বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে সমস্যা দূরীকরণের ৫টি উপায় আলোচনা কর ।

অথবা, বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনের ৫টি সমস্যা মোকাবিলার উপায় বর্ণনা কর।
অথবা, মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে সেসব সমস্যা লক্ষ্য করা যায় তা মোকাবিলা করার উপায়সমূহ নিজের ভাষায় বর্ণনা কর।
উত্তরা।৷ ভূমিকা :
বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। এ কারণে শিক্ষার্থীরা মাঠকর্ম সম্পাদন করার সময় নানা ধরনের সমস্যার মুখোমুখি হয়।
বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনে সমস্যা দূরীকরণের উপায় : নিম্নে বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে সৃষ্ট সমস্যা দূরীকরণের ৫টি উপায় আলোচনা করা হলো :
১. শিক্ষার্থীদের পছন্দের প্রতি গুরুত্বারোপ : (Importance to the choice of students) : শিক্ষার্থীদের পছন্দের প্রতি গুরুত্ব দিয়ে মাঠকর্ম এজেন্সি বাছাই করা যেতে পারে।তবে এক্ষেত্রে লক্ষ রাখতে হবে শিক্ষার্থীর এ পছন্দ ফাঁকি দেবার প্রবণতা বৃদ্ধি করে কিনা।
২. সংস্থা পছন্দ করার ক্ষমতা (Choice of agency) : বাংলাদেশে মাঠকর্মের ক্ষেত্রে অন্যতম সমস্যা হলো শিক্ষার্থীদের সংস্থা পছন্দ করার ক্ষমতা না করা। তাই এ সমস্যা সবার আগে সমাধান করতে হবে। অর্থাৎ তাদের পছন্দনীয় এজেন্সিতে পাঠাতে হবে। এতে করে শিক্ষার্থীদের খাপখাওয়াতে সুবিধা হবে।
৩. সর্বজনীন নির্দেশনা অনুসরণ (Follow the universal guidline) : সমাজকর্মের নির্দিষ্ট নৈতিক মানদণ্ড রয়েছে। মাঠকর্মেরও কতিপয় নির্দেশনা রয়েছে। এসব নির্দেশনা শিক্ষার্থীদের মেনে চলতে হবে। এক্ষেত্রে সর্বজনীন নিয়মকানুন প্রবর্তন অত্যাবশ্যক। এর ফলে মাঠকর্ম গতিশীল ও ফলপ্রসূ হবে ।
৪. সামাজিক গবেষণার প্রতিষ্ঠা (Establishing social laboratory) : মাঠকর্মের প্রতিবন্ধকতা দূর করার জন্য
সমাজকর্মের মূল্যবোধ, নীতি ও পদ্ধতিগুলো অনুশীলন করতে হবে। পাশাপাশি সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য সামাজিক গবেষণাগার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হচ্ছে।
৫. সাহায্যার্থীদের সচেতন করা (Client’s conciousress) : সাহায্যার্থীরা প্রায়ই অসচেতন থাকে। তাই সাহায্যার্থীদের তাদের স্বার্থেই সকল দিক থেকে বিশেষ করে সমাজকর্ম বিষয়ে সচেতন করে তুলতে হবে। এর ফলে তাদের সমস্যা সমাধান করা সহজ হবে। সমাজকর্মীর কাছেও সাহায্যার্থীর গ্রহণযোগ্যতা বাড়বে।
উপসংহার : পরিশেষে বলা যায় উপর্যুক্ত পন্থায় বাংলাদেশে মাঠকর্ম অনুশীলনের ক্ষেত্রে সহজেই প্রতিবন্ধকতা দূর করতে পারে।এজন্য শিক্ষার্থী, প্রতিষ্ঠান, তত্ত্বাবধায়ক, সাহায্যার্থী সকলেরই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।এর ফলে মাঠকর্ম সফলভাবে সম্পাদন করা সম্ভব হবে।

https://topsuggestionbd.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*