অথবা, বাংলাদেশে গ্রাম থেকে শহরের স্থানান্তরের আর্থসামাজিক কারণসমূহ বিশ্লেষণ কর।
অথবা, বাংলাদেশে গ্রাম থেকে শহরের স্থানান্তরের আর্থসামাজিক কারণসমূহের বিবরণ দাও।
উত্তর৷ ভূমিকা : জনবিজ্ঞানের আলোচনায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হলো স্থানান্তর । মানুষ পৃথিবীতে অস্তিত্ব টিকে রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে গমন করে। বিভিন্ন কারণে মানুষ একস্থান থেকে অন্যস্থানে গমন করে। উক্ত স্থান ত্যাগ করে উন্নত জীবনের প্রত্যাশায় এবং নতুন জীবনের সন্ধানে। আবার কেউ প্রতিকূল পরিবেশের সাথে টিকে থাকতে না পেরে একস্থান থেকে অন্যস্থানে গমন করে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অন্যান্য দেশের মতো এদেশেও অভ্যন্তরীণ স্থানান্তর লক্ষ্য করা যায়। তবে এদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরের ঘটনা একটু বেশি ঘটে। বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনার পূর্বে স্থানান্তর সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা রাখা প্রয়োজন । বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ : বাংলাদেশে স্থানান্তরের যেসব ধরন বা প্রকারভেদ রয়েছে তাঁর মধ্যে গ্রাম থেকে শহরে স্থানান্তর অন্যতম। নিম্নে সংক্ষেপে বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণসমূহ উল্লেখ করা হলো :
১. অর্থনৈতিক কারণ : বাংলাদেশের মতো অনুন্নত দেশে অর্থনৈতিক উন্নয়নের বেশিরভাগ ক্ষেত্র শহরকেন্দ্রিক। এখানে অর্থনৈতিক সুযোগ সুবিধা, চাকরি পাওয়ার সম্ভাবনা প্রভৃতি গ্রামের তুলনায় আপেক্ষিকভাবে বেশি। বস্তুত যেসব অর্থনৈতিক উপাদান বা অর্থনৈতিক সম্পর্কিত বিষয়ের কারণে এদেশে গ্রাম থেকে শহরে স্থানান্তরিত হয় সেসব অর্থনৈতিক সম্পৃক্ত উপাদানসমূহ নিম্নে উল্লেখ করা হলো :
ক. বেকারত্ব : বেকারত্বই বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের অন্যতম প্রধান কারণ। গ্রামীণ এলাকায় কর্মক্ষম মানুষের তুলনায় যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় মানুষ শহরের দিকে কর্মসংস্থানের আশায় স্থানান্তরিত হয়।
খ. কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার : বাংলাদেশের গ্রামীণ এলাকায় আয়ের এবং কর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে কৃষি। এ কৃষিক্ষেত্রে গ্রামীণ মানুষ তাদের শ্রম প্রদানের মাধ্যমে জীবিকানির্বাহ করে। কিন্তু এ কৃষি ব্যবস্থায় উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে গ্রামীণ মানুষের শ্রমের প্রয়োজনীয়তা কমে যায়। এমতাবস্থায় এসব কৃষি শ্রমিকরা শ্রমের
উদ্দেশ্যে শহর এলাকার দিকে স্থানান্তরিত হয়।
গ. ব্যবসায় বাণিজ্য : বাংলাদেশে গ্রামীণ এলাকায় ব্যবসায় বাণিজ্যের তেমন কোন সুব্যবস্থা নেই। এজন্য গ্রামীণ এলাকায় ধনী শ্রেণি বিভিন্ন ধরনের ব্যবসায় বাণিজ্যের আশায় শহরের দিকে স্থানান্তরিত হয়।
ঘ. দারিদ্র্য : এদেশের গ্রাম্য এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র। তারা দু’বেলা দু’মুঠো অন্নের যোগাড় করতে পারে না। এসব দরিদ্র জনগোষ্ঠী ন্যূনতম জীবনধারণের আশায় নগর এলাকায় স্থানান্তরিত হয়।
