
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-RNA, DNA.
২। জন্ম প্রক্রিয়ার ধাপ কয়টি?
উঃ জন্ম প্রক্রিয়ার ধাপ হলো তিনটি।
৩। ‘Embryo’ শব্দের অর্থ কী?
উঃ ‘Embryo’ শব্দের অর্থ ভ্রূণ।
৪। বাল্যকালের পরিসর কত?
উঃ ২ বছর।
৫। প্যারিটি কী?
উঃ প্যারিটি শব্দের অর্থ হলো সমতা।
৬। ‘Adolescence’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ ‘Adolescence’ শব্দটির উৎপত্তি Adolescere শব্দ থেকে। এটি একটি ল্যাটিন শব্দ ।
৭। দলগত বয়স কী?
উঃ শৈশব কাল হলো দল গঠনের বয়স। এটি এমন একটি বয়স যে বয়সে শিশুদের দল গঠনে আগ্রহী হয়। অন্যদের সাথে এবং দলের সবার আনুকূল্য পেতে সে উদগ্রীব থাকে। এ উদ্দেশ্যে সে দলগত পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করে, কথা বলে এবং সে অনুযায়ী আচরণ করে। এ বয়সকে দলগত বয়স বলে।
৮। মনোসমীক্ষণের প্রবক্তা কে?
উঃ ফ্রয়েড।
৯। দু’টি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম লিখ।
উঃ দু’টি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম হলো- ১. গলার স্বরের পরিবর্তন ও ২. মাংসপেশির পরিবর্তন ।
১০। জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ রজার ব্রাউন।
১১। তিনটি সক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ তিনটি সক্রিয় খেলার নাম হলো- ১. খেলনা নিয়ে খেলা, ২. সাধারণ খেলাধূলা ও ৩. নাটকীয় খেলা।
১২। গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম কি?
উঃ ভ্রূণ বিকাশকাল।
১৩। গর্ভধারণের স্তর কয়টি?
উঃ গর্ভধারণের স্তর ৩টি । যথা- ১. ভ্রুণ অঙ্কুরিত পর্যায়, ২. ভ্রুণ পর্যায় ও ৩. পূর্ণাঙ্গ দেহ গঠন পর্যায়।
১৪। জন্ম-পূর্বকালীন বিকাশের সময়কাল কত?
উঃ জন্ম-পূর্বকালীন বিকাশের সময়কাল ২৭০-২৮০ দিন।
১৫। নবজাতক কালের সময়সীমা উল্লেখ কর।
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ায় মুহূর্ত থেকে দু সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
১৬। ফেটাস কী?
উঃ ভ্রূণের ৮ সপ্তাহের শেষভাগ থেকে জন্ম গ্রহণের পূর্ব পর্যন্ত সময়কালই হলো ফেটাস!
১৭। দু’টি বিকাশমূলক পরিবর্তনের নাম লিখ।
উঃ দু’টি বিকাশমূলক পরিবর্তন হলো- ১. আকৃতিগত পরিবর্তন ও ২. অনুপাতের পরিবর্তন।
১৮। জীবন প্রসরের কোন সময়কে ‘নবজাতক’ (Neonate) কাল বলা হয়?
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ায় মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
১৯। ভ্রুণ বিকাশের সময়কাল উল্লেখ কর।
উঃ ভ্রূণ বিকাশের সময়কাল দ্বিতীয় সপ্তাহের শেষ হতে দুইমাস পর্যন্ত । অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত।
২০। জাইগোট কি?
উঃ পুরুষ ও নারীর যৌন মিলনে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করলে জাইগোট উৎপন্ন হয়।
২১। ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটো কী?
উঃ কান্না ও অঙ্গ-ভঙ্গি। বয়ঃসন্ধিকালের দুটি (ঠ)গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ কর।
২২। পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম হলো- (i) অন্যের কাজ দেখা; (ii) ছবি দেখা; (iii) গল্প শোনা; (iv) কর্মিক পাঠ ও (v) গান শোনা।
২৩। গর্ভ-পরিবেশের তাপমাত্রা কত?
উঃ গর্ভ-পরিবেশের তাপমাত্রা ১০০° বা ১০১° ফারেনহাইট।
২৪। জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে?
