অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ হিসাববিজ্ঞান বিষয়­ অর্থায়নে নীতিমালা ২১২৫০৩ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। পূর্ণরূপ লিখ-WACC, BSEC, CAPM, EOM, CBD, COD, EIR, IDLC, IMF, BDBL, PVIFA, CAPM, MACRS, CAT, CFBT, NCB, EBIT, WACC, DOL.
উঃ WACC: Weighted Average Cost of Capital.
BSEC: Bangladesh Securities and Exchange Commission.
CAPM: Capital Assets Pricing Model.

২। প্রি-এমটিভ অধিকার কী?
উঃ পুরাতন শেয়ারহোল্ডারদের নতুন শেয়ার ক্রয়ের অধিকারকে পূর্ব অধিকার বা প্রি-এমটিভ রাইট বলে।
৩। EBIT এর নিরপেক্ষ বিন্দু কী?
উঃ EBIT এর নিরপেক্ষ বিন্দু হলো সুদ ও কর পূর্ববর্তী আয় যেখানে দু’টি বিকল্প অর্থায়ণ পদ্ধতিতে EPS এর পরিমাণ সমান হবে।
৪। কাম্য মূলধন কাঠামো কী?
উঃ যে মূলধন কাঠামোর মূলধন ব্যয় সর্বনিম্ন এবং শেয়ারের বাজারমূল্য বেশি থাকে সে মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে।
৫। মূলধন বাজার কী?
উঃ যে বাজার দীর্ঘমেয়াদি তহবিলের যোগানদাতা ও সংগ্রহকারীর মধ্যে লেনদেন সম্পন্ন করতে সক্ষম তাকে মূলধন বাজার বলে।
৬। অধিকার শেয়ার কী?
উঃ কোম্পানি যদি পুনরায় সাধারণ শেয়ার ইস্যু করে তাহলে বিদ্যমান শেয়ারহোল্ডারদেরকে সর্বপ্রথম সেই শেয়ার ক্রয়ের জন্য আহ্বান জানাতে হবে। পূর্ব ক্রয়ের অধিকার সূত্রে এই শেয়ার ক্রয় করা হয় বলে এটাকে অধিকার শেয়ার বলে।
৭। আভ্যন্তরীণ উপার্জন হার কী?
উঃ যে হারে নগদ অন্তঃপ্রবাহকে বাট্টা করলে বাট্টাকৃত মূল্য বিনিয়োগের বর্তমান মূল্যের সমান হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলে।
৮। ঘূর্ণায়মান ঋণ কী?
উঃ যে সমস্ত ঋণ, ঋণ গ্রহীতার নিকট হতে একসাথে আদায় করা যায় না বা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আদায় করা হয়ে
থাকে সেই প্রাপ্য ঋণকে ঘূর্ণায়মান ঋণ বলে।
৯। শূন্য কুপন বন্ড কী?
উঃ যে ধরনের ঋণপত্র ঋণপত্রের সমমূল্যে বা কম মূল্যে বিক্রয় করা হয়ে থাকে এবং কোনো সুদের কথা উল্লেখ করা হয় না, শুধু মেয়াদ শেষে কত টাকা পরিশোধ করে তা উল্লেখ থাকে তাকে জিরো কুপন বন্ড বলে ।
১০। মূলধন রেশনিং কী?
উঃ যে প্রক্রিয়ায় বহুসংখ্যক প্রকল্প হতে সীমিত কয়েকটি প্রকল্পে বিনিয়োগ করা হয় তাকে মূলধন রেশনিং বলে।
১১। পরস্পর বর্জনশীল প্রকল্প বলতে কী বুঝায়?
উঃ পরস্পর প্রতিযোগী প্রকল্প, অর্থাৎ অনেকগুলো প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পটি নির্বাচন করে বিকল্প প্রকল্পগুলো বর্জন করা হলে সেই প্রকল্পকে পরস্পর
বর্জনশীল প্রকল্প বলে।
১২। কত সময়ে কোন আসল ৮% দ্বি-বার্ষিক চক্রবৃদ্ধি সুদে দ্বিগুণ হবে?
