
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-IQ, VMH, ESB, CER, WPPSI
২। মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় কী?
উঃ : প্রেষণার দু’টি প্রতিশব্দ হলো – Inspiration, Dictation.র : মানুষের জন্মপূর্ব থেকে শুরু করে বয়োপ্রাপ্তি পর্যন্ত সার্বিক আচরণের ধরণ ও প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে যে সব বিষয়গুলো প্রভাব বিস্তার করে তাই বিকাশ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়।
৩। প্রেষণার দু’টি প্রতিশব্দ লিখ।
উঃ : প্রেষণার দু’টি প্রতিশব্দ হলো – Inspiration, Dictation.
৪। প্রেষণাচক্রের ধাপ কী কী?
উঃ : প্রেষণাচক্রের ধাপ বা স্তরসমূহ হলো- অভাববোধ, তাড়না, সন্তুষ্টি লাভের প্রত্যাশা, করণ আচরণের উদ্দেশ্য সাধন, অভ্যন্তরীণ ভারসাম্য পুনঃস্থাপন, বিশ্রাম।
৫। বিস্মৃতি সম্পর্কীয় একটি তত্ত্বের নাম লিখ।
উঃ : বিস্মৃতি সম্পর্কীয় একটি তত্ত্বের নাম হলো- প্রতিবন্ধকতা তত্ত্ব।
৬। মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে?
উঃ : হাইপোথ্যালামাস অংশ।
৭। অলীক বীক্ষণের একটি উদাহরণ দাও।
উঃ : অলীক বীক্ষণের একটি উদাহরণ হলো যেমন-কয়েকজন ব্যক্তি বসে আছে তারা দেখছে তাদেরকে কোনো একজন ডাকছে কিন্তু যে লোকটি ডাকছে তিনি অনেকদিন আগেই মারা গেছে।
৮। ফ্রয়েড কে ছিলেন?
উঃ : ফ্রয়েড ভিয়েনার একজন চিকিৎসক ছিলেন।
৯। প্রচেষ্টা ও ভুল শিক্ষণ তত্ত্বের জনক কে?
উঃ : মনোবিজ্ঞানী ই.এল. থর্নডাইক।
১০। ব্যক্তিত্বের মনো-সামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উঃ : ব্যক্তিত্বের মনো-সামাজিক তত্ত্বের প্রবক্তা হলেন সিগমুণ্ড ফ্রয়েড।
১১। ইড কী?
উঃ : ইড বা আদিসত্ত্বা হচ্ছে ব্যক্তিত্বেও সহজাত বা আদি উপাদান।
১২। নিউরন কী?
উঃ : নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক।
১৩। মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?
উঃ : মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান।
১৪। মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন কে?
উঃ : মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন J. B. Watson
১৫। মনোবিজ্ঞানে ব্যবহৃত প্রধান পদ্ধতিগুলো কী?
উঃ : মনোবিজ্ঞানে ব্যবহৃত প্রধান প্রধান পদ্ধতি হলো। (ক) পরীক্ষণ পদ্ধতি, (খ) পর্যবেক্ষণ পদ্ধতি, (গ) জরিপ পদ্ধতি, (ঘ) ঘটনা অনুধ্যান পদ্ধতি, (৩) চিকিৎসামূলক পদ্ধতি এবং (চ) অন্তর্দর্শন বা ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি ।
১৬। মনোবিজ্ঞানে ব্যবহৃত কোন পদ্ধতি সবচেয়ে বেশি বৈজ্ঞানিক নিয়মনীতি মেনে চলে?
উঃ : মনোবিজ্ঞানে ব্যবহৃত বৈজ্ঞানিক পদ্ধতি সবচেয়ে বেশি বৈজ্ঞানিক নিয়মনীতি মেনে চলে।
১৭। চিকিৎসামূলক পদ্ধতি কী?
উঃ : চিকিৎসামূলক পদ্ধতিটি কতকগুলো পদ্ধতির সমন্বয়ে গঠিত। সাধারণত এ পদ্ধতিটি যে সব পদ্ধতির সমন্বয়ে গঠিত তা হলো পর্যবেক্ষণ, ঘটনা অনুধ্যান পদ্ধতি, মনোসমীক্ষণ পদ্ধতি এবং ক্রমবিকাশ পদ্ধতি।
১৮। প্রেষণার প্রকারভেদ উল্লেখ কর।
উঃ : প্রেষণা দুই প্রকার যথা : ১. জৈবিক প্রেষণা ২. সামাজিক প্রেষণা।
১৯। জৈবিক প্রেষণা কাকে বলে?
