অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ব্যাবস্থাপনা বিষয় ব্যবসায়ের আইনগত পরিবেশ 222605 রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চুক্তি আইন কি?
উঃ মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের
বাধ্যবাধকতার জন্য রাষ্ট্র যে বিধি-বিধান প্রবর্তন করে তাকে চুক্তি আইন বলে।
২। চুক্তি আইন অনুসারে চুক্তির সংজ্ঞা দাও!
উঃ আইনের দ্বারা বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে।
৩। চুক্তি কি মৌখিক হতে পারে?
উঃ চুক্তি মৌখিক ও লিখিত উভয় প্রকারের হতে পারে ।
৪। বাতিলযোগ্য চুক্তি কাকে বলে?
উঃ যে সকল সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছে অনুসারে বলবৎযোগ্য হয়, কিন্তু অপরপক্ষের ইচ্ছানুসারে বলবৎযোগ্য হয় না তাকে বাতিলযোগ্য চুক্তি বলে।
৫। অব্যক্ত চুক্তি কী?
উঃ কোনো চুক্তি যখন, চুক্তির পক্ষগুলোর মধ্যে কোনো আলাপ-আলোচনা ছাড়াই সম্পাদিত হয় তখন তাঁকে অব্যক্ত চুক্তি বলা হয়।
৬। আইনগত সম্পর্ক কি?
উঃ উভয়পক্ষের মধ্যে দাম ও অধিকারের সম্পর্ককে আইনগত সম্পর্ক বলা যায়।
৭। নামমাত্র খেসারত কী?
উঃ যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের ফলে আবেদনকারী পক্ষের কোনো ক্ষতি হয়নি অথবা ক্ষতি হলেও খুব সামান্য হয়েছে বলে আদালত যে সামান্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন তাকে নামমাত্র ক্ষতিপূরণ বা নামমাত্র খেসারত বলে।
৮। প্রস্তাব বলতে কি বুঝ?
উঃ চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছা প্রকাশকে প্রস্তাব বলে।
৯। স্বীকৃতির সংজ্ঞা দাও।
উঃ যার বা যাদের উদ্দেশ্যে প্রস্তাব দেয়! হয়েছে, উক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক প্রস্তাবে সায় দেয়াকে স্বীকৃতি বলা হয়।
১০। বল প্রয়োগ কি?
উঃ কোন ব্যক্তিকে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে কোন কাজ উদ্ধার করা বা কাজ হতে বিরত রাখাকে বল প্রয়োগ বলে।
১১। প্রতারণা কী?
উঃ কোন একপক্ষকে ঠকানো বা প্রবঞ্চনার উদ্দেশ্যে কোন অন্যায় পন্থা অবলম্বন, মিথ্যে ভাষণ বা চতুরতার
আশ্রয় গ্রহণ করাকে প্রতারণা বলে।
১২। চুক্তি পালন বলতে কি বোঝ?
উঃ চুক্তি অনুযায়ী চুক্তিভুক্ত পক্ষগুলোর কার্যসম্পাদন বা কাজ থেকে বিরত থাকা কে চুক্তি পালন বলে ।
১৩। অনুচিত প্রভাব কী?
উঃ চুক্তিভুক্ত পক্ষসমূহের সুসম্পর্কের সুবাদে অন্যায় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একপক্ষ অন্যপক্ষের উপর প্রভুত্ব বিস্তার করলে তাকে অনুচিত প্রভাব বলা হয় ।
১৪। পরিপূরক ক্ষতিপূরণ কি?
উঃ বিশেষ বিশেষ চুক্তি ভঙ্গের ক্ষেত্রে আদালত চুক্তি ভঙ্গকারীকে চুক্তিভঙ্গমূলক কোন কাজ বা আচরণ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিলে তাকে নিষেধাজ্ঞা বলে।
১৫। অবিরাম জামিন বলতে কি বুঝায়?
উঃ যে ক্ষেত্রে জামিন উপর্যুপরি কতগুলো লেনদেন পর্যন্ত প্রসারিত হয়, তাকে অবিরাম জামিন বলে।
১৬। মুখ্যশর্ত কী?
উঃ যে শর্ত চুক্তি আসল উদ্দেশ্যের জন্য অপরিহার্য তাকে মুখ্য শর্ত বলে।
১৭। গৌণশর্ত কি?
উঃ যে শর্ত চুক্তির মূল উদ্দেশ্যের পক্ষে আনুষঙ্গিক, যা ভঙ্গ করলে খেসারত দাবি করার অধিকার জন্মে না
তাকে গৌণ শর্ত বলে।
১৮। প্রতিনিধি কে?
