তি/পরিশোধের হিসাব সংরক্ষণ করতে হয়। এমন খাতসমূহকে নন-ব্যালেন্সিং আইটেম বলা হয়।

২৫। স্থানীয় সরকার বলতে কি বুঝ?

উঃ স্থানীয় সরকার হলো জনপ্রশাসনের বা সরকারের এমন একটি রূপ, যা সংখ্যা গরিষ্ঠতার ভিত্তিতে একটি প্রদত্ত রাষ্ট্রের মধ্যে প্রশাসনের সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করে।

২৬। মন্ত্রণালয় কাকে বলে?

উঃ মন্ত্রণালয় হচ্ছে একটি সরকারি বিভাগ যা শিক্ষা বা স্বাস্থ্যের মতো যেকোনো একটি কাজের জন্য দায়বদ্ধ । সরকারের কার্যাবলি বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পদিত হয়।

২৭। মন্ত্রণালয়ের কমিটির সদস্য কারা?

উঃ এ জাতীয় কমিটিতে সভাপতি হিসেবে সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়গণ – সভাপতি বা সদস্য হিসেবে মনোনীত হন। সংশ্লিষ্ট সচিবগণ কমিটির সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।

২৮। দানকারী প্রভিডেন্ট ফান্ড কী?

উঃ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড আইন ১৯২৫ এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড রুল- ১৯৭৯-এর শর্তানুযায়ী গঠিত ও পরিচালিত ভবিষ্যৎ তহবিলকে দানকারী প্রভিডেন্ট ফান্ড বলে ৷

২৯। পেনশনার সঞ্চয়পত্র কে বা কারা ক্রয় করতে পারে?

উঃ অবসরপ্রাপ্ত যেকোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধা ভোগী স্বামী/স্ত্রী/সন্তান এধরনের সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন।

৩০। সাধারণ তহবিল কী?

উঃ সাধারণত সরকার প্রতিদিনের কাজ সম্পাদনের জন্য এবং প্রশাসনিক ও জনগণের সেবা নিশ্চিত করার জন্য যে তহবিল গঠন করে তাকে সাধারণ তহবিল বলে ।

৩১। মূলধন প্রকল্প তহবিল কী?

উঃ জনসাধারণের সুবিধার্থে দীর্ঘমেয়াদি যে সমস্ত প্রকল্প গ্রহণ করা হয়, ঐ সমস্ত প্রকল্পের হিসাব সংরক্ষণের জন্য যে তহবিল গঠন করা হয়। তাকে মূলধনী প্রকল্প তহবিল বলে।

৩২। অবিনিময় লেনদেন কাকে বলে?

উঃ অবিনিময় লেনেদেন হলো সেসব বাহ্যিক ঘটনা যেখানে প্রত্যক্ষ সমপরিমাণ বিনিময় মূল্য গ্রহণ বা প্রদান ছাড়া সরকার কোনো কিছু গ্রহণ বা প্রদান করেন।

৩৩। বরাদ্দকরণ বলতে কি বুঝ?

উঃ Appropriation (বরাদ্দকরণ) হলো কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হবে এমন সেবা, পণ্য সুবিধা কোনো সরকারি Unit-এর পক্ষে দায় সংঘটনের জন্য কর্তৃত্ব প্রদান ।

৩৪। সেবার জন্য চার্জ কি?

উঃ যখন কোনো Government Fund কর্তৃক পণ্য বা সেবা কোনো Enterprise Funds অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রদান করলে তাকে Charges for service বলে।

৩৫। বৈদেশিক সাহায্য কী?

উঃ সাধারণত বিদেশ থেকে যে পরিমাণ অর্থ বা সাহায্য গ্রহণ করা হয় তাই বৈদেশিক সাহায্য বা অনুদান ।

৩৬। পেনশন কী?

উঃ সাধারণভাবে একজন সরকারি কর্মচারী চাকরি হইতে অবসর গ্রহণের পর যে মাসিক ভাতা প্রাপ্য হন, ঐ মাসিক ভাতাকে পেনশন বলা হয়।

৩৭। পাবলিক সেক্টর বলতে কি বুঝ?

