
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ফিটে কোন দেশের দার্শনিক?
উঃ ফিটে জার্মান দেশের দার্শনিক।
২। ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম কী?
উঃ ডেকার্টের দার্শনিক পদ্ধতির নাম সংশয় পদ্ধতি।
৩। ডেকার্টের মতে দ্রব্য কয়টি ও কী কী?
উঃ ডেকার্টের মতে দ্রব্য তিনটি। যথা: ১. ঈশ্বর; ২.মন ও ৩. জড় বা দেহ।
৪। মোনাড কী?
উঃ মোনাড হলো জগতের আদি উপাদান। যা
অবিভাজ্য বিস্তৃতিহীন ও সংখ্যায় অসংখ্য।
৫। সব ধারণাই ইন্দ্রিয় ছাপ থেকে উদ্ধৃত”- উকিটি কার?
উঃ সব ধারণাই ইন্দ্রিয়ছাপ থেকে উদ্ভূত” উক্তিটি হিউমের।
৬। “সবই ঈশ্বর এবং ঈশ্বরই সব”-উক্তিটি কার?
উঃ “সবই ঈশ্বর এবং ঈশ্বর সব” উক্তিটি দার্শনিক স্পিনোজার।
৭। লাইবনিজের দেহ-মন সম্পর্কিত মতবাদের নাম কী?
উঃ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ।
৮। আত্মগত ভাববাদের প্রবক্তা কে?
উঃ আয়ারল্যান্ডের দার্শনিক জর্জ বার্কলি ।
৯। “The Phenomenology of Spirit”-গ্রন্থটি কে
লিখেছেন?
উঃ হেগেল।
১০। হিউম আমাকে নির্বিচারে মোহনিদ্রা থেকে জাগিয়েছেন”-উক্তিটি কার?
উঃ উক্তিটি ইমানুয়েল কান্টের।
১১। “হিউমের মতে, প্রত্যক্ষণ কত প্রকার ও কী কী?
উঃ হিউমের মতে প্রত্যক্ষণ দুইভাগে । যথা- (১) ধারণা ও (২) ইন্দ্রিয়ছাপ বা ইন্দ্ৰিয়জ।
১২। জার্মান ভাববাদের জনক বলা হয় কাকে?
উঃ জার্মান ভাববাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে।
১৩। হেগেলের মতে, দ্বান্দ্বিক পদ্ধতি কী?
উঃ এক সরল, বিমূর্ত ও শূন্য সম্প্রত্যয় থেকে অধিকতর জটিল, মূর্ত ও উচ্চতর সম্প্রত্যয়ের দিকে চিন্তার যাত্রা চিন্তার এ স্বাভাবিক পদ্ধতির সাথে সংগতি রেখে অগ্রসর হওয়ার পদ্ধতিকে হেগেল দ্বান্দ্বিক পদ্ধতি নামে অভিহিত করেন।
১৪। আধুনিক দর্শনের জনক কে?
উঃ আধুনিক দর্শনের জনক ফরাসি দার্শনিক রেনে ডেকার্ট (Rene Descartes)।
১৫। আধুনিক যুগের সময়কাল উল্লেখ কর।
উঃ আধুনিক যুগের সময়সীমা হলো ১৪০০ খ্রিস্টাব্দ থেকে ১৮৩১ খ্রিস্টাব্দ পর্যন্ত।
১৬। পাশ্চাত্য দর্শনের ইতিহাসের আধুনিক যুগের প্রথম ও শেষ দার্শনিকবৃন্দের নাম লিখ।
উঃ পাশ্চাত্য দর্শনে ইতিহাসের আধুনিক যুগের প্রথম ও শেষ দার্শনিকবৃন্দ হলেন। প্রথম ডেকার্ট ও শেষ দার্শনিক হেগেল ।
১৭। পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের তিনজন দার্শনিকের নাম লিখ।
উঃ পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের তিনজন দার্শনিক হলেন : ১. রেনে ডেকার্ট, ২. ইমানুয়েল কান্ট ও ৩. জন লক।
১৮। দুজন ভাববাদী দার্শনিকের নাম লিখ।
উঃ আধুনিক যুগের দুজন ভাববাদী দার্শনিক হলেন- জর্জ বার্কলি (Goorge Barkcley) ও ইমানুয়েল কান্ট।
১৯। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক কে?
