অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ফিন্যান্স ও ব্যাংকিং বিষয় ব্যাংকিং ও বীমার আইন এবং প্রয়োগ ২২২৪০৭ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-NGO, BARD, BRAC, ASA, CDS, BSEC, MFI, FDR, DPS, KYC, E-Banking, EFT, POS, MICR, LC, SMS, Wi-Fi, WiMax, SSL, SME, ATM, CHIPS, SWIFT
২। আদেশপত্র কী?
উঃ গার্নিশী আদেশ হলো আদালতকর্তৃক ব্যাংকের উপর জারিকৃত একটি নির্দেশ যেখানে আদালত কোনো মক্কেলের হিসাব বন্ধ বা ক্রোক করে থাকে।
৩। পৌনঃপুনিক হিসাব কী?
উঃ যে হিসাবের মাধ্যমে আমানতকারী নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার টাকা জমা দিতে পারে এবং মেয়াদান্তে এককালীন বা কিস্তিতে টাকা উত্তোলনের সুযোগ পায় তাকে পৌনঃপুনিক হিসাব বলা হয়।
৪। অর্পণ বলতে কী বুঝ?
উঃ এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তির নিকট স্বেচ্ছায় পণ্যের দখল হস্তান্তরকে অর্পণ বুঝায়।
৫। পৃষ্ঠাঙ্কন বলতে কী বুঝ?
উঃ আইনের ১৫ ধারায় বলা হয়েছে, কোনো হস্তান্ত যোগ্য দলিলের আদেষ্টা বা ধারক বা অন্যভাবে এরূপ আদেষ্টা হস্তান্তরের উদ্দেশ্যে দলিলের পিঠে বা সম্মুখভাগে এর সাথে সংযুক্ত শিপের উপরে স্বাক্ষর করে কিংবা একই উদ্দেশ্যে একটি স্ট্যাম্প পেপারকে হস্তান্ত যোগ্য দলিলে রূপান্তরের জন্য একইভাবে স্বাক্ষর করে; এতে তাকে পৃষ্ঠাঙ্কন করেছে বলা হবে এবং তিনি পৃষ্ঠাঙ্কনকারী হিসেবে অবহিত হবেন।
৬। CRR কী?
উঃ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক তালিকাভুক্ত ব্যাংককে নিজের কাছে যে পরিমাণ নগদ সংরক্ষণ হয় তাকে CRR বলা হয়।
৭। জমাতিরিক্ত ঋণ কী?
উঃ কোন গ্রাহক যখন তার চলতি হিসাবে জমাকৃত অর্থের অতিরিক্ত অর্থ ব্যাংকের অনুমোদন সাপেক্ষ্য উত্তোলনের সুযোগ পায় তাকে জমাতিরিক্ত ঋণ বলে।
৮। সেতু ঋণ কাকে বলে?
উঃ শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পাবলিক লিঃ। কোম্পানিকে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এতে প্রচুর অনিরে প্রয়োজন হয়। এ স্বল্পকালীন অর্থের চাহিদা পূরণের জন্য বাণিজ্যিক ব্যাংক যে ঋণ প্রদান করে থাকে, তাকে সেতু ঋণ বলে।
৯। 5C কী?
উঃ ঋণ পরিশোধ ক্ষমতা মূল্যায়নের 5c হলো; Capacity, collaterel, Capital, Conditions এবং Character.
১০। স্মার্ট কার্ড কাকে বলে?
উঃ ডেবিট, ক্রেডিট বা অন্য যে । কোনো ম্যাগনেটিক কার্ডের তুলনায় অনেক বেশি তথ্য ধারণক্ষমতা সম্পন্ন উন্নত সার্ভিসসমৃদ্ধ এবং সহজে ব্যবহারযোগ্য মাইক্রোপ্রসেসর ও মেমরি চিপসযুক্ত বিশেষ ধরনের কার্ডকে স্মার্ট কার্ড বলে।
১১। অংশগ্রহণের নীতি কী?
