বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলাফল আলোচনা কর।

অথবা, বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলাফল ব্যাখ্যা করে দেখাও।
অথবা, বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের উল্লেখযোগ্য কারণগুলো বিশ্লেষণ কর।
উত্তর৷ ভূমিকা :
জনবিজ্ঞানের আলোচনায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো স্থানান্তর । মানুষ পৃথিবীতে তার অস্তিত্ব টিকে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গমন করে। বিভিন্ন কারণে মানুষ একস্থান থেকে অন্যস্থানে গমন করে। উক্ত স্থান ত্যাগ করে উন্নত জীবনের প্রত্যাশায় এবং নতুন জীবনের সন্ধানে। আবার কেউ প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে না অভ্যন্তরীণ স্থানান্তর লক্ষ্য করা যায়। তবে এদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের ঘটনা একটু বেশি ঘটে। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনার পূর্বে স্থানান্তর সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা প্রয়োজন।
বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলাফল : বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরে ফলাফল বহুমুখী । নিম্নে সংক্ষেপে এদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলাফল আলোচনা করা হলো :
১. জনসংখ্যা কাঠামোতে পরিবর্তন : বাংলাদেশে গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরের ফলে শহরে জনসংখ্যা কাঠামোতে পরিবর্তন দেখা দেয়। অর্থাৎ এর ফলে শহরে জনসংখ্যাবৃদ্ধি পায়। শহরবাসীর গড় বয়স, স্ত্রী-পুরুষভেদে জনসংখ্যার পরিমাণ প্রভৃতি পরিবর্তন আসে।
২. সমাজ কাঠামোতে পরিবর্তন : এদেশে গ্রাম ছেড়ে শহরে স্থানান্তরের ফলে শহর সমাজ কাঠামোয় পরিবর্তন দেখা দেয়। কেননা যারা গ্রাম ছেড়ে শহরে আসে তারা শহরে বিভিন্ন শ্রেণি গোষ্ঠী বা পেশাজীবীদের সঙ্গে যুক্ত হয় এবং এর ফলে ঐসব গোষ্ঠীতে সামাজিক সম্পর্ক প্রভৃতিতে পরিবর্তন আসে বা সম্পর্কের পরিধি বেড়ে যায়। ফলে সমাজ কাঠামোয় দেখা দেয় রদবদল।
৩. বস্তির সৃষ্টি : বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে শহর এলাকায় আবাসিক সংকট চরম আকার ধারণ করে। সাধারণত গ্রাম থেকে যারা শহরে স্থানান্তরিত হয় তারা অধিকাংশই দরিদ্র। এজন্য তারা অধিক মূল্যে আবাসস্থলে থাকতে পারে না। তাদের বাধ্য হয়ে নিম্নমানসম্পন্ন বাসস্থান তথা বস্তিতে বসবাস করতে হয়। এভাবে শহর এলাকায়
অসংখ্য বস্তির সৃষ্টি হয় ।
৪. শিক্ষাক্ষেত্রে পরিবর্তন : এদেশে গ্রাম থেকে শহরে আসার ফলে নগরবাসীর শিক্ষার হারে আসে পরিবর্তন। কেননা আমাদের দেশে নগরবাসীর তুলনায় গ্রামের মানুষ কম শিক্ষিত বা অশিক্ষিত। ফলে গ্রাম ছেড়ে নগরে আগতদের শিক্ষার নিম্নহারের প্রভাব শহরবাসীর গড় শিক্ষাহারের উপর পড়ে। আবার শিক্ষিত লোকের আগমনের ফলে শিক্ষার হার বৃদ্ধি পায়।
৫. নিম্ন জীবনযাত্রার মান : গ্রাম ছেড়ে নগরে স্থানান্তরের ফলে নগরের সীমিত সুযোগ সুবিধা বিশেষ করে বিদ্যুৎ, গ্যাস, পানি প্রভৃতির উপর চাপ পড়ে। এমনকি জাতীয় অর্থনৈতিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। ফলে শহরভিত্তিক গড় জীবনযাত্রার মান নিম্নমানের হয়ে উঠে।
৬. যোগাযোগ বৃদ্ধি : বাংলাদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের ফলে শহরের সাথে গ্রামের যোগাযোগ বৃদ্ধি পায়। শহরে স্থানান্তরিত হয়েছে এমন ব্যক্তিদের কাছে গ্রামের মানুষ আসা যাওয়া করে এবং স্থানান্তরিতরাও গ্রামে বেড়াতে যায়। ফলে সাধারণত নগর সংস্কৃতির একটা প্রভাব গ্রামে গিয়ে পড়ে। এতে করে গ্রামের জীবন প্রণালিতে পরিবর্তন আসে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, জনবিজ্ঞানের অন্যতম আলোচ্যবিষয় হলো স্থানান্তর। মানুষ বিভিন্ন কারণে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরিত হয়। বাংলাদেশেও বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ স্থানান্তর লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে গ্রাম থেকে শহরে স্থানান্তরের হার অনেক বেশি। নগরায়ণ, শিল্পায়ন, দারিদ্র্য, বেকারত্ব, উন্নত জীবনযাত্রার আকাঙ্ক্ষা, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি কারণে এদেশের মানুষ গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয়।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*