২. ভূমিহীনতা : বাংলাদেশের গ্রামীণ এলাকায় জনসংখ্যা যত বাড়ছে, ভূমি ও মানুষের সম্পর্কের অনুপাত তত কমছে। ফলে গ্রামে ক্রমবর্ধমান হারে ভূমিহীনদের সংখ্যা বাড়ছে। এসব ভূমিহীনরা কোন উপায়ান্তর না দেখে শহরের দিকে ধাবিত হয়।
৩. নগরায়ণ ও শিল্পায়ন : নগরায়ণ ও শিল্পায়ন বাংলাদেশের অভ্যন্তরীণ স্থানান্তর, বিশেষ করে গ্রাম থেকে শহরে স্থানান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদেশ নগরায়ণ ও শিল্পায়নের ফলে শহর এলাকায় প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয় । এমতাবস্থায় গ্রামীণ বেকার ও দরিদ্র জনগোষ্ঠী নতুন কর্মসংস্থানের আশায় শহরে স্থানান্তরিত হয়।
৪. যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা : বাংলাদেশে গ্রামীণ এলাকায় রাস্তাঘাট তথা যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা বেশ অনুন্নত। পক্ষান্তরে, শহর এলাকায় যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। ফলে শিক্ষা, চিকিৎসা, জীবনযাত্রা প্রভৃতি নগরে অনেকটা সুবিধাজনক ও আরামদায়ক। একারণে মানুষ উন্নত সুবিধা লাভের আশায় নগরমুখী হয়।
৫. প্রাকৃতিক দুর্যোগ : পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয় না। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে এদেশে শহরের তুলনায় গ্রামে প্রাকৃতিক দুর্যোগের হার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। বস্তুত বাংলাদেশে বন্যা, নদীর ভাঙন, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, খরা প্রভৃতি বিপর্যয় নিরাময়ের জন্য মানুষ গ্রাম থেকে শহরে অভিগমন করে।
৬. শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা : বাংলাদেশের গ্রাম এলাকায় শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত অনুন্নত। অন্যদিকে, শিক্ষা গ্রহণে আগ্রহী ছাত্রছাত্রী এবং উন্নত চিকিৎসাসেবা গ্রহণের জন্য ব্যক্তিবর্গ স্বাভাবিকভাবে শহরে স্থানান্তরিত হয়। শহর এলাকায় শিক্ষা ও চিকিৎসাসেবা অনেক উন্নত। গ্রাম এলাকার শিক্ষিত বেকার শ্রেণি চাকরি লাভের জন্য এবং উচ্চ
৭. উন্নত জীবনযাত্রার প্রতি সহজাত প্রবৃত্তি : সকল মানুষই চায় উন্নত, সহজ ও আরামদায়ক জীবন। বাংলাদেশের গ্রামাঞ্চল তেমন উন্নত নয়। অন্যদিকে, আধুনিক সভ্যতার নানা উপকরণ যেমন- বিদ্যুৎ, নানারকম দ্রুতগামী যানবাহন, নিত্যনৈমিত্তিক কাজে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, বিনোদনের নানা উপকরণ, উন্নত যোগাযোগ, তথ্য পরিবহন প্রভৃতি সকল কিছুই শহরাঞ্চলে সহজলভ্য। কাজেই এসব সুযোগ সুবিধা লাভের মাধ্যমে উন্নত জীবন প্রতিষ্ঠার জন্য মানুষ ব্যাপকভাবে শহরমুখী হচ্ছে।
উপসংহার : আলোচনার পরিসমাপ্তিতে বলা যায় যে, বাংলাদেশে গ্রাম থেকে শহরের স্থানান্তরের অন্যতম কারণ হলো অর্থনৈতিক সুযোগ সুবিধা। ব্যক্তি, গোষ্ঠী তাদের আর্থসামাজিক ব্যবস্থা বিবেচনা করে সঠিক লাভ তথা ন্যূনতম মজুরি অর্জনের আশায় শহরে স্থানান্তরিত হয়।

Leave a Reply