উঃ অংশগ্রহণের নীতিটি বিমার আরেকটি মৌলিক নির্দেশিকা। এটি ক্ষতিপূরণ নীতির অনুগামী এবং স্থলাভিষিক্ততার নীতির সমগামী। একই সম্পদ সম্পত্তি একাধিক বিমা কোম্পানির সাথে বিমা করা হলেও বিমাগ্রহীতা সবার কাছ থেকে সম্পূর্ণ মূল্য আদায় করতে পারে না। বরং সবগুলো কোম্পানি দাবির মূল্য আনুপাতিক হারে পরিশোধ করে।
১২। ব্যাংক কি?
উঃ যেকোনো আর্থিক প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ, সংরক্ষণ এবং বিভিন্ন মাধ্যমে বিনিময় ঋণদান ও বিনিয়োগের সাথে জড়িত তাকে ব্যাংক বলে।
১৩। ক্ষুদ্র ঋণ কি?
উঃ গ্রাহকের চাহিদা অনুযায়ী ছোট আকারে ঋণ দেওয়াকে ক্ষুদ্র ঋণ বলে।
১৪। নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কি?
উঃ অ-ব্যাংক আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বলতে এমন সব প্রতিষ্ঠানকে বোঝায় যেগুলো জনগণ থেকে আমানত বা প্রায় অর্থ সংগ্রহ করে এবং সদস্য বা গ্রাহকদেরকে বন্ধকী বা অপরাপর ধরনের ঋণ সরবরাহ করে।
১৫। ইসলামী ব্যাংক কী?
উঃ কুরআন, হাদীস ও ইসলামী শরীয়তের অনুশাসন অনুযায়ী পরিচালিত ব্যাংক ব্যবস্থাকে ইসলামী ব্যাংক বলে।
১৬। আর্থিক বাজার কি?
উঃ মুদ্রা বাজার ও মূলধন বাজারের সমন্বয়ে গঠিত বাজারকে আর্থিক বাজার বলে অর্থাৎ যে বাজারে স্বল্প মেয়াদি ও দীর্ঘমেয়াদি ঋণের আদান প্রদান হয় তাকে আর্থিক বাজার বলে।
১৭। ব্যাংকিং কি?
উঃ ইংরেজি ব্যাংকিং শব্দের আভিধানিক অর্থ ব্যাংকের কারবার বা ব্যাংকের কার্যাবলি। সুতরাং ব্যাংক যেসব কার্যাবলি সম্পাদন করে থাকে তার সামগ্রিক রূপকেই ব্যাংকিং বলে।
১৮। ব্যাংকার কে?
উঃ ব্যাংকার বলতে ব্যাংকিং কার্যে নিয়োজিত ব্যক্তিবর্গকে বুঝিয়ে থাকে যারা ব্যাংকের কার্যাবলি যেমন- আমানত গ্রহণ, ঋণদান, গ্রাহকদের বিভিন্ন বিষয়ে সাহায্য ও সহযোগিতা ইত্যাদি সম্পাদন করে থাকেন।
১৯। পূর্বস্বত্ব কি?
উঃ ঋণ গ্রহণকারী কর্তৃক ঋণ পরিশোধ না করা পর্যন্ত ঋণ গ্রহণকারীর সম্পত্তিতে ঋণদাতার অধিকারকে পূর্বস্বত্ব বলে।
২০। নিকাশঘর বলতে কী বুঝ?
উঃ যে ঘরে বা জায়গায় কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংকের মধ্যে পারস্পরিক দেনা-পাওনার নিষ্পত্তি করে থাকে তাকে নিকাশ ঘর বলে।
২১। গ্রাহক কে?
উঃ যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খোলে এবং ব্যাংকের সাথে নিরবচ্ছিন্ন সম্পর্কের মাধ্যমে ব্যাংকিং সেবাসমূহ গ্রহণ করে তাদেরকে ব্যাংকের গ্রাহক/মক্কেল বলা হয়।
২২। বিশেষায়িত ব‍্যাংক কী?
