অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ ভূগোল ও পরিবেশ বিষয় অর্থনৈতিক ভূগোল ২২৩২০৫ রকেট স্পেশাল সাজেশন

অনার্স
অনার্স

ক-বিভাগ (অতিসংক্ষিপ্ত প্রশ্ন)
১। এর পূর্ণরূপ লেখ : ASEAN,
NAFTA, OPEC, BIMSTEC
উঃ ASEAN – Association of South East Asian Nations.
NAFTA – North America Free Trade Agreement.
OPEC – Oraganization of the Petroleum Exporting Countries.
BIMSTEC – Bay of Bengal Initiative for multi
Sectoral Technical and Economic Co-operation.
২। ‘Pink-collar worker’ ও ‘Blue-collar worker কাদেরকে বলা হয়?
উঃ ‘Pink-collar worker’ ঐতিহাসিকভাবে নারীর কাজ বলে বিবেচিত ক্ষেত্রগুলোতে কাজ করে ও ‘Blue-collar worker’ হলো একজন শ্রমিক শ্রেণির ব্যক্তি যিনি কায়িক শ্রম করেন।
৩। উন্নত মানের তুলার আঁশের দৈর্ঘ্য কত?
উঃ উন্নত মানের তুলার আঁশের দৈর্ঘ্য ৩.৮ সে. মি.।
৪। কোন অঞ্চলকে পৃথিবীর ধানের আধার বলে?
উঃ মেসোপটেমিয়া অঞ্চলকে পৃথিবীর ধানের আধার বলা হয়।
৫। কোন শহরটিকে “বিশ্বের শেল ফিসের রাজধানী” বলা হয়?
উঃ ফ্লোরিডার স্টুয়ার্ট শহরকে।
৬। অ্যাপারেল শিল্প কী?
উঃ অ্যাপারেল শিল্প বলতে পোশাক, পাদুকা উৎপাদন ও আনুষঙ্গিক ডিজাইন এবং সূচিকর্ম ব্যবহার করে অলঙ্করণ করাকে বুঝায়।
৭। অর্থনৈতিক ভূগোলের জনক কে?
উঃ অর্থনৈতিক ভূগোলের জনক জর্জ চিশ (George Chisholm)।
৮। পেট্রো রাসায়নিক শিল্প বলতে কী বুঝ?
উঃ পেট্রোকেমিক্যাল শিল্প পেট্রোকেমিক্যালের উৎপাদন এবং বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট।
৯। ‘Take off-stage’ শব্দটি কোন অর্থনৈতিক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
উঃ ‘Take off-stage’ শব্দটি রস্টোর অর্থনৈতিক তত্ত্বের সঙ্গে সম্পর্কিত।
১০। জিএনপি নির্ণয়ের সূত্রটি লেখ।
উঃ GNP = GDP + (X – M)। এখানে GNP = মোট জাতীয় উৎপাদন, GDP = মোট অভ্যন্তরীণ উৎপাদন, X = বিদেশে দেশি বিনিয়োগ থেকে সৃষ্ট আয়, M = দেশে বিদেশি বিনিয়োগ থেকে সৃষ্ট আয়।
অথবা, জি.এন.পি কী?
উঃ জি.এন.পি বলতে Gross National Product বা মোট জাতীয় উৎপাদনকে বোঝায়।
১১। আপেক্ষিক দূরত্ব বলতে কী বুঝায়?
উঃ যখন দুটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব ব্যয়, সময়, সুবিধা ইত্যাদি চলক বা গুণগত চলকের সাহায্যে প্রকাশ করা যায় তখন তাকে আপেক্ষিক দূরত্ব বলে।
১২। জাতীয় আয় কাকে বলে?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক বছরে) জনগণের অর্থনৈতিক কার্যক্রমের ফলে চূড়ান্তভাবে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্য তথা বাজারমূল্যকে জাতীয় আয় বলে।
১৩। “Economic Geography of Bangladesh” গ্রন্থটির প্রণেতা কে?