উঃ : জৈবিক প্রেষণা বলতে এমন সব প্রেষণাকে বুঝায় যা মানুষ বা প্রাণীর বেঁচে থাকার জন্য অপরিহার্য।
২০। Homeostasis’ কি?
উঃ : শরীর বিভিন্ন উপায়ে তার অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে শরীরের এই ভারসাম্য রক্ষা করার প্রক্রিয়াকেই Homeostasis বলে।
২১। শিক্ষণের প্রধান তিনটি উপাদানের নাম লিখ।
উঃ : শিক্ষণের প্রধান তিনটি উপাদানের নাম হলো ১. সংযোগ, ২.বলবৃদ্ধি ও ৩. নৈকট্য ।
উঃ : শিক্ষণের প্রধান তিনটি উপাদানের নাম হলো ১. সংযোগ, ২.বলবৃদ্ধি ও ৩. নৈকট্য ।
২২। সহায়ক শিক্ষণের প্রবক্তা কে?
উঃ : বি.এম স্কিনার।
২৩। উদ্দীপক-উদ্দীপক সংযোগ কী?
উঃ : শিক্ষণ প্রক্রিয়ায় যখন একটি উদ্দীপকের সাথে অন্য একটি উদ্দীপকের মস্তিষ্কগত সম্পর্ক বা সংযোগ সাধিত হয় তখন তাকে উদ্দীপক- উদ্দীপক সংযোগ বলে।
২৪। বলবর্ধক কি?
উঃ : বলবর্ধক বা বর্ধন ক্রিয়া বলতে এমন একটি উদ্দীপক কে বুঝায় যা প্রাণীর সন্তুষ্টি বিধানের জন্য দেওয়া হয়।
২৫। পরিহার শিক্ষণ কি।
উঃ : পরিহার শিক্ষণ হচ্ছে কোনো কিছু এড়িয়ে যাওয়ার মাধ্যমে শিক্ষা লাভ ।
২৬। আবেগের সংজ্ঞা দাও।
উঃ : আবেগ হলো একটি অনুভূতিমূলক অভিজ্ঞতা যা শরীরকে উত্তেজিত করে এবং অভিজ্ঞতা লাভকারীর নিকট যার অর্থ ও মূল্য আছে।
২৭। মানব দেহে গড় রক্তচাপ কত?
উঃ : ১২০/৯০।
২৮। আবেগের সময় চোখের কি পরিবর্তন আসে?
উঃ : আবেগের সময় চোখের তারায় পরিবর্তন আসে।
২৯। মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে?
উঃ : মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ আবেগ নিয়ন্ত্রণ করে।
৩০। ভয় কী ধরনের আবেগ?
উঃ : ভয় একটি শারীরবৃত্তীয় আবেগ।
৩১। অনুষঙ্গ কি?
উঃ : গবেষণা কার্যে প্রধান উপাদানের পাশাপাশি যে সকল তথ্য বা উপাদান ব্যবহৃত হয় তাকে অনসঙ্গ বলে।
৩২। প্রত্যক্ষণের সংজ্ঞা দাও?
উঃ : যে প্রক্রিয়ায় ইন্দ্রিয় ব্যবস্থার মাধ্যমে ঘটনাকে নির্বাচন, সংগঠন এবং ব্যাখ্যার মধ্য দিয়ে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়া যায় তাই প্রত্যক্ষণ।
৩৩। প্রত্যক্ষণের প্রধান কাজ কী?
উঃ : প্রত্যক্ষণের মূল তিনটি কাজ হচ্ছে নির্বাচন, সংগঠন এবং ব্যাখ্যাকরণ ।
৩৪। প্রত্যক্ষণের পূর্বশর্ত কি?
উঃ : প্রত্যক্ষণের পূর্বশর্ত হলো নতুনত্ব।
৩৫। প্রত্যক্ষণ প্রক্রিয়া কোথায় সম্পন্ন হয়?
উঃ : প্রত্যক্ষণ প্রক্রিয়া গুরুমস্তিষ্কের মধ্যে সম্পন্ন হয়।
৩৬। অধ্যাসের সংজ্ঞা দাও?
উঃ : যখন আমরা সংবেদনকে সঠিকভাবে ব্যাখ্যা করি না তখন তা হয় ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস।
৩৭। উদ্দীপক কি?