উঃ যে সকল ব্যাংক বিশেষ বিশেষ ক্ষেত্রে ঋণ প্রদান করে থাকে সে সকল ব্যাংককে বিশেষায়িত ব্যাংক বলে।
২৩। সঞ্চয়ী হিসাব কি?
উঃ ব্যাংকের মক্কেল তার ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় এতে জমা করে এবং সপ্তাহে নির্দিষ্ট সংখ্যক বার অর্থ উত্তোলনের সুযোগ সম্মলিত ব্যাংক হিসাবকে সঞ্চয়ী হিসাব বলে।
২৪। চলতি হিসাব কি?
উঃ ব্যাংক আমানতকারীর যে হিসাবের মাধ্যমে কার্যদিবসে যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করার সুবিধা দেয় তাকে চলতি হিসাব বলে।
২৫। ব্যাংক আমানত কী?
উঃ বাণিজ্যিক ব্যাংক তার বিভিন্ন আমানত হিসেবে গ্রাহকদের নিকট থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক আমানত বলে।
২৬। ই-ব্যাংকিং কী?
উঃ ইলেকট্রনিক, ইলেকট্রমেকানিক্যাল, কম্পিউটার ও অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের প্রদত্ত সেবার মানোন্নয়নে ব্যাংক যে সকল কার্যক্রম পরিচালনা করছে তাকে ইলেকট্রনিক ব্যাংকিং বলে।
২৭। অনলাইন ব্যাংকিং কি?
উঃ আধুনিক ব্যাংকিং ব্যবস্থার যে শাখায় অনলাইনের মাধ্যম অর্থ জমাদান, সংরক্ষণ, উত্তোলন হিসাব সংরক্ষণ ও লেনদেন সম্পন্ন করা যায় তাকে অনলাইন ব্যাংকিং বলা হয়।
২৮। SMS ব্যাংকিং কি?
উঃ মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করা হলে তাকে SMS ব্যাংকিং বলে।
২৯। ডেবিট কার্ড কি?
উঃ ডেবিট কার্ড হলো ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক আমানতকারীকে প্রদত্ত চুম্বকভিত্তিক সাংকেতিক নম্বরযুক্ত বিশেষ এক ধরনের প্লাস্টিক কার্ড। উক্ত কার্ডের নম্বরগুলো মেশিনের মাধ্যমে সনাক্ত করে প্রয়োজন অনুযায়ী লেনদেন সম্পাদন করে।
৩০। বিনিময় বিল কি?
উঃ প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত কোন লিখিত দলিলে উক্ত ব্যক্তি যদি কোন নির্দিষ্ট ব্যক্তিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন আদেশ দেয়, তাহলে উক্ত দলিলকে বিনিময় বিল (Bill of Exchange) বলে।
৩১। ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র কি?
উঃ যখন কোন একটি Master LC-কে ভিত্তি করে তার বিপরীতে নতুন কোনো LC ইস্যু করা হয় তাকে ব্যাক টু ব্যাক প্রত্যয়পত্র বলে।
৩২। অনিশ্চিত প্রত্যয়পত্র কি?
উঃ যে প্রত্যয়পত্র ইস্যুকারী ব্যাংক বিনিময় বিলের স্বীকৃতি বা মূল্য পরিশোধের জন্য কোনো প্রকার নিশ্চয়তা প্রদান করে না তাকে অনিশ্চিত প্রত্যয়পত্র বলে।
৩৩। প্রত্যয়পত্রের সংজ্ঞা দাও।
উঃ ব্যাংকিং প্রণালির মাধ্যমে আমদানিকারক কর্তৃক রপ্তানিকারককে যে দলিলের মাধ্যমে অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করা হয় তাকে প্রত্যয়পত্র বলে।
৩৪। কনসোর্টিয়াম আগাম কী?
