অথবা, নারী ও রাজনীতি সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা কর।
অথবা, নারী ও রাজনীতি কী?
অথবা, নারী ও রাজনীতি সম্পর্কে সংক্ষেপে লিখ।
অথবা, নারী ও রাজনীতি কাকে বলে?
অথবা, নারী ও রাজনীতির সংজ্ঞা দাও।
উত্তর৷ ভূমিকা : আধুনিক সভ্যতার জ্ঞানজগতে ‘নারী ও রাজনীতি’ একটি নতুন নাম। ‘নারী ও রাজনীতি’ সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, যার প্রধান আলোচ্যবিষয় হচ্ছে নারী ও পুরুষ। নারীরা সমগ্র মানবসমাজের অর্ধাংশ এবং সমাজ ও সভ্যতার অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ হয়েও পুরুষশাসিত সমাজব্যবস্থায় যে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছে এবং অসহায় অবস্থায় দিন যাপন করছে তা থেকে উত্তরণের উদ্দেশ্যেই ‘নারী ও রাজনীতি’ নামক বিষয়টি পদচারণা শুরু করে।
নারী ও রাজনীতি: নারী ও রাজনীতি একটি বিশেষ শাস্ত্র বা জ্ঞান যা নারীর ভোটাধিকার, রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর ভূমিকা বিশ্লেষণ করে। এটি সমাজে নারীর বৈষম্য ও অধস্তন অবস্থাকে চিহ্নিত করে এবং এর কারণগুলি নির্ধারণ করে। এই শাস্ত্র নারীর জীবনের বিভিন্ন দিক যেমন মনস্তাত্ত্বিকতা, চিন্তাভাবনা, এবং সমাজ ও রাষ্ট্রে নারীর স্থান ও ভূমিকা পর্যালোচনা করে।
নারী ও রাজনীতি মূলত নারীদের নির্যাতনের শৃঙ্খল থেকে মুক্ত করে একটি সমতাভিত্তিক সমাজ গঠন ও উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে উদ্বুদ্ধ করে। এটি নারীদের এবং পুরুষদের মধ্যে সুস্থ ও সফল সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করে সমাজের অগ্রযাত্রাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সমতাভিত্তিক করার জন্য কর্মপন্থা প্রদান করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, জ্ঞানের যে শাখা নারী বিষয়ক বিভিন্ন তথ্যাদি উপস্থাপন করে নারী ও পুরুষের মধ্যকার বিভিন্ন সামাজিক অবস্থান নিয়ে আলোচনা সাপেক্ষে সমাজে নারীর অধস্তন অবস্থা থেকে মুক্তির উপায় অনুসন্ধান করে তাই নারী ও রাজনীতি। নারী ও রাজনীতি নারীর অধস্তন অবস্থাকে চ্যালেঞ্জ করে তার অবস্থানকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

Leave a Reply