উঃ আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন রেনে ডেকার্ট (Rene Descartes) |
২০। রেনে ডেকার্ট কোন ধরনের দার্শনিক।
উঃ বুদ্ধিবাদী দার্শনিক।
২১। দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লিখ।
উঃ দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম হলো রেনে ডেকার্ট ও লাইবনিজ।
২২। Meditation on First Philosophy” এবং “The Principles of Philosophy’ গ্রন্থ দুটি কার লেখা?
উঃ “Meditation on First Philosophy’ এবং ‘The Principles of Philosophy’ গ্রন্থ দুটি রেনে ডেকার্টের লেখা।
২৩। সহজাত ধারণা কী?
উঃ সহজভাবে আমাদের মনের মধ্যে যে ধারণা বিদ্যামান রয়েছে তাকেই সহজাত ধারণা বলে ।
২৪। কে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলেন।
উঃ স্পিনোজা একমাত্র ঈশ্বরকে দ্রব্য বলেন।
২৫। সমান্তরালবাদের প্রবক্তা কে?
উঃ স্পিনোজা।
২৬। লাইবনিজের মতে, জগতের মূল উপাদানের নাম কি?
উত্তর। লাইবনিজের মতে, জগতের মূল উপাদান মোনাজ বা চিৎপরমাণু ।
২৭। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে?
উঃ পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা করেছেন লাইবনিজ।
২৮। সকল মোনাডের মোনাড” কি?
উঃ সকল মোনাডের মোনাড হলেন ঈশ্বর।
২৯। দু’জন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লেখ।
উঃ দু’জন অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন : ১. জন লক ও ২. ডেভিড হিউম ।
৩০। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে?
উঃ জন লক।
৩১। জন লকের মতে, জ্ঞানের উৎস কি?
উঃ লকের মতে, অভিজ্ঞতাই জ্ঞানের উৎস।
৩২। জর্জ বাকলির মতে, আত্মা বা মন কী?
উঃ সবকিছুর অস্তিত্ব যদি প্রত্যক্ষণ न ধারণার উপর লব্ধ নির্ভরশীল হয় তাহলে প্রত্যক্ষণকারী এই সভায় হল মন বা আত্মা।
৩৩। মুখ্য গুণের দু’টি উদাহরণ দাও।
উঃ মুখ্য গুণের দুটি উদাহরণ হলো- ১. আকার ও ২. আয়তন।
৩৪। Tabularase শব্দটির অর্থ কী?
উঃ Tabularase শব্দটির অর্থ অলিখিত ফলক।
৩৫। হিউমের মতে জ্ঞানের উৎস কী?
উঃ হিউমের মতে জ্ঞানের উৎস প্রত্যক্ষণ।
৩৬। হিউমের মতে ধারণার অনুষঙ্গ নীতি/নিয়মগুলো কি কি?
উঃ ডেভিড হিউমের মতে ধারণার অনুষঙ্গ নিয়মগুলো হলো : ১. সাদৃশ্য, ২. দেশ বা কালের সান্নিধ্য ও ৩. কার্যকারণ।
৩৭। “A Treatise of Human Nature” গ্রন্থটি কার লেখা?
উঃ “A Treatise of Human Nature” গ্রন্থটি ডেভিড হিউমের লেখা।
৩৮। কান্ট কোন দেশের দার্শনিক।
উঃ জার্মান দার্শনিক।
৩৯। কান্ট কোন ধরনের দার্শনিক।
উত্তর: বিচারবাদী দার্শনিক।
৪০। জার্মান ভাববাদের জনক বলা হয় কাকে?
উঃ জার্মান ভাববাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে।
৪১। “A Critique of Pure Reason” গ্রন্থটি কে লিখেছেন?
উঃ “A Critique of Pure Reason” গ্রন্থটি ইমানুয়েল কান্ট লিখেছেন।
৪২। কান্টের যে কোনো দুটি বই এর নাম লিখ।
উঃ কান্টের দু’টি বই এর নাম হলো (i) Critique of pure Reason ও (ii) Critique of practica Reason.
৪৩। কান্টের মতে, বৌদ্ধিক প্রকার কয়টি?