উঃ দুই বা দুইয়ের বেশি ব্যাংক বিশেষ প্রতিনিধি ব্যাংকসমূহকে স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় ঋণ প্রদান করার ক্ষমতাকে কনসোর্টিয়াম আগাম বলে।
৩৫। 50/3c কী?
উঃ ঋণ পরিশোধ ক্ষমতা মূল্যায়নের 5c হলো- Capacity, Collateral, Capital, Conditions এবং Character
৩৬। বিনিময় বিলের অমর্যাদা কী?
উঃ বিলের নির্দিষ্ট মেয়াদ শেষে আদিষ্ট বিলের অর্থ পরিশোধে ব্যর্থ হলে বিনিময় বিলের অমর্যাদা হয় বা বিলটি প্রত্যাখ্যান হয়। মূলত আদিষ্ট যদি বিলের অর্থ পরিশোধে। অসমর্থ হয় তাহলে বিলটির অমর্যাদা হয়।
৩৭। বিষা কী?
উঃ মানুষের জীবন ও তার কার্যাবলি বিভিন্ন প্রকার বিপদাপদে বেষ্টিত। এসব অজানা বিপদাপদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ব্যবস্থা হলো বিমা।.
৩৮। সাধারণ বিমা কী?
উঃ কোনো স্থাবর বা অস্থাবর বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ দান যে বিমা চুক্তির বিষষয়বস্তু তাকে সাধারণ বিমা বলে।
৩৯। জীবন বীমা কী?
উঃ মানুষ তার জীবনের উপর ঝুঁকির নিরাপত্তার জন্য যে বিমা করে তাকে জীবন বিমা বলে।
৪০। অগ্নিবীমা কী?
উঃ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির ফলে ঝুঁকি কমানোর জন্য নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে যে বিমা চুক্তি সম্পাদিত হয় তাকে অগ্নিবিমা বলে।
৪১। সমর্পণ মূল্য কি?
উঃ কোনো মেয়াদি বা আজীবন বিমাপত্র গ্রহীতা উক্ত বিমাপত্র চালিয়ে যেতে অসমর্থ হলে বিমা কোম্পানির নিকট তা সমর্পণ করতে পারে, এক্ষেত্রে বিমা কোম্পানি যে মূল্য ফেরৎ দেয় তাকে সমর্পণ মূল্য বলে।
৪২। হস্তান্তর অযোগ্য দলিল কী?
উঃ যে দলিলের মালিকানা বা স্বত্ব হস্তান্তর করা যায় না তাকে হস্তান্তর অযোগ্য দলিল বলে।
৪৩। হস্তান্তরযোগ্য দলিল কী?
উঃ বাণিজ্যিক ও আর্থিক লেনদেনে অর্থ নয় অথচ শর্তসাপেক্ষে অর্থ হিসেবে গ্রহণযোগ্য লিখিত দলিলকে হস্তান্তরযোগ্য দলিল বলে।
৪৪। মনোনীত ব্যক্তি কে?
উঃ আমানতকারী তার মৃত্যুর পর আমানতকারীর অর্থের সম্পূ বা আংশিক মালিকানার জন্য যা থাকে বা যাদের মনোনীত করে। তাকে নমিনী বা মনোনীত ব্যক্তি বলে।
৪৫। চলতি আমানত কী?
