অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ অর্থনীতির মূলনীতি ২১২২০৯ রকেট স্পেশাল সাজেশন

অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন
অনার্স প্রথম বর্ষ রকেট স্পেশাল সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

১। পূর্ণরূপ লিখ-NEW, MRS.
২। অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ কী?
উঃ অর্থনীতির মৌলিক সমস্যাসমূহ হলো- কি কি উৎপাদন করতে হবে; কিভাবে উৎপাদন করতে হবে: কার জন্যে উৎপাদন করতে হবে।
৩। উৎপাদন সম্ভাবনা রেখা কী?
উঃ উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
৪। চাহিদা অপেক্ষক বলতে কী বুঝায়?
উঃ চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদানের সাথে চাহিদার পরিমাণের যে ক্রিয়াগত সম্পর্ক তাকে চাহিদা অপেক্ষক বলে।
৫। বাজার ব্যর্থতা কী?
উঃ যখন দাম প্রক্রিয়া কাম্যভাবে সম্পদের বন্টন করতে ব্যর্থ হয়, তখন তাকে বাজার ব্যর্থতা বলা হয়।
৬। মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগের মান কত?
উঃ মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগের মান শূন্য।
৭। MRS কি নির্দেশ করে?
উত্তর: MRS দ্বারা প্রান্তিক পরিবর্তনের হারকে বুঝায়।
৮। একটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক লিখ।
উঃ Q = f(L, K).
৯। অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বুঝায়?
উঃ সাধারণত অর্থনৈতিক উন্নয়ন বলতে কোন দেশের আর্থিক অবস্থার উন্নয়নকে বুঝায় ।
১০। সংকীর্ণ মুদ্রা কী?
উঃ জনগণের হাতে নগদ অর্থ এবং ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে সংকীর্ণ অর্থ বা মুদ্রা বলা হয়।
১১। Oikonomia শব্দটির অর্থ কি?
উঃ Oikonomia শব্দটির অর্থ গার্হস্থ্য পরিচালনা।
১২। অর্থনীতির জনক কে?
উঃ ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদ এ্যাডাম স্মিথ ৷
১৩। Macro শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উঃ ইংরেজি ‘Macro’ শব্দটি গ্রিক শব্দ ‘Makros’ থেকে এসেছে।
১৪। সম্পদের দুষ্পাপ্যতা বলতে কি বুঝ?
উঃ ভোক্তার সকল অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান পর্যাপ্ত না হলে তাকে সম্পদের দুষ্প্রাপ্যতা বলে।
১৫। ইসলামি অর্থ ব্যবস্থা কি?
উঃ ইসলামি শরীয়াহ মোতাবেক পরিচালিত অর্থনৈতিক ব্যবস্থাকে ইসলামি অর্থ ব্যবস্থা বলে।
১৬। উদ্বৃত্ত মূল্য কি?
উঃ উদ্বৃত্ত মূল্য বা অতিরিক্ত মূল্য বলতে বুঝায়, শ্রমিক যা মজুরি পায় তার চেয়ে অধিক উৎপাদন করা।
১৭। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?
উঃ বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান।
১৮। মিশ্র অর্থনীতি/অর্থব্যবস্থা কি?
উঃ বাজার ব্যবস্থার সাথে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অর্থনীতিকে মিশ্র অর্থব্যবস্থা বলে ।
১৯। অর্থনীতিতে চাহিদা বলতে কি বুঝায়?
উঃ কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একজন ক্রেতা কোন পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে তাকে চাহিদা বলে।
২০। চাহিদা বিধি কি?
উঃ অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার এ বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে চাহিদা বিধি বলে।
২১। চাহিদা সৃষ্টি কি?
উঃ একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ক্রেতা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক থাকে, তার তালিকাকে চাহিদা সূচি বলে।
২২। পরিবর্তক ও পরিপুরক দ্রব্যের উদাহরণ দাও।
উঃ পরিবর্তক দ্রব্য চা ও কফি এবং পরিপূরক দ্রব্য চা ও চিনি।
২৩। চা-কফি এবং চা-চিনি কোন ধরনের দ্রব্য?
উঃ চা-কফি হলো পরিবর্তক দ্রব্য এবং চা-চিনি হলো পরিপূরক দ্রব্য।
২৪। গিফেন দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন?
