
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সুবাদার ইসলাম খান কত সালে ঢাকায় রাজধানী স্থাপন করেন?
উঃ ১৬১০ সালে।
২। বাংলায় প্রথম মুসলিম শাসক কে ছিলেন?
উঃ ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজী।
৩। ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন?
হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ সুলতান আলাউদ্দিন হুসেন শাহ।
৪। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে?
উঃ বাংলার দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ।
৫। ‘তারিখ-ই-ফিরোজশাহী’ গ্রন্থটি কে রচনা করেন?
উঃ ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি।
৬। ফখরুদ্দিন মোবারক শাহ্ কে ছিলেন?
উঃ ফখরুদ্দিন মোবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন।
অথবা, বাংলার স্বাধীন সালতানাত কে প্রতিষ্ঠা করেন?
উঃ ফখরুদ্দিন মোবারক শাহ।
৭। বক্সারের যুদ্ধে লিপ্ত পক্ষদ্বয় কারা ছিল?
উঃ বক্সারের যুদ্ধে লিপ্ত পক্ষদ্বয় হলো মীর কাসিম ও ইংরেজরা।
৮। ঈশা খাঁন কে ছিলেন?
উঃ ঈশা খাঁন ছিলেন বাংলায় বার ভূঁইয়াদের প্রধান ।
৯। পরীবিবি কে ছিলেন?
উঃ পরীবিবি শায়েস্তা খানের কন্যা ছিলেন।
১০। ‘শাহ্-ই-বাঙ্গালাহ’ কার উপাধি ছিল?
উঃ সুলতান ইলিয়াস শাহের ‘শাহ-ই বাঙ্গালা’ উপাধি ছিল ।
১১। বক্সারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উঃ বক্সারের যুদ্ধ ১৭৬৪ সালের ২২ অক্টোবর।
১২। বাংলার কোন সুলতান প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন?
উঃ সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খলজি প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন।
১৩। জব চার্নক কোন গ্রামের জমিদারী লাভ করেছিলেন?
উঃ জব চার্নক সুতানুটি (Sutanuti) গ্রামের জমিদারী লাভ করেছিলেন।
১৪। কোন সুলতানের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে?
উঃ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে সমগ্র বাংলা কেন্দ্রীয় শাসনাধীনে আসে।
১৫। পলাশী কোন নদীর তীরে অবস্থিত?
উঃ পলাশী ভাগিরথী নদীর তীরে অবস্থিত।
১৬। লালবাগ দুর্গ কে তৈরি করেন?
উঃ সুবাদার শায়েস্তা খান।
১৭। মালজমিনী ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ মুর্শীদকুলী খান মালজামিনী ব্যবস্থা প্রবর্তন করেন।
১৮। ইবনে বতুতা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উঃ ইবনে বতুতা মরোক্কোয় জন্মগ্রহণ করেন।
১৯। পাণ্ডুয়ার আদিনা সোনা মসজিদ কে নির্মাণ করেন?
উঃ সুলতান সিকান্দার শাহ।
২০। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
উঃ লক্ষণ সেনের রাজধানী ছিল নদীয়ায়।
২১। সুফিবাদের উৎস কী?
উঃ কুরআন ও হাদিস।
২২। বখতিয়ার খলজি কত সালে বাংলা আক্রমণ করেন?
উঃ বখতিয়ার খলজী ১২০৪ সালে বাংলা আক্রমণ করেন।
২৩। ‘শাহ-ই-বাঙ্গালা’ কার উপাধি ছিল?
উঃ সুলতান ইলিয়াশ শাহের উপাধি ছিল।
২৪। মীর কাসিম কে ছিলেন?
উঃ মীর কাসিম মীর জাফরের জামাতা ছিলেন।
২৫। রিয়াজ-উস-সালাতীন গ্রন্থের রচয়িতা কে?
উঃ রিয়াজ-উস-সালাতীন গ্রন্থের রচয়িতা গোলাম হোসেন সলিম।
২৬। সোনারগাঁও কেন বিখ্যাত
উঃ ফখরুদ্দিন মোবারক শাহের সময়ে বাংলার রাজধানী ছিল।
২৭। বাংলার প্রথম নবাব কে ছিলেন?
উঃ মুর্শিদকুলী খান।
২৮। শায়েস্তা খান কে ছিলেন
উঃ সম্রাট আওরঙ্গজেবের সময় বাংলার সুবাদার ছিলেন।
২৯। ইবনে বতুতা কে ছিলেন?
উঃ ইবনে বতুতা মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন।
৩০। একডালা দুর্গ কোথায়?
উঃ পশ্চিম দিনাজপুর জেলার ধনজর পরগনাস্থ একডালা এ গ্রামে অবস্থিত ছিল।
৩১। ‘তবকাত-ই-নাসিরী’ গ্রন্থের লেখক কে?
