প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ অর্থনীতি বিষয় উন্নয়ন অর্থনীতি ৪১২২১১ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-GATT, LDC, UNDP, SOC, SAP, MDG
২। পক্ষপাতমূলক প্রবৃদ্ধি কী?
উঃ সময়ের আবর্তে উৎপাদন সম্প্রসারণ প্রক্রিয়া যখন নির্দিষ্ট দ্রব্যের প্রতি অনুকূল হয় তখন বিবেচ্য প্রবৃদ্ধিকে পক্ষপাতমূলক প্রবৃদ্ধি বলে।
৩। দ্বৈত খাত অর্থনীতি কী?
উঃ যে অর্থনীতিতে একদিকে জীবন নির্বাহী কৃষিখাত এবং অন্যদিকে পুঁজিবাদী খাত বিরাজমান তাকে দ্বৈত খাত অর্থনীতি বলা হয়।
৪। উন্নয়ন অর্থনীতি কী?
উঃ যে শাস্ত্রে কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় গতিশীলতা বৃদ্ধির জন্য নীতি নিয়ে গবেষণা করে তাকে উন্নয়ন অর্থনীতি বলে।
৫। দারিদ্র্য কাকে বলে?
উঃ যখন কোন ব্যক্তি তার মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয় এবং সমাজের নিম্ন স্তরে বসবাস করে তখন তাকে দরিদ্র বলে।
৬। শ্রম নিবিড় উৎপাদন কৌশল কী?
উঃ যে উৎপাদন প্রক্রিয়ায় মূলধনের চেয়ে শ্রম বেশি নিয়োগ করা হয়, তাকে শ্রম নিবিড় প্রযুক্তি বা শ্রম নিবিড় উৎপাদন কৌশল বলা হয় ।
৭। ক্লাসিক্যাল উৎপাদন অপেক্ষক কী?
উঃ ক্লাসিক্যাল উন্নয়ন তত্ত্বের উৎপাদন অপেক্ষকের সাধারণ রূপ হলো :
y = f(R, K, L, T)………….(I)
এখানে, y = উৎপাদন, R = ভূমি, f = অপেক্ষক, K – মূলধন, L = শ্রম এবং T = প্রযুক্তি।
ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে, ভূমির যোগান সীমাবদ্ধ তাই উৎপাদনের অন্যান্য উপকরণের সাহায্যে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
৮। কার্ল মার্কস উন্নয়নের কয়টি স্তর উল্লেখ করেন?
উঃ কার্ল মার্কস উন্নয়নের পাঁচটি স্তর উল্লেখ এগুলো হলো- (i) আদিম সাম্যবাদ, (ii) দাস প্রথা, (iii) সামন্তবাদ, (iv) পুঁজিবাদ ও (v) সমাজতন্ত্র/সাম্যবাদ ।
৯। সুষম প্রবৃদ্ধি কী?
উঃ অর্থনীতির সবক্ষেত্র বা সব অঞ্চল যদি সমানুপাতিক হারে প্রবৃদ্ধি অর্জন করে, তবে তাকে সুষম প্রবৃদ্ধি বলে। এভাবেও বলা যায় যে, অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হার পরস্পর সামঞ্জস্য রেখে অগ্রসর হলে তাকে সুষম প্রবৃদ্ধি বলা যায় ।
১০। উদ্বৃত্ত শ্রম বলতে কী বুঝায় ?
উঃ শ্রমের প্রান্তিক উৎপাদন শূন্য হলে তাকে উদ্বৃত্ত শ্রম বলে ।
১১। প্রবৃদ্ধির বৃহৎ ধাক্কা তত্ত্বটি কে প্রদান করেছেন?
উঃ বৃহৎ ধাক্কা তত্ত্বের প্রবক্তা হলো- অধ্যাপক রোজেন স্টাইন-রোডান।
১২। ভৌগোলিক দ্বৈতাবস্থা বলতে কী বুঝ?
উঃ দেশের এক অংশে অনুন্নত সমাজ এবং অপর অংশে অপেক্ষাকৃত উন্নত সমাজ বিরাজমান-এই অবস্থাকে ভৌগোলিক দ্বৈতাবস্থা বলে ।
১৩।কাঠামোগত সমন্বয় কর্মসূচি কী?
