
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-MIS, PERT, ISO, IBRD, CEO
উঃ MIS এর পূর্ণরূপ হলো- Management Information System.
PERT এর পূর্ণরূপ-Program Evaluation and Review Technique.
IBRD-এর পূর্ণরূপ হলো- International Bank for Reconstruction and Development.
CEO -এর পূর্ণরূপ হলো- Chief Executive officer.
২। সরলরৈখিক সংগঠন কী?
উঃ যে সংগঠন কাঠামোতে সরলরৈখিক নির্বাহীর সাথে কোনো সহযোগী বা উপদেষ্টা থাকে না তাকে সরলরৈখিক সংগঠন বলে ।
৩। সিদ্ধান্ত বৃক্ষ কী?
উঃ যেক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণের পর এর প্রয়োজনেই পরবর্তীতে সিরিজ বা ধারবাহিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে এরূপ সিদ্ধান্তের লৈখিক উপস্থাপনকেই সিদ্ধান্ত বৃক্ষ বলে ।
৪। আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
উঃ আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল।
৫। পরিকল্পনা অঙ্গন কী?
উঃ অনুমান ও তথ্যের উপর নির্ভর করে পরিকল্পনা প্রণয়নের পূর্বে যে পূর্ব ধারণা তৈরি করা হয় তাকে পরিকল্পনা অঙ্গন বলে ।
৬। বেঞ্চমার্কিং কী?
উঃ ইংরেজি বেঞ্চমার্ক শব্দের অর্থ হলো আদর্শ মান (Standard)। তাই নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আদর্শমান নির্ধারণ প্রক্রিয়াকেই বেঞ্চমার্কিং বলে ।
৭। কাম্য তত্ত্বাবধান পরিসর কী?
উঃ নির্বাহী ও অধীনস্থ কর্মীর গ্রহণযোগ্য ও যথোপযুক্ত অনুপাতকে কাম্য তত্ত্বাবধান পরিসর বলে।
৮। ব্যবস্থাপনা গ্রিড কাকে বলে?
উঃ ব্যবস্থাপকীয় প্রশিক্ষণ এবং নেতৃত্বের ধরনসমূহ ব্যাখ্যা করার ক্ষেত্রে যে মডেলের ব্যবহার করা হয় তাকে ব্যবস্থাপনা গ্রীড বলে।
৯। বাজেটারী নিয়ন্ত্রণ কী?
উঃ বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয়/বাজেটারী নিয়ন্ত্রণ বলে।
১০। DSS কি?
উঃ একটি কম্পিউটার নিয়ন্ত্রিত ইনফরমেশন পদ্ধতি যা ব্যবস্থাপকদের ভবিষ্যত পরিকল্পনা নিতে সাহায্য করে যাকে DSS বলে।
১১। প্রেষণার ‘X’ তত্ত্ব ও ‘Y’ তত্ত্বের উদ্ভাবক কে?
উঃ প্রেষণার X তত্ত্ব ও Y তত্ত্বের উদ্ভাবক হলেন-ডগলাস ম্যাকগ্রেগর (Douglas Mc. Gregor’s).
১২। পূর্বানুমান কি?
উঃ পূর্বানুমান হলো একটি পরিকল্পনা হাতিয়ার যা ব্যবস্থাপনাকে ভবিষ্যত অনিশ্চিত পদক্ষেপকে এটে উঠে যা বর্তমান এবং অতীত তথ্যের উপর ভিত্তি করে রচিত হয় এবং ভবিষ্যত প্রবণতা বিশ্লেষণ করে ।
১৩। মোহনীয় নেতৃত্ব কী?
উঃ নেতার মোহনীয় শক্তির দ্বারা অনুসারীদের উদ্বুদ্ধ, প্ররোচিত ও প্রভাবিত করার মাধ্যমে প্রতিষ্ঠান বা সংগঠনের উদ্দেশ্যার্জনের জন্য পরিচালিত করার প্রক্রিয়াকে মোহনীয় নেতৃত্ব /ক্যারিসম্যটিক নেতৃত বলে ।
১৪। ব্যবস্থাপকীয় দক্ষতা কাকে বলে?
