
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ফাতেমীয় খিলাফত কে ধ্বংস করেছিলেন?
উঃ সালাহ্উদ্দীন আইয়ুবী ধ্বংস করেন।
২। মুসলিম আমলে স্পেন কি নামে পরিচিত ছিল?
উঃ আন্দালুসিয়া ।
৩। মুসলমানরা কখন সর্বপ্রথম স্পেন জয় করেন?
উঃ মুসলমানরা ৭১১ সালে সর্বপ্রথম স্পেন জয় করেন।
৪। জিব্রাল্টার কি?
উঃ একটি প্রণালির নাম জিব্রাল্টার ।
৫। স্পেন কোন মহাদেশে অবস্থিত?
উঃ স্পেন ইউরোপ মহাদেশে অবস্থিত ।
৬। আল হামরা’ প্রাসাদ কে নির্মাণ করেন?
উঃ গ্রানাডার নাসিরীয় শাসক ইবনে আল আহমার ।
৭। কাউন্ট জুলিয়ান কে ছিলেন?
উঃ কাউন্ট জুলিয়ান ছিলেন রাজা উইটিজার জামাতা এবং সিউটার গভর্নর।
৮। উত্তর আফ্রিকায় কত সালে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়?
উঃ ৯০৯ খ্রিস্টাব্দে।
৯। কর্ডোভা জামে মসজিদ কে নির্মাণ করেন?
উঃ প্রথম আব্দুর রহমান।
১০। দাঈ অর্থ কি?
উঃ দাঈ অর্থ প্রচারক।
১১। সালামিয়া কি?
উঃ সালামিয়া হলো সিরিয়ার একটি শহর।
১২। আল-মাহাদিয়া’ শহর কে প্রতিষ্ঠা করেন?
উঃ ওবায়দুল্লাহ আল-মাহদী।
১৩। মামলুক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উঃ বাইবার্স।
১৪। কত খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে?
উঃ ১৪৯২ খ্রিস্টাব্দে।
১৫। স্পেনের পূর্বনাম কি?
উঃ আন্দালুসিয়া ।
১৬। জিব্রাল্টার প্রণালি কি?
উঃ ইউরোপ ও আফ্রিকার মধ্যে বিশাল জলরাশিকে বলা হয় জিব্রাল্টার প্রণালি ।
১৭। স্পেনের রাজধানীর নাম কি?
উঃ স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ।
১৮। তারিক বিন জিয়াদ কে ছিলেন?
উঃ তারিক বিন জিয়াদ ছিলেন স্পেন বিজয়ী বীর সেনাপতি ।
১৯। জবল-উত-তারিক কি?
উঃ জাবালুত তারিক একটি স্থানের নাম, যেখানে তারিক সর্বপ্রথম অবতরণ করেন ।
২০। রডারিক কে ছিলেন?
উঃ রডারিক ছিলেন স্পেনের রাজা।
২১। রডারিকের পূর্বে স্পেনের রাজা কে ছিলেন?
উঃ রডারিকের পূর্বে স্পেনের রাজা ছিলেন উইটিজা।
২২। স্পেনের শেষ গথিক শাসক কে ছিলেন?
উঃ রাজা রডারিক ।
২৩। ফ্লোরিন্ডা কে?
উঃ কাউন্ট জুলিয়ানের কন্যা।
২৪। সিডটা কোথায়?
উঃ স্পেনে।
২৫।সার্ফ বলা হয় কাদেরকে।
উঃ গথিক স্পেনীয় সমাজের সবচেয়ে নিম্নশ্রেণি ভূমিদাসদের সার্ফ বলা হতো।
২৬। আব্দুর রহমান আল গাফিকি কে ছিলেন?
উঃ আব্দুর রহমান আল গাফিকি ছিলেন উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিকের পৌত্র এবং মুয়াবিয়ার পুত্র।
২৭। তুলুসের যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?
