
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পুর্নরুপঃ(BEGMA,TCB,MNS,FOB,COD,EDBP,FBCI,GSP,EPB,
উঃ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংস্থা। (Bangladesh Garments Manufacturers and Exporters Association-BGMEA.)
TCB-এর পূর্ণরূপ হলো- Trading Corporation of Bangladesh.
MNS-এর পূর্ণরূপ হলো- Market News Service.
FOB এর পূর্ণরূপ- Free On Board.
COD-এর পূর্ণরূপ হলো- Cash On Delivery.
FDBP-এর পূর্ণরূপ হলো- Foreign Document Bill Purchase.
FBCI-এর পূর্ণরূপ হলো- Federal Bureau of Commercial Information (FBCI).
GSP-এর পূর্ণরূপ হলো- Generalized System of Preference.
EPB-এর পূর্ণরূপ হলো- Export Promotion Bureau.
২। আমদানি কী?
উঃ দেশের প্রয়োজনে সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে যখন বিদেশ হতে পণ্য সামগ্রী ও সেবা ক্রয় করা হয় তখন তাকে আমদানি বলে।
৩। রপ্তানি কাকে বলে?
উঃ যে নীতির ভিত্তিতে নিজ দেশ হতে অন্য দেশে পণ্যসামগ্রী বিক্রি করা হয় তাকে রপ্তানি বলে।
৪। প্রত্যক্ষ রপ্তানি কি?
উঃ কোন দেশের পণ্যসামগ্রী তার নির্ধারিত ভৌগোলিক অঞ্চল অতিক্রম করে অপর দেশে সরাসরি বিক্রয় করাকে প্রত্যক্ষ রপ্তানি বলে।
৫। নিট জাতীয় উৎপাদন কাকে বলে?
উঃ এক বছরে উৎপাদিত ভোগের উপযোগী পণ্য ও সেবার আর্থিক মূল্য থেকে যন্ত্রপাতির ব্যবহারজনিত ক্ষর বা অবচয় বাদ দিলে যা থাকে তাকে নিট জাতীয় উৎপাদন বলে।
৬। রপ্তানি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
উঃ রপ্তানি ব্যবস্থাপনা বলতে কোন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কর্তৃক বিদেশের বাজারে পণ্য রপ্তানির সামগ্রিক কার্যক্রমের সমষ্টিকে বুঝায়। যেমন: পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, পণ্যের দাম নির্ধারণ, প্রসার কার্যক্রম গ্রহণ এবং নিয়ন্ত্রণ।
৭। আমদানি ব্যবস্থাপনার সংজ্ঞা দাও।
উঃ দেশে প্রথাগত রীতির মধ্যে থেকে সংশ্লিষ্ট পণ্য বা সেবার স্থানীয় বাজার চাহিদার সাথে মিল রেখে প্রয়োজনীয় পণ্য বা সেবা বিদেশের বাজার থেকে যোগাড় করার সার্বিক কার্যক্রম সম্পাদনের কলাকৌশল নির্ণয়কে আমদানি ব্যবস্থাপনা বলে।
৮। আঞ্চলিক জোট কী?
উঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO), জাতিসংঘ উন্নয়ন সংস্থা (UNCTAD), উত্তর আমেরিকা বাণিজ্য সুবিধা অঞ্চল (NAFTA), দক্ষিণ এশিয়া বাণিজ্য সুবিধা অঞ্চল প্রভৃতি মিলে যে বাণিজ্যিক জোট গঠন করে তাকে আঞ্চলিক জোট বলে।
৯। আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব কি?
উঃ আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার কারণ উদঘাটনের নিমিত্তে যুগে যুগে অর্থনীতিবিদগণ যেসব দর্শন ব্যাখ্যা ও বিশ্লেষণ উপস্থাপন করেছেন তাকে আন্তর্জাতিক বাণিজ্য তত্ত্ব বলে।
১০। আন্তর্জাতিক বাণিজ্য বলতে কী বুঝায়?
উঃ স্বাধীন সার্বভৌমত্বের অধিকারী দুই বা ততোধিক দেশের মধ্যে পণ্যদ্রব্য ও সেবার লেনদেন বা বাণিজ্য সংঘটিত হলে তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
১১। অধ্যাপক ডেভিড রিকার্ডো কর্তৃক প্রদত্ত তত্ত্বের নাম কী?
উঃ অধ্যাপক ডেভিড রিকার্ডো কর্তৃক প্রদত্ত তত্ত্বের নাম তুলনামূলক ব্যয় তত্ত্ব।
১২। বাণিজ্য হার ধারণার প্রবক্তা কে?