উঃ প্রতিষ্ঠানের নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনে ব্যবস্থাপনার সামর্থ্যকেই ব্যবস্থাপকীয় দক্ষতা বলা হয়।
১৫। আদেশের ঐক্য কী?
উঃ আদেশের ঐক্য হলো কোন বিভাগ বা উপবিভাগে কর্মরত একজন মাত্র ঊর্ধ্বর্তনের কাছ থেকে আদেশপ্রাপ্ত হবে।
১৬। F.W Taylor-এর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উঃ F.W. Taylor- বিখ্যাত গ্রন্থটির নাম হলো- The Principles of scientific Management.
১৭। সমন্বয় কি?
উঃ প্রতিষ্ঠানের কার্যাবলির সুসামঞ্জস্য বিধান করা এবং উহাদের মধ্যে ভারসাম্য বা ঐক্য অনিয়ম করাকেই সমন্বয় বলা হয় ।
১৮। প্রেষণার দ্বি-উপাদান তত্ত্ব কে দিয়েছেন?
উঃ ফ্রেডারিক হার্জবার্গ।
১৯। ক্রেতাভিত্তিক বিভাগীয়করণ কি?
উঃ ক্রেতাদের বৈশিষ্ট্য ও প্রকৃতি অনুসারে প্রতিষ্ঠানের কার্যাবলি বিন্যাস করা হলে তাকে ক্রেতাভিত্তিক বিভাগীয়করণ বলে।
২০। উদ্দেশ্য কি?
উঃ কোনো প্রতিষ্ঠানের যে লক্ষ্য সুনির্দিষ্ট আওতা নির্দেশ করে এবং ঐ আওতাকে ঘিরে ব্যবস্থাপকীয় কার্যাবলি সু- সম্পন্ন হয় তাকেই উদ্দেশ্য বলে।
২১। প্রযুক্তিগত পরিবেশ বলতে কি বুঝ?
উঃ প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত যেসব উপাদান ব্যবসায় ও ব্যবস্থাপনার কার্যাবলিকে প্রভাবিত করে সেগুলোকে প্রযুক্তিগত পরিবেশ বলে।
২২। ইকোলজিক্যাল পরিবেশ কী?
উঃ মানুষ ও অন্যান্য জীবের বেঁচে থাকার জন্য যে সকল উপাদান প্রয়োজন তা নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে ইকোলজিক্যাল পরিবেশ বলে।
২৩। বিকেন্দ্রীকরণ কী?
উঃ সংগঠন কাঠামোর উচ্চস্তর হতে নিম্নস্তরে ক্ষমতা বা কর্তৃত্ব ধারাবাহিকভাবে নেমে আসার প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলে।
২৪। সিদ্ধান্ত গ্রহণ কী?
উঃ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের লক্ষ্যে বিভিন্ন বিকল্প কার্যপন্থা থেকে সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করার প্রক্রিয়াকে সিদ্ধান্ত গ্রহণ বলে।
২৫। লজিস্টিকস কী?
উঃ পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপযুক্ত সময়ে, উপযুক্ত স্থানে উপযুক্ত সম্পদ সরবরাহকে লজিস্টিকস্ বলে ।
২৬। একজন মহিলা ব্যবস্থাপনাবিদের নাম লিখ।
উঃ মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনাবিদ -রুবানা হক।
২৭। পদ্মা সেতু কোন ধরনের পরিকল্পনা?
উঃ পদ্মা সেতু তৈরি স্থায়ী পরিকল্পনা।
২৮। MBO ধারণা কে দিয়েছেন?
উঃ (MBO) উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার ধারণা দিয়েছেন -Peter F. Drucker,
২৯। “ব্যবস্থাপনা সর্বজনীন”– কে বলেছেন?
উঃ গ্রিক দার্শনিক সক্রেটিস।
৩০। নব্য ধ্রুপদী মতবাদ কি?
