সুশাসন বলতে কী বুঝ?

অথবা, সুশাসন কী?
অথবা, ‘সুশাসন’ ধারণাটি ব্যাখ্যা কর।
অথবা, সুশাসনের সংজ্ঞা দাও।
অথবা, সুশাসন কাকে বলে?
উত্তর৷ ভূমিকা :
‘Governance’ বা সুশাসন বা সুপরিচালন শব্দটি সাম্প্রতিককালে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। মূলত রাষ্ট্রকে সুষ্ঠু ব্যবস্থাপনা ও সঠিক পরিচালনার মাধ্যমে উৎকর্ষের শীর্ষে পৌঁছে দেওয়াই ‘Governance’ এর প্রধান কর্তব্য। রাষ্ট্র নামক বৃহত্তর রাজনৈতিক সংগঠনটি পরিচালনার জন্য দক্ষ বিবেকবুদ্ধিসম্পন্ন, নীতিবান এবং হৃদয়বান ব্যবস্থাপকের গুরুত্ব অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সবচেয়ে বড় বিষয় সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। কোনো গোষ্ঠীর উপর শাসন নামে কোনো প্রকার নিপীড়ন চালানো চলবে না এটাই
‘Governance’ বা সুশাসনের মূলকথা। সরকার যদি প্রকৃত জনগণের কাছে দায়িত্বশীল, দায়বদ্ধ, স্বচ্ছ ও কর্তব্যপরায়ণ থাকে তবেই ‘Governance’ কথাটি কার্যকর ও সাফল্য লাভ করবে। ‘Governance’ কথার মধ্যে শুধুমাত্র সরকারের দায়িত্ব, কর্তব্য ও কার্যাবলির কথাই নিহিত নেই সরকারের সর্বপ্রকার প্রয়োজনীয় গুণাবলির কথাও অন্তর্নিহিত রয়েছে। সুশাসন বা সুপরিচালন (Good governance or good management) : ‘Governance’ শব্দটির মূল অর্থ ল্যাটিন ‘Gubarnare’ এবং জার্মান ‘Kyberner’ শব্দ দুটিকে বুঝানো হয়েছে- পরিচালনা, নিদের্শনা, কর্তব্যপরায়ণ, সমস্যা বা দুর্যোগ অতিক্রমণ। সুতরাং ‘Governance’ শব্দটির ব্যাখ্যায় বা বিশ্লেষণের মূলকথায় শাসন বা প্রশাসন কথাটির উল্লেখ নেই। বর্তমান অভিধানে ‘Governance’ যেসব অর্থে ব্যবহার হয়েছে, পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা (To control) সংযতকরণ, পথনির্দেশনা, ব্যবস্থাপনা, পরিচালন ইত্যাদি। ‘Governance’ শব্দটিতে শাসন বা প্রশাসন বুঝানো হলেও এর বিভিন্ন প্রকার অর্থ রয়েছে। ‘Governance’ শব্দটির মধ্যে সংযত নির্দেশনা ও নেতৃত্বের মাধ্যমে কর্তব্যপরায়ণ তত্ত্বাবধান ও পরিচালনা কথাটিও অন্তর্নিহিত রয়েছে। ‘Governance’ শব্দটি বিশ্লেষণ করলে একটা কথা সুস্পষ্টরূপে অনুধাবন করা যায়, তা হলো মানবজীবন ব্যবস্থাপনায় প্রতিটি ক্ষেত্রে সুপরিচালনের ব্যবস্থা করা। সুষ্ঠু পরিচালনা ছাড়া বর্তমান রাষ্ট্রের বিকাশ জনগোষ্ঠী সুশৃঙ্খলা ও সুসংগঠিত জীবনযাপন করতে অসমর্থ হয়ে পড়ে। সর্বকালের সর্বযুগের অবিন্যস্ত জনগোষ্ঠীকে সুবিন্যস্ত করার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন দেখা দিয়েছে। এ নেতৃত্বের উদ্ভব হয়েছে দিক নির্দেশনাহীন বিশৃঙ্খল জনগোষ্ঠীর পক্ষ থেকেই। রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সর্বকালের সকল সমাজেই জনগণকে পরিচালনা ও দিকনির্দেশনা প্রদানের জন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে।
প্রামাণ্য সংজ্ঞা : সুশাসন পরিচালন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। নিম্নে তাঁদের কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলো :
মি. মহব্বত খান (Mr. Mahabbat Khan) বলেছেন, “The concept of good governance sub summers under its rubric nation system of rule, rule and effectiveness of political authority, level of political institutionalization, efficiency of administration and legal order, quality of political leadership and accountability of the govt.”
বিলনি (Bilnay) বলেছেন, “Good governance is the effective management of a countries social and economic resources in a manner that is open, transparent accountable and equitable.” অর্থাৎ সুশাসন হলো একটি অর্থনৈতিক এবং সামাজিক ফলপ্রসূ ব্যবস্থাপনা যা সর্বদা খোলামেলা, স্বচ্ছ, জবাবদিহিতা এবং সমতাভিত্তিক। ইউএনডিপি (UNDP) এর মতে, “Good governance is that in which Govt. maintains law and order, creat institution to protect property, rights, encourage investment establish basic infrastructure and provides service for the poor and be accountable.” (UNDP- 1996)
উপসংহার : সুতরাং সুপরিচালনা বা সুশাসন কথাটি শুধুমাত্র রাষ্ট্রের ক্ষেত্রেই সীমিত নয়, এটি ব্যক্তি ও সমষ্টিক জীবন ও জীবিকার সর্বক্ষেত্রে ব্যাপ্ত। সমাজের অন্য সকল ক্ষেত্রে যেমন ব্যবসায় বাণিজ্য, শিক্ষা, গবেষণা, সমাজ সম্পর্কে উৎপাদন সকল ক্ষেত্রেই সুপরিচালন কথাটি প্রযোজ্য। এসব ক্ষেত্রে মানুষ সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে চায়। সুষ্ঠু ও সঠিক পরিচালনার মাধ্যমে এ উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*