উঃ যে সব তত্ত্বে অর্থনীতির অবকাঠামো, উপরি কাঠামো ইত্যাদি নিয়ে পর্যালোচনা করা হয় তাদেরকে কাঠামোবাদী তত্ত্ব বলা হয় ৷
১৪। উন্নয়ন অর্থনীতির প্রথম প্রবক্তা কে?
উঃ উন্নয়ন অর্থনীতির প্রথম প্রবক্তা হলেন এডাম স্মিথ।
১৫। কয়েকজন আধুনিক উন্নয়ন অর্থনীতিবিদের নাম লেখ।
উঃ অধ্যাপক M.P. Todaro, C. P. Kindleberger, Bruce Herrick, Dudley Seers প্রমুখ।
১৬। মার্কসের উন্নয়ন তত্ত্বের মূল বিষয়বস্তু কি ছিল?
উঃ মার্কসের মূল বক্তব্য পুঁজিবাদের মাধ্যমে উন্নয়নের শিখরে আহরোণের পর তা আবার নিজে নিজেই ধ্বংস হয়ে যাই ।
১৭। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে?
উঃ অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে জাতীয় উৎপাদন অথবা জাতীয় আয়ের বৃদ্ধিকে বুঝায় ।
১৮। ভূমি সংস্কার কি?
উঃ ভূমি সংস্কার বলতে উপর্যুক্ত আইন প্রণয়নের মাধ্যমে দেশের প্রচলিত ভূমি স্বত্ব ব্যবস্থার সংস্কার সাধনকে বুঝায়।
১৯। চরম দারিদ্র্য কি?
উঃ যে সব লোকের দৈনিক কমপক্ষে ১৮০৫ কিলোক্যালরি খাদ্য সংগ্রহ করার সামর্থ্য নেই তাদেরকে চর দারিদ্র্য বলে।
২০। দারিদ্র্য রেখা বলতে কি বুঝানো হয়?
উঃ যে রেখার মাধ্যমে দারিদ্র্যের মাত্রা দেখানো হয় তাকে দারিদ্র্য রেখা বলে।
২১। মৌসুমী দারিদ্র্য কী?
উঃ সমাজের মানুষের যে অংশ বছরের কোনো নির্দিষ্ট মৌসুমে বা ঋতুতে মানবেতর জীবনযাপন করে তাকে মৌসুমী দারিদ্র্য বলে।
২২। মানব উন্নয়ন কি?
উঃ মানব উন্নয়ন বলতে বুঝায় প্রত্যেক মানুষের ব্যক্তিগত ক্ষমতার বিকাশ সাধন করা যা তাদের দৈহিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতির উন্নয়ন সাধন করতে সহায়তা করে ।
২৩। মানব উন্নয়ন সূচক কি?
উঃ যেসব বিষয়ের উপর ভিত্তি করে মানব সম্পদের গুণগত মান বৃদ্ধি করা হয় তাদের মানব উন্নয়ন সূচক বলে ।
২৪। স্বাভাবিক প্রবৃদ্ধির হার কি?
উঃ সাধারণত জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে স্বাভাবিক বা প্রকৃত প্রবৃদ্ধির হার বলে।
২৫। অর্থনৈতিক দ্বৈতাবস্থা কি?
উঃ আধুনিক ক্ষেত্র ও চিরাচরিত ক্ষেত্রের সহাবস্থানকে দ্বৈতাবস্থা বলে । অর্থনৈতিতে আধুনিক ক্ষেত্র ও চিরাচরিত ক্ষেত্রের মধ্যে ঘাত-প্রতিঘাতের পরিবর্তে পাশাপাশি অবস্থান নির্দেশিত হলে তাকে অর্থনৈতিক দ্বৈতাবস্থা বলা হবে।
২৬। অর্থনৈতিক স্থবিরতা কী?
উঃ কোনো ‘অর্থনীতিতে উন্নয়নের প্রক্রিয়া স্থিতিশীল পর্যায়ে পৌঁছে যদি থেকে যায় তবে তাকে অর্থনৈতিক স্থবিরতা বলে ।
২৭। সুষম প্রবৃদ্ধি (Balanced growth) কি?
উঃ অর্থনীতির সবক্ষেত্র বা সব অঞ্চল যদি সমানুপাতিক হারে প্রবৃদ্ধি অর্জন করে, তবে তাকে সুষম প্রবৃদ্ধি বলে।
২৮। জীবন নির্বাহী খাত কি?