২৫। পরিবর্তক বা বিকল্প দ্রব্য কাকে বলে?
উঃ যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তাহলে তাদেরকে একে অপরের পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে।
২৬। পরিপূরক দ্রব্য কি?
উঃ কোনো দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে হলে সেই সাথে যদি অন্য কোন দ্রব্যের ভোগ বৃদ্ধির প্রয়োজন হয় তাহলে তাদেরকে একে অপরের পরিপূরক দ্রব্য বলে।
২৭। দামের সাথে চাহিদার কি ধরনের সম্পর্ক।
উঃ দামের সাথে চাহিদার কণাত্মক বা বিপরীতমুখী সম্পর্ক।
২৮। উপযোগ পরিমাপের একক কি?
উঃ উপযোগ পরিমাপের একক হলো ইউটিল।
২৯। প্রান্তিক উপযোগ কি?
উঃ কোনো প্রবাদ বাড়তি বা শেষ একক থেকে প্রাপ্ত উপযোগই প্রান্তিক উপযোগ।
৩০। Break-even-point কি?
উঃ যে বিন্দুতে মোট আয় (TR) ও মোট ব্যয় (TC) পরস্পর সমান হয় সেই বিন্দুকে Break-even-point বলে।
Mahbuba Khatun
Mahbuba Khatun Mitu
৩১। প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগের মান কত?
উঃ প্রান্তিক উপযোগ যখন শূন্য তখন মোট উপযোগের মান সর্বোচ্চ।
৩২। কোনো দ্রব্যের দাম স্থির থেকে ভোক্তার আয় বৃদ্ধি পেলে চাহিদা রেখার কেমন স্থানান্তর হয়।
উঃ এক্ষেত্রে আয় বৃদ্ধির দরুণ ভোক্তার চাহিদা বৃদ্ধি পায়। যার ফলে চাহিদা রেখা ডানদিকে স্থান পরিবর্তন করে ।
৩৩। গড় উৎপাদন কি?
উত্তর: মোট উৎপাদনের পরিমাণকে সম্পর্কিত পরিবর্তনীয় উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো গড় উৎপাদন।
৩৪। প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার কেমন হয়।
উঃ প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার ক্রমহ্রাসমান হয়।
৩৫। মাত্রাগত উৎপাদন কাকে বলে?
উঃ অন্যান্য বিষয় অপরিবর্তিত থেকে উপকরণ ব্যবহারের মাত্রায় পরিবর্তন আনার দরুণ উৎপাদনের পরিমাণে যে পরিবর্তন সাধিত হয় তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন।
৩৬। Q = AL-K0 কী ধরনের অপেক্ষক।
উঃ কব-ডগলাস উৎপাদন অপেক্ষক ।
৩৭। স্বল্পকালীন ব্যয় অপেক্ষক কি?
উঃ স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের সংযোগে যে ব্যয় অপেক্ষক পাওয়া যায় তাই স্বল্পকালীন ব্যয় অপেক্ষক। যেমন-C=C(Q) + b ।
৩৮। TFC কী?
উঃ স্বল্পকালে উৎপাদন কাজে নিয়োজিত স্থির উপাদানের জন্য যে পরিমাণ ব্যয় বহন করতে হয় তাকে TFC বা মোট স্থির ব্যয় বলে ।
৩৯। বাজার কি?
উঃ বাজার বলতে একটি দ্রব্য তার ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে ক্রয় বিক্রয়কে বুঝায়।
৪০। ডুয়োপলি বাজার কি?
উঃ ক্রেতার সংখ্যা কম বা বেশি থাকলেও বিক্রেতার সংখ্যা দু’জন থাকলে তাকে ডুয়োপলি বাজার বলে।
৪১। ডুয়োপলি বাজারে কয়জন বিক্রেতা থাকে?
উঃ ডুয়োপলি বাজারে দুইজন বিক্রেতা থাকে।
৪২। বাজার প্রক্রিয়া কী?
উঃ চাহিদা ও যোগানের মাধ্যমে বাজারে দাম ও পরিমাণ নির্ধারিত হওয়াকেই বলা হয় বাজার প্রক্রিয়া।
৪৩। দীর্ঘমেয়াদে ফার্মের কোনো স্থির ব্যয় থাকে না কেন?