১৩। সুযোগ ব্যয় কী?
উঃ বিকল্প বিনিয়োগ বা বাতিলকৃত বিনিয়োগ থেকে সম্ভাব্য আয়ই হচ্ছে গৃহীত বিনিয়োগের জন্য সুযোগ ব্যয়।
১৪। WACC কী?
উঃ সংগৃহীত বিভিন্ন মূলধনের ভিত্তিতে সকল উৎসের সমন্বয়ে গঠিত মোট মূলধনের সামগ্রিক ব্যয়কে গুরুত্বপ্রদত্ত গড় মূলধন ব্যয় বলে।
১৫। বার্ষিক বৃত্তি কী?
উঃ ভবিষ্যৎ নির্দিষ্ট সময় পর্যন্ত সমান কিস্তিতে সমান সময়ের ব্যবধানে অর্থের আগমন বহিঃগমনকে বার্ষিক বৃত্তি বলে।
১৬। বন্ড ইনডেঞ্চার কী?
উঃ ঋণপত্র বিক্রয়ের সময় কোম্পানির সাথে ঋণদাতার বা ঋণপত্র ধারকদের যে চুক্তি বা দলিল হয় তাকে বণ্ড ইনডেঞ্চার বলে ।
১৭। সংরক্ষিত আয় কী?
উঃ মুনাফার যে অংশ লভ্যাংশ হিসাবে প্রদান না করে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বলা হয় ।
১৮। সেতু অর্থায়ন কী?
উঃ নতুন কোনো কোম্পানি যখন মার্কেট থেকে অর্থায়ন করতে চায় এবং ঐ অর্থায়ন যখন অবলেখক করে দেয় তখন তাকে সেতু অর্থায়ন বলে।
১৯। কার্যকর সুদের হার কী?
উঃ বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ফলে প্রকৃতপক্ষে যে বার্ষিক হারে সুদ অর্জিত হয় বা প্রদেয় হয় তাকে কার্যকরী বা প্রকৃত সুদের হার বলে।
২০। দক্ষ পোর্টফোলিও কী?
উঃ একটি নির্দিষ্ট পরিমাণ ঝুঁকিতে সর্বোচ্চ উপার্জন আবার একটি নির্দিষ্ট আয়স্তরে সর্বনিম্ন ঝুঁকি স্তরকে দক্ষ পোর্টফোলিও বলে।
২১। অবিরত চক্রবৃদ্ধিকরণ কী?
উঃ বছরের অনির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাইক্রো সেকেন্ডে চক্রবৃদ্ধিকরণকে অবিরত চক্রবৃদ্ধিকরণ বলে।
২২। এজেন্সি ব্যয় কী?
উঃ এজেন্সি সমস্যা কমানো বা নিয়ন্ত্রণের জন্য শেয়ারহোল্ডারগণের যে ব্যয় বহন করতে হয় তাকে এজেন্সি ব্যয় বলে।
২৩। NPV প্রফাইল কী?
উঃ সাধারণত যে ধরনের গ্রাফ বা রেখাচিত্রের মাধ্যমে কোনো একটি প্রকল্পের বিভিন্ন বাট্টার হারে সম্ভাব্য NPV সমূহ প্রদর্শন করার প্রক্রিয়াকে NPV প্রোফাইল বলে ।
২৪। বিটা সহগ ০.৮৫ বলতে কী বুঝ?
উঃ বিটা সহগ ০.৮৫ বলতে বুঝায় যে, কোনো নির্দিষ্ট কোম্পানির ঝুঁকি গড় বাজার ঝুঁকি এর ০.৮৫ অর্থাৎ গড় বাজার ঝুঁকি এর চেয়ে কম।
২৫। কল প্রিমিয়াম কী?