উঃ অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ করে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব বলে।
১৯। প্রতিনিধিত্বের চুক্তির সংজ্ঞা দাও ।
উঃ মূখ্য ব্যক্তি ও প্রতিনিধির মধ্যে যে সম্পর্কের সৃষ্টি হয় তাকে প্রতিনিধিত্বের সম্পর্ক এবং যে চুক্তির দ্বারা এরূপ সম্পর্কের সৃষ্টি হয় তাকে প্রতিনিধিত্বের চুক্তি বলা হয়ে থাকে ।
২০। স্বত্ব কি?
উঃ পণ্যের উপর সাধারণ স্বত্বকেই স্বত্ব বুঝায়; কোনো বিশেষ স্বত্ব বুঝায় না।
২১। নির্দিষ্ট পণ্য কি?
উঃ চুক্তি করার সময় যে পণ্য সনাক্ত করা যায় এবং উভয় পক্ষই পণ্যের পরিচিতি সুস্পষ্টভাবে বুঝতে পারে, তাকে নির্দিষ্ট পণ্য বলে ।
২২। বায়না কি?
উঃ কোন নির্দিষ্ট চুক্তির বিপক্ষে নির্ধারিত মূল্যের একটি অংশ ক্রেতা কর্তৃক বিক্রেতাকে আগাম হিসেবে প্রদান করাকে বায়না বলে।
২৩। পণ্য অর্পণ কি?
উঃ স্বেচ্ছায় এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে পণ্যের শেখ দখল হস্তান্তর কে পণ্য অর্পণ বলা হয়।
২৪। CBA এর পূর্ণরূপ লিখ।
উঃ CBA-এর পূর্ণরূপ হলো Combined Bargaining
২৫। অপরিশোধিত বিক্রেতা কে?
উঃ যে ব্যক্তির বিক্রীত পণ্যের মূল্য ক্রেতা কর্তৃক পরিশোধিত করা হয়নি, তাকে অপরিশোধিত বিক্রেতা বলে।
২৬। যথাকালে ধারক কে?
উঃ মেয়াদপূর্তির দিন বিলটি যার নিকট থাকে এবং যে বিলের টাকা সংগ্রহ করে তাকে যথাকালে ধারক বলা হয়ে থাকে।
২৭। বিনিময় বিল বলতে কী বুঝ?
উঃ প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত কোনো লিখিত দলিলে উক্ত ব্যক্তি যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে একটি
নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের জন্য শর্তহীন আদেশ দেয় তবে উক্ত দলিলকে বিনিময় বিল বলে।
২৮। চেক কাকে বলে?
উঃ আমানতকারী নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের জন্য তার ব্যাংকের প্রতি যে শর্তহীন আদেশপত্র লিখে তাকে চেক বলে ।
২৯। ফাঁকা চেক কি?
উঃ যে সকল চেকে সবকিছু যথার্থভাবে পূরণ করা সত্ত্বেও প্রাপকের নামের ঘর বা টাকার অঙ্ক লেখার ঘর ফাঁকা রাখা হয় এবং প্রাপক উক্ত ফাঁকা স্থানে ইচ্ছামতো নাম ও টাকার পরিমাণ লিখে তা ব্যবহার করেন, তাকে ফাঁকা চেক বলে ৷
৩০। পৃষ্ঠাঙ্কন বলতে কি বুঝ?
উঃ দলিলের ধারক স্বতু হস্তান্তরের ইচ্ছা নিয়ে দলিলে স্বাক্ষর করে দিলে তাকে বলা হয় পৃষ্ঠাঙ্কন।
৩১। শ্রমিক সংঘ কী?
উঃ শ্রমিকদের দাবি দাওয়া এবং যাবতীয় সমস্যার সমাধানের জন্য সম্মিলিতভাবে যে সংঘ গড়ে তোলা হয় তাকে শ্রমিক সংঘ বলে।
৩২। ঘুমন্ত অংশীদার কে?
উঃ যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসায় থেকে লাভ ক্ষতির অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, তাকে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলা হয়।
৩৩। অংশীদারী ব্যবসায়ের মূলভিত্তি কি?
উঃ অংশীদারি ব্যবসায়ের মূলভিত্তি হচ্ছে চুক্তি।
৩৪। সীমিত অংশীদার কে?
উঃ যে অংশীদারি ব্যবসায়ের অন্তত একজন অংশীদারের দায় সীমাহীন বা সীমিত থাকে এই ব্যক্তিই সীমিত অংশীদার।
৩৫। সক্রিয় অংশীদার কাকে বলে?
উঃ যে অংশীদারি ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং ব্যবসায় পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে তাকে সক্রিয় অংশীদার বলে।
৩৬। আচরণে অনুমিত অংশীদার কে?