উঃ বাণিজ্য হার ধারণার প্রবক্তা হলো বিশ্ববরেণ্য প্রখ্যাত অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল (Alfred Marshall)।
১৩। মুদ্রাস্ফীতি বলতে কী বুঝ?
উঃ অর্থনীতিবিদ ক্রাউথারের মতে, “মুদ্রাস্ফীতি এমন এক পরিস্থিতি যখন অর্থের মূল্য ক্রমেই কমে, অর্থাৎ দ্রব্যমূল্য ক্রমেই বাড়ে।”
১৪। বাণিজ্য চক্র বলতে কি বুঝায়?
উঃ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমের উত্থান-পতন নিয়ে যে চক্র আবর্তিত হয় তা মূলত ব্যবসায়-প্রতিষ্ঠানে কার্যক্রমকে প্রভাবিত করে আর তাকে বাণিজ্য চক্র বলে।
১৫। বাণিজ্যের ভারসাম্য কী?
উঃ একটি দেশের দৃশ্যমান দ্রব্যের আমদানী ও রপ্তানি
মূল্যের পার্থক্যকে বাণিজ্যের ভারসাম্য বলে।
১৬। লেনদেন ভারসাম্যের সংজ্ঞা দাও।
উঃ কোন নির্দিষ্ট সময়ে একটি দেশের আমদানি-রপ্তানি ও অন্যান্য অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত মোট পাওনা ও দেনার ধারাবাহিক ও সংঘটিত হিসাবকে লেনদেনের ভারসাম্য বলে।
১৭। শুল্ক সংঘ কী?
উঃ শুল্ক সংঘ একটি আঞ্চলিক পদ্ধতি যেখানে সংঘের সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা নেই অথচ বাইরের জন্য কোন দেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যেক সদস্য একই শুল্ক আরোপ করে।
১৮। ডাম্পিং বলতে কী বুঝ?
উঃ যদি কোনো একচেটিয়া উৎপাদনকারী তার উৎপাদিত দ্রব্য নিজ দেশের অভ্যন্তরে বেশি দামে এবং আন্তর্জাতিক বাজারে কম দামে বিক্রি করে তবে তাকে ডাম্পিং বলে।
১৯। কখন শুল্ক ধার্য্য করা হয়?
উঃ শুল্ক এমন একটি চার্জ যা এক দেশ হতে পণ্য সামগ্রী অন্য দেশে আনার ক্ষেত্রে ধার্য্য করা হয়।
২০। বিনিময় হার কাকে বলে?
উঃ এক দেশের মুদ্রার মান অপর দেশের মুদ্রার মান হতে সম্পূর্ণ আলাদা। তাই দেশীয় বিদেশি মুদ্রার সাথে
বিনিময় সংঘটিত হতে হলে এর একটি নির্ধারিত হার ঠিক করতে হয়, এ নির্ধারিত হারকেই বিনিময় হার বলা হয়।
২১। বাণিজ্যিক বিধি-নিষেধ কি?
উঃ একটি দেশের শুল্ক, কর, কোটা ও অন্যান্য শুল্ক বিহীন বিধি-নিষেধকে এক কথায় বাণিজ্যিক বিধি-নিষেধ বলে।
২২। GSP কি?
উঃ GSP-এর পূর্ণনাম হলো: (Generalized system of preferences) বৈদেশিক বাণিজ্যে পণ্য বা সেবা রপ্তানির ক্ষেত্রে যে শুল্ক কোটার ভিত্তিতে সুবিধা পাওয়া যায় তাকে GSP বলে।
২৩। লাইসেন্সিং কী?
উঃ কোন কোম্পানি সুনির্দিষ্ট অঞ্চলে পণ্য বা সেবা বাজারজাত করার অধিকার চুক্তির মাধ্যমে প্রদান করলে তাকে লাইসেন্সিং বলে।
২৪। মেধাজাত সম্পদ কী?
উঃ যে সকল সম্পদ মানুষ তার মেধা খাটিয়ে অর্জন করে তাকে মেধাজাত সম্পদ বলে। যেমন: গ্রন্থস্বত্ত্বা, প্যাটেন্ট ইত্যাদি।
২৫। পরোক্ষ রপ্তানি কাকে বলে?
উঃ প্রত্যক্ষ রপ্তানি ব্যতীত যে সকল রপ্তানিমুখী প্রতিষ্ঠান মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কার্যসম্পাদন করে তাকে। পরোক্ষ রপ্তানি বলে।
২৬। ব্যবস্থাপনা চুক্তি কি?