উঃ কান্টের মতে, বৌদ্ধিক প্রকার ১২টি। যথা- সমগ্রতা, স্থায়িত্ব, সীমাবদ্ধতা, দ্রব্য, একত্ব, কার্যকারণ, বাস্তবতা, ক্রিয়া-প্রতিক্রিয়া, নিষেধ, সম্ভাব্যতা, আস্তিক- নাস্তিক এবং অনিবার্যতা ।
৪৪। “প্রতীতি ছাড়া সম্প্রীতি শূন্য আর সম্প্রীতি ছাড়া প্রতীতি অন্ধ” – উক্তিটি কার?
উঃ “প্রতীতি ছাড়া সম্প্রীতি শূন্য আর সম্প্রীতি ছাড়া প্রতীতি অন্ধ” —উক্তিটি ইমানুয়েল কান্টের।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ভাববাদ ও বস্তুগত ভাববাদ বলতে কী বুঝ? ১০০%
২। আধুনিক পাশ্চাত্য দর্শনের চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
৩। খোদার অস্তিত্ব সম্পর্কে ডেকার্টের যুক্তি আলোচনা কর। ১০৯%
৪। স্পিনোজার দর্শনে গুণ ও প্রত্যাংশ কী? ১০০%
৫। চিৎপরমাণুর চারটি বৈশিষ্ট্য লিখ। ১০০%
৬। লককে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক বলা হয় কেন? ১০০%
৭। লাইবনিজের মতে “সকল মোনাডের মোনাড” কী? ব্যাখ্যা কর। ১০০%
৮। অভিজ্ঞতাপূর্ব সংশ্লেষক অবধারণ বলতে কান্ট কী বুঝিয়েছেন? ১০০%
৯। “Natura Naturata” এবং “Natura Naturans” সম্পর্কে স্পিনোজা কী বলেছেন? ১০০%
১০। “মন বা আত্মা হচ্ছে প্রত্যক্ষণের সমষ্টি”—হিউমের এই উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
১১। অবভাস ও সত্তার মধ্যে পার্থক্য কী? ৯৯%
১২। কান্টের অনুসরণে দেশ ও কালের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ৯৯%
১৩। ভাববাদ কি? বার্কলিকে কেন আত্মগত ভাববাদী বলা হয়? ৯৯%
১৪। স্পিনোজার দ্রব্যের চারটি বৈশিষ্ট্য লিখ। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। “আমি চিন্তা করি, সুতরাং আমি আছি”—ব্যাখ্যা কর। ১০০%
২। স্পিনোজার দ্রব্য সম্পর্কিত মতবাদ আলোচনা কর। তিনি কি একজন সর্বখোদাবাদী? ১০০%
৩। লাইবনিজের পূর্ব-প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০০%
৪। “বার্কলীর আত্মাগতভাববাদ” ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০৯%
৫। ইন্দ্রিয়জ ও ধারণার মধ্যে পার্থক্য কর। এ প্রসঙ্গে হিউমের প্রত্যক্ষণ মতবাদ ব্যাখ্যা কর। ১০০%
৬। কান্ট কীভাবে অবভাস ও সত্তার মধ্যে পার্থক্য করেন? তিনি কেন বলেন যে সত্ত। অজ্ঞাত ও অজ্ঞেয়? ১০০%
৭। হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি আলোচনা কর। তাঁর মতে পরম সত্তার স্বরূপ কী? ১০০%
৮। “অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর” – বার্কলির এ উক্তিটি ব্যাখ্যা কর। ১০০%
৯। আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। মধ্যযুগের পাশ্চাত্য দর্শনের সাথে এর পার্থক্য দেখাও। ১০০%
১০। সহজাত ধারণা খন্ডনে জন লকের যুক্তিগুলো আলোচনা কর। ১০০%
১১। কান্ট কীভাবে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করেন? ৯৯%
১২। হেগেলের বস্তুগত ভাববাদ ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ৯৯%
১৩। হিউমের মতে, আত্মা কি? আলোচনা কর। ৯৯%
১৪। লাইবেনিজের মোনাড তত্ত্ব ব্যাখ্যা কর। তিনি কি একজন বহুত্ববাদী? ৯৯%

Leave a Reply