উঃ জন্মের সময় নবজাতকের গড় ওজন ৭.৫ পাউন্ড এবং দৈর্ঘ্য ২০ ইঞ্চি (erider & others 1983).
২৫। মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উঃ মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন জার্মান মনোবিজ্ঞানী এরিকসন।
২৬। নবজাতকের সময়কাল কত?
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে দু’সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
২৭। বর্ধন কী?
উঃ পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তনকে বর্ধন বলা হয় ।
২৮। জিন কী?
উঃ জিন হলো জীবদেহের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে।
২৯। কিশোর অপরাধ কি?
উঃ সাধারণত ৭-১৬ বছর বয়সী কিশোরদের দ্বারা সংগঠিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে।
৩০। ব্যাবলিং কি?
উঃ অর্থহীন শব্দের পুনরাবৃত্তিকে ব্যাবলিং বলে ।
৩১। Myxedema কি?
উঃ মিক্সেডেমা অর্থ হাইপোথাইরয়েডিজম। এটি ডার্মাটোলজিক্যাল পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
৩২। Blastocyst কি?
উঃ বাস্টোসাইস্ট স্তন্যপায়ীদের প্রাথমিক বিকাশে গঠিত একটি অভ্যন্তরীণ কোষ ভর যা পরবর্তীকালে ভ্রুণ গঠন করে।
৩৩। বয়ঃসন্ধিকালের একটি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ কর।
উঃ বয়ঃসন্ধিকালের একটি গৌণ যৌন বৈশিষ্ট্য হলো- এসময় ছেলেদের গলার স্বরের গভীরতা বৃদ্ধি পায় এবং মেয়েদের কণ্ঠস্বর পূর্ণতা পায় ও আরো মধুর হয়।
৩৪। মরুলা কী?
উঃ কোষের একটি দৃঢ় বল যা একটি নিষিক্ত ওভামের বিভাগ থেকে উৎপন্ন হয় এবং যা থেকে একটি বাস্টুলা গঠিত হয়।
৩৫। ভ্রূণকাল এর বিস্তৃতি কত?
উঃ ভ্রূণকাল এর বিস্তৃতি ২ মাস বা ৮ মাস।
৩৬। Meiosis কি?
উঃ কোষ বিভাজনের ফলে কোষ সংখ্যা হ্রাসের পর প্রতিটি কোষে ২৩টি ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের এ প্রক্রিয়াকে Meiosis (মাইওসিস) বলে।
৩৭। বাক ত্রুটি কত প্রকার ও কি কি?
উঃ বাক ত্রুটি ৪ প্রকার। যথা- ১. এপ্রাক্সিয়া (Apraxia), ২. ডিসাথ্রিয়া (Dysarthria), ৩. সাটারিং (Sutering) ও ৪. ভয়েজ (Voice) |
৩৮। আঁতুড়কালের স্থায়িত্ব কত?
উঃ আঁতুড়কালের স্থায়িত্ব হলো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দুই সপ্তাহ।
৩৯। শৈশবকালীন দুটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ শৈশবকালীন দুটি নিষ্ক্রিয় খেলার নাম হলো- (i) অন্যের কাজ দেখা ও (ii) ছবি দেখা ।
৪০। তারুণ্যের প্রথম পর্যায়কে কী নামে আখ্যায়িত করা হয়?
উঃ তারুণ্যের প্রথম পর্যায়কে বয়ঃসন্ধিকাল নামে আখ্যায়িত করা হয়।
৪১। ডাউন সিনড্রোম কী?
উঃ ডাউন সিনড্রোম ট্রাইসমি ২১ নামেও পরিচিত। এটি ক্রোমোজোম ২১ এর তৃতীয় অনুলিপির সমস্ত বা আংশিক উপস্থিতি দ্বারা সৃষ্ঠ একটি জিনগত ব্যাধি।
৪২। গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম কী?
উঃ গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম- ভ্রুণ বিকাশ পর্যায়।
৪৩। আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য ১. সংক্ষিপ্ততা, ২. আঁতুড়কাল সম্পূর্ণ নতুন ধরনের অভিযোজনের সময় ।
৪৪। ভ্রূণকোষ কী?