উঃ ইতিহাস বিখ্যাত তুলুসের যুদ্ধ ৭২১ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
২৮। টুরসের যুদ্ধ কখন সংঘটিত হয়।
উঃ টুরসের যুদ্ধ ৭৩২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
২৯। টুরসের যুদ্ধের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? |
উঃ চার্লস মার্টেল।
৩০। কখন স্পেনে স্বাধীন আমিরাতের সূচনা হয়।
উঃ ৭৫৬ খ্রিস্টাব্দে স্পেনে স্বাধীন আমিরাতের সূচনা হয় ।
৩১। কুরাইশদের বাজপাখি” কাকে বলা হয়।
উঃ আব্দুর রহমান আদ দাখিল কে কুরাইশদের বাজপাখি বলা হয় ।
৩২। বার্বারদের পরিচয় দাও।
উঃ বার্বাররা উত্তর আফ্রিকার পার্বত্য অঞ্চলে বসবাস করত। তারা খুবই হিংস্র, নিগ্র প্রকৃতির লোক ছিল ।
৩৩। কখন স্পেনের উমাইয়া খিলাফাতের পতন হয়?
উঃ ১০৩১ খ্রিস্টাব্দে স্পেনের উমাইয়া খিলাফাতের পতন হয়।
৩৪। কর্ডোভা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ কর্ডোভা গোয়াদাল কুইভার নদীর তীরে অবস্থিত ।
৩৫। স্পেনে মালিকি মতবাদের প্রচলন করেন কে?
উঃ প্রথম হিশাম ।
৩৬। Day of ditch বলা হয় কোন হত্যাকাণ্ডকে ?
উঃ প্রথম হাকাম আমরুস কৌশলে টলেডোর সকল নেতৃত্ববৃন্দকে আমন্ত্রণ করে একে একে সকলকে হত্যা করে। আর এ হত্যাকাণ্ডকে Day of Ditch বলা হয় ।
৩৭। খোজা নাসের কে ছিলেন?
উঃ খোজা নাসের একজন অনারব ক্রীতদাস ছিলেন।
৩৮। সুলতানা তারুবা কার স্ত্রী ছিলেন?
উঃ সুলতানা তারুবা ছিলেন দ্বিতীয় আব্দুর রহমানের স্ত্রী ।
৩৯। স্পেনে মুসলিম খিলাফতের প্রতিষ্ঠাতা কে ছিলেন
উঃ তৃতীয় আব্দুর রহমান ।
৪০। স্পেনীয় খিলাফতের সময়কাল কত ছিল?
উঃ ১২৯-১০৩১ খ্রিস্টাব্দ।
৪১। আল-জাহরা প্রাসাদ কে নির্মাণ করেন?
উঃ তৃতীয় আব্দুর রহমান আল জাহরা প্রাসাদ নির্মাণ করেন ।
৪২। খলিফা তৃতীয় আবদুর রহমানের উপাধি কি ছিল?
উঃ খলিফা তৃতীয় আবদুর রহমানের উপাধি ছিল “আমিরুল মুমেনিন” । এছাড়াও আল নাসির লিদিনিল্লাহ উপাধি ছিল ।
৪৩। স্পেনের ইতিহাসে জিয়াব কে?
উঃ আবুল হাসান বিন ওরফে জিয়াব একজন পারসিক গায়ক ছিলেন।
৪৪। আল-জাহরা প্রাসাদ কোথায় নির্মাণ করা হয়েছিল?
উঃ আল-জাহরা প্রাসাদ কর্ডোভায় নির্মাণ করা হয়েছিল।
৪৫। খলিফা দ্বিতীয় হাকামের পিতা কে ছিলেন?
উঃ তৃতীয় আব্দুর রহমান।
৪৬। সুলতানা সুবাহ কে ছিলেন?
উঃ দ্বিতীয় হাকামের স্ত্রী।
৪৭। মরিস্কো কারা?
উঃ ১৪৯২ খ্রিস্টাব্দে মুসলমানদের চূড়ান্ত পতনের পর যে সমস্ত মুসলমান অত্যন্ত গোপনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন খ্রিস্টানরা তাদেরকে মরিস্কো বলে ডাকতেন।
৪৮। গ্রানাডার শেষ মুসলিম শাসক কে ছিলেন?
উঃ গ্রানাডার শেষ মুসলিম শাসক ছিলেন আবু আব্দুল্লাহ ।
৪৯। সর্বশেষ ফাতেমীয় খলিফার নাম কি?
