ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ বিষয় হিসাববিজ্ঞান ষষ্ঠ পত্র ১৩২৫০৩ রকেট স্পেশাল সাজেশন ৯০% কমন ইনশাল্লাহ

রকেট স্পেশাল সাজেশন
রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লেখ-JIT, ICMAB, ICMA, IMA, CMA, CFA, COO, CEO, CFO, VED, SDE, HML, FSN, ITO.
২। নিরাপত্তা মজুত কী?
উঃ ন্যূনতম পরিমাণ মাল যা সংরক্ষণ করা হলে মজুদ নিঃশেষজনিত কারণে উৎপাদন বা বিক্রয় বন্ধ থাকে না তাকে নিরাপত্তা মজুত বলে।
৩। ব্যয় আচরণ কী?
উঃ কিছু কিছু ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত অপরিবর্তিত থাকে এবং উক্ত স্তর অতিক্রমের পর পরিবর্তিত হয়।আবার কিছু কিছু ব্যয় মোটেও পরিবর্তিত হয় না। ব্যয়ের এরূপ বৈশিষ্ট্যকে ব্যয় আচরণ বলে।
৪। রূপান্তর ব্যয় কী?
উঃ মজুরি ও উপরিব্যয়ের সমষ্টিকে রূপান্তর ব্যয় বলে। কাঁচামালকে পরিপূর্ণ দ্রব্যে বা পণ্যে রূপান্তর করার ক্ষেত্রে এ দুটি ব্যয় অপরিহার্য।
৫। যন্ত্র ঘণ্টা হার কী?
উঃ যে পদ্ধতিতে প্রকৃত বাজেটকৃত উপরিব্যয়কে আনুমানিক কার্যকর যন্ত্রঘণ্টা দ্বারা ভাগ করে যে উপরিব্যয় হার নির্ধারণ করা হয়। তাকে যন্ত্র ঘণ্টা হার বলে।
৬। অস্বাভাবিক ক্ষতি কী?
উঃ যে ক্ষতি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে রোধ করা যায় তাকে অস্বাভাবিক ক্ষতি বলে।
৭। ব্যয় কি?
উঃ কোনো দ্রব্য বা সেবা সংগ্রহের বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় তাকে ব্যয় বলে।
৮। পণ্য ব্যয় কী?
উঃ যে ব্যয় পদ্ধতিতে প্রত্যক্ষ উৎপাদন ব্যয় ছাড়াও কারখানার স্থায়ী খরচ কে আনুপাতিক হারে উৎপাদন ব্যয়ে ধার্য করা হয় তাকে পণ্য ব্যয় বলে।
৯। উপ-ঠিকাকার্য কী?
উঃ সাধারণত কোনো মূল ঠিকাকার্যের কিছু অংশ কাজ অন্য ঠিকাদার কর্তৃক সম্পাদিত হলে তাকে উপ-ঠিকাকার্য বলে।
১০। কারখানা উপরিখরচের একটি উপাদান লিখ।
উঃ কারখানা উপরি খরচের উপাদানগুলো নিম্নরূপ :- ১. পরোক্ষ কাঁচামাল, ২. পরোক্ষ শ্রম, ৩. পরোক্ষ খরচসমূহ।
১১। উপজাত দ্রব্য কী?
উঃ একই প্রক্রিয়ায় দ্রব্য উৎপাদনের সময় প্রধান দ্রব্যের সাথে কম মূল্যের ও কম গুরুত্বপূর্ণ যে দ্রব্য উৎপাদিত হয় তাকে উপজাত দ্রব্য বলে।
১২। পুনঃফরমায়েশ বিন্দু কী?
১৩। সুযোগ ব্যয় কী?
উঃ বিকল্প নির্বাচনে যে ত্যাগ স্বীকার করতে হয় তাকে সুযোগ ব্যয় বলে। অর্থাৎ দুইটি বিকল্পের মধ্যে একটি নির্বাচন ও অপরটি নাকচ করলে নাকচকৃত বিকল্পের জন্য যে ত্যাগ করতে হয় উহা নির্বাচিত বিকল্পের সুযোগ ব্যয় হিসাবে গণ্য হবে।
১৪। সময় কার্ড কী?
