
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দুজন স্বজ্ঞাবাদী দার্শনিকের নাম লেখ।
উঃ দু’জন স্বজ্ঞাবাদী দার্শনিক হলেন- ১. বিশপ বাটলার (Besop Butler) ও ২. মার্টিনিউ (Martineau)।
২। নৈতিক বিচারের কর্তা কে?
উঃ নৈতিক বিচারের কর্তা মানুষের বিবেক।
৩। “Duty for duty’s sake”- উক্তিটি কার?
অথবা, ‘কর্তব্যের জন্য কর্তব্য কর’— উক্তিটি কার?
উঃ উক্তিটি কান্টের।
৪। নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
উঃ আদর্শনিষ্ঠ বিজ্ঞান।
৫। ‘An Introduction to Ethics’- গ্রন্থটির রচয়িতা কে?
উঃ উইলিয়াম লিলি (William Lillie)।
৬। উপযোগবাদের প্রবর্তক কে?
উঃ জে. এস. মিল (J.S Mills)।
৭। দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ জে. এস মিল (J.S Mills), উইলিয়াম জেমস (William Jemas)।
৮। কামনা কাকে বলে?
উঃ কাম্যবস্তুকে পাওয়ার জন্য যে উৎকণ্ঠা বা ব্যাকুলতা তাকেই কামনা বলা হয়।
৯। শাস্তি কি কত প্রকার??
উঃ শাস্তি হচ্ছে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক অপরাধীকে আইন ভঙ্গের জন্য দণ্ড প্রদান করা। তিন প্রকার । যথা- ১. প্রতিরোধমূলক মতবাদ, ২. সংশোধনমূলক মতবাদ ও ৩. প্রতিশোধমূলক মতবাদ।
১০। নৈতিকতা বিবর্তনবাদ কী?
উঃ নৈতিক বিবর্তনবাদ অনুসারে নীতিশাস্ত্রের কাজ হলো জৈবিক নিয়ম হতে কি ধরনের কার্য নিশ্চিতভাবে সুষ্ঠ উৎপন্ন করে এবং কি ধরনের কার্য দুঃখ উৎপন্ন করে তা অনুমান কর।
১১। ‘Die to Live’ এটি কার উক্তি?
উঃ উইলহেলম ফ্রেডারিক হেগেল (Willhem Fedarik Hegel)।
১২। ব্যবহারিক নীতিবিদ্যা কী?
উঃ বিশেষ বিশেষ পরিস্থিতি ও পরিবেশে কোনো বিশেষ ব্যক্তিগত বা সামাজিক সমস্যা সমাধানের জন্য নিয়মাবলি প্রয়োগের প্রক্রিয়াকে ব্যবহারিক বা প্রায়োগিক নীতিবিদ্যা বলে।
১৩। ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া কাকে বলে?
উঃ যেসব ক্রিয়া মানুষের ইচ্ছা ও বিচার বিবেচনা ছাড়াই সংঘটিত হয় সেগুলোকে ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া বলে।
১৪। অভিপ্রায় কাকে বলে?
উঃ অভিপ্রায় হচ্ছে উদ্দেশ্য সাধনের উপায় এবং ফলাফল-এই তিনের সমষ্টি।
১৫। কর্তব্য বলতে কী বুঝ?
উঃ জনকল্যাণের স্বার্থে কোনো সম্প্রদায় বা সম্প্রদায়ের বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যা দাবি করে সেই দাবি মিটাবার বাধ্যবাধকতাই হলো কর্তব্য।
১৬। দু’জন নীতি দার্শনিকের নাম লিখ।
উঃ জেরেমি বেন্থাম (Jeremy Bentham), জে. এস মিল (J.S Mills), ইমানুয়েল কান্ট (Immanuel Kant), বিশপ বাটলার (Besop Butler) এবং উইলহেলম ফ্রেডারিক হেগেল (Willhem Fedarik Hégel)।
১৭। ‘স্বজ্ঞা’ বলতে কী বুঝ?