উঃ কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সদস্য না হওয়া সত্ত্বেও যদি সে তার কথা-বার্তা, আচার-আচরণ ও হাবভাবের দ্বারা তৃতীয় পক্ষের নিকট নিজেকে ব্যবসায়ের অংশীদার বলে প্রচার করে ব্যবসায়ের পক্ষে কোনো চুক্তি সম্পাদন করে বা ব্যবসায় কার্য-সম্পাদন করে তাহলে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে ।
৩৭। শ্রম আদালত কি?
উঃ যে আদালতে শ্রমিকদের স্বার্থ রক্ষা তথা বিরোধ নিষ্পত্তি করা হয় তাকে শ্রম আদালত বলে।
৩৮। ধর্মঘট কি?
উঃ কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত একদল শ্রমিক কর্তৃক একত্রে কর্ম বন্ধকরণ বা কাজ করতে অস্বীকৃত
অথবা এতে নিয়োজিত কোন শ্রমিক সমষ্টি কর্তৃক ঐক্যমতের ভিত্তিতে কাজ গ্রহণ করতে বা কাজ চালিয়ে যেতে অস্বীকৃতিকে ধর্মঘট বলা হয়ে থাকে।
৩৯। লে-অফ বলতে কি বুঝায়?
উঃ কয়লা শক্তি বা কাঁচামালের স্বল্পতা অথবা মলে জমে থাকা অথবা যন্ত্রপাতি কলকব্জা বিকল বা ভাঙ্গিয়া যাওয়ার কারণে কোনো শ্রমিককে কাজ দিতে মালিকের ব্যর্থতা বা অস্বীকৃতি বা অক্ষমতাকে লে-অফ বলা হয় ।
৪০। শ্রম আইন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিকের দৈনিক কর্মঘণ্টা কত?
উঃ শ্রম আইন অনুসারে একজন প্রাপ্তবয়স্ক শ্রমিকের দৈনিক কর্মঘণ্টা ৮।
৪১। সালিশী কি?
উঃ দুই বা ততোধিক বিবাদমান পক্ষের বিবাদ আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করা বা নিষ্পত্তি করাকে সালিশী বলে ৷
৪২। ট্রেডমার্ক কি?
উঃ ট্রেডমার্ক হচ্ছে একটি সনাক্তকরন চিহ্ন, নকশা বা শব্দ সমষ্টি যা কোনো নির্দিষ্ট উৎসের পণ্য বা সেবাকে
অন্য উৎসের পণ্য বা সেবাসমূহ থেকে পৃথক করে।
৪৩। কপিরাইট কী?
উঃ নিবন্ধনকারী কর্তৃক পণ্যের নকশা ব্যবহার করার ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্যের জন্যে নকশা রেজিস্ট্রেশন
করা হলে তাকে কপিরাইট বলা হয়।
৪৪। পরিবেশ দূষণ বলতে কি বুঝ?
উঃ পরিবেশের জন্য ক্ষতিকর বা ক্ষতির সহায়ক হতে পারে এমন কোন কঠিন, তরল বা বায়বীয় পদার্থ, তাপ,
শব্দ ও বিকিরণ ইত্যাদি দ্বারা পরিবেশ তথা গাছপালা, বায়ু, মাটি, পশুপাখি, জনস্বাস্থ্যের ধ্বংস বা ক্ষতি হলে তাকে পরিবেশ দূষণ বলে ।
৪৫। পরিবেশ সংরক্ষণ কী?
