অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ বাংলা বিষয় বাংলা উপন্যাস ১ ২১১০০৭ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। নবকুমারের গ্রামের নাম কি?
উঃ নবকুমারের গ্রামের নাম সপ্তগ্রাম।
২। মহেন্দ্ৰ কোন ভয়ে বিয়ে করতে চায় নি?
উঃ বউ শেষে মাকে ছাড়িয়ে ওঠে, সেই ভয়ে।
৩। তাতারীর হাসি কিসের প্রতীক?
উঃ তাতারীর হাসি আত্মার প্রতিধ্বনি।
৪। ‘হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি’-কার উক্তি?
উঃ ‘হাসি মানুষের আত্মারই প্রতিধ্বনি’ নওয়াসের উক্তি।
৫। ‘কপালকুণ্ডলা’ শব্দের অর্থ কি?
উঃ ‘কপালকুণ্ডলা’ শব্দের অর্থ প্যাঁচানো ভাগ্য বিড়ম্বিত। অর্থাৎ বাহ্যিক অর্থ বাঁকা কপাল, অন্তর্নিহিত অর্থ মন্দভাগ্য ।
৬। কে শুধু মৃত্যুর কথা বলে?
উঃ আবুল আতাহিয়া শুধু মৃত্যুর কথা বলে।
৭। “পুরুষের বাতাসে যোগিনীও গৃহিণী হইয়া যায়”—উক্তিটি কার?
উঃ উক্তিটি শ্যামাসুন্দরী।
৮। “মন্দকে ভালবাসিয়া একটুখানি মন্দ হও”-উক্তিটি কার?
উঃ বিহারীর কাছে বিনোদিনীর এ আকুতি।
৯। ‘বিষাদ-সিন্ধু’ গ্রন্থে কতটি প্রবাহ আছে?
উঃ ‘বিষাদসিন্ধু’ গ্রন্থে উপক্রমণিকা ও উপসংহারসহ
৬১টি প্রবাহ আছে। যেমন- মহরম পর্ব উপক্রমণিকাসহ
২৬টি প্রবাহ। উদ্ধার পর্ব- ৩০ টি প্রবাহ। এজিদ বধ পর্ব
উপসংহারসহ ও ৫টি প্রবাহ।
১০। বিনোদিনী বিহারীকে কি দিল?
উঃ বিনোদিনী বিহারীকে উপহারস্বরূপ মাথার চুল ও চিঠি দিয়েছিল।
১১। মারওয়ান কে?
উঃ মারওয়ান মাবিয়ার প্রধান উজির এবং এজিদের
মন্ত্রণাদাতা।
১২। ‘প্রণয় ছিল, পরিণয় হইল, আর কি আশা?’-কে, কাকে
বলেছিল?
উঃ যুদ্ধের পোশাকে কাশেম সখিনাকে বিয়ে করে সখিনার
কাছ থেকে বিদায়ের সময় সখিনা কাশেমকে একথা বলেছে।
১৩। কপালকুণ্ডলা নবকুমারকে দেখে প্রথমে কি কথা বলেছিল?
উঃ ‘পথিক তুমি পথ হারাইয়াছ’।
১৪। ‘জাহাকুল আব্দ’ অর্থ কি?
উঃ জাহাকুল আব্দ অর্থ হলো- গোলামের হাসি।
১৫। হাসির হদিস বের করতে মশরুর খলিফার কাছ থেকে
ক’দিন সময় নেয়?
উঃ দু’দিন সময় নেয়। শর্ত দু’দিনের মধ্যে না পারলে
মশরুরের গর্দান জিম্মা।
১৬। কবি নওয়াসের মতে ‘কবি’ অর্থ কী?
উঃ কবি অর্থ চিরন্তনের কণ্ঠস্বর।
১৭। রাজলক্ষ্মী ও বিহারীর মধ্যে সম্পর্ক কী?
উঃ রাজলক্ষ্মী ও বিহারীর মধ্যে মা-ছেলের সম্পর্ক।
১৮। রউফুনের পিতামহ কে?
উঃ রউফুনের পিতামহ শাহ ফরিদউদ্দীন।
১৯। বিনোদিনীর স্বামী কোন রোগে মারা যায়?
উঃ বিনোদিনীর স্বামী প্লেগ রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
২০। “প্রণয় ছিল পরিণয় হইল, আর কি আশা?”– কে বলেছিল?