উঃ চলতি হিসাবের মাধ্যমে সংগৃহীত আমানতকে চলতি আমানত বলা হয়।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
২। ব্যাংক হিসাব খোলার পদ্ধতি কী কী? ১০০%
৩। বিনিময় বিলের গুরুত্ব আলোচনা কর। ১০০%
৪। বিক্রয়যোগ্য সিকিউরিটিসমূহ কী কী? ১০০%
৫। সমস্যাগ্রস্ত ঋণের ক্ষেত্রে ব্যাংকের গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা কর। ১০০%
৬। মোবাইল ব্যাংকিং হোম ব্যাংকিং অপেক্ষা উত্তম কেন? ১০০%
৭। বিমা হচ্ছে ঝুঁকি বণ্টনের ব্যবস্থা”- ব্যাখ্যা কর। ১০০%
৮। জীবন বিমার সাধারণ কার্যাবলি বর্ণনা কর। ১০০%
৯। ব্যাংক ধার করা অর্থের ধারক” -ব্যাখ্যা কর। ৯৯%
১০। ব্যাংকার ও গ্রাহকের সম্পর্ক আলোচনা কর। ৯৯%
১১। ব্যাংক ও ব্যাংকিং এর পার্থক্য লেখ। ৯৯%
১২। আমানত হিসাবের শ্রেণিবিভাগ বর্ণনা কর। ৯৯%
১৩।সঠিক ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ৯৯%
১৪। অঙ্গীকার পত্রের পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ কর। ৯৯%
১৫। বিনিময় বিলের পক্ষসমূহ বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) অ-ব্যাংক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা কর। ১০০%
(খ) বাণিজ্যিক ব্যাংকের তারল্য সম্পর্কিত তত্ত্বসমূহ আলোচনা কর। ১০০%
২। (ক) বিমা চুক্তির অপরিহার্য উপাদানসমূহ লিখ। ১০০%
(খ) বাংলাদেশে বিমা ব্যবসায় জাতীয়করণের কারণসমূহ আলোচনা কর। ১০০%
৩। (ক) ব্যাংক পরিচালনা ও গ্রাহক সেবায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা কর। ১০০%
(খ) আর্থিক বাজারের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা কর। ১০০%
৪। (ক) বাণিজ্যিক ব্যাংক কী মধ্যবর্তী আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর। ১০০%
(খ) মক্কেলের প্রতি ব্যাংকের দায়িত্ব আলোচনা কর। ১০০%
৫। (ক) KYC ফার্মের গুরুত্ব আলোচনা কর। ১০০%
(খ) স্থায়ী হিসাবের বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। (ক) বিনিময় বিলের প্রকারভেদ লিখ। ১০০%
(খ) বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিলসমূহ কী কী? ১০০%
৭। (ক) ব্যাংক হিসাবের ধারণা ব্যাখ্যা কর। ১০০%
(খ) চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাবের পাঁচটি পার্থক্য দেখাও। ১০০%
৮। (ক) হতান্তরযোগ্য দলিলের প্রকারভেদ আলোচনা কর। ১০০%
(খ) ভাভযোগ্য দলিল বলতে কী বুঝ? হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৯। (ক) উত্তরাধিকার কি ধারক হতে পারে? ৯৯%
(খ) ধারক ও যথাকালের ধারকের পার্থক্য বর্ণনা কর। ৯৯%
১০। (ক) হস্তান্তরযোগ্য দলিল হস্তান্তরের শর্তাবলিসমূহ লেখ। ৯৯%
(খ) ব্যাংক কখন চেক প্রত্যাখান করে? উদাহরণ দাও। ৯৯%
১১। (ক) ব্যাংক তহবিলের উৎসসমূহ লিখ। ৯৯%
(খ) বাণিজ্যিক ব্যাংকের রক্ষাকবজসমূহ আলোচনা কর। ৯৯%
১২। (ক) ব্যাংক ঋণের গুরুত্ব আলোচনা কর। ৯৯%
(ক) সমস্যাগ্রস্থ বা দুর্দশাগ্রস্থ ঋণ বলতে বলতে কী বুঝ? ৯৯%
১৩। (ক) উত্তম জামানতের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা কর। ৯৯%
(খ) ব্যাংকের আগাম স্তর নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা কর। ৯৯%
১৪। (ক) মোবাইল ব্যাংকিং বলতে কী বুঝ? ৯৯%
(খ) আমদানি-রপ্তানিকারকদের জন্য প্রত্যয়পত্রের প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%
১৫। (ক) স্বয়ংক্রিয় গণনাকারি যন্ত্র সম্পর্কে আলোচনা কর। ৯৯%
(খ) ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পার্থক্য লেখ। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*