১০০ নম্বরের পরীক্ষায় পাস মার্ক ৪০ নম্বর, ইনকোর্স ও তত্ত্বীয় (খাতায়) পরীক্ষার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হয়; আলাদাভাবে ইনকোর্স বা তত্ত্বীয় পরীক্ষায় পাস করার প্রয়োজন নেই।
উদাহরণস্বরূপ: কোনো শিক্ষার্থী যদি ইনকোর্সে ১৫ এবং তত্ত্বীয় পরীক্ষায় ২৫ নম্বর পান, তাহলে মোট ৪০ নম্বর পেয়ে তিনি পাস করবেন। অন্যদিকে, যদি কেউ ইনকোর্সে ৫ এবং তত্ত্বীয় পরীক্ষায় ৩৫ নম্বর পান, তাহলেও তিনি পাস করবেন। তবে, ইনবোর্স পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
এই নিয়মটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৪তম একাডেমিক কাউন্সিলে গৃহীত হয়েছিলো এবং বর্তমানে কার্যকর রয়েছে।

Leave a Reply