
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-
২। আল-মালা কি?
উঃ প্রাক-ইসলামী আরবে গোত্রপতিদের সমন্বয়ে গঠিত মন্ত্রণা পরিষদ ।
৩। দার-উল-নাদ্ওয়া কি?
উঃ যে কক্ষে মালা বা পরামর্শ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। তা পরামর্শ কক্ষ বা দার উল-নাদওয়া নামে পরিচিত ছিল।
৪। বায়তুল মাল কি?
উঃ রাষ্ট্রীয় কোষাগারে সংরক্ষিত অর্থসম্পদ।
৫। দিওয়ান কি?
উঃ হযরত ওমর (রা.) রাজস্ব আদায় ও বণ্টন কার্যাদি নিয়ন্ত্রণ করার জন্য যে রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করেন তাকে দিওয়ান বলা হয়।
৬। খুমস্ কি?
উঃ গণিমতের যে অংশ ⅕ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিত, তাকে খুমস বলা হতো ।
৭। কাকে “সাহিব আল সুরতা” বলা হয়?
উঃ উমাইয়া বিচার ব্যবস্থায় পুলিশ বাহিনীর প্রধানকে সাহিব আল সুরতা বলা হতো ।
৮। খাঁটি আরবি মুদ্রা কে প্রবর্তন করেন?
উঃ খলিফা আব্দুল মালিক।
৯। দিওয়ানুল জুনদ্ কি?
উঃ উমাইয়া আমলে সামরিক বিভাগকে দিওয়ান আল জুনদ বলা হতো।
১০। কারা জিজিয়া কর দিত?
উঃ মুসলিম রাজ্যে অমুসলিমরা জিজিয়া কর দিতো।
১১। নসর বিন সাইয়ার কে ছিলেন?
উঃ খোরাসান প্রদেশের শাসনকর্তা।
১২। কাজী উল-কুজ্জাত কে ছিলেন?
উঃ আব্বাসীয় আমলে বিচার ব্যবস্থায় প্রধান বিচারপতিকে কাজী-উল কুজ্জাত বলা হয় ।
১৩। আরবদের গোত্রীয় প্রধানের উপাধি কি ছিল?
উঃ শেখ।
১৪। হিলফ-উল-ফুজুল অর্থ কি?
উঃ শান্তি সংঘ।
১৫। ইয়েমেন’ শব্দের অর্থ কি?
উঃ ইয়েমেন শব্দের অর্থ ‘সুখী’।
১৬। তিহামা কি?
উত্তর: হিজাজ ও ইয়ামেনের নিম্নাঞ্চল।
১৭। রিফাদা কি?
উঃ প্রাক ইসলামি যুগে আল মালার একটি দফতর। মক্কার এ প্রশাসনিক দফতর তীর্থযাত্রীদের জন্য রসদপত্র সংগ্রহ করত।
১৮। মক্কার কেন্দ্রীয় নগর পরিষদের নাম কি ছিল?
উঃ দারুন নাদওয়া বা মন্ত্রণাগৃহ ।
১৯। ইলাফ কি?
উঃ মক্কার ব্যবসায়ীদের সাথে পাশ্ববর্তী ইয়েমেন, নজদ, হীরা ঘাসসনি প্রভৃতি রাজন্যবর্গের যে বাণিজ্য চুক্তি সেসব চুক্তিকে ইলাফ বলা হতো।
২০। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি?
উঃ মদিনা সনদ।
২১। ওশর’ শব্দের অর্থ কি?
উঃ ‘ওশর’ শব্দের হলো- ওশর হলো মুসলমানদের দেয়া ভূমিকর।
২২। ট্রাইবিউটাম ক্যাপিটিস” কি?
উঃ রোমান সম্রাটগণ তাদের শাসিত প্রজাদের কাছ থেকে মাথা পিছু যে কর আদায় করতেন তাকে “ট্রাইবিউটাম ক্যাপিটিস” বলা হতো।
২৩। জিজিয়া কি?
উঃ মুসলিম রাজ্যে অমুসলিমদের উপর ধার্যকৃত কর।
২৪। হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে?
উঃ ৬২৮ সালে।
২৫। খিলাফত’ বলতে কি বুঝ?
উঃ খিলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব করা। মহানবি মৃত্যুর পর যেসব ব্যক্তি মুসলিম উম্মা হতে তার প্রতিনিধিত্ব করেছেন তাদের খলিফা বা প্রতিনিধি বলা হয় এবং তাদের শাসনামলকে খিলাফত বলা হয় ।
২৬। খিলাফত কত সালে প্রতিষ্ঠিত হয়।
উঃ ৬৩২ সালে।
২৭। হযরত আবু বকর (রা.) এর খিলাফতকাল উল্লেখ কর।
উঃ ৬৩২-৬৩৪ সাল পর্যন্ত।
২৮। মজলিশ-উশ-শূরা কি?
উঃ পরামর্শ সভা।
২৯। দীওয়ানুল হিসবা কি?
উঃ ধর্ম ও নৈতিকতা বিভাগ ।
৩০। কত জন উমাইয়া খলিফা ছিলেন?
উঃ ১৪ জন।
৩১। উরফ’ বলতে কী বুঝ?