উঃ স্বজ্ঞা কথাটির অর্থ হচ্ছে কোনো রকমের বিচার-বিবেচনা না করে কোনো জিনিসকে সোজাসুজিভাবে জানা।
১৮। Utilitarianism শব্দটির অর্থ কী?
উঃ Utilitarianism শব্দটির অর্থ উপযোগবাদ।
১৯। ‘মানুষ হও’-এটি কার উক্তি?
উঃ প্রসিদ্ধ চিন্তাবিদ উইলহেলম ফ্রেডারিক হেগেলের (Willhem Fedarik Hegel)।
২০। “বাঁচার জন্য মরো বা মরে বাঁচো” উক্তিটি কার?
উঃ হেগেলের।
২১। কামনার উপাদানগুলো কী কী?
উঃ জ্ঞান সম্পর্কীয় উপাদান, অনুভূতিমূলক উপাদান, কর্মপ্রবৃত্তিমূলক উপাদান।
২২। ‘Principia Ethica’ –গ্রন্থটির লেখক কে?
উঃ জি. ই. ম্যুর (G.E Moore)।
২৩। নৈতিক প্ৰগতি কি?
উঃ নৈতিক প্রগতি হচ্ছে জীবনে নৈতিক আদর্শের দিকে অগ্রসর হওয়া।
২৪। উদ্দেশ্য বলতে কী বুঝ?
উঃ একটি লক্ষ্যের ধারণা যা একজন ব্যক্তি তার সামনে তুলে ধরে এবং তা বাস্তবায়িত করার জন্য সচেষ্ট হয়।
২৫। নীতিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কী?
উঃ মানুষের ঐচ্ছিক ক্রিয়া (মানব আচরণ)।
২৬। ‘Eudaemonism’ শব্দটির অর্থ কী?
উঃ শান্তিবাদ, কল্যাণবাদ বা সুখবাদ।
২৭। নীতিবিদ্যা কত প্রকার?
উঃ চার প্রকার। যথা- আদর্শনিষ্ঠ নীতিবিদ্যা, পরা নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা ও পরিবেশ নীতিবিদ্যা ।
২৮। “কর্তব্যের জন্য কর্তব্য কর”-উক্তিটি কার?
উঃ “কর্তব্যের জন্য কর্তব্য কর” -উক্তিটি ইমানুয়েল কান্টের (Immanuel Kant)।
২৯। দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম হলো-১. উইলহেলম ফ্রেডারিক হেগেল (Willhem Fedarik Hegel) ও ২. ইমানুয়েল কান্টের (Immanuel Kant)।
৩০। পরিবেশ নীতিবিদ্যা কি?
উঃ পরিবেশ নীতিবিদ্যা হলো পরিবেশ ও নৈতিকতার একটি মিশ্র ও সমন্বিত পর্যালোচনা ও সবিচার বিশ্লেষণ।
৩১। নীতিবিদ্যা সম্পর্কে উইলিয়াম লিলির সংজ্ঞা দাও।
উঃ উইলিয়াম লিলি এর মতে, নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কীয় একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যে বিজ্ঞান মানুষের আচরণকে উচিৎ কি অনুচিত, ভালো কি মন্দ, সত্য কি মিথ্যা বা অনুরূপভাবে বিচার করে।
৩২। নৈতিক অবধারণ কি?
উঃ নৈতিক অবধারণ নৈতিক আদর্শ বা মানদণ্ডের প্রেক্ষিতে মানব আচরণের ভালোত্ব, মন্দত্ব বা ঔচিত্য, অনৈচিত্য নিরূপণ সম্পর্কীয় অবধারণ।
৩৩। দর্শনের জনক কে?
উঃ দার্শনিক থেলিস (Philosopher Thales)।
৩৪। জ্ঞানবিদ্যা কি?
উঃ যে বিদ্যা জ্ঞানের উৎপত্তি, স্বরূপ, শর্ত, সীমা প্রভৃতি নিয়ে আলোচনা করে সেই বিদ্যাকে জ্ঞানবিদ্যা বলে।
৩৫। জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয় কি কি?