উঃ যে খাত হতে জীবন নির্বাহের পরিমাণ আয় হয় তাকে জীবন নির্বাহী খাত বলে ।
২৯। রপ্তানি তাড়িত শিল্পায়ন কৌশল কি?
উত্তর: পণ্য রপ্তানির জন্য নতুন নতুন শিল্প স্থাপন হওয়াকে রপ্তানি তাড়িত শিল্পায়ন বলে।
৩০। মূলধন গঠন (Capital formation) কি?
উঃ চলতি মূলধন দ্রব্যের সাথে নতুন সংযোজিত প্রকৃত মূলধন দ্রব্য সৃষ্টিকরণকে মূলধন গঠন বলে। মূলধনী দ্রব্যের উৎপাদন বৃদ্ধিই হলো মূলধন গঠন ।
৩১। NAIRU কি?
উঃ NAIRU বলতে বেকারত্বের সেই স্বাভাবিক হারকে বুঝানো হয়, যা মুদ্রাস্ফীতির স্থিতিশীল হারের সাথে সংগতিপূর্ণ।
৩২। Laissez faire অর্থ কি?
উঃ Laissez faire অর্থ হলো- ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। অর্থাৎ অর্থব্যবস্থায় যখন সরকারি হস্তক্ষেপ থাকে না তখন তাকে Laissez faire বলে।
৩৩। প্রত্যাশিত প্রবৃদ্ধির হার বলতে কি বুঝ?
উঃ নির্দিষ্ট বছরে শিল্পপতি ও ব্যবসায়ীরা জাতীয় আয়ের যে প্রবৃদ্ধি অর্জন করতে ইচ্ছুক, তাকে প্রত্যাশিত প্রবৃদ্ধির হার বলে।
৩৪। হরবেশী বেকারত্ব বলতে কি বুঝায়?
উঃ শ্রমিকের প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হলে তাকে ছদ্মবেশী বেকারত্ব বলে।
৩৫। কৃৎকৌশলের উন্নয়ন/উন্নতি বলতে কি বুঝায়?
উঃ যখন বিভিন্ন উপকরণের দেয় পরিমাণ দ্বারা পূর্বের চেয়ে বেশি উৎপাদন করা সম্ভব হয় তখন তাকে কৃৎকৌশলের উন্নয়ন বলা হয় ।
৩৬। প্রযুক্তির উন্নতি বলতে কি বুঝানো হয়?
উঃ সমপরিমাণ উপাদান নিয়োগের দ্বারা পূর্বের চেয়ে বেশি উৎপাদন সম্ভব হলে অথবা পূর্বের তুলনায় কম উপাদান নিয়োগ করে সমপরিমাণ উৎপাদন পাওয়া গেলে তাকে প্রযুক্তির উন্নতি বলা হয়।
৩৭। Adam Smith এর মতে উন্নয়নের এজেন্ট কারা?
উঃ উৎপাদক, কৃষক এবং ব্যবসায়ী হলো অর্থনৈতিক উন্নয়নের এজেন্ট বা সংগঠক ।
৩৮। সুম্পিটারের বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ সুম্পিটারের বিখ্যাত গ্রন্থের নাম-The Explanation of the Business cycle |
৩৯। কেন্দ্র-পরিধি তত্ত্বের প্রবক্তা কে?
উঃ কেন্দ্র-পরিধি তত্ত্বের প্রবক্তা হলেন- A. G. Frank
৪০। ছুরিধার/ক্ষুধার সমস্যা কি?
উঃ প্রকৃত, প্রত্যাশিত ও স্বাভাবিক এ ত্রিমুখী প্রবৃদ্ধি সর্বদা সমান হলেই ক্ষুরধার পথে অব্যাহত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। অর্থাৎ ক্ষুরধার পথে অর্থনৈতিক উন্নয়ন হলো- Gw = Gn = Gal
৪১। Perspective planning বলতে কি বুঝায়?