উঃ উৎপাদান প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাগত সুবিধা প্রদান করে মূলধন, বাজার সম্পর্কিত জ্ঞান এবং কর্মীবাহীনী সংগ্রহের মাধ্যমে চুক্তির ভিত্তিতে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে তাকে ব্যবস্থাপনা চুক্তি বলে।
২৭। রপ্তানি ব্যয় কী?
উঃ রপ্তানি পণ্যের মূল্য নির্ণয় হলো রপ্তানি ব্যয়। সাধারণভাবে বলা যায় যে, রপ্তানি ব্যয় হলো রপ্তানিকৃত পণ্য প্রস্তুতের খরচ।
২৮। মুদ্রাস্ফীতি বলতে কি বুঝ?
উঃ বিনিময়যোগ্য দ্রব্যসামগ্রী ও সেবার মূল্যস্তর বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে।
২৯। মৌসুমী বাট্টা কী?
উঃ উৎপাদন মৌসুম ছাড়া অন্য সময়ে পণ্য ক্রয়কারী ক্রেতাদের উদ্দেশ্যে যে বাট্টা প্রদান করে তাকে মৌসুমী বাট্টা বলে।
৩০। রপ্তানি অর্থায়নের সংজ্ঞা দাও।
উঃ নির্দিষ্ট সময়ে রপ্তানি ব্যবসায় সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে ফান্ড সংগ্রহ করতে হয় তাকেই রপ্তানি অর্থায়ন বলে।
৩১। প্যাকিং ঋণ কি?
উঃ একজন রপ্তানিকারক রেলওয়ে রসিদ, স্টিমার রসিদ অথবা বন্দরে মালামাল প্রেরণের প্রমাণস্বরূপ বিশেষ রসিদের বিপরীতে যে ঋণ গ্রহণ করে তাকে প্যাকিং ঋণ বলে।
৩২। রপ্তানি অর্থায়নের ঝুঁকিসমূহ কি কি?
উঃ রপ্তানি অর্থায়নের ঝুঁকিসমূহ হলো- বিনিময় হার উঠা-নামা, গ্রাহকের ব্যর্থতা, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি।
৩৩। রপ্তানি নিবন্ধীকরণ সনদপত্র পেতে কোন বিভাগ বা প্রতিষ্ঠান সাহায্য করে?
উঃ আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক দফতর।
৩৪। কোন ধরনের দেশসমূহ জি. এস. পি সুবিধা প্রদান করে?
উঃ উন্নত দেশসমূহ জি. এস. পি. সুবিধা প্রদান করে।
৩৫। উল্লম্ব বাণিজ্য মেলা কী?
উঃ যে মেলায় ক্রেতা ও বিক্রেতার স্বার্থকে আলোকপাত করা হয় তাকে উল্লম্ব বাণিজ্য মেলা বলে।
৩৬। বহনপত্র বলতে কী বুঝায়?
উঃ রপ্তানিকারক দেশ হতে সমুদ্রপথে আমদানিকারক দেশে পণ্য প্রেরণের সাক্ষ্য বহনকারী দলিলকে বিল অব লেডিং বা বহনপত্র বলে।
৩৭। এডভাইজিং ব্যাংক কাকে বলে?
উঃ আমদানিকারকের মনোনীত ব্যাংক রপ্তানিকারকের দেশে অবস্থিত যে ব্যাংকের বরাবর প্রত্যয়পত্র ইস্যু করে তাকে এডভাইজিং ব্যাংক বলে।
৩৮। টি.আই.এন কি?
উঃ সরকারকে আয়কর প্রদানের লক্ষ্যে সরকারের খাতায় প্রতিষ্ঠানের নামে আয়কর দাখিলার নম্বরকে TIN বলে।
৩৯।রপ্তানি বাজারজাতকরণ বলতে কি বুঝায়?
উঃ বিদেশে উৎপাদিত পণ্য ও সেবা-সামগ্রীর জন্য যখন সমন্বিত বাজারজাতকরণ কর্মসূচি গ্রহণ করা হয় তখন তাকে রপ্তানি বাজারজাতকরণ বলে।
৪০। বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের বৃহত্তম রপ্তানি বাজার।
৪১। শুল্ক কাকে বলে?
উঃ শুল্ক হলো একটি বিশেষ ধরনের কর। তাই বলা যায়, দেশের সীমান্ত অতিক্রম করে দ্রব্যের চলাচলের উপর কর ধার্য করা হলে তাকে শুল্ক বলে।
৪২। কোটা কী?
উঃ কোন একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পণ্য ও বস্তুগত বা মূল্যগত অর্থে আমদানিকারক দেশ কী পরিমাণ আমাদনি করবে তার সীমা নির্ধারণকে কোটা বলে।
৪৩। এল/সি বা প্রত্যয়পত্র কাকে বলে?