উঃ কারখানার ভিতরে শ্রমিকদের অবস্থান সময় নির্ণয়ের জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে সময় কার্ড বলা হয়।
১৫। ব্যয় ও খরচের মধ্যে মূল পার্থক্য কী?
উঃ ব্যয় হলো ত্যাগের অনতিবাহিত অংশ অপর দিকে,খরচ হলো ত্যাগের অতিবাহিত অংশ।
১৬। মাল অধিযাচন পত্র কী?
উঃ উৎপাদন বিভাগ বা ভাণ্ডার রক্ষকরা সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় মালের পরিমাণ, দৈনিক ব্যবহার,সংকেত নম্বর ইত্যাদি তথ্য জানিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রয় বিভাগকে মাল ক্রয়ের জন্য যে পত্রের মাধ্যমে অনুরোধ জানায় তাকে মাল ক্রয়ের জন্য যে পত্রের মাধ্যমে অনুরোধ জানায়, তাকে মাল অধিযান পত্র বলা হয়।
১৭। ডি টাইম কী?
উঃ কাঁচামাল ক্রয়ের জন্য অর্ডার বা ফরমায়েশ প্রদানের পর হতে কাঁচামাল গুদামে পৌঁছানের সময় পর্যন্ত যে সময় লাগে তাকে লিড টাইম বলে।
১৮। পে রোল কী?
১৯। ব্যয়-যোগ ঠিকা কার্য কী?
উঃ যে ঠিকা কার্যে ঠিকার প্রকৃত ব্যয় এবং নির্দিষ্ট হারে মুনাফা ঠিকাদারকে দেয়া হয় তাকে ব্যয়-যোগ ঠিকা কার্য বলে।
২০। উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কি?
উঃ উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান বলতে কোনো প্রতিষ্ঠানের কার্যাবলির বিভিন্ন প্রকার ব্যয় লিপিবদ্ধকরণ, বিভক্তিকরণ, বণ্টন এবং প্রতিবেদন পেশের প্রক্রিয়াকে বুঝায়।
২১। স্বাভাবিক বেকার সময় কী?
উঃ যে অলস সময় কে কিছুতেই এড়ানো যায় না তাকে স্বাভাবিক অলস/বেকার সময় বলে।
২২। মুনাফা কেন্দ্ৰ বলতে কি বুঝায়?
উঃ প্রতিষ্ঠানের যে বিভাগ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করে তাকে মুনাফা কেন্দ্র বলে।
২৩। উপরিখরচের অতিবণ্টন কী?
উঃ আরোপিত উপরিব্যয় প্রকৃত উপরিব্যয় অপেক্ষা বেশি হলে তাকে উপরিখরচের অতিবণ্টন বলে।
২৪। লিড টাইম কি?
উঃ কাঁচামাল ক্রয়ের জন্য অর্ডার বা ফরমায়েশ প্রদানের পর হতে কাঁচামাল গুদামে আনার সময় পর্যন্ত যে, সময় লাগে তাকে লিড টাইম বলে।
২৫। বিন কাৰ্ড কী?
উঃ গুদামে মাল রাখার প্রতিটি পাত্রে বা স্থানে মালের তালিকাসহ একটি করে কার্ড লাগানো থাকে যাকে বিন কার্ড বলে।
২৬। প্রতিকূল প্রভেদ কি?
উঃ পূর্ব নির্ধারিত হারের চেয়ে অধিক হারে উপরি খরচের তারতম্য হলে তাকে প্রতিকূল প্রভেদ বলে।
২৭। মাল খতিয়ান কী?
উঃ মাল হিসাবরক্ষণের যে হিসাবে মালের প্রাপ্তি নির্গমন ও মজুদ পরিমাণের মূল্যসহ প্রদর্শন করে এদের অবিরত ও প্রাত্যহিক বিবরণ লিপিবদ্ধ করা হয় তাকে মাল খতিয়ান বা পণ্য খতিয়ান বলে।
২৮। তিনটি সহায়ক বিভাগের নাম লিখ।
উঃ তিনটি সহায়ক বিভাগের নাম হলো : ১. শক্তি বিভাগ; ২. চিকিৎসা বিভাগ ও ৩. মাল ক্রয় বিভাগ।
২৯। প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় কী?