উঃ উমাইয়া শাসনামলে সামরিক ও প্রশাসনিক সুবিধার্থে গোত্রগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করা হতো। এ ক্ষুদ্র গোত্রগুলোকে বলা হতো ‘উরফ’।
৩২। কাকে “সাহিব আল সুরতা” বলা হয়।
উঃ উমাইয়া বিচার ব্যবস্থায় পুলিশ বাহিনীর প্রধানকে সাহিব আল সুরতা বলা হতো।
৩৩। জিম্মি কারা?
উঃ ইসলামী রাষ্ট্রে অমুসলিম প্রজাদের জিম্মি বলা হয় ।
৩৪। খাঁটি আরবি মুদ্রা কে প্রবর্তন করেন?
উঃ খলিফা আব্দুল মালিক।
৩৫। দীনার’ এবং ‘দিরহাম’ কি?
উঃ দীনার হলো স্বর্ণমুদ্রা এবং দিরহাম হলো রৌপা মুদ্রা।
৩৬। মাওয়ালী’ বলতে কি বুঝ?
উঃ অনারব মুসলিমদের মাওয়ালী বলা হতো।
৩৭। কত সালে টুরস এর যুদ্ধ সংঘটিত হয়?
উঃ ৭৩২ সালে।
৩৮। উমাইয়া বংশের শেষ শাসক কে?
উঃ দ্বিতীয় মারওয়ান ।
৩৯। কোন খলিফা হাজীবের পদ প্রবর্তন করেন?
উঃ তৃতীয় আব্দুর রহমান।
৪০। আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ আবুল আব্বাস আস-সাফ্ফাহ ।
৪১। সর্বশেষ আব্বাসীয় খলিফার নাম কি?
উঃ খলিফা আল- মুস্তাসিম বিল্লাহ্ ।
৪২। বার্মেকী উজির পরিবারের প্রতিষ্ঠাতা কে?
উঃ খালিদ বিন বার্মাক ।
৪৩। দার আল-তর্জমা বিভাগের কাজ কি ছিল?
উঃ অনুবাদ কার্য পরিচালনা।
৪৪। আরবদের হিরোডোটাস কাকে বলে?
উঃ ঐতিহাসিক তাবারীকে।
৪৫। কার সময়ে বার্মেকী উজিরাদের পতন ঘটে?
উঃ খলিফা হারুন-অর রশিদের সময়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। খিলাফত কি? ব্যাখ্যা কর। ১০০%
২। যাকাত কি? ব্যাখ্যা কর। ১০০%
৩। মজলিস উস-সূরার কার্যক্রম বর্ণনা কর।
৪। জিম্মিদের সম্বন্ধে ধারণা দাও। ১০০%
৫। দিওয়ানুল রাসায়েল সম্বন্ধে সংক্ষেপে লিখ। ১০০%
অথবা, দিওয়ান আল সম্পর্কে বর্ণনা কর।
৬। মাওয়ালী কাদের বুঝানো হয়েছে? সংক্ষেপে লিখ। ১০০%
৭। কাজী-উল কুজ্জাতের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে লিখ। ১০০%
৮। দিওয়ান আল-হিসবার কার্যাবলির বিবরণ দাও। ১০০%
৯। ওমর বিন আবদুল আযিযের রাজস্ব সংস্কার সম্বন্ধে ধারণা দাও।১০০%
১০। আব্বাসীয় আমলে সামরিক বাহিনীর বর্ণনা দাও। ১০০%
১১। আল মালা কি? মক্কার আল মালা প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বর্ণনা দাও। ৯৯%
১২। আব্বাসীয় শাসনামলে বিচারব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। ৯৯%
১৩। উমাইয়া যুগের কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে সংক্ষেপে লিখ। ৯৮%
১৪। মদিনা রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। ইসলাম পূর্ব আরবের প্রশাসনিক রীতিনীতি আলোচনা কর। মুসলিম প্রশাসনের উপর এর প্রভাব কি হয়েছিল? ১০০%
২। ইসলামে সার্বভৌমত্বের ধারণা দাও। মহানবী (সা.) কি একজন সার্বভৌম শাসক ছিলেন? ১০০%
৩। খারাজের বিশেষ উল্লেখপূর্বক খোলাফায়ে রাশেদুন আমলের রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ আলোচনা কর। ১০০%
৪। হযরত ওমর (রা.) এর প্রশাসনিক ব্যবস্থার বিবরণ দাও। ১০০%
৫। উমাইয়া কারা? উমাইয়া আমলের কেন্দ্রীয় প্রশাসন কাঠামোর বিবরণ দাও। ১০০%
৬। আব্বাসীয় শাসনে ‘ওয়াজীরের’ ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৭। আব্বাসীয় শাসনামলের রাজস্ব ব্যবস্থা পর্যালোচনা কর। ১০০%
৮। মজলিস-উশ শূরা বলতে কী বুঝ? এ সম্পর্কে একটি নাতিদীর্ঘ আলোচনা উপস্থাপন কর। ১০০%
৯। আব্বাসীয় কারা? আব্বাসীয়দের কেন্দ্রীয় প্রশাসনের বৈশিষ্ট্য ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
১০। উমাইয়া শাসনামলে মাওয়ালিদের আর্থসামাজিক অবস্থা পর্যালোচনা করে। ১০০%
১১। উমাইয়াদের সামরিক সংগঠন সম্পর্কে আলোচনা কর। ৯৯%
১২। খলিফা দ্বিতীয় ওমরের প্রশাসনিক সংস্কার সম্পর্কে আলোচনা কর। ৯৯%

Leave a Reply