উঃ জ্ঞানের উৎপত্তি, প্রকৃতি, সীমা ইত্যাদি জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয়।
৩৬। দুইজন জড়বাদী দার্শনিকের নাম লিখ।
উঃ ১. থেলিস ও ২. ডেমোক্রিটাস।
৩৭। অদৃষ্টবাদ কি ইচ্ছার স্বাধীনতা স্বীকার করে?
অথবা, অদৃষ্টবাদ অনুসারে মানুষের ইচ্ছার কি কোনো স্বাধীনতা আছে?
উঃ অদৃষ্টবাদ অনুসারে মানুষের ইচ্ছার কোনো স্বাধীনতা নেই।
৩৮। একেশ্বরবাদ কি?
উঃ একেশ্বরবাদ অনুসারে ঈশ্বর এক ও অদ্বিতীয়। তিনি পূর্ণ স্বভাব ও সার্বভৌম শক্তির অধিকারী।
৩৯। জড়বাদ কি?
উঃ জড়বাদ জড়কেই বিশ্বের পরম সত্তা মনে করে। এ বিশ্বের সবকিছুই জড় থেকে উদ্ভূত বলে মনে করে।
৪০। দ্বান্দ্বিক জড়বাদের প্রবর্তক কে?
উঃ কার্ল মার্কস।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সুখবাদের কূটাভাস কী? ১০০%
২। কামনার দ্বন্দ্ব বলতে কী বুঝায়? ১০০%
৩। নৈতিক অবধারণ বলতে কী বুঝ? ১০০%
৪। নীতিবিদ্যা ও ধর্মের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৫। তুমি কি মৃত্যুদণ্ড সমর্থন কর? আলোচনা কর। ১০০%
৬। নৈতিক বিচারের স্বীকার্য সত্য বলতে কি বুঝ? ১০০%
অথবা, নৈতিকতার স্বীকার্য সত্যগুলো কী কী?
৭। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যার বিষয়বস্তু কি? ১০০%
৮। স্বজ্ঞাবাদ/পূর্ণতাবাদ কী? ১০০%
৯। আদর্শনিষ্ঠ বিজ্ঞান কি? ৯৯%
১০। কান্টের শর্তহীন আদেশ আলোচনা কর। ৯৯%
১১। নৈতিক বিবর্তনবাদ কী? ৯৯%
১২। শাস্তির নৈতিক যৌক্তিকতা দেখাও। ৯৯%
১৩। মিলের উপযোগবাদ কেন বেন্তামের উপযোগবাদের চেয়ে পৃথক। ৯৮%
১৪। মনস্তাত্ত্বিক সুখবাদ ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য কি? ৯৫%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। নীতিবিদ্যা কি? নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
২। ঐচ্চিক ক্রিয়া কী? ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর ব্যাখ্যা কর। ১০০%
৩। নৈতিক প্ৰগতি কী? নৈতিক প্রগতির শর্তসমূহ লেখ। ১০০%
৪। কান্টের সদিচ্ছার ধারণা ব্যাখ্যা কর। ১০০%
৫। নৈতিক মানদণ্ড সম্পর্কিত মতবাদ হিসেবে পূর্ণতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০০%
৬। ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ আলোচনা কর। ১০০%
৭। নৈতিক মানদণ্ড সম্পৰ্কীয় মতবাদ হিসেবে স্বজ্ঞাবাদের মূল্যায়ন কর। ৯৯%
৮। ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসাবে আত্মনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ৯৯%
৯। নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদগুলো আলোচনা কর। ৯৯%
১০। সুখবাদ কী? সুখবাদের শ্রেণিবিভাগ বা বিভিন্ন রূপ ব্যাখ্যা কর। ৯৯%
১১। নৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে আত্মবাদ ও পরার্থবাদ আলোচনা কর। ৯৮%
১২। উপযোগবাদ কি? বেন্থামের উপযোগবাদ আলোচনা কর। ৯৫%

Leave a Reply