অর্থনৈতিক উন্নয়নের উপর বয়স কাঠামোর প্রভাব আলোচনা কর ।

অথবা, অর্থনৈতিক উন্নয়নের উপর বয়সকাঠামোর প্রভাব ব্যাখ্যা কর।
অথবা, অর্থনৈতিক উন্নয়নের উপর বয়স কাঠামোর প্রভাব বর্ণনা কর।
অথবা, অর্থনৈতিক উন্নয়নের বয়স কাঠামোর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর৷ ভূমিকা :
জনসংখ্যার বয়স কাঠামো বলতে বয়স লিঙ্গ সংযুক্তিকে বুঝায়। অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যার বয়স ও লিঙ্গভিত্তিক বিন্যাস বা বণ্টন করে দেখার রীতিকে বয়স কাঠামো বলে। অর্থনৈতিক উন্নয়নের উপর বয়স কাঠামোর প্রভাব : কোন দেশের জনসংখ্যাকে বিভিন্ন বয়ঃদলে বিভক্ত করে জনসংখ্যার আঞ্চলিক তুলনা করা হয়। মোট অধিবাসীদের পরম সংখ্যা বা শতকরা হিসেবে শিশু-কিশোর, প্রাপ্ত বয়স্ক ও বয়ঃপ্রাপ্ত ভাগে ভাগ করা যায়। ক্রোয়োপিথ মানচিত্রের সাহায্যে জনসংখ্যার বয়স কাঠামোকে বিস্তৃত অর্থে তিনভাগে ভাগ করেছেন। যথা :
i. শিশু কিশোর দল : এক্ষেত্রে ০-৯ বা ০-১৪ বছর বয়সি জনসংখ্যাকে অর্থাৎ ছেলেমেয়েদের অন্তর্ভুক্ত করা হয়। একে কর্মে নিয়োজিত হওয়ার পূর্ব বয়স হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। এই দলের সদস্যরা উৎপাদনশীল না হলেও ক্রমশই উৎপাদনশীল হয়ে উঠে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের জন্য এদের পিছনে প্রচুর অর্থব্যয় করতে হয় বলে এরা Expensive Segment বলে বিবেচিত হয়। ভবিষ্যতে অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই এদের পেছনে অর্থ ব্যয় করা হয়। এ শ্রেণিকে অর্থনীতির ভাষায় নির্ভরশীল জনসংখ্যা বলা হয় ।
ii. বয়স্ক দল : এক্ষেত্রে ৬০ বা ৬০+ বয়সের লোকদেরকে অন্তর্ভুক্ত করা হয়। এই দলে বয়স্ক মহিলা ও বিধবার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। এরা সকলেই অনুৎপাদনশীল বা অর্থনৈতিকভাবে অবসর জীবনযাপনকারী। তবে এদের মধ্যে অতি অল্পসংখ্যক লোককে অর্থনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখা যায়। এই বয়সি লোকদের সিংহভাগ লোক নির্ভরশীল জনসংখ্যা।
iii. বয়ঃপ্রাপ্ত দল : সাধারণত ১৫-৬০ বয়সি জনগোষ্ঠীকে এদলে অন্তর্ভুক্ত করা হয়। এই দল সবচেয়ে বেশি উৎপাদনশীল খাতে কর্মক্ষম থাকে। এই দল অর্থনৈতিকভাবে সবচেয়ে উৎপাদনশীল, জৈবিকভাবে সবচেয়ে উৎপাদনশীল এবং অন্যান্য দুই বয়ঃদলের সদস্যদের ভরণপোষণ করার দায়িত্বও এই দলের উপর অর্পিত থাকে। এদেরকে গতিশীল জনসংখ্যা বলা হয় । অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি হিসেবে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর বয়স কাঠামোর প্রভাব অপরিসীম। বেশি নির্ভরশীল জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়নের প্রতিকূল। অন্যদিকে, মোট জনসংখ্যার মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত বেশি থাকলে তা সম্পদের সুষ্ঠু ব্যবহারের পক্ষে সহায়ক বলা যায়।

https://topsuggestionbd.com/%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*