উঃ “Economic Geography of Bangladesh” গ্রন্থটির প্রণেতা হারুনূর রশিদ।
অথবা, ‘Geography of Economic’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ ‘Geography of Economic’ গ্রন্থটির রচয়িতা Michacl E. Eliot Hurst.
অথবা, ‘Geography : A Modern Synthesis’ গ্রন্থের লেখক কে?
উঃ ‘Geography : A Modern Synthesis’ গ্রন্থের লেখক Peter Haggett.
১৪। কুইনারী অর্থনৈতিক কর্মকাণ্ডের দু’টি উদাহরণ দাও।
উঃ কুইনারি অর্থনৈতিক কর্মকাণ্ডের দুটি উদাহরণ হলো— উন্নত প্রযুক্তিভিত্তিক চিকিৎসা ব্যবস্থা ও জি.আই.এ সংক্রান্ত কাজ।
১৫। বাংলাদেশের সাদা স্বর্ণ কী?
উঃ বাংলাদেশের চিংড়িকে সাদা স্বর্ণ বা হোয়াইট গোল্ড বলে।
১৬। বিশ্ব কৃষি অঞ্চলকে হুইটলেসী কয়টি অঞ্চলে বিভক্ত করেন?
উঃ হুইটলেসি বিশ্ব কৃষি অঞ্চলকে ১৩টি অঞ্চলে ভাগ করেছেন।
১৭। গ্র্যান্ড ব্যাংক কী?
উঃ গ্র্যান্ড ব্যাংক হলো পৃথিবীর বিখ্যাত মৎস্যচারণ ক্ষেত্র, যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
১৮। পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক ব্লক কোনটি?
উঃ পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক ব্লক হলো ইউরোপীয় ইউনিয়ন।
১৯। বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় কত?
উঃ বাংলাদেশের মানুষের বর্তমান মাথাপিছু আয় ২৩২৬ মার্কিন ডলার।
২০। দূরত্ব হ্রাস ধারণার মূল বক্তব্য লিখ।
উঃ দূরত্ব হ্রাস একটি ভৌগোলিক বিষয় যা সাংস্কৃতিক বা স্থানিক মিথস্ক্রিয়ার উপর দূরত্বের প্রভাব নিয়ে আলোচনা করে।
২১। ‘খনিজ তেল উত্তোলন’ এবং ‘খনিজ তেল রপ্তানি’ কোনটি কোন শ্রেণির অর্থনৈতিক কর্মকাণ্ড?
উঃ খনিজ তেল উত্তোলন প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং খনিজ তেল রপ্তানি ৩য় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড।
২২। দু’টি অনবায়নযোগ্য সম্পদের নাম লিখ।
উঃ দু’টি অনবায়নযোগ্য সম্পদের নাম হলো- কয়লা ও প্রাকৃতিক গ্যাস।
২৩। শিল্পের ক্ষেত্রে ‘ভৌগোলিক স্থিতিপ্রবণতা’ বলতে কী বুঝায়?
উঃ শিল্পক্ষেত্রে ‘ভৌগোলিক স্থিতিস্থাপকতা’ বলতে শিল্পের এমন একটি পর্যায় বর্ণনা করে যেখানে একটি শিল্প তার পূর্ববর্তী স্থানে চালানোর জন্য পছন্দ করে তবে সেখানে প্রয়োজনীয় প্রধান কাঁচামালের উৎস হ্রাস পায়।
২৪। চিনি উৎপাদনে কোন দেশ বিশ্বে শীর্ষস্থানীয়?
উঃ চিনি উৎপাদনে কিউবা বিশ্বের শীর্ষস্থানীয় দেশ।
২৫। ভারত মহাসাগরের দু’টি সমুদ্রবন্দরের নাম লিখ।
উঃ ভারত মহাসাগরের দু’টি সমুদ্রবন্দরের নাম হলো- কলম্বো সমুদ্র বন্দর ও কক্সবাজার সমুদ্র বন্দর।
২৬। রেমিট্যান্স কি জি.ডি.পি-এর অন্তর্ভুক্ত?
