বাংলাদেশে রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর।

অথবা, বাংলাদেশের রাজনৈতিক দলের কার্যাবলি বর্ণনা কর।
অথবা, বাংলাদেশের রাজনৈতিক দলের কার্যক্রম আলোচনা কর।
অথবা, বাংলাদেশের রাজনৈতিক দলের ভূমিকা বর্ণনা কর।
উত্তর৷ ভূমিকা :
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। দল ছাড়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুসংহত হতে পারে না। Finer এর ভাষায়, “Democracy rests in its hopes and double upon the party system, there views political centre of gravity.” এজন্যই বর্তমানে রাজনৈতিক দলের কার্যাবলি বহু ও বিভিন্ন। এ সমস্ত কার্যাবলির মধ্যেই দল ব্যবস্থার অস্তিত্বের অপরিহার্যতা নিহিত আছে।
বাংলাদেশে রাজনৈতিক দলের কার্যাবলি (Functions of political party in Bangladesh) : বাংলাদেশে রাজনৈতিক দলের কার্যাবলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো :
১. সমস্যা নির্ধারণ : বাংলাদেশের মত গণতান্ত্রিক রাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা জটিল এবং বিচিত্র ধরনের। এসব সমস্যা নির্ণয় এবং এগুলোর মধ্যে কোনো সমস্যাগুলোর আশু সমাধান প্রয়োজন সংগঠিত জনগণের পক্ষে তা অনুধাবন করা সম্ভব হয় না। সুসংগঠিত রাজনৈতিক দলই সমস্যা নির্ধারণের দায়িত্ব পালন করে।
২. নীতিনির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন : বাংলাদেশের প্রধান সমস্যাগুলোকে চিহ্নিত করে, সেগুলো নিরসনকল্পে রাজনৈতিক দল তার আদর্শের ভিত্তিতে এবং দেশের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার আলোকে সুচিন্তিত ভাবে কর্মসূচি প্রণয়ন করে । রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন এবং নীতিনির্ধারণের ভিত্তিতেই জনসমর্থন লাভের চেষ্টা চালায় ।
৩. জনমত গঠন : বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের দলীয় নীতি ও কর্মসূচির স্বপক্ষে জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক দলগুলো বিভিন্ন অনুষ্ঠান, বিক্ষোভ মিছিল, গণমাধ্যমে বিবৃতি দান, পুস্তিকা সংকলন, বিতরণ ইত্যাদি উপায়ে জনমত সৃষ্টি করে এবং প্রচলিত জনমতকে প্রভাবিত করে।
৪. প্রার্থী মনোনয়ন ; রাজনৈতিক দলের প্রথম কাজ হলো প্রার্থী মনোনয়ন। এদেশের জাতীয় ও অন্যান্য নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের পক্ষে প্রার্থী মনোনয়ন করে। সব দলই সম্ভবপর যোগ্যতম ও জনপ্রিয় প্রার্থী মনোনয়নের চেষ্টা করে।
৫. নির্বাচনি প্রচারণা চালানো : এদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের প্রার্থীদের নির্বাচনে বিজয় করানোর জন্য নিজ দলীয় কর্মসূচি বা নীতি এবং প্রার্থীর পক্ষে সারাদেশে ব্যাপক প্রচারকার্য চালায়। এর ফলে নির্বাচকমণ্ডলী দেশের জন্য কোনো প্রার্থীকে ভোট দেয়া উচিত তা সহজেই এবং সঠিকভাবে নির্ধারণ করতে পারে। রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য ও কাজ। গণতান্ত্রিক দলসমূহ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা আর্জন করে ক্ষমতা গ্রহং
৬. সরকার গঠন ও পরিচালনা : সরকারি ক্ষমতা দখল করা এবং সরকার গঠন ও পরিচালনা করা প্রতিটি করে। কিন্তু বাংলাদেশে মাঝে মাঝে এর ব্যতিক্রমও দেখা যায়।
৭. গঠনমূলক বিরোধী ভূমিকা পালন : যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে সরকার গঠন করার মতো ক্ষমতাপ্রাপ্ত কনা সেসব রাজনৈতিক দল সাধারণত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়। গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিরোধী দল সরকারের ভুলত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করে। দলীয় নীতি ও কর্মসূচির পক্ষে প্রচারণা চালায়। রাজনৈতিক দল শুধু তাদের দলীয় কর্মসূচি ব্যাখ্যা করে না; বরং অন্যান্য
৮. রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার : বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনসমর্থন পাওয়ার জন্য নিজ নিদলের কর্মসূচিকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাখ্যা করে। জনসাধারণ বিভিন্ন দলের এ সমস্ত মতামত, আলাপ আলোচনা, সমালোচনা প্রভৃতি বিভিন্ন বিষয়ে জানতে ও শিখতে পারে।
৯. রাজনৈতিক সামাজিকীকরণ : আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক সামাজিকীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়
প্রত্যেক রাজনৈতিক দলেরই নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ও মূল্যবোধ থাকে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দলের দৃষ্টিভঙ্গি নির্ধারিত ও নিয়ন্ত্রিত হয়।
১০. ক্ষমতার পরিবর্তন : শান্তিপূর্ণ ও সাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । জনস্বার্থবিরোধী কাজে লিপ্ত হলে পরবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল পরাজিত হতে বাধ্য। এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের হাতে বিজয়ী দল ক্ষমতা হস্তান্তর করে।
১১. জাতীয় ঐক্যবোধ সৃষ্টি : বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বৃহত্তর জাতীয় স্বার্থের ভিত্তিতে দলীয় নীতি ও কর্মসূচি প্রণয়ন করে। ফলে ধর্ম, বর্ণ ও জাতিগত সংকীর্ণ স্বার্থ বা মনোবৃত্তি গড়ে উঠতে পারে না। জাতীয় ঐক্যবোধ সৃষ্টিতে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম।
১২. স্বার্থের একত্রীকরণ : রাজনৈতিক দল ধর্ম, বর্ণ, গোত্র ও বিভিন্ন পেশার মানুষের স্বার্থে একত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে বিভিন্ন প্রকার স্বার্থান্বেষী গোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নিজেদের দাবি সরকারের নিকট উত্থাপন করে। এভাবে রাজনৈতিক দলের মাধ্যমে স্বার্থের গ্রন্থীকরণ সম্পন্ন হয়।
১৩. গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে : রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক শাসনের স্বরূপ বজায় রাখে। তাই গণতন্ত্রের স্বার্থেই রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য। বর্তমানে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন দলীয় শাসনে পরিণত হয়েছে। তাই এখন দল ব্যবস্থা গণতন্ত্রের প্রাণস্বরূপ। দল ব্যবস্থা ছাড়া প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হওয়া অসম্ভব। দল প্রথাকে বাদ দিয়ে গণতন্ত্রকে ভাবা যায় না।
উপসংহার : পরিশেষে বলা যায়, বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা ও কার্যাবলি অসামান্য। রাজনৈতিল দল তার কার্যাবলি সম্পাদনের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত ও শক্তিশালী করে। রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র সুরক্ষা অসম্ভব। বিশ্বের প্রতিটি দেশেই রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজেই সুসংগঠিত রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য অপরিহার্য। MacIver যথার্থই বলেছেন, “Although party often extra constitutional, it is an essential organ of large scale democracy.”

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*