নারীর ক্ষমতায়ন কী?

ভূমিকা: নারীর ক্ষমতায়ন আধুনিক সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয়। একটি দেশের সামগ্রিক উন্নয়ন এবং সামাজিক প্রগতির ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও সুযোগের গুরুত্ব অপরিসীম। সমাজের প্রতিটি স্তরে নারীদের যথাযথ ভূমিকা পালনের সুযোগ প্রদান এবং তাদের ক্ষমতায়নের মাধ্যমে সমাজে সুস্থ ও টেকসই উন্নয়নের ধারা নিশ্চিত করা সম্ভব।
নারীর ক্ষমতায়ন: নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ প্রদান করা, যাতে তারা স্বাধীনভাবে তাদের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। এটি নারীদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সম্পদের ওপর নিয়ন্ত্রণ, এবং সমাজে সমান মর্যাদা ও সম্মান পাওয়ার অধিকার নিশ্চিত করে। নারীর ক্ষমতায়ন সমাজের উন্নয়ন ও অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়, কারণ এটি সামাজিক অসাম্য দূর করে এবং উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি করে। অর্থাৎ নারীদের সকল ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ দেয়ার এটি একটি প্রক্রিয়া যার মাধ্যমে নারীরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এবং সমাজে সমান অংশগ্রহণ করে।
সমাজবিজ্ঞানী Morgan and Hookman নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে বলেছেন, “Empowerment begains when women change their ideas about the causes of their powerlessness, when they recognize the systematic forces that opress their and when they act to change the conditions of their lives.” ব্যাপক আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব। ক্ষমতায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ধরে নেওয়া হয় যে, নারীরা গুরুত্বপূর্ণ বস্তুগত ও অবস্তুগত সম্পদের উপর নিয়ন্ত্রণ গড়ে তোলার মাধ্যমে তার সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের দিকনির্দেশনাকে প্রভাবিত করতে পারবে। তারা নিজেরাই নিজেদের উন্নয়নের চালিকাশক্তি হবে। অর্থাৎ ক্ষমতায়ন হলো ক্ষমতা চর্চার ক্ষমতা। নারীর ক্ষমতায়ন পরিমাপের কোনো একক নেই। তবে পাঁচটি বিশেষ ক্ষেত্র বা পর্যায়ে ক্ষমতার ভিত্তিতে ক্ষমতায়নকে পরিমাপের অন্তর্ভুক্ত করা যায়।
উপসংহার: নারীর ক্ষমতায়ন কেবল একটি সামাজিক ন্যায্যতার বিষয় নয়, বরং এটি একটি টেকসই উন্নয়নের পূর্বশর্ত। সমাজের অর্ধেক জনগোষ্ঠী হিসেবে নারীদের ক্ষমতায়ন ছাড়া কোনো সমাজ বা দেশের পূর্ণাঙ্গ অগ্রগতি সম্ভব নয়। তাই, নারীদের সমান অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে তারা সমাজের সকল ক্ষেত্রে স্বাধীনভাবে অবদান রাখতে পারে এবং সমাজের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*