উঃ পাবলিক সেক্টর বলতে সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এবং সম্পূর্ণ বা আংশিকভাবে সরকার নিয়ন্ত্রিত ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে বুঝায়, যা নিজের উৎপাদিত পণ্য বা সেবামূলক ব্যবসায় থেকে অর্জিত আয় এবং সরকারি বরাদ্দের অর্থে পরিচালিত হয়। 

৩৮। যৌথ মূলধনি কোম্পানি বলতে কি বুঝায়? 

উঃ কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন বিনিয়োগ করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় আইনসম্মতভাবে যে কারবার গঠন করে তাকেই যৌথ মূলধনি কোম্পানি বলে ।

৩৯। এজেন্সি বলতে কি বুঝায়?

উঃ এজেন্সি হলো মন্ত্রিপরিষদ ও বিভাগ হতে পৃথক একটি প্রশাসনিক সংস্থা যারা জাতীয় পর্যায়ে স্থায়ীভাবে জনকল্যাণমূলক কাজ করে।

৪০। নিরীক্ষার সংজ্ঞা দাও ।

উঃ প্রতিষ্ঠান তথা হিসাবের সঙ্গে জড়িত নয় এমন কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠানের রক্ষিত হিসাব বইগুলোর শুদ্ধতা যাচাই করার নামই নিরীক্ষা বা Audit।

৪১। ইস্যুভিত্তিক অডিট কি?

উঃ কোনো একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম অডিট না করে কেবলমাত্র কোনো একটি বিষয়ের উপর অডিট পরিচালনা করাকে ইস্যুভিত্তিক অডিট বলে ।

৪২। মালিকানা পরীক্ষা কি?

উঃ তত্ত্বাবধায়ক তার অধীনস্থ সম্পত্তির যথাযথ সংরক্ষণ করছে কিনা বা মালিকানা আছে কিনা ইত্যাদির পর্যালোচনা করার জন্য যে নিরীক্ষা করা হয় তাই হলো মালিকানা পরীক্ষা ।

৪৩। নিরীক্ষার আওতা কি?

উঃ নিরীক্ষার আওতা হচ্ছে নিরীক্ষার কাঠামো সীমারেখা, সীমা কিংবা বিষয়। আওতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনটি মূলনীতি বিদ্যমান রয়েছে। সেগুলো হচ্ছে ম্যান্ডেটের সাথে প্রাসঙ্গিকতা, তাৎপর্যপূর্ণ বিষয় ও নিরীক্ষাযোগ্যতা ।

৪৪। সরকারি প্রতিশ্রুতি কমিটি কাকে বলে?

উঃ মহা হিসাব নিরীক্ষকের সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করা এবং সেগুলো বিচক্ষণ বাণিজ্যিক চর্চার মাধ্যমে পরিচালিত হচ্ছে কিনা তা নিরূপণ করার লক্ষ্যে যে কমিটি গঠন করা হয় তাই হলো সরকারি প্রতিশ্রুতি কমিটি।

৪৫। আয়কর কর্তৃপক্ষ কারা?

উঃ ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৩ ধারার বিধান মোতাবেক যে সকল সরকারি কর্মচারী আয়কর সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করেন তাদেরকে সম্মিলিতভাবে আয়কর কর্তৃপক্ষ বলা হয় ৷

৪৬। জাতীয় রাজস্ব বোর্ড কি?

উঃ আয়কর আইন অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড সর্বোচ্চ আয়কর কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ড আদেশ ১৯৭২ (PO No. 76 of 1972)- এর অধীনে বর্ণিত ক্ষমতাবলে সরকার জাতীয় রাজস্ব বোর্ড গঠন করে থাকে।

৪৭। কর কমিশনার কে? 

উঃ কর কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিযুক্ত হন এবং জাতীয় রাজস্ব বোর্ডের সরাসরি নিয়ন্ত্রণাধীন থেকে কার্যসম্পাদন করেন। তাঁরা নির্দিষ্ট কোনো আয়কর এলাকার (Income tax zone) বিভাগীয় প্রধান হিসেবে কার্য পরিচালনা করেন।

৪৮। কর ফাঁকি কাকে বলে?