উঃ রেমিট্যান্স জি.ডি.পি নয় এটি জি.এন.পি।
২৭। ‘White coller Workers’ কোন শ্রেণির অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত?
উঃ ‘White coller Workers’ চতুর্থ পর্যায়ের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত।
২৮। বিশ্ব কৃষি অঞ্চলকে হুইটলেসি কয়টি অঞ্চলে বিভক্ত করেছেন?
উঃ হুইটলেসি বিশ্ব কৃষি অঞ্চলকে ১৩টি অঞ্চলে ভাগ করেছেন।
২৯। ‘প্রাচ্যের ডাক্তি’ বলা হয় কাকে?
উঃ নারায়ণগঞ্জকে ‘প্রাচ্যের ডান্ডি’ বলা হয়।
৩০। খনিজ তেল উৎপাদনের বিশ্বের শীর্ষস্থানীয় দেশের নাম কী?
উঃ খনিজ তেল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হলো সৌদি আরব।
৩১। একটি দেশের জনসংখ্যার নির্ভরশীলের অনুপাত নির্ণয়ের গাণিতিক সূত্রটি লিখ।
উঃ একটি দেশের জনসংখ্যার নির্ভরশীল অনুপাত নির্ণয়ের গাণিতিক সূত্র :
মোট নির্ভরশীল জনসংখ্যা (০ – ১৪ ও ৬০/মোট কর্মক্ষম জনসংখ্যা (১৫ – ৬৪)×১০০.
৩২। একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লিখ।
উঃ একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদ হলেন ওয়াল্টার ক্রিস্টোলার (Walter Christaller) |
৩৩। ধান চাষ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড?
উঃ ধান চাষ প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।
৩৪। রাবার কী?
উঃ রাবার হলো হভিয়া ব্রাজিলিয়েন্সিস নামক গাছের রস বা আঠা।
৩৫। নিবিড় কৃষি কী?
উঃ যে কৃষিব্যবস্থায় জমিতে বেশি শ্রমিক নিয়োগ করে, সার।সরবরাহ করে, নতুন নতুন কৃষিযন্ত্র, কলাকৌশল ও মূলধন প্রয়োগ করে অধিক ফসল উৎপাদন করাকে প্রগাঢ় বা নিবিড় কৃষি বলে।
৩৬। জাতীয় আয় নির্ণয়ের সূত্র লিখ।
উঃ আয়ের দিক থেকে জাতীয় আয় = খাজনা + মজুরি + সুদ + মুনাফা।
ব্যয়ের দিক থেকে জাতীয় আয় = ভোগ + বিনিয়োগ বা C + 1.
৩৭। Hard Currency কী?
উঃ আন্তর্জাতিক বাণিজ্যে যে মুদ্রা ব্যবহার করা হয়, তাকে Hard Currency বা আন্তর্জাতিক মুদ্রা বলে।
৩৮। আন্তর্জাতিক পরিবহণ নেটওয়ার্ক কী?
উঃ পার্শ্ববর্তী দেশের মধ্যে চুক্তির মাধ্যমে মহাদেশীয় পরিবহণ ব্যবস্থাকে আন্তর্জাতিক পরিবহণ নেটওয়ার্ক বলে।
৩৯। অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দাও।
উঃ প্রাকৃতিক পরিবেশ অনুসারে অর্থনৈতিক কর্মকাণ্ডের অনু শীলনই হচ্ছে অর্থনৈতিক ভূগোল।
৩৯। ‘Blue-color worker’ কোন শ্রেণির অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত?
উঃ ‘Blue-color worker’ দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।
৪০। স্বয়ংভোগী কৃষি কাকে বলে?
উঃ যে কৃষি ব্যবস্থায় অধিবাসীরা কেবলমাত্র তাদের দৈনন্দিন জীবনের চাহিদা অনুযায়ী ফসলাদি উৎপাদন করে তাকে স্বয়ংভোগী কৃষি বলে।
৪১। শক্তি সম্পদ বলতে কী বুঝ?