উঃ পুরুষ ও নারীর যৌন মিলনে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করলে যে কোষ উৎপন্ন হয় তাকে জাইগোট/ভ্রূণকোষ বলা হয় ।
৪৫। ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি?
উঃ ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান হলো তিনটি।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কিভাবে জীবনের সূচনা হয়? ১০০%
২। বিকাশ ও বর্ধনের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ১০০%
৩। বয়ঃসন্ধির চারটি বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৪। জীবন চক্রের ধাপসমূহ উল্লেখ কর। ১০০%
৫। বাল্যকাল কি? বাল্যকালের বৈশিষ্ট্যসমূহ কী? ১০০%
৬। আঁতুড়ঘর কী? আঁতুড় কালের বৈশিষ্ট্যসমূহ লিখ। ১০০%
৭। ‘নাটকীয় খেলা’ ও ‘গঠনমূলক খেলা’ বর্ণনা কর। ১০০%
৮। কেস স্টাডি পদ্ধতি ও সাক্ষাৎকার কী? ১০০%
৯। জন্মপ্রক্রিয়া ও প্রতাবর্তী ক্রিয়া কি? বর্ণনা কর। ১০০%
১০। ইমপ্লান্টেশন, গর্ভধারণ কী? ১০০%
অথবা, বিকাশমূলক কার্যক্রম কী?
১১। দীর্ঘায়িত ও প্রস্থচ্ছেদ পদ্ধতি বর্ণনা কর। ১০০%
১২। বাল্যকালকে সমগ্র জীবনের মূলভিত্তি বয়স হিসেবে ধরা হয় কেন? ৯৯%
১৩। নিষিদ্ধকরণ কী? ব্যাখ্যা কর। ৯৯%
১৪। জীবনচক্রে নবজাতক কাল এতো গুরুত্বপূর্ণ কেন? ৯৯%
১৫। বয়ঃসন্ধিকালে প্রাথমিক যৌন বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। বিকাশ মনোবিজ্ঞানের পরিধি, পরিসর ও বিষয়বস্তু আলোচনা কর। ১০০%
২। বিকাশ মনোবিজ্ঞান অনুধ্যানে দীর্ঘায়িত ও প্রস্থচ্ছেদ পদ্ধতি বর্ণনা কর। ১০০%
৩। জন্ম প্রক্রিয়া কি? জন্ম প্রক্রিয়ার জটিলতাসহ বিভিন্ন প্রকার জন্ম প্রক্রিয়া বর্ণনা কর। ১০০%
৪। নবজাতক কি? নবজাতকের দৈহিক বিকাশ ও সংবেদনশীলতা আলোচনা কর। ১০০%
৫। বাল্যকাল কি? বাল্যকালে ভাষা বিকাশের পর্যায়গুলো আলোচনা কর। ১০০%
৬। বয়ঃসন্ধিকাল কি? তারুণ্যের বা বয়ঃসন্ধিকালীন বিপত্তিসমূহ আলোচনা কর। ১০০%
৭। শৈশবকাল কী? শৈশবকালে আবেগের ধরনসমূহ বর্ণনা কর। ১০০%
৮। শৈশবকালের সামাজিক বিকাশে সমবয়সী দলের ভূমিকা আলোচনা কর। ১০০%
৯। বয়ঃসন্ধিকালীন/তারুণ্যের দৈহিক পরিবর্তনসমূহ বর্ণনা কর। ১০০%
অথবা, বয়ঃসন্ধিতে অঙ্গ-প্রত্যঙ্গের পরিবর্তন বর্ণনা কর।
১০। শিশুর আবেগীয় বিকাশে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। ১০০%
১১। শিশুর নৈতিক বিকাশে পুরস্কার ও শাস্তির ভূমিকা মূল্যায়ন কর। ৯৯%
১২। বাল্যকালের শারীরিক বিকাশ ও আবেগীয় বিকাশ আলোচনা কর। ৯৯%
১৩। অতুতকালের শারীরিক বিকাশ ও কার্যাবলি বর্ণনা কর। ৯৯%
১৪। তরুণ বয়সের মানসিক কার্যাবলি আলোচনা কর। ৯৮%
১৫। সাক্ষাৎকার কি? বিকাশ মনোবিজ্ঞানে ব্যবহৃত সাক্ষাৎকার পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

Leave a Reply