ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ জালালউদ্দিন ফিরোজ খলজি।
২। “বাকাত-ই-নাসিরী” গ্রন্থের রচয়িতা কে?
উঃ ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজ।
৩। সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?
উঃ গুজরাটের কাথিওয়াড়ে।
৪। কুতুব মিনারের নির্মাণ কাজ কে সমাপ্ত করেন?
উঃ ইলতুৎমিশ।
৫। “মামলুক” শব্দের অর্থ কি?
উঃ ‘মামলুক’ শব্দের অর্থ দাস বা ক্রীতদাস।
৬। “মাতামহীসুলভ ব্যবস্থা” কে প্রবর্তন করেন?
উঃ ফিরোজ শাহ তুঘলক।
৭। মুহাম্মদ বিন-কাশিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন?
উঃ মুহাম্মদ বিন-কাশিম ৭১২ সালে সিন্ধু বিজয় করেন।
৮। “রক্তপাত ও কঠোর নীতি” কে গ্রহণ করেন?
উঃ রক্তপাত ও কঠোরনীতি গ্রহণ করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন।
৯। “ভারতের তোতাপাখি” বলা হয় কাকে?
উঃ কবি আমীর খসরুকে ‘ভারতের তোতাপাখি’ বলা হয়।
১০। মুহম্মদ-বিন-তুঘলক কোথায় রাজধানী স্থানান্তর করেন?
উঃ দাক্ষিণাত্যের দেবগিরিতে।
১১। খিজির খান কত বছর রাজত্ব করেন?
উঃ ৭ বছর (১৪১৪-১৪২১ খ্রিস্টাব্দ)।
১২। বাবর কোন যুদ্ধে ইব্রাহীম লোদীকে পরাজিত করেন?
উঃ পানিপথের প্রথম যুদ্ধে।
১৩। কত খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু বিজয় করে?
উঃ আরবরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে।
১৪। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ সুলতান আলাউদ্দিন খলজি।
১৫। দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান কে ছিলেন?
উঃ দিল্লি সালতানাতের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি।
১৬। দৌলতাবাদের পূর্ব নাম কি?
উঃ দৌলতাবাদের পূর্ব নাম দেবগিরি ।
১৭। ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উঃ ইবনে বতুতা ১৩৩৩ সালে ভারতবর্ষে আগমন করেন।
১৮। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?
উঃ ১৩৯৮ সালে।
১৯। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ১৫২৬ সালে।
২০। ‘রেহেলা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘রেহেলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।
২১। সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উঃ ১০২৬ খ্রিস্টাব্দে।
২২। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুলতান কুতুব উদ্দিন আইবেক।
২৩। ‘রক্তপাত ও কঠোর নীতি’ কে গ্রহণ করেন?
উঃ রক্তপাত ও কঠোরনীতি গ্রহণ করেন সুলতান গিয়াসউদ্দিন বলবন।
২৪। ‘শাহনামা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ ‘শাহনামা’ গ্রন্থের রচয়িতা কবি ফেরদৌসি।
২৫। রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন?
উঃ চাচ বংশের।
২৬। সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন?
উঃ সুলতান মাহমুদ ভারতে ১৭টি অভিযান পরিচালনা করেন।
২৭। ‘লাখ বখশ’ কার উপাধি?
উঃ সুলতান কুতুবউদ্দিন আইবেকের।
২৮। সুলতানা রাজিয়া কত বছর রাজত্ব করেন?
উঃ সুলতানা রাজিয়া চার বছর রাজত্ব করেন।
২৯। খলজী বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উঃ সুলতান আলাউদ্দিন খলজি।
৩০। তুঘলক বংশের সর্বশেষ শাসকের নাম কি?
উঃ সুলতান নাসিরউদ্দিন মাহমুদ তুঘলক।
৩১। মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
উঃ মুহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম ফকরুদ্দিন মুহাম্মদ জুনা খান।
৩২। ‘দ্বিতীয় আলেকজান্ডার’ কার উপাধি?
উঃ ‘দ্বিতীয় আলেকজান্ডার’ সুলতান আলাউদ্দিন খলজির উপাধি।
৩৩। দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন কে?
উঃ দিল্লি সালতানাতের ইতিহাসে প্রথম তাম্র মুদ্রার প্রচলন করেন সুলতান মুহাম্মদ বিন তুঘলক।
৩৪। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
উঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
৩৫। “সুলতান-ই-আজম” কাকে বলা হয়?
উঃ সুলতান ইলতুৎমিশকে।
৩৬। একডালা দুর্গ কোথায় অবস্থিত?
উঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনায়।
৩৭। জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন?
উঃ সুলতান ফিরোজ শাহ তুঘলক জৌনপুর নগরী প্রতিষ্ঠা করেন।
৩৮। “তারিখ-ই-মোবারক শাহী” এর লেখক কে?
উঃ ‘তারিখ-ই-মোবারকশাহী’ এর লেখক ইয়াহিয়া বিন আহমদ সিরহিন্দ।
৩৯। “জাহানসুজ” উপাধি কার ছিল?
উঃ ‘জাহান সুজ’ উপাধি ছিল আলাউদ্দিন হোসেনের।
৪০। কোন যুদ্ধে ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন?
উঃ পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহীম লোদী পরাজিত ও নিহত হন।
৪১। খিজির খান কোন বংশ প্রতিষ্ঠা করেন?
উঃ খিজির খান সৈয়দ বংশ প্রতিষ্ঠা করেন।
৪২। লোদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ বাহলুল লোদী।
৪৩। মুহাম্মদ বিন কাশিম,কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন?
উঃ মুহাম্মদ বিন কাশিম ৭১২ সালে সিন্ধু বিজয় করেন।
৪৪। কোন মুসলিম সেনাপতি সিন্ধু বিজয় করেন?
উঃ মুহাম্মদ বিন কাশিম।
৪৫। “ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ, ইহা একটি নিষ্ফল বিজয়।” উক্তিটি কার?
উঃ ঐতিহাসিক স্টেনলি লেনপুলের।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। মালিক কাফুরের পরিচয় দাও। ১০০%
২। রাজা দাহির ও মুহাম্মদ ঘুরীর
পরিচয় দাও। ১০০%
৩। খিজির খান সম্পর্কে যা জান লিখ। ১০০%
৪। তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব তুলে ধর। ১০০%
৫। বলবনের “রক্তপাত ও কঠোর নীতি” ব্যাখ্যা কর। ১০০%
৬। মুহাম্মদ-বিন-তুঘলকের রাজধানী স্থানান্তর সম্বন্ধে সংক্ষেপে লিখ। ১০০%
৭। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? ১০০%
৮। সুলতান ইলতুৎমিশ মোঙ্গল আক্রমণ থেকে কিভাবে ভারতকে রক্ষা করেন? ১০০%
৯। মোহাম্মদ-বিন-তুঘলকে ‘তাম্রমুদ্রা প্রচলন পরিকল্পনা’ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন। ১০০%
১০। তৈমুর লং এর ভারত আক্রমণ সম্পর্কে বর্ণনা কর। ৯৯%
১১। সুলতান আলাউদ্দীন খলজীর মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি কি? ৯৯%
১২। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি ছিল? ৯৯%
অথবা, পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লিখ।
১৩। “কুতুব মিনার” সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লিখ। ৯৯%
১৪। পরিচয় দাওঃ সুলতানা রাজিয়া, জিয়াউদ্দিন বারানী। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা কর। ১০০%
২। গজনীর সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্যসমূহ বিশ্লেষণ কর। ১০০%
৩। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসাবে সুলতান কুতুবউদ্দিন আইবকের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৪। বিজেতা হিসাবে সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৫। সুলতান ফিরোজশাহ তুঘলকের শাসন নীতি আলোচনা কর। ১০০%
৬। তুমি কাকে লোদী বংশের শ্রেষ্ঠ শাসক মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ১০০%
৭। দিল্লি সালতানাতের পতনের কারণগুলো বর্ণনা কর। ১০০%
৮। সৈয়দ বংশের শাসনকাল আলোচনা কর। ১০০%
৯। সুলতানা রাজিয়ার শাসনকাল সম্পর্কে আলোচনা কর। ১০০%
১০। মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের রাজনৈতিক ও সামাজিক অবস্থার বিবরণ দাও। ১০০%
১১। বিজেতা ও শাসক হিসেবে মুহাম্মদ ঘুরীর কৃতিত্ব মূল্যায়ন কর। ৯৯%
১২। দিল্লী সালতানাত সুদৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবানের অবদান মূল্যায়ন কর। ৯৯%
১৩। লোদী বংশের উত্থান ও পতনের ইতিহাস আলোচনা কর। ৯৮%
১৪। সুলতানি আমলে বাংলার প্রাদেশিক শাসন কাঠামো তুলে ধর। ৯৭%

Assalamualikum
Degree 2nd year islamer etihas 4th potro dele valo hoy
Whatsapp 01979786079
Sure
২০২৫ এর টা দেন