উঃ যে পরিকল্পনা দীর্ঘকালীন প্রেক্ষাপটে প্রস্তুত করা হয় এবং যেখানে সুদূরপ্রসারী রূপকল্প (vision) স্থান পায়, তাকে প্রেক্ষিত পরিকল্পনা বলে। যেমন- ২০২১ সালে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিরূপ হবে, এই বিবেচনায় দীর্ঘমেয়াদ প্রেক্ষিতে সম্পদ বন্টনের বিভিন্ন কার্যক্রম ও বিভিন্ন লক্ষ্যমাত্রা স্থির করা হলে তাকে বাংলাদেশের “erspective plan বলা হবে।
৪২। লুইস মডেলের মূল বক্তব্য লিখ।
উঃ কৃষিখাতের শ্রম শিল্প খাতে স্থানান্তরের মাধ্যমে শিল্পের উন্নয়ন করায় লুইস মডেলের মূল বক্তব্য।
৪৩। বৃহৎ ধাক্কা তত্ত্বের প্রবক্তা কে?
উঃ বৃহৎ ধাক্কা তত্ত্বের প্রবক্তা হলো- অধ্যাপক রোজেন স্টাইন-রোডান ।
৪৪। নিম্নস্তরের ভারসাম্য ফাঁদ কি?
উঃ উন্নয়নের যে নিচুস্তরের ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং সেখান থেকে বের হবার আর কোনো বিকল্প পথ না থাকে তাকে নিম্নস্তরের ভারসাম্য ফাঁদ বলে ।
৪৫। রুগ্ন শিল্প কি?
উঃ বেশ কয়েক বছর ধরে যে শিল্পক্ষেত্রে লোকসান হচ্ছে এবং সেই লোকসানের বুঝা বহন করা তার জন্য দুঃসহ হয়ে পড়েছে তাকে রুগ্ন শিল্প বলে।
৪৬। উন্নয়ন পরিকল্পনা কি?
উঃ সম্পদ সংগ্রহ ও সঠিক ক্ষেত্রে তা প্রয়োগের মাধ্যমে উন্নয়নের লক্ষ্যে পৌঁছানোর জন্য গৃহীত অর্থনৈতিক পরিকল্পনাকে উন্নয়ন পরিকল্পনা বলে
৪৭। শ্রমের উদ্বৃত্ত মূল্য কি?
উঃ শ্রমিক যে মজুরিতে শ্রম দিতে ইচ্ছুক এবং প্রকৃত পক্ষে যে মজুরি পায় এই দুয়ের ধনাত্মক পার্থক্যকে শ্রমের উদ্বৃত্ত মূল্য বলে।
৪৮। নারীর ক্ষমতায়ন (women empowerment) কি?
উঃ প্রত্যেক নারীর স্বেচ্ছাধীন ক্ষমতা অর্জনকে বলা হয় নারীর ক্ষমতায়ন ।
৪৯। সম্প্রসারণ প্রভাব কী
উঃ সম্প্রসারণ প্রভাব হলো অন্যান্য অঞ্চলে অর্থনৈতিক প্রসারতার কারণে একটি নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আসতে পারে।
৫০। টেকসই উন্নয়ন কি?
উঃ মানুষের আর্থ-সামাজিক ও মানবীয় মৌলিক চাহিদা পূরণ করে পরিবেশগত ও প্রাকৃতিক ভারসাম্য সুরক্ষা অব্যাহত রাখাকে টেকসই উন্নয়ন বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। পরম ও আপেক্ষিক উদ্বৃত্ত মূল্যের মধ্যে পার্থক্যসমূহ কী? ১০০%
২। এডাম স্মিথ তত্ত্বে স্থবির অবস্থা বলতে কি বুঝ? ১০০%
৩। অনুন্নয়নের উন্নয়ন কি? অর্থনৈতিক উন্নয়নের সূচকসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৪। পুঞ্জীভূতকরণের সোনালী পথ বলতে কী বোঝায়? ১০০%
৫। বাণিজ্যের সাথে প্রবৃদ্ধির সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৬। বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিশেষ দিকগুলো উল্লেখ কর। ১০০%
৭। দারিদ্র্য বিমোচনের কৌশলপত্রের লক্ষ্যসমূহ উল্লেখ কর। ১০০%
৮। কার্ল মার্কসের মতে পুঁজিবাদের পতনের কারণসমূহ কি? ১০০%
৯। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১০। দারিদ্র্য পরিমাপের সূচকসমূহ কি কি? দারিদ্র্যের দুষ্টচক্র” -ব্যাখ্যা কর। ৯৯%
