মাঠকর্মের প্রকারভেদ লিখ।

অথবা, মাঠকর্ম কত প্রকার ও কী কী?- আলোচনা কর।
অথবা, মাঠকর্ম সংস্থাপন কত প্রকার ও কী কী?
অথবা, মাঠকর্ম সংস্থাপনের প্রকারভেদ লিখ।
অথবা, মাঠকর্মের শ্রেণিবিভাগসমূহ আলোচনা কর।
অথবা, মাঠকর্মের ধরনসমূহ ব্যাখ্যা কর।
উত্তর।৷ ভূমিকা :
মাঠকর্মের জন্য বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদেরকে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিয়োজিতকরণকে মাঠকর্ম সংস্থাপন (Field Placement) বলা হয়। অন্যভাবে বলা যায় তাত্ত্বিক জ্ঞানার্জনের পর একজন শিক্ষানবিস সমাজকর্মীকে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারিক জ্ঞানার্জন ও তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগের জন্য নিয়োগ করাই হলো মাঠকর্ম সংস্থাপন।
মাঠকর্ম সংস্থাপনের প্রকারভেদ
মাঠকর্মকে প্রধানত দুই ভাগে ভাগ করা যেতে পারে । যথা: ১. সহগামী মাঠকর্ম ও ২. আবদ্ধ মাঠকর্ম ।
১. সহগামী মাঠকর্ম/ চলমান মাঠকর্ম : সহগামী মাঠকর্ম বলতে সেই মাঠকর্মকে বুঝায় যেখানে শিক্ষার্থীরা কোন এজেন্সিতে গিয়ে নিজেরা জ্ঞানার্জনের পাশাপাশি সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগের সুযোগ পায়।সহগামী মাঠকর্ম অনুশীলনের মাধ্যমে ছাত্রছাত্রীদের জ্ঞান ও দক্ষতা যেমন বৃদ্ধি পায় তেমনি সেই জ্ঞানকেও তারা কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। University of Madras-এর মতে “The broad aim of Concurrent Field Work is to provide opportunities for students to apply the knowledge learnt in the classroom situations & to plan, implement & evaluate these experiencies while working with individuals, groups & communities. These will be in keeping with the placement agency’s philosophy, policy & goals & use of guided supervision.
পরিশেষে বলা যায় সহগামী মাঠকর্ম প্রশিক্ষণ হলো এমন একটি ব্যবহারিক প্রশিক্ষণ যেখানে সমাজকর্মের শিক্ষার্থীরা ক্লাসরুমের প্রেক্ষিত অবস্থায় শেখা জ্ঞান ব্যক্তি, দল ও সমষ্টির সাথে কাজ করার সময় পরিকল্পনা প্রণয়ন, বাস্ত বায়ন এবং মূল্যায়নের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে । সহগামী মাঠকর্ম প্রশিক্ষণে শিক্ষার্থীদের কতকগুলো কাজ করতে দক্ষতা অর্জন করতে হয়।
২. আবদ্ধ মাঠকর্ম/ বিশেষ মাঠকর্ম : আবদ্ধ বা বিশেষ মাঠকর্ম বলতে সেই মাঠকর্মকে বুঝায় যেখানে সমাজকর্মীরা একটি নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে জ্ঞানার্জন করেন। সাধারণ সহগামী মাঠকর্ম শেষ করার পর আবদ্ধ বা বিশেষ মাঠকর্ম অনুশীলনে প্রেরণ করা হয়। এটি মূলত কর্ম সংশ্লিষ্ট মাঠকর্ম অনুশীলন । সমাজকর্মের কোন ক্ষেত্রে প্রাকটিস করার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন পড়ে।এক্ষেত্রে শিক্ষানবিস সমাজকর্মীর চাহিদা অনুযায়ী অনেক সময় এ ধরনের মাঠকর্মে প্রেরণ করা হয়।আবদ্ধ মাঠকর্ম অনুশীলনে শিক্ষার্থীরা কোন বিষয়ে গভীর জ্ঞান লাভের সুযোগ পায় এবং এটি সে তার কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারে । সহগামী মাঠকর্ম অনুশীলনের সাথে আবদ্ধ মাঠকর্ম অনুশীলনের মধ্যে প্রধানত দুটি পার্থক্য লক্ষ্য করা যায়।যথা:
১. আবদ্ধ মাঠকর্ম অনুশীলন অপেক্ষাকৃত সংক্ষিপ্ত সময়ের জন্য কিন্তু সহগামী মাঠকর্ম অনুশীলন অপেক্ষাকৃত অধিক সময়ের জন্য।
২. আবদ্ধ মাঠকর্ম অনুশীলন সহগামী মাঠকর্ম অনুশীলনের মতো একাডেমিক কোর্স ওয়ার্ক নয়।আবদ্ধ মাঠকর্ম অনুশীলনে শিক্ষার্থীদের কেবল দেশের ভিতরেই প্রশিক্ষণ সম্পন্ন করতে হয় না তাদেরকে অনেক সময় দেশের বাইরেও প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়। এজন্য বলা হয়ে থাকে “Block placement is not only provides for a few intence field learning experience but it also allows for field placements outside.” উল্লেখ্য, আবদ্ধ মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে শিক্ষার্থীকে ব্যবহারিক প্রশিক্ষণের দায়িত্বে নিয়োজিত তত্ত্বাবধায়কের কাছে আবেদন করতে হয়। আবেদনে এ ধরনের মাঠকর্ম অনুশীলনের যৌক্তিকতা ব্যাখ্যা করতে হয়।সাধারণত পেশাগত দক্ষতা অর্জন ও সমাজকর্ম অনুশীলনে প্রয়োজনীয় জ্ঞানার্জনের জন্য আবদ্ধ মাঠকর্ম অনুশীলনের জন্য অনুমতি দেয়া হয়। প্রতিষ্ঠানের কাজ ও শিক্ষার্থীর প্রয়োজনের ভিত্তিতে আবদ্ধ মাঠকর্ম প্রশিক্ষণ ন্যূনতম ১ মাস থেকে ১ বছরের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়।
উপসংহার : পেশাদার সমাজকর্মী হতে হলে অবশ্যই মাঠকর্ম অনুশীলন করতে হয়। মাঠকর্ম অনুশীলন যে প্রকারই হোক না কেন তা সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক।

https://topsuggestionbd.com/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*