উঃ সর্বশেষ ফাতেমীয় খলিফা ছিলেন আল আদিদ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মুজারব, মুরাবিত ও মুয়াল্লাদুন কারা? ১০০%
অথবা, ফাতেমীয় ও ইসমাঈলীয় কারা?
২। স্পেনের ভূ-প্রাকৃতিক বৈশিষ্টের বর্ণনা দাও। ১০০%
৩। তারিক বিন জিয়াদ সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৪। ওয়াদিলাক্কোর যুদ্ধ সম্পর্কে টীকা লিখ। ১০০%
৫। মাসারাহ যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ। ১০০%
৬। সাজার-উদ-দার সম্পর্কে টীকা লিখ। ১০০%
৭। আল-হাকিমকে ‘খামখেয়ালী শাসক’ বলার কারণ কি? ১০০%
৮। টীকা লিখ : টুরসের যুদ্ধ, বোরাস্ট্র দুর্গ, আল জাজিরা প্রসাদ। ১০০%
৯। টলেডোর বানু জুন্নুন বংশের পরিচয় দাও। ১০০%
অথবা, গ্রানাডায় বনুজিরি বংশের অবদান সংক্ষেপে লিখ।
১০। পরিচয় দাও : সুলতানা সুবাহ, জিরয়াব, ওমর বিন হাফসুন, বদর জামালী। ১০০%
১১। মিশরে ফাতেমীয়দের অভ্যুদয় কিভাবে ঘটে? ৯৯%
১২। মারাজ-ই-দাবিকের যুদ্ধের ফলাফল বর্ণনা কর। ৯৯%
১৩। ফকিহদের সাথে প্রথম হাকামের সম্পর্ক আলোচনা কর। ৯৯%
১৪। স্পেনে মুসলমানদের সাফল্যের কারণগুলো লিখ। ৯৯%
১৫। ফাতেমীয় খেলাফত প্রতিষ্ঠায় ওবায়দুল্লাহ আল মাহদীর কৃতিত্ব বর্ণনা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। টুরসের যুদ্ধের কারণ ও ফলাফল লিখ। ১০০%
২। আব্দুর রহমান আদ-দাখিল কিভাবে স্পেনে স্বাধীন উমাইয়া আমিরাত প্রতিষ্ঠা করেন? ১০০%
৩। শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে খলিফা দ্বিতীয় হাকামের অবদান মূল্যায়ন কর। ১০০%
৪। শাসক হিসেবে হাযিব আল-মনসুরের কৃতিত্ব বিচার কর। ১০০%
৬। সুলতান কালাউনের জনহিতকর কার্যাবলির বিবরণ দাও। ১০০%
অথবা, বৈদেশিক নীতির উল্লেখপূর্বক সুলতান কালাউনের শাসন/রাজত্বকাল আলোচনা কর।
৭। ধর্মান্ধ আন্দোলন কি? স্পেনের ধর্মান্ধ আন্দোলনের গতি-প্রকৃতি উল্লেখ কর। ১০০%
৮। মুয়াহিদুন কারা? মুয়াহিদুন রাজবংশের উত্থান-পতনের ইতিহাস বর্ণনা কর। ১০০%
৯। আরবদের স্পেন বিজয়ের কারণ কি ছিল? স্পেন বিজয়ের ফলাফল কি হয়েছিল? ১০০%
১০। স্পেনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা কর। ১০০%
১১। উবায়দুল্লাহ আল মাহদী কিভাবে উত্তর আফিকায় খিলাফত প্রতিষ্ঠা করেন? ৯৯%
১২। আল আজিজকে সর্বাপেক্ষা, বিজ্ঞ এবং দয়ালু শাসক বলা হয় কেন? ৯৯%
১৩। ওমর বিন হাফসুনের বৈচিত্রময় জীবন সম্বন্ধে একটি ধারণা দাও। ৯৯%
১৪। জ্ঞান-বিজ্ঞানের প্রসারে খলিফা আল-হাকিমের অবদান মূল্যায়ন কর। ৯৯%
১৫। ফাতেমীয় খেলাফতের পতনের কারণগুলো বর্ণনা কর। ৯৯%

Leave a Reply