উঃ মিনহাজ-ই-সিরাজ।
৩২। বখতিয়ার খলজি কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-মার্গ নামক স্থানে জন্মগ্রহণ করেন।
৩৩। বলগাকপুর শব্দের অর্থ কি?
উঃ বলগাকপুর শব্দের অর্থ হলো- বিদ্রোহের নগরী।
৩৪। সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেছিল?
উঃ মুহাম্মদী বেগ।
৩৫। রাজা গণেশ কে ছিলেন?
উঃ রাজা গণেশ উত্তর বাংলার ভাতুরিয়া অঞ্চলের জমিদার ছিলেন।
৩৬। পলাশির যুদ্ধ কত তারিখে সংঘটিত হয়?
উঃ ২৩ জুন।
৩৭। ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা বাংলায় আগমন করেন?
উঃ পর্তুগিজরা।
৩৮। পলাশিকোন নদীর তীরে অবস্থিত?
উঃ পলাশি ভাগিরথী নদীর তীরে অবস্থিত।
৩৯। মুর্শীদ কুলি খাঁর রাজধানী কোথায় ছিল?
উঃ মুর্শিদাবাদে।
৪০। নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম কি?
উঃ নবাব সিরাজউদ্দৌলার মাতার নাম আমেনা বেগম।
৪১। পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিলেন?
উঃ রবার্ট ক্লাইভ।
৪২। ‘মালজামিনী’ ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উঃ মুর্শীদ কুলী খান।
৪৩। শাহ-ই-বাংলা কার উপাধি ছিল?
উঃ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের।
৪৪। তাবাকাত-ই-নাসিরী বিখ্যাত কেন?
উঃ বিভিন্ন শাসকদের কথা তুলে ধরার জন্য তবাকাত-ই-নাসিরি বিখ্যাত।
৪৫। বখতিয়ার খলজী কখন বাংলা জয় করেন?
উঃ বখতিয়ার খলজী ১২০৪ সালে বাংলা জয় করেন।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। দ্বৈত শাসন বলতে কী বুঝ? ১০০%
২। ফখরুদ্দিন মোবারক শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
৩। বাংলায় মুসলিম শাসন সুদৃঢ়করণে ইসলাম খানের ভূমিকা কী ছিল? ১০০%
৪। সুবেদার শায়েস্তা খানের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ১০০%
৫। পরিচয় দাও : রাজা গনেশ, বখতিয়ার খলজী, আলাউদ্দিন হোসেন শাহী, রবার্ট ক্লাইভ। ১০০%
৬। পলাশী যুদ্ধের কারণ কী ছিল? ১০০%
৭। বক্সারের যুদ্ধের ফলাফল কী ছিল? ১০০%
৮। মালজমিনী ব্যবস্থা কী? ১০০%
৯। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের কারণ ও পটভূমি উল্লেখ কর। ১০০%
১০। সেন বংশের পতনের কারণগুলো লিখ। ৯৯%
১১। আলীবর্দী খান কিভাবে বাংলার মসনদ দখল করেন? ৯৯%
১২। একডালা দুর্গের ওপর একটি টীকা লিখ। ৯৮%
১৩। ইলিয়াস শাহী বংশের অবদান নিরূপণ কর। ৯৯%
১৪। শাসক হিসেবে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মূল্যায়ন কর। ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। মধ্যযুগ কী? মধ্যযুগের বাংলার ইতিহাস পুনর্গঠনের উৎসগুলো আলোচনা কর। ১০০%
২। ইবনে বতুতার বিবরণী আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ কর। ১০০%
৩। হোসেন শাহী যুগকে বাংলার ইতিহাসে ‘স্বর্ণযুগ’ বলা হয় কেন? ১০০%
৪। রাজা গণেশের উত্থান ও পতন আলোচনা কর। ১০০%
৫। বাংলার সুবেদার হিসেবে মীর জুমলার কৃতিত্ব আলোচনা কর। ১০০%
৬। বাংলায় মুর্শিদকুলী খানের রাজস্ব সংস্কার/ব্যবস্থা আলোচনা কর। ১০০%
৭। বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিওয়ানী লাভের পটভূমি আলোচনা কর। ১০০%
৮। বাংলার স্বাধীন সুলতান হিসেবে শামসুদ্দীন ইলিয়াস শাহের কৃতিত্ব বর্ণনা কর। ১০০%
৯। সুলতান শামসুদ্দীন ফিরোজ শাহের চরিত্র ও কৃতিত্ব লিখ। ১০০%
১০। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন কর। ১০০%
১১। বাংলায় মুঘল শাসন সুদৃঢ়করণে ইসলাম খানের অবদান নিরূপণ কর। ৯৯%
১২। “বার ভুঁইয়া” কারা? ঈশা খাঁর কৃতিত্ব বর্ণনা কর। ৯৯%
১৩। নবাব আলীবর্দী খানের সাথে মারাঠাদের দ্বন্দ্ব পর্যালোচনা কর। ৯৮%

Good