
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-N.G.O, RRA, FGD, PRA.
২। ‘Methods in Social Research’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Methods in Social Research’ গ্রন্থটির রচয়িতা K.D.Bailey.
৩। গবেষণা মূলভিত্তি কী?
উঃ গবেষণা মূলভিত্তি হলো উপাত্ত।
৪। প্রত্যয়ের মৌলিক কাজ কয়টি?
উঃ প্রত্যয়ের মৌলিক কাজ ৪টি।
৫। সূত্র কী?
উঃ প্রকৃতির ক্ষেত্রে কিছু নিয়মবিধির অভিব্যক্তিই হলো সূত্র।
৬। “উপাত্ত হলো বিশ্ব সম্পর্কে তথ্য বা পর্যবেক্ষণ”—উক্তিটি কার?
উঃ জি. আর. এডামস (GR. Adams)-এর।
৭। পরিমাপের পর্যায়সমূহ কী?
উঃ পরিমাপের প্রধান স্তর বা পর্যায়গুলোকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা- ১. নামসূচক স্তর বা স্কেল; ২. ক্রমসূচক স্তর বা স্কেল; ৩. ব্যাপ্তিসূচক স্তর বা স্কেল ও ৪. অনুপাতসূচক স্তর বা স্কেল।
৮। প্রাক যাচাই কী?
উঃ সামাজিক গবেষণায় পরিমাপের যথার্থতা বৃদ্ধির লক্ষ্যে গবেষক তার গবেষণার জন্য নির্বাচিত পরিমাপকটি সমবৈশিষ্ট্য পূর্ণ ক্ষুদ্রগোষ্ঠীতে প্রয়োগ করে ফলাফলের জন্য যে নির্ভরযোগ্যতা ও যথার্থতা আনয়ন করে তাকে প্রাক যাচাই বলে।
৯। থার্স্টোন স্কেলের প্রকৃত নাম কী?
উঃ মনোভাব পরিমাপের থার্স্টোন স্কেলের নাম পার্থক্যমূলক স্কেল ।
১০। পূর্বানুমান যাচাইয়ের পদ্ধতি কয়টি?
উঃ পূর্বানুমান যাচাই পদ্ধতি দুই প্রকার। যথা- ১. পরামাত্রিক যাচাই পদ্ধতি ও ২. অপরামাত্রিক যাচাই পদ্ধতি ।
১১। গবেষণা প্রতিবেদনের পথ নির্দেশিকা কাকে বলা হয়?
উঃ গবেষণা প্রস্তাবনাকে গবেষণা প্রতিবেদন প্রণয়নের পথ নির্দেশিকা বলা হয়।
১২। সামাজিক গবেষণার প্রথম ধাপ কি?
উঃ সামাজিক গবেষণার প্রথম ধাপ সমস্যা নির্বাচন ও চিহ্নিত করন।
১৩। প্রাথমিক উপাত্ত কি?
উঃ মাঠ পর্যায় থেকে সরাসরি যে সব তথ্য বা উপাত্ত সংগ্রহ করা হয় তাকে প্রাথমিক উপাত্ত বলে।
১৪। উৎসের ভিত্তিতে উপাত্ত কত প্রকার?
উঃ উৎস অনুযায়ী উপাত্ত দুই প্রকার। যথা- ১. প্রাথমিক উপাত্ত ও ২. মাধ্যমিক উপাত্ত।
১৫। প্রত্যয় বলতে কী বোঝায়?
উঃ যে শব্দগুলো ব্যবহার করে কোনো বিষয়কে ব্যক্ত করা হয় তাকে প্রত্যয় বলে ।
১৬। বিমূর্ত প্রত্যয় কি?
উঃ বিমূর্ত প্রত্যয় হলো কোনো বিষয়কে দেখা যায় না, ধরা যায় না এবং ছোঁয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় তাকে বিমূর্ত প্রত্যয় বলে।
১৭। বিমূর্তায়ন কি?
উঃ বিমূর্তায়ন হলো কোন বিষয়কে দেখা যায় না, ধরা যায় না এবং ছোয়া যায় না শুধু মাত্র অনুভব করা যায় তাকে বিমূর্তায়ন বলে ।
১৮। চলক কী?
উঃ কোনো কিছুর পরিবর্তনশীল রাশিকেই চলক বলা হয়। যেমন— আয়, ব্যয় প্রভৃতি।
১৯। মধ্যবর্তী চলক কী?