উঃ : উদ্দীপক বলতে দেহের অভ্যন্তরে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়াকে বুঝায় ।
৩৮। ব্যক্তির ক্রমবিকাশের সাথে জড়িত চারটি দিকের নাম লিখ।
উঃ ব্যক্তির ক্রমবিকাশ বংশগতি, পরিবেশ, স্নায়ুতন্ত্র ও অন্তঃক্ষরা গ্রন্থির মিথষ্ক্রিয়ার ফল।
৩৯। মনোচিকিৎসা কৌশল কী?
উঃ মনোচিকিৎসা হলো সমস্যাগ্রস্থের আচরণ ও জীবনধারাকে পরিবর্তন করার একটা সুশৃঙ্খল ও সুচিন্তিত কৌশল ।
৪০। আচরণ কি?
উঃ আচরণ বলতে কোন মানুষ বা প্রাণী যা করে এবং যা কোন না কোন ভাবে পর্যবেক্ষণ করা বুঝায়।
৪১। আচরণবাদী মনোবিজ্ঞানের জনক কে?
উঃ আচরণবাদী মনোবিজ্ঞানের জনক হলেন- ওয়াটসন।
৪২। মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদের প্রবক্তা কে?
উঃ মনোভাব পরিবর্তনে ভারসাম্য মতবাদের প্রবক্তা হলেন হাইডার ও নিউকম্ব।
৪৩। বোগারডাস স্কেলটি কত সালে প্রকাশিত হয়।
উঃ ১৯২৫ সালে।
৪৪। বুদ্ধির সংজ্ঞা দাও।
উঃ বুদ্ধি হচ্ছে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লাভবান হওয়ার ক্ষমতা।
৪৫। ল্যাটিন শব্দ Persona কথাটির অর্থ কি?
উঃ ল্যাটিন শব্দ Persona কথাটির অর্থ হলো মুখোশ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যক্তিত্ব কি? ব্যক্তিত্বের প্রকারভেদ বর্ণনা কর। ১০০%
২। পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাগুলো লিখ। ১০০%
৩। জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার পার্থক্য লিখ। ১০০%
৪। শিক্ষণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো লিখ। ১০০%
৫। ভ্রান্ত প্রত্যক্ষণের কারণগুলো লিখ। ১০০%
৬। মনোভাব গঠনের উপাদানগুলো লিখ। ১০০%
৭। স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৮। অলীক বীক্ষণ ও অধ্যাসের পার্থক্য দেখাও। ১০০%
৯। জনমত কি? জনমত কিভাবে গঠিত হয়? ১০০%
১০। করণ শিক্ষণ ও চিরায়ত শিক্ষণের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১১। আবেগের ইতিবাচক প্রভাব সম্পর্কে লিখ। ৯৯%
১২। প্রচারণা কি? প্রচারণার নীতিসমূহ কি কি? ৯৯%
১৩। মনোযোগের নির্ধারক বা প্রধান শর্তাবলি লিখ। ৯৯%
১৪। আবেগ ও অনুভূতির পার্থক্য নির্দেশ কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। পরীক্ষণ পদ্ধতি কি? পরীক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো বর্ণনা কর। ১০০%
২। শিক্ষণ ও করণ শিক্ষণ কি? করণ শিক্ষণ তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৩। আবেগ কি? আবেগের সময় কি ধরনের শারীরিক পরিবর্তন হয় আলোচনা কর। ১০০%
৪। বুদ্ধির বৈশিষ্ট্য লিখ। বিনে-সাইমন বুদ্ধি অভীক্ষাটি আলোচনা কর। ১০০%
৫। গভীরতা প্রত্যক্ষণ কি? গভীরতা প্রত্যক্ষণের সংকেতসমূহ আলোচনা কর। ১০০%
৬। বিস্মৃতি কি? বিস্মৃতির কারণসমূহ আলোচনা কর। ১০০%
৭। ব্যক্তিত্ব বিশ্লেষণে ফ্রয়েডের মনো-বিশ্লেষণ তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৮। জৈবিক প্রেষণা হিসেবে ক্ষুধা ও তৃষ্ণার বিস্তারিত আলোচনা কর। ১০০%
৯। বুদ্ধি কি? বুদ্ধি পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০%
১০। বিস্মৃতি কি? বিস্মৃতির তত্ত্বসমূহ আলোচনা কর। ১০০%
১১। জনমত কি? জনমত পরিমাপের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
১২। প্রেষণার সংজ্ঞা দাও। প্রেষণা চক্রটি ব্যাখ্যা কর। ৯৯%
১৩। প্রত্যক্ষণ কি? প্রত্যক্ষণ সংগঠনের উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। মনোভাব কি? মনোভাব পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর। ১০০%

Leave a Reply