উঃ পরিবেশের বিভিন্ন উপাদানের গুনগত ও পরিমাণগত মান উন্নয়ন এবং গুণগত ও পরিমাণগত মানে অবনতি রোধকে পরিবেশ সংরক্ষণ বলে।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। চুক্তি কী? চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য কী? ১০০%
২। প্রতিদান বলতে কি বোঝ?প্রস্তাব ও স্বীকৃতির মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। বাংলাদেশী আইন অনুযায়ী নাবালকের চুক্তি সম্বন্ধে আইনের বিধানসমূহ আলোচনা কর। ১০০%
৪। চুক্তির পরিসমাপ্তি বলতে কী বুঝ?ক্ষতিপুরন ও জামিনের চুক্তির মধ্যে পার্থক্য আলোচনা কর। ১০০%
৫। প্রতিনিধির সংজ্ঞা দাও। প্রতিনিধির শ্রেণিবিভাগ আলোচনা কর। ১০০%
৬। বিক্রয় ও বিক্রয় সম্মতির মধ্যে পার্থক্য কী? ১০০%
৭। কখন বিল পরিশোধের জন্য উপস্হাপনের প্রয়োজন হয় না। ১০০%
৮। চেক অমর্যাদার কারনসমুহ আলোচনা কর। ১০০%
৯। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় জনপ্রিয় নয় কেন? ৯৯%
১০। অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার ফলাফল বর্ণনা কর। ৯৯%
১১। শ্রম আইনে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে কী বিধান দেয়া হয়েছে? ৯৯%
১২। সালিশী কার্যধারা বিষয়ক বিধানসমূহ আলোচনা কর ও সালিশী আইন, ২০০১ অনুযায়ী বিভিন্ন ধরনের সালিশি পদ্ধতি আলোচনা কর। ৯৯%
১৩। জনকল্যাণমূলক সার্ভিস বলতে কী বুঝায়?পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া সৃষ্টিকারী যানবাহন সম্পর্কে বাধানিষেধ উল্লেখ কর। ৯৯%
১৪। পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গের দফাগুলো কি ও পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী উৎপাদন ও বিক্রয় ইত্যাদির উপর বাধানিষেধ বর্ননা কর। ৯৯%
১৫। ট্রেডমার্ক কীভাবে নিবন্ধন করা যায়? ট্রেডমার্ক নিবন্ধনের মেয়াদ, নবায়ন ও পুনর্বহাল সম্পর্কিত বিধানসমূহ বর্ণনা কর। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) বৈধ চুক্তি বলতে কী বুঝায়?সকল চুক্তিই সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়” -উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
(খ) যে সকল চুক্তি পালন করার প্রয়োজন নেই তার বর্ণনা দাও। ১০০%
২। (ক) শুধুমাত্র মানসিক স্বীকৃতি, স্বীকৃতি নয়।” -ব্যাখ্যা কর। ১০০%
(খ) প্রস্তাবের আইনগত নিয়মাবলি ব্যাখ্যা কর। ১০০%
৩। (ক) প্রতারণা কাকে বলে?বল প্রয়োগের উপাদানগুলো কি কি? ১০০%
(খ) প্রতারণা ও মিথ্যা বর্ণনার পার্থক্য দেখাও। ১০০%
৪। (ক) অনুচিত প্রভাব বলতে কী বুঝায়? ১০০%
(খ) বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য কী? ১০০%
৫। (ক) জামিন চুক্তির অপরিহার্য উপাদানসমূহ আলোচনা কর। ১০০%
(খ) জামিনদার কে? জামিনদারের অধিকারগুলো আলোচনা কর। ১০০%
৬। (ক) বন্ধক দাতার অধিকারগুলো আলোচনা কর। ১০০%
(খ) গচ্ছিত গ্রহীতার দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর। ১০০%
৭। (ক) আইনানুগ প্রতিনিধি কাকে বলে। প্রতিনিধির প্রতি মুখ্যব্যাক্তির কর্তব্যসমুহ আলোচনা কর। ১০০%
(খ) প্রতিনিধিত্ব কাকে বলে। প্রতিনিধির অধিকার সমুহ আলোচনা কর। ১০০%
৮। (ক) মুখ্য শর্ত ও গৌণ শর্তের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
(খ) কখন ও কিভাবে মুখ্য শর্ত গৌণ শর্তে পরিণত হয়। ১০০%
৯। (ক) ক্রেতা সাবধান নীতি বলতে কী বুঝ?বিক্রেতার অধিকার ও কর্তব্যসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) ক্রেতা সাবধান নীতির ব্যতিক্রমসমূহ কী কী? ৯৯%
১০। (ক) দাগকাটা চেক কাকে বলে? ৯৯%
(খ) দাগ কাটা চেকের সুবিধা গুলো বর্ননা কর। ৯৯%
১১।(ক) হস্তান্তরযোগ্য দলিলের বৈশিষ্ট্য সমুহ কী কী? ৯৯%
(খ) বিভিন্ন প্রকার হস্তান্তরযোগ্য দলিলের বর্ননা দাও। ৯৯%
১২। (ক) অংশীদারি কারবারের বিলোপসাধন বলতে কী বুঝ? ৯৯%
(খ ) অংশীদারি কারবারের বিলোপসাধন পদ্ধতি আলোচনা কর। ৯৯%
১৩। (ক) “চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি, মর্যাদা নয়। ” ব্যাখ্যা কর। ৯৯%
(খ) অংশীদারি ব্যবসায়ের আবশ্যকীয় উপাদানসমূহ আলোচনা কর। ৯৯%
১৪। (ক) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুসারে শ্রমিকদের নিরাপত্তার বিধানসমূহ আলোচনা কর। ৯৯%
(খ) অপরাধ বিচারের ক্ষেত্রে শ্রম আদালতের ক্ষমতা ও কার্যক্রম বর্ণনা কর। ৯৯%
১৫। (ক) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুসারে শ্রমিক কাকে বলে? ৯৯%
(খ) শ্রমিকের কল্যাণসংক্রান্ত বিধানসমূহ আলোচনা কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*