উঃ যে সকল চলক স্বাধীন ও অধান চলকের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে মধ্যবর্তী চলক বলে।
২০। মডেল বলতে কি বুঝ?
উঃ ধারণার ভিত্তিতে কতিপয় প্রপঞ্চের প্রতিনিধিকে মডেল বলে।
২১। প্যারাডাইম কী?
উঃ প্যারাডাইম হলো প্রপঞ্চ সম্পর্কে অন্তর্নিহিত ও সুস্পষ্ট ধারণার সমষ্টি।
২২। ‘Methods in Social Research’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Methods in Social Research’ গ্রন্থটির রচয়িতা K.D. Bailey.
২৩। পরিমাপ কী?
উঃ নির্দিষ্ট রীতিতে বস্তু, অসহ্য বা ব্যবস্থার উপর সংখ্যা আরোপ করার প্রক্রিয়াকে পরিমাপ বলে।
২৪।Guttman স্কেল কী?
উঃ ১৯৪৪ সালে লুইস গাটম্যান সামাজিক মনোভাব পরিমাপের জন্য একটি যথার্থ এবং সত্যিকারের স্কেল উদ্ভাবন করেন তাকে গাটম্যান স্কেল বলে।
২৫। Rapport building কী?
উঃ Rapport building হলো প্রশ্নকর্তার সাথে উত্তরদাতার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ।
২৬। আবদ্ধ প্রশ্ন কাকে বলে?
উঃ গবেষক যে প্রশ্নমালা তৈরি করে তার সম্ভাব্য উত্তর সেই প্রশ্নমালায় দেয়া থাকলে তাকে আবদ্ধ প্রশ্নমালা বলে ।
২৭। ‘Survey Methods in Social Investigation’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ মোজার এবং কালটন।
২৮। Survey Research Methods’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ Floyd J. Fowler, JR.
২৯। নমুনা কী?
উঃ গবেষণার তথ্য সংগ্রহের উদ্দেশ্যে সমগ্রক থেকে যে প্রতিনিধিত্বশীল ক্ষুদ্র অংশ নির্বাচন করা হয় তাকে নমুনা বলে ।
৩০। নমুনায়ন কি?
উঃ যে পদ্ধতিতে নমুনা চয়ন করা হয় তাকে নমুনায়ন বলা হয়।
৩১। সমগ্রক কী?
উঃ গবেষণা কাজে ব্যবহৃত সকল উপাদানের সমষ্টিকে সমগ্রক বলে।
৩২। সম্ভাবনা নমুনায়ন কি?
উঃ যে নমুনায়ন প্রক্রিয়ায় সমগ্রকের প্রতিটি একক নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকে তাকে সম্ভাবনা নমুনায়ন বলে ।
৩৩। সামাজিক জরিপের সংজ্ঞা দাও।
উঃ সামাজিক জরিপ হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে কাঙ্ক্ষিত তথ্য সংগ্রহ করা যায়।
৩৪। উপাত্ত প্রক্রিয়াজাতকরণের প্রথম পর্যায় কোনটি?
উঃ উপাত্ত প্রক্রিয়াজাতকরণের প্রথম পর্যায় হলো- প্রশ্নমালার সম্পাদনা.
৩৫। সংকেতায়ন কাকে বলে?
উঃ গুণবাচক প্রত্যেক উপাত্তের সংখ্যার বণ্টন প্রক্রিয়াকে সংকেতায়ন বলা হয়।
৩৬। শ্রেণিবদ্ধকরণ বলতে কি বুঝ?
উঃ শ্রেণিবদ্ধকরণ কতগুলো সাধারণ বৈশিষ্ট্য অনুসারে তথ্যকে সাজানোর প্রক্রিয়াকে শ্রেণিবদ্ধকরণ বলে ।
৩৭। সারণি কত প্রকার ও কী কী?
উঃ সারণি ২ প্রকার। যথা- ১. সরল সারণি ও ২. জটিল সারণী।
৩৮। পূর্বানুমান কত প্রকার?
উঃ পূর্বানুমান ২ প্রকার।
৩৯। ‘Hypothesis is a testable generalization’ -উক্তিটি কার?
উঃ Lundberg (লুন্ডবার্গ) ।
৪০। গবেষণা প্রস্তাবনার প্রাথমিক বিষয় কোনটি?