উঃ যে সকল কাঁচামাল ব্যয় সরাসরি একএক প্রতি আরোপ করা যায় এবং মূখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় তাকে প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় বলে।
৩০। ক্রয় বাট্টা কি?
উঃ পণ্য দ্রব্য ক্রয়ের উপর যে বাট্টা পাওয়া যায়, তাকে ক্রয় বাট্টা বলে ।
৩১। অনুপার্জিত মুনাফা কী?
উঃ একটি প্রক্রিয়া হতে অন্য প্রক্রিয়ায় পণ্য স্থান্তান্তরের সময় মুনাফা যোগ করে স্থানান্তর করা হলে এবং উক্ত পণ্যের অংশ বিশেষ অবিক্রীত থাকলে, উক্ত অবিক্রীত পণ্যের উপর যে পরিমাণ লাভ ধরা হয়েছে তাকে অনুপার্জিত লাভ বা মুনাফা বলে।
৩২। কাঁচামাল কি?
উঃ কাঙ্ক্ষিত পণ্য উৎপাদনের জন্য যে দ্রব্য মুখ্য ভূমিকা পালন করে তাকে কাঁচামাল বলে ।
৩৩। সমতুল্য উৎপাদন কী?
উঃ সাধারণতঃ একটি নির্দিষ্ট সময় শেষে কিছু অসমাপ্ত কার্য বা চলতি কার্য থাকে, এই অসমাপ্ত কার্য বা চলতি কার্যের একককে সমাপ্ত দ্রব্যের একককে রূপান্তর করা কে সমতুল বা সমতুল্য উৎপাদন বলে।
৩৪। শ্রম আবর্তন কী?
উঃ কর্মীগণ যখন নিজ ইচ্ছায় বা অনিচ্ছায় প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে নিজেকে প্রত্যাহার করে নেয় তাকে শ্রম আবর্তন বলে।
৩৫। সংরক্ষিত অর্থ কাকে বলে?
উঃ ভবিষ্যতে কোন ত্রুটি বিচ্যুতি মেরামতে ব্যবহার করার জন্য ঠিকাদার যে অর্থ রেখে দেয় তাকে রক্ষিত/সংরক্ষিত অৰ্থ বলে৷
৩৬। প্রাসঙ্গিক ব্যয় কী?
উঃ একাধিক বিকল্পের মধ্যে পার্থক্য নির্দেশ করে এমন ভবিষ্যত ব্যয়কে প্রাসঙ্গিক ব্যয় বলে।
৩৭। আধা-পরিবর্তনশীল উপরিব্যয় কী?
উঃ যে সকল উপরিব্যয়ের মধ্যে আংশিক স্থির ও আংশিক পরিবর্তনশীল খরচ অন্তর্ভুক্ত থাকে তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলে।
৩৮। প্রান্তিক ব্যয় কী?
উঃ কোনো নির্দিষ্ট পরিমাণ উৎপাদন অপেক্ষা একক উৎপাদনের হ্রাস বৃদ্ধিতে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলা হয়।
৩৯। EOQ কী?
উঃ যে পরিমাণ কাঁচমাল ক্রয় করলে কাঁচামাল ক্রয় সংক্রান্ত মোট ব্যয় সর্বনিম্ন হয়, তাকে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বা EOQ বলে।
৪০। পরিবর্তনশীল ব্যয় কী?