উঃ শক্তিকে কাজে রূপান্তরিত করলে যে কার্যকারিতা বা উপযোগিতা প্রকাশ প্রায়, তাই হলো শক্তি সম্পদ।
৪২। তুলা উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশের নাম কী?
উঃ তুলা উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হলো চীন।
৪৩। সেবা কেন্দ্র বলতে কী বুঝ?
উঃ সেবা কেন্দ্র হচ্ছে ঐ অঞ্চল যেখান থেকে প্রত্যেক স্তরের।মানুষ পণ্য সুবিধা পেয়ে হয়ে থাকে।
৪৪। বিশ্বায়ন কাকে বলে?
উঃ বিশ্বায়ন একটি প্রক্রিয়া যার মাধ্যমে অর্থনীতি, বাণিজ্য, শিল্পায়ন, তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ ইত্যাদি বিশ্বব্যাপী নিবিড়ভাবে সম্পর্কযুক্ত হয়ে একটি সামগ্রিক সম্পদের মধ্যে পৃথিবীর সকল মানুষকে নিয়ে আসার প্রচেষ্টা।
৪৫। অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তুর মূল উপাদানগুলো কী?
উঃ অর্থনৈতিক ভূগোলের বিষয়বস্তুর মূল উপাদান হলো মানুষ, পরিবেশ এবং মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড।
৪৬। প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কাজের উৎস হচ্ছে প্রাকৃতিক সম্পদ।
৪৭। ট্রাক কৃষি কী?
উঃ বিস্তৃত অঞ্চল জুড়ে ব্যবসায়ের উদ্দেশ্যে শাকসবজি ও তরিতরকারি চাষকে সবজি কৃষি বা ট্রাক কৃষি বলে।
৪৮। পৃথিবীর কোন অঞ্চলে পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়?
উঃ ভারত, জাপান, চীন, ব্রাজিল, মধ্য রাশিয়ার পার্বত্য অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপেলেসিয়ান পর্বত, দক্ষিণ চিলি প্রভৃতি অঞ্চলে পর্ণমোচী বৃক্ষের অরণ্য দেখা যায়।
৪৯। সম্পদ কী?
উঃ সম্পদ বলতে চাহিদার তুলনায় কম ও বিনিময়যোগ্য, যার উপযোগিতা রয়েছে এরূপ মূল্যবান দ্রব্যকে সম্পদ বলা হয়।
৫০। সড়কপথের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ সড়কপথের দুটি বৈশিষ্ট্য হলো- ১. সড়কপথে দেশের যেকোনো স্থানে যে-কোনো সময় যাত্রা করা যায়। ২. সড়কপথের যানবাহন তুলনামূলকভাবে কম দ্রুতগামী হয়।
৫১। ইন্টারনেট সেবা কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড?
উঃ ইন্টারনেট সেবা ৪র্থ পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড।
৫২। বিশ্বের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ কোনটি?
উঃ বিশ্বের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ চীন।
৫৩। মিশ্ৰকৃষি বলতে কী বোঝায়?
উঃ যে কৃষিব্যবস্থায় একই জমিতে বাণিজ্যিক পশুপালন ও ফসল উৎপাদন করা হয়, তাকে মিশ্ৰকৃষি বলে।
৫৪। পৃথিবীর সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় রেলপথের নাম কী?
উঃ পৃথিবীর সর্ববৃহৎ আন্তঃমহাদেশীয় রেলপথের নাম ট্রান্সসাইবেরিয়ান রেলপথ।
৫৫। চট্টগ্রাম বন্দরের পশ্চাৎভূমি কোনটি?
উঃ চট্টগ্রাম বন্দরের পশ্চাৎভূমি সমগ্র বাংলাদেশ।
৫৬। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ কোনটি?