উঃ মেয়াদপূর্তির পূর্বে লিখিত মূল্য থেকে যতটুকু বেশি মূল্যে বন্ড পুনঃক্রয় করা হয় তাকে কল প্রিমিয়াম বলে।
২৬। মুনাফা অর্জন সূচক কী?
উঃ কোন প্রকল্পের ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহসমূহের বর্তমান মূল্যকে প্রারম্ভিক বিনিয়োগ দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই মুনাফা অর্জনের সূচক (PI)।
২৭। ভাসমান বন্ধক কী?
উঃ যেক্ষেত্রে বিশেষ কোনো পণ্যের উপর অধিকার না দিয়ে ঋণগ্রহীতা তার সমস্ত মজুত পণ্যের উপর ঋণদাতাকে অধিকার প্রদান করে তাকে ভাসমান বন্ধক বলে।
২৮। মিশ্র নগদ প্রবাহ কী?
উঃ কোনো বিনিয়োগ থেকে অর্জিত নগদ অন্তঃপ্রবাহের পরিমাণ অসমান হলে তাকে মিশ্র নগদ প্রবাহ বলে।
২৯। একটি প্রকল্পের IRR = ১১.৫০% এবং মূলধন ব্যয় ১০% হলে ঐ প্রকল্পের গ্রহণযোগ্যতা মূল্যায়ন কর।
উঃ একটি প্রকল্পের মূলধন ব্যয় যদি ১০% হয় এবং তার প্রকল্পের IRR 11.50% তাহলে প্রকল্পটি গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন হবে।
৩০। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার কী?
উঃ ব্যবসায়ের লোকসানের কারণে যে অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরবর্তী বছরের জন্য সঞ্চিত থাকে তাকে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার বলে।
৩১। বিশুদ্ধ ঝুঁকি কী?
উঃ লাভের দ্বারা যখন ক্ষতির সম্ভাবনা পূরণ করা সম্ভব হয় না তখন যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ ঝুঁকি বা খাঁটি ঝুঁকি বলে।
৩২। ক্রেডিট রেটিং কী?
উঃ সরকার ও কোম্পানির বন্ড বা সিকিউরিটি বা অন্যান্য ঋণপত্রের যে বিভিন্ন গ্রেটিং থাকে তাকে ক্রেডিট রেটিং বলে ।
৩৩। নিমজ্জিত ব্যয় কী?
উঃ পূর্বে সংঘটিত নগদ বহিঃপ্রবাহ, যা বর্তমান সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না তাকে নিমজ্জিত ব্যয় বলে।
৩৪। মূলধন ব্যয় কী?
উঃ বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ হতে যে ন্যূনতম লাভ পেতে আশা করেন তাই মূলধন ব্যয়।
৩৫। ঋণ পরিশোধের বেলুন পদ্ধতি কী?
উঃ যে প্রক্রিয়ায় মূল ঋণের অর্থ ঋণ পরিশোধের মেয়াদকাল বার্ষিক, ষান্মাষিক, ত্রৈমাসিক, মাসিক কিস্তিতে পরিশোধের পর মূলধনের অপরিশোধিত অংশের ওপর তার সুদ ধার্য করা হয় তাকে ঋণ পরিশোধের বেলুন পদ্ধতি বলা হয়ে থাকে।
৩৬। স্বতঃস্ফূর্ত অর্থায়ন কী?
উঃ ঋণদাতা ও ঋণগ্রহীতা স্বেচ্ছায় প্রণোদিত হয়ে ব্যবসায় ঋণ, ক্রেতাদের নিকট থেকে অগ্রিম এবং বকেয়া খরচের মাধ্যমে যে অর্থায়নের ব্যবস্থা করে তাকে স্বতঃস্ফূর্ত অর্থায়ন বলে।
৩৭। এজেন্সি সমস্যা কী?
উঃ কর্পোরেট উদ্দেশ্যের উর্ধ্বে ব্যবস্থাপকদের ব্যক্তিগত উদ্দেশ্যকে স্থান দেয়ার সম্ভাবনাকে এজেন্সি সমস্যা বলে।
৩৮। ব্যবসায় অর্থায়ন কী?
