বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ৪টি কার্যাবলি আলোচনা কর ।

অথবা, সংক্ষেপে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কার্যাবলি বর্ণনা কর।
অথবা, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের কতিপয় কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর।। ভূমিকা :
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম ও গণসচেনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। গণসচেনতা বৃদ্ধির জন্য শাখাগুলো পোস্টার, প্রচার পুস্তিকা ও লিফলেট বিতরণ করে।তাছাড়া এর প্রতিটি শাখাই প্রবীণদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে প্রবীণ হিতৈষী সংঘ কেন্দ্র হতে দরিদ্র প্রবীণদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের ৪টি কার্যাবলি : প্রবীণ হিতৈষী সংঘের ৪টি কার্যক্রমের বিবরণ নিম্নে তুলে ধরা হলো :
১. প্রবীণ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা : প্রবীণ হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগ উভয় বিভাগে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। নিম্নে তা বর্ণনা করা হলো :
ক. বহির্বিভাগ : রোগীর সংখ্যা বৃদ্ধি এবং চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রবীণ হাসপাতালের সকল বিভাগের সম্প্রসারণ করা হয়েছে। দন্ত বিভাগে স্বল্পমূল্যে রুট ক্যানেল চিকিৎসা ও দাঁত বাঁধানো হয়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮.০০ হতে দুপুর ২.০০ পর্যন্ত মেডিসিন বিভাগ (পুরুষ ও মহিলা) নাক, কান, গলা, দাঁত, চোখ, হৃদরোগ, ফিজিওথেরাপি বিভাগ খোলা রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সপ্তাহের নির্দিষ্ট দুই বা একদিন হৃদরোগ, মানসিক ও স্কিন বিভাগ খোলা থাকে। প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। বহির্বিভাগের কার্যক্রম মূলত নিম্নরূপ :
১. বয়স্ক ব্যক্তিদের রোগব্যাধি পরীক্ষানিরীক্ষা করে সাধারণ চিকিৎসা ও উপদেশ দেয়া।
২. হৃদরোগের রোগীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ব্যবস্থাপত্র প্রদান এবং ইসিজি; ইকোকার্ডিওগ্রাম ইত্যাদি করা।
৩. বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা রোগীদের চক্ষু পরীক্ষা করা এবং ব্যবস্থাপত্র দেয়া।
৪. বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক কর্তৃক রোগীদের দাঁত পরীক্ষানিরীক্ষার পর প্রয়োজনীয় চিকিৎসা দেয়া।
৫. নাক, কান, গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া।
৬. স্কিন রোগের বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা ব্যবস্থাপত্র দেয়া।
৭. মনোবিজ্ঞানী দ্বারা মানসিক রোগীদের চিকিৎসা করার ব্যবস্থা।
৮. প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে বিশেষজ্ঞদের দ্বারা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রোগ নির্ণয়ের সর্বপ্রকার সাধারণ ও ব্যায়োকেমিক্যাল পরীক্ষা করা।
৯. এক্সরে বিভাগে নিয়মিত সর্বপ্রকার এক্সরে করা এবং বিশেষজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা-রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করা।
১০. স্বল্পমূল্যে সর্বপ্রকার আলট্রাসনোগ্রাম করার ব্যবস্থা রয়েছে।
এখানে উল্লেখ্য প্রবীণ হিতৈষী সংঘে দরিদ্র প্রবীণদেরকে সবরকম স্বাস্থ্যসেবা ও ওষুধ সরবরাহ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।
খ. আয়বিভাগ চিকিৎসা ব্যবস্থা : আবাসিক হাসপাতালে দৈনিক মাত্র ৭০ টাকা ফি দিয়ে সাধারণ বেড়ে ও এক বেডে ২০০.০০ টাকা ফি দিয়ে কেবিনে রোগীরা থাকতে পারেন। হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার রোগীদের সেবায় সবসময় নিয়োজিত আছেন। তাছাড়া অভিজ্ঞজ্ঞ নার্স, ওয়ার্ডবয় রোগীদের সেবাযত্ন করে থাকে। প্রবীণ হাসপাতালের বৈদ্যুতিক ও জেনারেটরের ব্যবস্থা আছে যাতে করে বিদ্যুতের অসুবিধার জন্য রোগীদের কোনো কষ্ট পেতে না হয়। এছাড়াও সংঘের জন্য একটি অ্যাম্বুলেন্স আছে, যা ভাড়া পরিশোধের মাধ্যমে প্রবীণ রোগীদের সেবা দিয়ে থাকে।
২. স্যাটেলাইট ক্লিনিক : ১৯৯৭ সাল থেকে ঢাকা শহরে প্রবীণদের চিকিৎসা সেবা প্রদানের জন্য কয়েকটি স্যাটেলাইট ক্লিনিক খোলা হয়েছে।ক্লিনিকগুলোতে সপ্তাহে একবার সংস্থাটির ডাক্তার দ্বারা রোগীদের ব্যবস্থাপত্রসহ গরিব রোগীদের ওষুধ দেয়া হয়। বর্তমানে সংঘের আর্থিক অসুবিধার কারণে স্যাটেলাইট ক্লিনিকগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রতিষ্ঠানের আর্থিক সংকুলান হলে স্যাটেলাইট ক্লিনিকগুলো আবার চালু করা হবে।
৩. চিত্তবিনোদন : প্রতি বছর প্রবীণ ব্যক্তিদের বিনোদনের জন্য বিভিন্ন কার্যক্রমের বাস্তবায়ন করা হয়। এর মধ্যে কয়েকটি হচ্ছে ঈদ পুনর্মিলনী, মিলাদ মাহফিল, পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি। প্রবীণ বয়সে অবসর বিনোদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে সকল শাখাকে অনুরূপ কার্যক্রম হাতে নেয়ার জন্য কেন্দ্রের পক্ষে ডেকে অনুরোধ করা হয়। কেন্দ্রে প্রবীণ নিবাসীদের বিনোদনের জন্য ইনডোর গেমস এবং ডিস সংযোগসহ টেলিভিশনের ব্যবস্থা রয়েছে।
৪. পাঠাগার : সংঘের জন্মলগ্ন হতেই এখানে একটি পাঠাগার রয়েছে। সম্প্রতি পাঠাগারটি আরো সংগঠিত ও বিস্তৃত হয়েছে। ধর্মীয় বই, জীবনী, মুক্তিযুদ্ধের ইতিহাস, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল বিদ্যা, বিখ্যাত লেখকদের রচনাবলি, গল্প,উপন্যাস, কবিতা, প্রতিষ্ঠিত লেখকদের রচনা সমগ্র, বই, বিভিন্ন সাময়িকী ও পত্রিকা ইত্যাদি পাঠাগারটিকে আরো সমৃদ্ধশালী করে তুলেছে। ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশন, এশিয়া ফাউন্ডেশন এবং শিশু একাডেমির অনুদানে আরো কিছু বই পাঠাগারটিতে সংগ্রহ করা হয়েছে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায় যে, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের অন্যতম লক্ষ্য হলো সক্ষম প্রবীণদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এ লক্ষ্যে প্রবীণ হিতৈষী সংঘ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা হতে অবসরপ্রাপ্ত তথ্য সক্ষম ব্যক্তিদের চাকরির ব্যবস্থা করেছে।

https://topsuggestionbd.com/%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%95/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*