উঃ যে প্রক্রিয়ার মাধ্যমে করদাতা আইনকে ফাঁকি দিয়ে বা আয়কর আইন অমান্য করে মিথ্যার আশ্রয় নিয়ে কর প্রদান করে না বা কম কর পরিশোধ করে তাকে কর ফাঁকি বলে।

৪৯। কর নিরীক্ষা কী?

উঃ প্রকৃত কর নির্ধারণের জন্য করদাতার (ব্যক্তি/প্রতিষ্ঠান) আয়-ব্যয় বিবরণী তথা প্রমাণের সাহায্যে যাচাই-বাছাই করাকে কর নিরীক্ষা বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

★থিউরি 

১। রাজস্ব বাজেট ও মূলধনী বাজেটের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%

৩। ভবিষ্যৎ তহবিলের প্রকারভেদ বর্ণনা কর। ১০০%

৪। কর্পোরেশনের কার্যাবলি বর্ণনা কর। ১০০%

৫। সরকারি নিরীক্ষার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%

৬। কর ফাঁকি ও কর এড়ানোর কারণ বর্ণনা কর। ১০০%

৭। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশে রাজস্ব নীতির লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা কর। ১০০%

৮। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৯৯%

৯। বাজেটের বৈশিষ্ট্য বা প্রকৃতি বর্ণনা কর। ৯৯%

১০। সুষম বাজেট এবং অসম বাজেটের মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%

১১। কর ফাঁকি ও কর এড়ানো প্রতিরোধকল্পে বাংলাদেশে গৃহীত ব্যবস্থাবলী বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

★থিউরি 

১। হিসাব মহানিয়ন্ত্রক কে? হিসাব মহানিয়ন্ত্রকের কার্যাবলি বর্ণনা কর। ১০০%

২। বৈদেশিক সাহায্য কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক সাহায্যের গুরুত্ব বর্ণনা কর। ১০০%

৩। অডিট আপত্তি কি? অডিট আপত্তি নিষ্পত্তির উপায়সমূহ বর্ণনা কর। ১০০%

৪। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এনজিও এর ভূমিকা বর্ণনা কর। ১০০%

৫। বাংলাদেশের দ্রুত শিল্পায়নে বেসরকারি খাতের গুরুত্ব বর্ণনা কর। ১০০%

৬। বাজেট কী? সরকারি বাজেট প্রণয়নের ধাপসমূহ বর্ণনা কর। ১০০%

৭। সরকারি বাজেটের সংজ্ঞা দাও সরকারি বাজেট প্রণয়নের ধাপসমূহ বর্ণনা কর। ৯৯%

৮। সরকারি ক্রয় কি? স্বাধীন দক্ষ সদস্যদের ভূমিকা আলোচনা কর। ৯৯%

৯। বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি কোম্পানির মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%

১০। ব্যক্তিগত প্রণোদনা স্কিম কি? প্রণোদনা উদ্দীপনা একটি সমন্বিত পদ্ধতি- ব্যাখ্যা কর। ৯৯%

১১।  পারফরমেন্স অডিট কাকে বলে? সরকারি হিসাববিজ্ঞানের নীতিমালা আলোচনা কর। ৯৯%

★গাণিতিক সমস্যা

২০১৮ সালের: ৯*, ১৬, ১৭*. সালের: 

>>জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ বিগত সালের প্রশ্নগুলো হতে করা হয়েছে।।

২০১৮ সালের: ১৭, ৭, 

২০১৭ সালের: ৮, ৯. ১৪, ১৫, 

২০১৬ সালের: ৮, ১৬, ১৩

২০১৪ সালের: ৯, 

[বিঃদ্রঃ যারা দূর্বল ছাত্র/ছাত্রী * চিহ্নযুক্ত প্রশ্নগুলো দ্রুত করে ফেল ৯০% কমন থাকবে ইনশাআল্লাহ।]

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*