উঃ যুদ্ধের পোশাকে কাশেম সখিনাকে বিয়ে করে সখিনার
কাছ থেকে বিদায়ের সময় সখিনা কাশেমকে একথা বলেছে।
২১। হালাকু খান কোন নগর ধ্বংস করেছিল?
উঃ হালাকু খান বাগদাদ নগর ধ্বংস করেছিল ।
২২। ‘বিষাদসিন্ধু’ কোন শ্রেণির উপন্যাস?
উঃ ইতিহাস আশ্রিত রোমান্স শ্রেণির উপন্যাস।
২৩। ‘খোয়ারি’ শব্দের অর্থ কী?
উঃ ‘খোয়ারি’ শব্দের অর্থ অনিষ্ট, ক্ষতি, তন্দ্রা।
২৪। নবকুমারের প্রথম স্ত্রীর নাম কী?
উঃ নবকুমারের প্রথম স্ত্রীর নাম পদ্মাবতী।
২৫। ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের ক্রীতদাস কে?
উঃ ক্রীতদাসের হাসি উপন্যাসে ক্রীতদাস হলে তাতারী ও মেহেরজান।
২৬। ‘ক্রীতদাসের হাসি’ কি ধরনের উপন্যাস?
উঃ ক্রীতদাসের হাসি’ রাজনৈতিক উপন্যাস।
২৭। রাজলক্ষ্মী কে?
উঃ চোখের বালি উপন্যাসে মহেন্দ্রের মা।
২৮। বিনোদিনী কত বছর বয়সে বিধবা হয়েছিল?
উঃ বিনোদিনী ১২ বছর বয়সে বিধবা হয়েছিল।
২৯। ‘চোখের বালি’ উপন্যাসে কে কার চোখের বালি?
উঃ বিনোদিনী আশালতার চোখের বালি ।
৩০। হাসানের মৃত্যু হয় কিভাবে?
উঃ হাসানের মৃত্যু হয় বিষ পানে ।
৩১। জয়নব কে?
উঃ জয়নব হলো প্রথমে আব্দুল জব্বারের স্ত্রী এবং পরবর্তীতে ইমাম হাসানের স্ত্রী।
৩২। ‘বিষাদসিন্ধু’ শব্দটির অর্থ কি?
উঃ দুঃখের সাগর ।
৩৩। ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উঃ ‘কপালকুণ্ডলা’ উপন্যাসটি ১৮৬৬ সালে প্রকাশিত হয় ।
৩৪। মতিবিবি কে?
উঃ নবকুমারের প্রথম স্ত্রীর ছদ্মনাম মতিবিবি ।
৩৫। তাতারীর হাসি শুনে খলিফার হিংসা হয় কেন?
উঃ খলিফা হারুনর রশীদ বাগদাদের অধীশ্বর হয়েও
সুখ ভিখারী। যে হাসছে নিশ্চয়ই সে খলিফার তুলনায়
ভিক্ষুক, তবু সে সুখের অধীশ্বর। তাই খলিফার হিংসা হয়।
৩৬। বেহেশতে গিয়েও মেহেরজান বেগমের বাদী থাকতে চায় কেন?
উঃ মেহেরজানকে গভীর রাতে তার প্রিয় তাতারীর
সাথে মিলনের সকল ব্যবস্থা বেগম করে দেন। সে
কৃতজ্ঞতায় মেহেরজানও প্রত্যাশা করে।
৩৭। ছাত্রাবাসে থাকা কালে মহেন্দ্র আশার পক্ষ থেকে কটা চিঠি পেয়েছিল?
উঃ তিনটি চিঠি পেয়েছিল।
৩৮। বিনোদিনীর মায়ের নাম কি?
উঃ বিনোদিনীর মায়ের নাম হরিমতি ।
৩৯। জায়েদার পরিণতি কি হয়েছিল?
উঃ এজিদ তার কথাপূর্ণ করিয়া, বিশ্বাসঘাতকতার জন্য
নিজ হাতে জায়েদাকে হত্যা করে দিল।
৪০। মাবিয়া অশীতিবর্ষীয়াকে বিয়ে করতে চাইলেন কেন?
উঃ যাতে সন্তান না হয়।
৪১। এজিদের বিয়ের পয়গাম নিয়ে জয়নব ভবনে কে যায়?
উঃ এজিদের বিয়ের পয়গাম নিয়ে জয়নব ভবনে মোসলেম যায়।
৪২। কপালকুণ্ডলার পরিণতি কি হয়েছিল?