উঃ নব্য ধ্রুপদী মতবাদ হলো এমন একটি মতবাদ, যে মতবাদে বিশ্বাস করা হয় যে, কর্মীদের প্রতি ভালো আচরণ করলে ব্যবস্থাপকদের পক্ষে সহজে তাদের নিয়ন্ত্রণ করা সহজ হয় এবং বেশি মাত্রার কাজ পাওয়া যায়।
৩১। পলিসি কোনো ধরনের পরিকল্পনা?
উঃ পলিসি (Policy) হচ্ছে স্থায়ী পরিকল্পনা।
৩২। শুল্ক পদোন্নতি কাকে বলে?
উঃ আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি না করে একজন কর্মীকে তার বর্তমান পদ হতে অপেক্ষাকৃত অধিক দায়িত্বসম্পন্ন উচ্চতর পদে অধিষ্ঠিত করাকে শুষ্ক পদোন্নতি বলে।
৩৩। হর্ধন গবেষণার কর্ণধার কে?
উঃ হর্থন গবেষণার কর্ণধার Elton Mayo.
৩৪। SWOT কি?
উঃ SWOT হচ্ছে এক ধরনের তালিকা বা মেট্রিক্স বা প্রতিষ্ঠান ও পরিবেশের বিভিন্ন উপাদান নিয়ে গঠিত।
৩৫। নেতৃত্বের সংজ্ঞা দাও।
উঃ লক্ষ্য নির্ধারণ ও অর্জনের জন্য কোনো সংঘবদ্ধ কর্মীদলের কার্যাবলি প্রভাবিত করার প্রক্রিয়া বা কলাকৌশলকে নেতৃত্ব বলা হয়।
৩৬। MBO ধারণা কে দিয়েছেন?
উঃ প্রখ্যাত ব্যবস্থাপনা বিশরদ পিটার এফ ডুকার ।
৩৭। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনকের পুরোনাম ইংরেজিতে লিখ।
উঃ ফ্রেডারিক উইন্সলো টেলর (Frederick Winslow Taylor).
৩৮। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কী?
উঃ যে ব্যবস্থাপনা প্রক্রিয়ার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং তাদের অধীনস্ত কর্মীবৃন্দ প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্যের আলোকে স্ব-স্ব বিভাগ ও উপবিভাগের উদ্দেশ্য নির্ধারণ ও কার্য এলাকা চিহ্নিত করে উদ্দেশ্য অর্জনে স্বতঃস্ফূতীভাবে আত্মনিয়োগ করে তাকে উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা বলে।
৩৯। বাজেটারি নিয়ন্ত্রণ কী?
উঃ বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলে ।
৪০। সংগঠন চার্ট কি?
উঃ সংগঠন কাঠামোর অধীনে বিন্যস্ত প্রতিষ্ঠানের উপর থেকে নীচ পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও উপরিভাগের সম্পর্কের রূপরেখাকে যখন কোনো চিত্রে উপস্থাপন করা হয় তখন ঐ চিত্রকে সংগঠন চার্ট বলে ।
৪১। ব্যবস্থাপনার 6m কী?
উঃ ব্যবস্থাপনার 6m হলো- Men, Machine, Materials, Money, Market, Method.ormat.
৪২। Maneggiare শব্দের অর্থ কী?
উঃ ‘Maneggiare’ শব্দের অর্থ হলো- অশ্বকে প্রশিক্ষিত করা (‘to train up the horses’).
৪৩। ব্যবস্থাপনার ল্যাটিন শব্দটি ইংরেজিতে লিখ।
উঃ ব্যবস্থাপনার ল্যাটিন শব্দটি ইংরেজি হলো- Inovere.
৪৪। শিল্প বিপ্লব কখন ও কোথায় হয়েছিল?
উঃ যুক্তরাজ্যে।
৪৫। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার প্রবর্তক কে?
