
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-ASPA, BPATC’, NSPAA, CAG, BCS.
২। ল্যাটিন শব্দ ‘Ministiare’ এর অর্থ কী?
উঃ ব্যবস্থাপনা ।
৩। লোক প্রশাসন শাস্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উঃ উড্রো উইলসন।
৪। Introduction the study of Public Administration গ্রন্থটির রচয়িতা কে?
উঃ L.D. White
৫। অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ” উক্তিটি কার?
উঃ রিচার্ড ক্রসম্যান।
৬। বাংলাদেশে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উঃ সচিব।
৭। যোগাযোগ পদ্ধতির আধুনিক প্রবক্তা কে?
উঃ ডেভিড কে. বার্লো (David k. Barlo)।
৮। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি?
উঃ সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ সমস্যা শনাক্তকরণ।
৯। আদেশগত ঐক্য কী?
উঃ যে কোনো অধস্তন কর্মকর্তা কেবলমাত্র তার নিকটস্থ ঊর্ধ্বতন কর্মকর্তা হতে প্রশাসনিক আদেশ লাভ করাকে আদেশগত ঐক্য বলে।
১০। বিশেষজ্ঞ কে?
উঃ কোনো বিশেষ বিষয়ে প্রযুক্তিগত ও কৌশলগত অভিজ্ঞ ব্যক্তিই হলো বিশেষজ্ঞ।
১১। Delegation’ শব্দটির অর্থ কী?
উঃ কর্তৃত্বাপন/প্রতিনিধি ।
১২। কেন্দ্রীয়করণ কী?
উঃ প্রশাসনিক কর্তৃত্ব ও ক্ষমতা প্রশাসনের সর্বোচ্চ স্তর বা শীর্ষতম ব্যক্তির হাতে পুঞ্জীভূতই হচ্ছে কেন্দ্রীকরণ।
১৩। লোক প্রশাসনের জনক কে?
উঃ উড্রো উইলসন Woodrow Wilson
১৪। প্রশাসন বা Administration-এর উৎপত্তি কোন কোন শব্দ থেকে।
উঃ ল্যাটিন শব্দযুগল ‘Ad’ এবং ‘Ministiare’ থেকে প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ Administration শব্দটির উৎপত্তি।
১৫। এল.ডি হোয়াইট এর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
উত্তর: “Introduction to the Study of Public Administration”.
১৬। লোক প্রশাসনের বিকাশধারাকে কয়টি ভাগে বিভক্ত করা যায়।
উঃ ৫টি ভাগে।
১৭। The Principles of Administration’ গ্রন্থের লেখক কে?
উঃ ডব্লিউ. এফ. উইলোবি (WF. Willoughby) |
১৮। লোক প্রশাসনে কে ক্ল্যাসিক্যাল মতবাদের প্রবর্তন করেন?
উঃ লুথার গুলিক।
১৯। POSDCORB’ এর প্রবক্তা কে?
উঃ লুথার গুলিক।
২০। বেসরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য কি?
উঃ মুনাফা অর্জন করা।
২১। নব লোক প্রশাসন বিষয়ের বৈশিষ্ট্যগুলো কী?
উঃ ১. নৈতিক দিক থেকে পূর্ণশিক্ষা অর্জন, ২. মূল্যবোধ ও নৈতিকতা, ৩. সামাজিক ন্যায়বিচার ও ৪. যুক্তিভিত্তিক।
২২। Principles of Public Administration’ গ্রন্থটির লেখক কে?
উঃ ডব্লিউ এফ উইলোবি।
২৩। সংগঠনের কয়টি মতবাদ আছে ও কি কি?
উঃ তিনটি। যথা- ১. সনাতন, ২. নব্য সনাতন, ৩. আধুনিক তত্ত্ব।
২৪। সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ কয়টি?
উঃ চারটি। যথা- ১. শ্রম বিভাগ, ২. পদসোপান ও কার্যগত পদ্ধতি, ৩. কাঠামো ও ৪. নিয়ন্ত্রণ সীমা।
২৫। সংগঠন কী?
উঃ কোনো সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য দ্রব্যসামগ্রীর ব্যবস্থাপনাই হলো সংগঠন।
২৬। সংগঠনের ৪টি মূলনীতি লিখ।
উঃ ১. পদক্রমনীতি, ২. নিয়ন্ত্রণ পরিধি, ৩. আদেশগত ঐক্য ও ৪. কর্তৃত্ব।
২৭। পদসোপান নীতি কি?
উঃ সংগঠনের পর্যায়ক্রমিক ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায় হতে সকল কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে একেবারে নিম্নস্তরে নিঃসৃত হয়ে আসে। একেই সংগঠনের পদসোপান নীতি বলে।
২৮। কর্তৃত্ব কি?
উঃ বৈধ ক্ষমতার মাধ্যমে দায়িত্ব পালন করাই কর্তৃত্ব।
২৯। কর্তৃত্ব অর্পণ কী?
উঃ সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক অধস্তন কর্মচারীদেরকে কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় দায়িত্ব ও ক্ষমতা প্রদান করার পদ্ধতিকে কর্তৃত্ব অর্পণ বা হস্তান্তর বলে।
৩০। প্রশাসনে সাধারণ কে?
উঃ সরকারি নীতি গ্রহণ ও বাস্তবায়ন কার্যে যারা নিয়োজিত থাকেন তারা হলেন প্রশাসনে সাধারণজ্ঞ।
৩১। রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কী?
উঃ সরকারের ক্ষমতা কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের মধ্যে সুষ্ঠুভাবে বিভাজনকে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ বলে।
৩২। ইউনিয়ন পরিষদ কোন বিকেন্দ্রীকরণের উদাহরণ?