উঃ নদীর তীর ভেঙে যাওয়ায় কপালকুন্ডলা নদীর
করাল স্রোতে বিলিন হয়ে যায়।
৪৩। মতিবিবির আসল নাম কি?
উঃ মতিবিবির আসল নাম পদ্মাবতী ও লুৎফ-উন্নিসা।
৪৪। কাপালিকের গৃহটি কিসের দ্বারা নির্মিত?
উঃ কাপালিকের গৃহটি কেয়াপাতায় নির্মিত।
৪৫। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম কী?
উঃ মীর মশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কপালকুণ্ডলার পরিণতির জন্য দায়ী কে? ১০০%
২। তাতারী চরিত্রটি সংক্ষেপে চিত্রণ কর। ১০০%
৩। হাসান-এর পরিচয় দাও। ১০০%
৪। ‘বিষাদ-সিন্ধু’ সকল ধর্মের মানুষের কাছে জনপ্রিয় কেন? ১০০%
৫। পদ্মাবতীর/কাপালিকের সংক্ষিপ্ত পরিচয় দাও। ১০০%
অথবা, কাপালিকের পরিবেশগত বিবরণ দাও।
৬। নর্তকী বুসায়না ভুল ঠিকানায় গিয়েছে – কিভাবে? আলোচনা কর। ১০০%
৭। ‘আমাদের জাতের ধর্ম এইরূপ-আমরা মায়াবিনী’-কে এবং কেন এমন বলেছে? ১০০%
৮। ‘আমি বনচর ছিলাম, আবার বনচর হইব।’-কে, কোন প্রসঙ্গে এ কথা বলেছে? ১০০%
৯। শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’-কে প্রতীকধর্মী উপন্যাস বলা যায় কি? সংক্ষেপে লেখ। ১০০%
১০। এজিদ কে? তার শেষ পরিণতি কি হয়েছিল? ১০০%
১১। পরিচয় দাও : নবকুমার, সীমার, এজিদ, অন্নপূর্ণা, বুসায়না। ৯৯%
১২। বিনোদিনী মহেন্দ্রের বাড়ি ছেড়ে কেন গ্রামের বাড়ি ফিরে যায়? ৯৯%
১৩। “স্মৃতি লাশ জেন্দা করে তোলে। ” কে কাকে এবং কেন বলেছেন? ৯৯%
১৪। “সমন্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখনো হইতেই পারে না।” –ব্যাখ্যা কর। ৯৯%
১৫। খালিফা হারুনর রশীদের পরিচয় দাও। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)

১। “ ‘কপালকুণ্ডলা’ উপন্যাসে রোমান্টিকতা পল্লবিত হয়েছে বঙ্কিমের হাতে।”—আলোচনা কর। ১০০%
২। ‘কপালকুণ্ডলা’ উপন্যাস অবলম্বনে কপালকুণ্ডলার চরিত্র আলোচনা কর। ১০০%
৩। “ ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসে এজিদ চরিত্রটি রক্তমাংসে গড়া”-এ উক্তির আলোকে এজিদের চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ কর। ১০০%
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাসের পরিণতি নিয়ে যে অসন্তোষ তার স্বরূপ বিশ্লেষণ কর। ১০০%
৫। ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস অবলম্বনে খলিফা হারুনর রশীদের চরিত্র বিশ্লেষণ কর। ১০০%
৬। ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। ১০০%
৭। “বিষাদসিন্ধু”র শ্রেষ্ঠ সম্পদ এর চেয়ে ভাষাশৈলী – আলোচনা কর। ১০০%
৮। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাসে বিহারী চরিত্রটি বিশ্লেষণ কর। ১০০%
৯। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। ১০০%
১০। “কপালকুণ্ডলা উপন্যাসের ভাষা কাব্যধর্মী। ” – বিশ্লেষণ কর। ১০০%
১১। শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের বিষয়-ভাবনার পরিচয় দাও। ৯৯%
১২। ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসে প্রতিফলিত সমকালীন জীবনের প্রতি ব্যঙ্গ-বিপের স্বরপ আলােচনা কর। ৯৯%
১৩। “চোখের বালি” উপন্যাসের মহেন্দ্র ও আশালতা চরিত্র বিশ্লেষণ কর। ৯৯%
১৪। “কপাল কুণ্ডলা” উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*