উঃ ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ প্রয়োগকে ব্যবসায় অর্থায়ন বলে।
৩৯। অভ্যন্তরীণ উপার্জন হার কী?
উঃ যে হারে নগদ অন্তঃপ্রবাহকে বাট্টা করলে বাট্টাকৃত মূল্য বিনিয়োগের বর্তমান মূল্যের সমান হয় তাকে অভ্যন্তরীণ উপার্জন হার বলে ।
৪০। মূলধন বাজেটিং কী?
উঃ দীর্ঘমেয়াদি সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করার জন্য বিকল্প প্রকল্পগুলো প্রস্তুত, মূল্যায়ন এবং নির্বাচন করার সম্পূর্ণ প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।
৪১। অগ্রাধিকার শেয়ার কী?
উঃ যে অগ্রাধিকার শেয়ারের মূল্য ব্যবসায় বিলোপ সাধন না হওয়া পর্যন্ত পরিশোধ করা হয় না। তাকে অবিয়ব বা অপরিশোধ্য অগ্রাধিকার শেয়ার বলে।
৪২। বাট্টাকরণ কী?
উঃ ভবিষ্যতে কোন সময়ে প্রাপ্য নির্দিষ্ট পরিমাণ অর্থের আজকের মূল্য কত তা নির্ধারণ করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে ।
৪৩। অর্থের সময়মূল্য কী?
উঃ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বলে।
৪৪। মধ্যমেয়াদি অর্থায়ন কী?
উঃ এক বছরের উপরে এবং ৫ বছরের নিচে সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদি অর্থসংস্থান বলে ।
৪৫। সময় রেখা কী?
উঃ সময়ের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা যে রেখা বা লাইনের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে সময় রেখা বা টাইম লাইন বলা হয়।
৪৬। ব্যবসায় ঋণ কী?
উঃ যখন কোনো ক্রেতা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে অন্য কোনো বিক্রেতার নিকট হতে ধারে পণ্য ক্রয় করে এবং কৃত পণ্য বিক্রয়ের মাধ্যমে পূর্বোক্ত বিক্রেতার ঋণ পরিশোধ করে তখন তাকে ব্যবসায় ঋণ বলে।
৪৭। লভ্যাংশ সিদ্ধান্ত কী?
উঃনশেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ লভ্যাংশ সংক্রান্ত যে সিদ্ধান্তে উপনীত হয় তাকে লভ্যাংশ সিদ্ধান্ত বলে ।
৪৮। সম্পদ সর্বাধিকরণ কী?
উঃ কোনো কার্যক্রমের নিট বর্তমান মূল্য বৃদ্ধিকরণকে সম্পদ সর্বাধিকরণ বলে।
৪৯। ঋণ রেখা কি?
উঃ ব্যাংক কর্তৃক কোনো প্রতিষ্ঠানকে জামানতবিহীন স্বল্পমেয়াদি ঋণ ফেরতের জন্য যে সময় প্রদান করা হয় তাকে ঋণ রেখা বলে।
৫০। স্থায়ী ব্যয়মুক্ত মূলধন কাঠামো কি?