উঃ প্রাথমিক বিষয় হলো গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করা ।
৪১। সামাজিক গবেষণার প্রথম ধাপ কী?
উঃ সামাজিক গবেষণার প্রথম ধাপ হলো- গবেষণনার বিষয় নির্বাচন।
৪২। একটি গবেষণা প্রতিবেদনের মূল অংশ কয়টি?
উঃ ২টি।
৪৩। গবেষণা নকশা বলতে কি বোঝায়?
উঃ কোনো একক বিষয় সম্পর্কে অপেক্ষাকৃত ছোট ও সংক্ষিপ্ত পরিসরে গবেষণার মাধ্যমে কোনো একটি বিষয় ফুটিয়ে তোলাই হলো গবেষণা নকশা ।
৪৪। নাস্তি কল্পনা কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
উঃ নাস্তি কল্পনা Ho দ্বারা প্রকাশ করা হয়।শ্র
৪৫। স্বাধীন চলক কাকে বলে?
উঃ যে চলক অন্য চলকের সাহায্য ছাড়া কোনো কাজ সৃষ্টি করতে পারে তাকে স্বাধীন চলক বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উপাত্ত বিশ্লেষণ কী? ১০০%
২। উপাত্ত ও তত্ত্বের সম্পর্ক দেখাও। ১০০%
৩। পূর্বানুমান বলতে কী বোঝায়? ১০০%
৪। গবেষণা প্রস্তাবনা বলতে কী বোঝ? ১০০%
৫। মনোভাব স্কেল বলতে কী বোঝ? ১০০%
৬। পরিমাপের নির্ভরযোগ্যতা বলতে কী বোঝ? ১০০%
৭। প্রশ্নমালা ও সাক্ষাৎকার অনুসূচির মধ্যে পার্থক্য লিখ। ১০০%
৮। প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বোঝায়? ১০০%
৯। সাহিত্য পর্যালোচনা বলতে কি বুঝ? ১০০%
১০। সমগ্রক কি? সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কর। ১০০%
১১। FGD কী? FGD এর বৈশিষ্ট্য লিখ। ৯৯%
১২। বিবৃতি ও সাধারণীকরণ বলতে কি বুঝ? ৯৯%
১৩। মৌলিক গবেষণা ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য লিখ। ৯৮%
১৪। সাক্ষাৎকার অনুসূচি কি? সাক্ষাৎকারের সুবিধা লিখ। ৯৮%
১৫৷ কার্যকরণ ও কার্যকরি সংজ্ঞা কি? ৯৮%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব ও সীমাবদ্ধতা লিখ। ১০০%
২। চলকের সংজ্ঞা দাও। চলকের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
৩। পরিমাপ কি? পরিমাপের পর্যায়সমূহ আলোচনা কর। ১০৯%
৪। সামাজিক গবেষণায় নমুনায়নের উপযোগিতা পর্যালোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের গ্রামীণ সমাজ গবেষণায় কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? ব্যাখ্যা কর। ১০০%
৬। একটি সফল সাক্ষাৎকারের শর্তাবলি আলোচনা কর। ১০০%
৭। গবেষণা প্রতিবেদন প্রণয়নে বিবেচ্য বিষয়গুলো/উপাদানগুলো আলোচনা কর। ১০০%
৮। মনোভাব কি? মনোভাব পরিমাপের গাটম্যান বা থার্সোটন স্কেলের বর্ণনা দাও। ১০০%
৯। গবেষণা কি? গবেষণা প্রতিবেদনের ধাপসমূহ আলোচনা কর। ১০০%
১০। প্রত্যয় কি? প্রত্যয়ের বৈশিষ্ট্যসমূহ মূল্যায়ন কর। ১০০%
১১। সামাজিক গবেষণায় পূর্বানুমান যাচাইয়ের ধাপগুলো আলোচনা কর। ৯৯%
১২। একটি উত্তম পূর্বানুমানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। সামাজিক জরিপ কি? সামাজিক জরিপের বিভিন্ন পর্যায়গুলো আলোচনা কর। ৯৮%
১৪। সম্ভাবনা নমুনায়নের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা কর। ৯৮%
১৫। এক চালকবিশিষ্ট বিশ্লেষণের পরিসংখ্যানগত কৌশলসমূহ আলোচনা কর। ৯৫%

Leave a Reply