উঃ প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ পিটার এফ ড্রকার।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো আলোচনা কর। ১০০%
২। নিয়ন্ত্রণ কীভাবে পরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত? ১০০%
৩। উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা বর্ণনা কর। ১০০%
৪। বিকেন্দ্রীকরণের মাত্রাসমূহ বর্ণনা কর। ১০০%
৫। প্রেষণা ও মনোবলের মধ্যে সম্পর্ক দেখাও। ১০০%
৬। সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠনের পার্থক্য লিখ। ১০০%
৭। ব্যবস্থাপনা কী সার্বজনীন? ব্যাখ্যা কর। ১০০%
৮। নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো ব্যাখ্যা কর। ১০০%
৯। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদানসমূহ লিখ।
১০। ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য কি?
১১। পরিকল্পনার প্রকৃতি আলোচনা কর।
১২। আদেশের ঐক্য ও নির্দেশনার ঐক্যের মধ্যে পার্থক্য কী?
১৩। প্রেষণা ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক দেখাও।
১৪। লক্ষ্য কী একটি পরিকল্পনা? ব্যাখ্যা কর।
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) পরিকল্পনা কাকে বলে? ১০০%
(খ) পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপসমূহ আলোচনা কর। ১০০%
২। (ক)তত্ত্বাবধান পরিসর বলতে কী বুঝায়? ১০০%
(খ)কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ১০০%
৩। (ক) নিয়ন্ত্রণ বলতে কী বুঝায়? ১০০%
(খ)কার্যকর নিয়ন্ত্রণের পূর্বশর্তগুলো বর্ণনা কর। ১০০%
৪। (ক) ব্যবস্থাপনা বলতে কী বুঝায়? ১০০%
(খ) ব্যবস্থাপনার উন্নয়নে হেনরি ফেয়লের অবদান সম্পর্কে আলোচনা কর। ১০০%
৫। (ক) নেতার ক্ষমতার উৎসসমূহ আলোচনা কর । ১০০%
(খ)‘নেতা জন্মগ্রহণ করে, সৃষ্টি হয় না’— ব্যাখ্যা কর। ১০০%
৬। (ক) কমিটির সংজ্ঞা দাও। কমিটির সুবিধা এবং অসুবিধা আলোচনা কর। ১০০%
(খ) ব্যবস্থাপকীয় দক্ষতা পরিমাপের ভিত্তিগুলো আলোচনা কর । ১০০%
৭। (ক) পরিকল্পনাকে ফলপ্রসূ করার উপায়সমূহ আলোচনা কর। ১০০%
(খ) কৌশলগত পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৮। (ক) উদ্দেশ্য নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা কর। ১০০%
(খ) উদ্দেশ্য এবং ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক আলোচনা কর। ১০০%
৯। (ক) কাম্য তত্ত্বাবধান পরিসর কোন কোন উপাদানের উপর নির্ভর করে? ৯৯%
(খ) অতিরিক্ত কার্যভারাক্রান্ত নির্বাহীর কর্মভার লাঘবের উপায় আলোচনা কর। ৯৯%
১০। (ক) কর্তৃত্ব ও দায়িত্ব কী? কর্তৃত্বার্পণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
(খ) প্রেষণার সংজ্ঞা দাও। ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মীদেরকে কীভাবে প্রেষণাদান করা যায়? আলোচনা কর। ৯৯%
১১। (ক) সমন্বয়ের বৈশিষ্ট্যসমূহ লিখ। সমন্বয়ের নীতিমালাসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা কী? উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর। ৯৯%
১২। (ক) বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। ৯৯%
(খ) “কর্তৃত্ব হস্তান্তর করা যায় কিন্তু দায়িত্ব নয়”- ব্যাখ্যা কর। ৯৯%
১৩। (ক) সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। ৯৯%
১৪। (ক) একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার ভূমিকা বর্ণনা কর। ৯৯%
(খ) একটি প্রশিক্ষণ কার্যক্রম কিভাবে মূল্যায়িত হয়? প্রশিক্ষণ ও পদোন্নতির মধ্যকার সম্পর্ক দেখাও। ৯৯%

Leave a Reply