উঃ ইউনিয়ন পরিষদ হলো প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদাহরণ।
৩৩। স্টাফ এজেন্সির কাজ কি?
উঃ লাইন এজেন্সিকে পরামর্শ দেওয়া ।
৩৪। নিয়ন্ত্রণের পরিধি কী?
উঃ একজন প্রশাসক যতজন অধস্তন ব্যক্তি বা যতগুলো কাজের ইউনিটকে ব্যক্তিগতভাবে পরিচালনা করতে পারেন তার সংখ্যাকে নিয়ন্ত্রণ পরিধি বলে।
৩৫। The Principles of Scientific Management’ গ্রন্থের লেখক কে?
উঃ Frederick Winslow Taylor (ফ্রেডরিক উন্সলো টেইলর)।
৩৬। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সার্থক ব্যাখ্যা প্রথম কে দিয়েছেন?
উঃ হার্বার্ট এ, সাইমন।
৩৭। Administrative Behaviour’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ Herbert Simon.
৩৮। প্রপার চ্যানেল” এর অর্থ কি?
উঃ “ প্রপার চ্যানেল”-এর অর্থ হলো যথাযথ কর্তৃপক্ষ।
৩৯। নেতৃত্ব কাকে বলে?
উঃ নেতৃত্ব এক ধরনের সামাজিক গুণ যার মধ্য দিয়ে এক ব্যক্তি অন্যের উপর প্রভাব বিস্তারের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারে।
৪০। Leaders are born, not made”- উক্তিটি কার?
উঃ “Leaders are born, not made -উক্তিটি হলো- Henri Fayol -এর।
৪১। নেতৃত্বের কয়েকটি ধরন উল্লেখ কর।
উঃ নেতৃত্ব সাধারণত ৬ প্রকার। যথা- ১. রাজনৈতিক, ২. সম্মোহনী, ৩. বিশেষজ্ঞ, ৪. প্রশাসনিক,৫. একনায়কতান্ত্রিক ও ৬. গণতান্ত্রিক।
৪২। দুইজন সম্মোহনী নেতার নাম লিখ।
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, আহমেদ সুকর্ণ পূর্তি, আয়াতুল্লাহ খামেনী।
৪৩। অনানুষ্ঠানিক যোগাযোগের তিনটি সুবিধা উল্লেখ কর ।
উঃ (ক) দ্রুত যোগাযোগ স্থাপন করা যায়; (খ) বিশ্বস্ততার সাথে তথ্যের আদান প্রদান করা হয়; ও (গ) তুলনামূলকভাবে তথ্যের বিকৃতি কম হয়।
৪৪। Legitimacy’ শব্দের অর্থ কি?
উঃ বৈধতা।
৪৫। গ্রেপ ভাইন কি?
উঃ সংগঠনের আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থাকে গ্রেপ ভাইন বলা হয়।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। লোক/তুলনামূলক প্রশাসন বলতে কি বুঝ? ১০০%
২। “লাল ফিতার দৌরাত্ম” কি? ১০০%
৩। যোগাযোগের প্রতিবন্ধকতা গুলো কি? ১০০%
৪। নেতৃত্বের গুণাবলি আলোচনা কর। ১০০%
৫। প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বুঝ? ১০০%
অথবা, প্রশাসনিক ব্যবস্থাপনা কী?
৬। পদসোপান নীতি বলতে কি বুঝ? ১০০%
৭। পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? ১০০%
৮। ক্ষমতা ও কর্তৃত্ব কি? পার্থক্য লিখ। ১০০%
৯। উন্নয়নমুখী ও সনাতন প্রশাসনের মধ্যে পার্থক্য কি কি? ১০০%
১০। সংগঠনের কি? আনুমানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য লিখ। ১০০%
১১। কেন্দ্রীয়করণের কয়েকটি সুবিধা বর্ণনা কর। ৯৯%
১২। লোক প্রশাসনের সাম্প্রতিক প্রবণতাসমূহ কি কি? ৯৯%
১৩। আমলাতন্ত্র কি? এর ত্রুটিগুলো কি কি? ৯৯%
১৪। রাজনৈতিক নিরপেক্ষতা কি? ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। লোক প্রশাসন কি? লোক প্রশাসন অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। ১০০%
২। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ ব্যাখ্যা কর। ১০০%
৩। বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীয়করণের সুবিধা ও অসুবিধা বর্ণনা কর। ১০০%
৪। সমালোচনাসহ ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা কর। ১০০%
৫। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের গঠন ও কার্যাবলি আলোচনা কর। ১০০%
৬। নেতৃত্ব কি? নেতৃত্বের ধরন, কার্যাবলি আলোচনা কর। ১০০%
৭। উন্নয়ন প্রশাসন কি? এর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা কর। ১০০%
৮। “কর্মবিভাগ যদি অপরিহার্য হয়, তবে সমন্বয় অনিবার্য” —ব্যাখ্যা কর। ১০০%
৯। যোগাযোগ বলতে কি বুঝ? যোগাযোগের মাধ্যমসমূহ আলোচনা কর। ১০০%
১০। সংগঠনের লক্ষ্য কি? সংগঠনের উপাদানগুলো আলোচনা কর। ১০০%
১১। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। কিভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়? ৯৯%
১২। বৃহৎ সংগঠন সমন্বয়সাধনের প্রয়োজনীয়তা অলোচনা কর। ৯৯%
১৩। একটি দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অর্জনে বিকেন্দ্রীকরণের গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%
১৪। লোক প্রশাসন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর। ৯৯%

Leave a Reply