উঃ দীর্ঘমেয়াদ এমন একটা সময় যে সময়ে ফার্মের উৎপাদনের সকল উপাদান পরিবর্তনের সুযোগ থাকে যার ফলে এই মেয়াদে ফার্মের কোনো স্থির ব্যয় থাকে না।
৪৪। একচেটিয়া বাজার বলতে কি বুঝ?
উঃ যে বাজারে অসংখ্য ক্রেতা এবং কেবল একজন বিক্রেতার নিকট বিকল্পহীন দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ে নিয়োজিত থাকে তাকে একচেটিয়া বাজার বলে।
৪৫। একচেটিয়া ফার্ম কি একই সঙ্গে দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে?
উঃ একচেটিয়া ফার্মের বাজারে একচেটিয়া প্রভাব থাকায় যে দ্রব্যের দামের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। কিন্তু ভোক্তার ভোগের উপর যে কোনো নিয়ন্ত্রণ করতে পারে না তাই চাহিদাও নিয়ন্ত্রণ করতে পারে না।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। গড় ব্যয় ও প্রান্তিক বায় এর সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
২। স্বল্পকালীন গড় খরচ রেখা ইংরেজি ‘U’ আকৃতি বিশিষ্ট হয় কেন? ১০০%
৩। চিত্রসহ মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও। ১০০%
৪। দামস্তর ও অর্থের মূল্যের সম্পর্ক ব্যাখ্যা কর। ১০০%
৫। ব্যক্তিগত দ্রব্য ও গণদ্রব্যের মধ্যে পার্থক্য উল্লেখ কর। ১০০%
৬। অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কী কী? ১০০%
৭। দীর্ঘকালীন গড় ব্যয় রেখা ইংরেজি ‘L’ আকৃতির হয় কেন? ১০০%
৮। উৎপাদন সম্প্রসারণ পদ কী? ভোক্তার উদ্বৃত্তের ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৯। স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১০। চাহিদা অপেক্ষক কী? চাহিদারেখা বামদিক থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন? ৯৯%
১১। দাম স্থিতিস্থাপকতা এবং আয় স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৯৯%
১২। চিত্রসহ চাহিদার ‘সংকোচন-সম্প্রসারণ’ ধারণা ব্যাখ্যা কর। ৯৯%
১৩। যোগান ও মজুতের মধ্যে পার্থক্য দেখাও। ৯৯%
১৪। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখ। ৯৯%

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। বল হাসমান প্রান্তিক উপযোগ বিধিটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
২। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন কি? এ বিধির সীমাবদ্ধতাসমূহ আলোচনা কর। ১০০%
৩। পূর্ণপ্রতিযোগিতার বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বর্ণনা কর। ১০০%
৪। জাতীয় আয় কী? জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো বর্ণনা কর। ১০০%
৫। নিট জাতীয় উৎপাদন (NNP) কী? জাতীয় আগ পরিমাপ পদ্ধতিগুলো ব্যাখ্যা কর। ১০০%
৬। করের সংজ্ঞা দাও? বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলো বর্ণনা কর। ১০০%
৭। উন্নয়ন বাজেট বলতে কি বুঝ? বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের জন্য কোন ধরনের বাজেট অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে কর। ১০০%
৮। বাজার ভারসাম্য কি? বাজার ভারসাম্যের উপর কর ও ভর্তুকির প্রভাব চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
৯। চাহিদা সূচি কি? একটি কাল্পনিক চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অঙ্কন কর। ৯৯%
১০। বাজার অর্থনীতি কাকে বলে? বাজার অর্থনীতিতে দাম ব্যবস্থার ভূমিকা আলোচনা কর। ৯৯%
১১। দাম স্থিতিস্থাপকতা কী? একটি সরলরৈখিক চাহিদা রেখার কোনো নির্দিষ্ট বিন্দুতে কীভাবে স্থিতিস্থাপকতা পরিমাপ করবে? ব্যাখ্যা কর। ৯৯%
১২। একচেটিয়া বাজার কী? একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ৯৯%
১৩। দ্বৈত গণনা সমস্যা বলতে কি বুঝায়? কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? ৯৯%
১৪। যোগান সূচি কী? একটি কাল্পনিক যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন কর। ৯৯%

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*