১১। উদ্বৃত্ত মূল্য কীভাবে সৃষ্টি হয়? লাগসই প্রযুক্তি -ব্যাখ্যা কর। ৯৯%
১২। ক্ল্যাসিক্যাল অর্থনীতিতে অর্থনৈতিক স্থবিরতা কী? ৯৯%
১৩। অর্থনীতিতে শ্রমের গুরুত্ব লিখ। ৯৯%
১৪। অর্থনৈতিক উন্নয়নের কী? অনুন্নত দেশের পাঁচটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। (ক) দারিদ্র্য বিমোচন কৌশল কি? ১০০%
(খ) বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচিসমূহ বর্ণনা কর। ১০০%
২। (ক) মানব সম্পদ বলতে কি বোঝ? ১০০%
(খ) বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের উপায়গুলোর বিবরণ দাও। ১০০%
৩। (ক) একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো ব্যাখ্যা কর। ১০০%
(খ) অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্তগুলো বাংলাদেশে কতটুকু বিদ্যমান ? ১০০%
৪। (ক) আধুনিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কে সায়মন কুজনেটস এর ছয়টি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ১০০%
(খ) হ্যারড-ডোমার প্রবৃদ্ধি মডেল সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
৫। (ক) Harvey Leibenstein-এর ‘সংকটময় ন্যূনতম প্রচেষ্টা তত্ত্বটি সমালোচনাসহ ব্যাখ্যা কর। ১০০%
(খ) বাংলাদেশে আই.এম.এফ ও বিশ্বব্যাংক-এর কাঠামোগত সমন্বয় কর্মসূচির ফলাফল আলোচনা কর। ১০০%
৬। (ক) মূলধন নিবিড় ও শ্রম নিবিড় উৎপাদন কৌশল বলতে কি বুঝায়? ১০০%
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তুমি কোন ধরনের উৎপাদন কৌশল সুপারিশ করবে? ব্যাখ্যা কর। ১০০%
৭। (ক) মূলধন গঠনের উৎসসমূহ আলোচনা কর। ১০০%
(খ) অর্থনৈতিক উন্নয়নে মূলধন গঠনের ভূমিকা ব্যাখ্যা কর। ১০০%
৮। (ক) অর্থনৈতিক উন্নয়নের জন্য “প্রবল ধাক্কার” প্রয়োজন কেন? ১০০%
(খ) বাংলাদেশের জন্য “প্রবল ধাক্কা” তত্ত্বের প্রয়োগযোগ্যতা যাচাই কর। ১০০%
৯। (ক) অর্থনৈতিক উন্নয়নে ক্লাসিক্যাল তত্ত্বের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর। ৯৯%
(খ) পুঁজিবাদী উন্নয়নের মার্কসীয় তত্ত্বের রূপরেখা বর্ণনা কর। ৯৯%
১০। (ক) স্যুম্পিটারের তত্ত্বে উদ্যোক্তার ভূমিকা ব্যাখ্যা কর। ৯৯%
(খ) অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত কাঠামোবাদী তত্ত্ব আলোচনা কর। ৯৯%
১১। (ক) নয়া ক্লাসিক্যাল প্রবৃদ্ধির মডেল হিসেবে সলোর মডেলটি ব্যাখ্যা কর। ৯৯%
(খ) বাংলাদেশে এ মডেল কতটুকু প্রয়োগযোগ্য? ৯৯%
১২। (ক) আমদানি বিকল্প শিল্প ও রপ্তানিতাড়িত শিল্পের মধ্যে পার্থক্য আলোচনা কর। ৯৯%
(খ) উন্নয়নশীল দেশে রপ্তানি তাড়িত শিল্পায়নের সুবিধাসমূহ কি? ৯৯%
১৩। (ক) অর্থনৈতিক উন্নয়নের সংজ্ঞা দাও। ৯৯%
(খ) উন্নয়ন অর্থনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১৪। (ক) দারিদ্র্যতা কি? অর্থনৈতিক উন্নয়ন ও দরিদ্রতার সম্পর্ক ব্যাখ্যা কর। ৯৯%
(খ) স্বল্পোন্নত দেশের জন্য বাণিজ্যিক কেন প্রবৃদ্ধির ইঞ্জিন’ বলা হয়? ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*