উঃ যে সকল খরচ উৎপাদনের পরিমানের পরিবর্তনের সাথে সাথে প্রত্যক্ষভাবে এবং একই অনুপাতে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বা প্রকৃত পরিবর্তনশীল ব্যয় বলে।

★থিউরি
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

১। তোমার জানা চারটি সেবা প্রতিষ্ঠানের Cost unit-এর নাম লিখ। ১০০%
২। আচরণভিত্তিতে উপরিখরচ কত প্রকার? উদাহরণসহকারে বর্ণনা দাও। ১০০%
৩। যন্ত্রঘণ্টা হার কী? যন্ত্রঘণ্টা হার কীভাবে নিরূপণ করা হয়? ১০০%
৪। পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয়ের মধ্যে পার্থক্য কী? ১০০%
৫। স্বাভাবিক ক্ষতি ও অস্বাভাবিক ক্ষতি বলতে কী বুঝ? ১০০%
৬। মাল খতিয়ান ও বিন কার্ডের মধ্যে পার্থক্য কী কী? ১০০%
৭। ব্যয়ের উপাদান অনুযায়ী শ্রেণিবিভাগ কর। ৯৯%
৮। ব্যয়যোগ ঠিকাকার্য এবং ব্যয় বৃদ্ধি ধারা বলতে কি বুঝ? ৯৯%
৯। একক ব্যয় ও ব্যয় এককের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
১০। পণ্য ব্যয় ও কালীন ব্যয় কী? শ্রম ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? ৯৯%
১১। জব ব্যয় হিসাব ও ঠিকাকার্য ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১২। শ্রম ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য কি? ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান কী? উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য ও সুবিধাসমূহ বর্ণনা কর। ১০০%
(খ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ব্যবস্থাপকীয় পরিকল্পনা ও নিয়ন্ত্রণের হাতিয়ার স্বরূপ’-ব্যাখ্যা কর। ১০০%
২। (ক) উৎপাদন ব্যয় হিসাবচক্রের বিভিন্ন ধাপসমূহ আলোচনা কর। ১০০%
(খ) উৎপাদন ব্যয়ের উপাদানসমূহ আলোচন কর। ১০০%
৩। (ক) উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যগুলো বর্ণনা কর। ১০০%
(খ) উৎপাদন ব্যয় হিসাব পদ্ধতিগুলোর নাম লিখ। ১০০%
৪। (ক) FIFO পদ্ধতির সুবিধাগুলো বর্ণনা কর। ১০০%
(খ) উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞান ও উৎপাদন ব্যয় নির্ধারণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৫। (ক) মজুদের সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা কী? ১০০%
(খ) মজুরি প্রদানের পাঁচটি পদ্ধতির বর্ণনা দাও। ১০০%
৬। (ক) বিন কার্ড ও মাল খতিয়ান কি? ১০০%
অথবা, বিনকার্ড ও মাল খতিয়ান কাকে বলে?
(খ) বিন কার্ড ও জব কার্ডের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৭। (ক) বেকার সময় কি? বেকার সময়ের কারণ আলোচনা কর। ৯৯%
৮। (ক) স্বাভাবিক বেকার সময় বলতে কী বুঝ? ৯৯%
(খ) স্বাভাবিক বেকার সময় ও অস্বাভাবিক বেকার এর মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
৯। (ক) ব্যাচ ব্যয় কি? জব ব্যয় এবং ব্যাচ ব্যয় নির্ণয় পদ্ধতির মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
(খ) ব্যাচ ব্যয় এর বৈশিষ্ট্য আলোচনা কর। ৯৯%
১০। (ক) প্রক্রিয়া ব্যয় হিসাব পদ্ধতির সংজ্ঞা দাও। ৯৯%
অথবা, প্রক্রিয়া ব্যয় হিসাব পদ্ধতি কাকে বলে? ৯৯%
(খ) প্রক্রিয়া ব্যয় হিসাবের প্রয়োগক্ষেত্র আলোচনা কর। ৯৯%
অথবা, প্রক্রিয়া ব্যয় হিসাব কোথায় কোথায় ব্যবহৃত হয়? ৯৯%

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী তৃতীয় বর্ষের বিগত সালের প্রশ্নগুলো হতে করা হয়েছে।।
২০১৯ সালের: ১১, ১২, ৩, ৭, ১৪, ১৩, ৬, ৮, ১৭, ১৫, ১৬. ২০১৭ সালের: ১২, ১৩, ৭, ৬, ১৫, ১৭.
২০১৮ সালের: ৬, ১২, ৭, ১৩, ৮, ১৪, ১৬.
২০১৬ সালের: ৮, ১২, ১১, ৯, ১৬*, ১৩.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের বিগত সালের প্রশ্নগুলো হতে করা হয়েছে।।
২০১৭ সালের: ১৬, ১২, ১৭, ১৩.
২০১৮ সালের: ১৪, ১৬. ২০১৫ সালের: ১৭. ২০১৬ সালের: ১৭, ১৫, ৯*, ১৫.
[বিঃদ্রঃ যারা দূর্বল ছাত্র/ছাত্রী * চিহ্নযুক্ত প্রশ্নগুলো দ্রুত করে ফেল ৯০% কমন থাকবে ইনশাআল্লাহ।]

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*