উঃ এল/সি বা প্রত্যয়পত্র হচ্ছে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এক প্রকার ঋণের দলিল যার মাধ্যমে ব্যাংক এই দলিলে উল্লিখিত শর্তসাপেক্ষে আমদানিকারকের উপর অঙ্কিত বিল মর্যাদা করা হবে বলে প্রতিশ্রুতি বা অঙ্গীকার প্রদান করে।
৪৪। নন্ট্রো একাউন্ট ও ভস্ট্রো একাউন্ট কি?
উঃ নস্ট্রো একাউন্ট এক দেশের ব্যাংক অন্যদেশে বিদেশি মুদ্রায় হিসাব রাখলে তাকে নস্ট্রো একাউন্ট বলে। যেমন: বাংলাদেশে ব্যাংক যদি ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ব্যাংক রুপির ভিত্তিতে অর্থ জমা রাখে তাহলে বাংলাদেশ ব্যাংক তার হিসাবপত্রে নস্ট্রো একাউন্ট হিসেবে উল্লেখ করবে।
৪৫। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কী?
উঃ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) হলো এমন একটি অঞ্চল বা অর্থনৈতিক সুবিধাদি পরিবেষ্টিত স্থান যেখানে বিনা শুল্কে অথবা শুল্ক কর্মীদের ন্যূনতম হস্তক্ষেপে পণ্যদ্রব্য আমদানি, প্রস্তুত এবং পুনঃজাহাজিকরণ করা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। আমদানি ব্যবস্থাপনা ও রপ্তানি ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। বাণিজ্য হার নির্ধারণের পদ্ধতি আলোচনা কর। ১০০%
৩। বাণিজ্যের ভারসাম্য এবং লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৪। রপ্তানি বাজারে প্রবেশের ধরন বর্ণনা কর। ১০০%
৫। রপ্তানি মূল্য নির্ধারণের পদ্ধতিগুলো বর্ণনা কর। ১০০%
৬। রপ্তানি অর্থায়নে ঝুঁকি ও ধরণসমুহ আলোচনা কর। ১০০%
৭। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৮। রপ্তানি উন্নয়ন ব্যুরোর কার্যাবলি আলোচনা কর। ১০০%
৯। আমদানি নিবন্ধন প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
১০। আন্তর্জাতিক বাণিজ্যের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
১১। রপ্তানি ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ৯৯%
১২। রপ্তানি মূল্য নির্ধারণের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
১৩।পণ্য জাহাজীকরণে কী দলিলপত্রের প্রয়োজন হয়? ৯৯%
১৪। বাংলাদেশের রপ্তানি বাজারজাতকরণের সমস্যাসমূহ আলোচনা কর।৯৯%
১৫। লেনদেনের ভারসাম্য সর্বদা সমতা অবস্থায় থাকে”-উক্তিটি ব্যাখ্যা কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
২। আন্তর্জাতিক বানিজ্য কি? আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৩। চিত্রের সাহায্যে তুলনামূলক ব্যয় তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৪। প্রত্যক্ষ রপ্তানি কি? প্রত্যক্ষ রপ্তানির ধরন আলোচনা কর। ১০০%
৫। রপ্তানি ব্যয় নির্ধারণের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
৬। জাহাজীকরণ-পূর্ব এবং জাহাজীকরণ-উত্তর অর্থায়নের পার্থক্য দেখাও। ১০০%
৭। অদৃশ্যমান রপ্তানি ও আমদানি কী? রপ্তানি দলিলপত্রের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৮। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বৈশিষ্ট্য কী? বিভিন্ন প্রকার প্রত্যয়পত্র আলোচনা কর। ১০০%
৯। জাহাজীকরণ পূর্ব ঋণ ৩৫ জাহাজীকরণ-উত্তর ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ব্যাংক কী বিষয় খতিয়ে দেখে? ১০০%
১০। রপ্তানি ব্যয় নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানের বর্ণনা দাও। ১০০%
১১। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কি? বাংলাদেশের রপ্তানি উন্নয়নে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার ভূমিকা বর্ণনা দাও। ৯৯%
১২। আমদানি পণ্য খালাসের পদক্ষেপগুলো আলোচনা কর। ৯৯%
১৩। প্রত্যয়পত্র কী? প্রত্যয়পত্র খোলার ধাপসমূহ বর্ণনা দাও। ৯৯%
১৪। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভূমিকা কী? ৯৯%
১৫। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর বাণিজ্য হারের প্রভাব কী? অনুকুল বাণিজ্য হার কি সর্বদা একটা দেশের জন্য মঙ্গলজনক? ৯৯%

Leave a Reply