উত্তর : পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো উত্তর আটলান্টিক সমুদ্রপথ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। জিডিপি ও জিএনপি এর মধ্যে পার্থক্য কর। ১০০%
২। পৃথিবীর প্রধান প্রস্তুতকারী শিল্প অঞ্চলসমূহের নাম লেখ। ১০০%
৩। আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বর্ণনা কর। ১০০%
অথবা, আন্তর্জাতিক বাণিজ্যে সুয়েজ খালের গুরুত্ব সংক্ষেপে লিখ।
৪। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণিবিভাগ বর্ণনা কর। ১০০%
৫। কার্ল মার্কসের অর্থনৈতিক স্তরসমূহ আলোচনা কর। ১০০%
৭। জাতীয় আয় পরিমাপের মাধ্যমগুলো কিকি? সংক্ষেপে লিখ। ১০০%
৮। অর্থনীতিতে ভোগের/ভূগোলের গুরুত্ব কী? ১০৯%
৯। বিমসটেক BIMSTEC কি? এর লক্ষ্য ও উদ্দেশ্য লিখ। ১০০%
১০। খ্রিস্টালারের K₃ নীতি ব্যাখ্যা কর। ১০০%
১১। অর্থনৈতিক ভূগোল পাঠের উদ্দেশ্য বর্ণনা কর। ৯৯%
১২। প্রগাঢ় কৃষি পদ্ধতি ও স্বয়ংভোগী কৃষি পদ্ধতির বৈশিষ্ট্যসমূহ লেখ। ৯৯%
১৩। সম্পদ সংরক্ষনের সাধারণ পদ্ধতি লিখ। ৯৯%
১৪। উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তির (NAFTA) বিবরণ দাও। ৯৮%
১৫। প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব আলোচনা কর। ৯৮%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। অর্থনৈতিক ভূগোলের পরিবর্তনশীল ধারণাসমূহ বর্ণনা কর। ১০০%
২। রাবার অথবা ইক্ষু উৎপাদানের অনুকূল ভৌগোলিক অবস্থা এবং বিশ্ববণ্টন আলোচনা কর। ১০০%
৩। খনিজ তেলের বিশ্বব্যাপী বা মধ্যপ্রাচ্যের উৎপাদন ও বণ্টন, গুরুত্ব বর্ণনা কর। ১০০%
৪। ‘ক্রিস্টলারের কেন্দ্রীয় স্থান তত্ত্বের’ মূল্যায়ন কর। ১০০%
অথবা, ভনথুনেনের কৃষি অবস্থান তত্ত্বটি আলোচনা কর।
৫। ধান ও পাট চাষের অনুকূল নিয়ামক উল্লেখপূর্বক উতপাদন, বিশ্ববণ্টন ও বাণিজ্য আলোচনা কর। ১০০%
৬। কার্পাস বয়ন শিল্পের কারণসমূহ আলোচনা কর এবং এশিয়ার এক‌টি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। ১০০%
৭। বাংলাদেশের জিডিপিতে বিভিন্ন খাতের অবদান বিশ্লেষণ কর। ১০০%
৮। স্বয়ংভোগী ও বাণিজ্যিক কৃষির সংজ্ঞা দাও। এ কৃষি পদ্ধতির বিস্তারিত আলোচনা কর। ১০০%
৯। সেবাখাত কাকে বলে? অর্থনীতির বিকাশে সেবাখাতের ভূমিকা বর্ণনা কর। ১০০%
অথবা, সেবাখাত কাকে বলে? বাংলাদেশে সরকারি সেবাখাতসমূহের বর্ণনা দাও।
১০। বিশ্বায়ন কী? বিশ্বায়নের বাধাগুলো কী? বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো লিখ। ৯৯%
১১। অর্থনৈতিক কর্মকান্ড বলতে কি বুঝ? দ্বিতীয় ও তৃতীয় অর্থনৈতিক কর্মকান্ড আলোচনা কর। ৯৯%
১২। খার্যাবর পশুপালন এবং গবাদি পশুচারণের বিশ্ববণ্টন আলোচনা কর। ৯৯%
১৩। কৃষির সংজ্ঞা দাও। বিভিন্ন প্রকার কৃষি পদ্ধতির বিবরণ দাও। ৯৯%
১৪। “অর্থনৈতিক ব্লক বিশ্বমানের অন্যতম অন্তরায়” – ব্যাখ্যা কর। ৯৮%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*