উঃ যে মূলধন কাঠামোতে ঋণপত্র বা অগ্রাধিকার শেয়ারের ব্যয়ে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহার করা হয় তাকে স্থায়ী ব্যয়যুক্ত মূলধন কাঠামো বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সম্পদ সর্বাধিকরণ একটি কোম্পানির মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয় কেন? ১০০%
২। আর্থিক ঝুঁকি ও ব্যবসায়িক ঝুঁকির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। ব্যাংক ঋণ ও ব্যবসায় ঋণের পার্থক্য দেখাও। ১০০%
৪। স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসগুলো আলোচনা কর। ১০০%
৫। অগ্রাধিকার শেয়ারকে কেন সংকর জাতীয় শেয়ার বলা হয়? ১০০%
৬। মূলধন বাজেটিং এর প্রয়োজনীয়তা আলোচনা কর। ১০০%
৭। ব্যবসায় ঋণ কি? ব্যবসায় ঋণের ব্যয় কে বহন করে? ১০০%
৮। মধ্যমেয়াদি অর্থায়নের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ৯৯%
৯। বিক্রেতাগণ কর্তৃক ব্যবসায় ঋণ সম্প্রসারণের কারণ আলোচনা কর। ৯৯%
১০। মধ্যমেয়াদি অর্থসংস্থানের ব্যবহারকারী কারা? ৯৯%
১১। মূলধন বাজেটিং ও মূলধন রেশনিং এর মধ্যে চারটি পার্থক্য দেখাও। ৯৯%
১২। শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য বর্ণনা কর। ৯৯%
১৩। অর্থের সময় মূল্যের নির্ধারকসমূহ লিখ। ৯৯%
১৪। মুনাফা সর্বাধিকরণ কেন একটি ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়? ব্যাখ্যা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। এজেন্সি সমস্যা কী? এজেন্সি সমস্যা সমাধানের উপায়সমূহ আলোচনা কর। ১০০%
২। অ্যানুইটির প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৩। ব্যবসায় অর্থসংস্থানের নীতিমালাসমূহ আলোচনা কর। ১০০%
৪। মূলধন বাজেটিং কী? মূলধন বাজেটিং এর সীমাবদ্ধতা আলোচনা কর। ১০০%
৫। আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
৬। আর্থিক কাঠামো ও মূলধন কাঠামোর মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৭। স্বতঃস্ফূর্ত অর্থায়নের উৎসসমূহ বর্ণনা কর। ১০০%
৮। মূলধন বাজেটিং প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপসমূহ বর্ণনা কর। ৯৯%
৯। মূলধন বাজেটিং এর সিদ্ধান্তের প্রকারভেদ আলোচনা কর। ৯৯%
১০। আর্থিক ব্যবস্থাপকের তিনটি প্রধান সিদ্ধান্তের বর্ণনা দাও। ৯৯%
১১। অর্থের সময় পছন্দনীয়তার কারণ বর্ণনা কর। ৯৯%
১২। আর্থিক ব্যবস্থাপক কে? একজন আর্থিক ব্যবস্থাপকের তার লক্ষ্য অর্জনের জন্য কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। ৯৯%
১৩। বাংলাদেশে দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের উৎসগুলো লিখ। ৯৯%
১৪। একজন আর্থিক ব্যবস্থাপকের প্রধান দুইটি কাজের বর্ণনা দাও। ৯৯%

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের বিগত সালের প্রশ্নগুলো হতে করা হয়েছে।।
২০২০ সালের: ৬, ১২, ৮, ১৬, ৯, ৭, ১৩, ১৭, ১৪, ১৫.
২০১৮ সালের: ৫, ১৩, ১৫, ১৬, ১৭, ১৪,৮, ৯, ৬, ৭.
২০১৬ সালের: ৫, ১৫*, ১৩, ১৭, ৬, ৭, ৯, ১৪, ৮, ১৬.
২০১৯ সালের: ৬, ৯, ১৫, ১৬, ১৭, ৭, ৮, ১২, ১৩, ১৪.
২০১৭ সালের: ১৫, ১৭, ১৩, ১৬, ১৪, ৫, ৭, ৬,.
২০১৫ সালের: ১২, ১৩, ১৪, ১৬, ৭.
ফিন্যান্স, মার্কেটিং, ব্যাবস্থাপনা ২০১৫ সাল থেকে ২০২০ ফলো কর।
[বিঃদ্রঃ যারা দূর্বল ছাত্র/ছাত্রী * চিহ্নযুক্ত প্রশ্নগুলো দ্রুত করে ফেল ৯০% কমন থাকবে ইনশাআল্লাহ।]

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*