প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ বিভাগ হিসাববিজ্ঞানবিষয় ব্যবসায় পরিসংখ্যান ৪১২৫০৭ রকেট স্পেশাল সাজেশন

প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন
প্রিলিমিনারি টু মাস্টার্স সাজেশন

ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। বিক্ষেপ চিত্র কি?
উঃ দুটি চলকের সহগাংক পরিমাপের জ্যামিতিক পদ্ধতি হলো বিক্ষেপ চিত্র।
২। যুক্ত সম্ভাবনা কি?
উঃ দুটি ঘটনা একই সাথে ঘটার সম্ভাবনাকেই যুক্ত সম্ভাবনা বলে ।
৩। নমুনাজ একক কি?
উঃ যেকোনো সমগ্রকের একটি নমুনার প্রত্যেকটি উপাদানকেই নমুনাজ একক বলা হয়।
৪। পরিমিত ত্রুটি কি?
উঃ সম্ভাব্য ত্রুটির সূত্রটি থেকে ধ্রুবক মান 0.6745 বাদ দিলে যে মান পাওয়া যায় তাকে অনুমানের পরিমিত ত্রুটি বা বিচ্যুতি বলা হয়।
৫। সমগ্ৰক কি?
উঃ কোন নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন তথ্য অনুসন্ধানের সাথে সম্পর্কিত সমগ্র ক্ষেত্রকে বলা হয় সগ্রক।
৬। সরলরৈখিক সম্পর্ক কি?
উঃ সরলরেখার সাহায্যে চলকসমূহের সম্পর্ককে প্রকাশ করা হলে তাকে সরলরৈখিক সম্পর্ক বলা হয়ে থাকে।
৭। গণসংখ্যা নিবেশন কি?
উঃ সংগৃহীত তথ্যসমূহকে একাধিকবার না লিখে রাশির পুনরাবৃত্তির সংখ্যায় প্রকাশ করা হলে যে চলকের সৃষ্টি হয় তাকে গণসংখ্যা নিবেশন বলে।
৮। বিস্তার পরিমাপ কি?
উঃ কোন গণসংখ্যা নিবেশনের সংখ্যা মানগুলো তাদের মধ্যক মান হতে কতটুকু ছোট বা বড় তার পরিমাপকে বিস্তার পরিমাপ বলে।
৯। আয়তলেখ কি?
উঃ যে লেখচিত্র বিভিন্ন শ্রেণির গণসংখ্যাকে আয়তক্ষেত্রের সাহায্যে প্রকাশ করে তাকে আয়তলেখ বলে।
১০। জ্যামিতিক গড় কি?
উঃ অশূন্য ধনাত্মক মান বিশিষ্ট কোন তথ্য সারিতে যতগুলো সংখ্যা থাকে তাদের গুণফলের তততম মূলকে জ্যামিতিক গড় বলে।
১১। উপাত্ত বিন্যাস কি?
উঃ উপাত্ত বিন্যাস হলো সংগৃহীত কাঁচা বা প্রাথমিক তথ্যসমূহকে ঊর্ধ্ব বা নিম্নক্রমানুসারে সাজানো।
১২। কেন্দ্ৰীয় প্রবণতা কি?
উঃ কেন্দ্রীয় প্রবণতা একটি সংখ্যা যা কোনো একটি শ্রেণীর সকল চলককে প্রতিনিধিত্ব করে থাকে।
১৩। পরিসংখ্যানের জনক কে?
উঃ পরিসংখ্যানের জনক আর এ ফিশার।
১৪। দৈব চলকের সংজ্ঞা দাও।
উঃ যে চলকের প্রত্যেকটি মানের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে তাকে দৈব চলক বলে। যেমন : ছক্কার উপরের পিঠে প্রাপ্ত মানগুলোর নির্দেশকারী চলকটি একটি দৈব চলক ।
১৫। গণসংখ্যা কি?
উঃ প্রদত্ত তথ্য থেকে কোন শ্রেণির আওতাধীন যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ঐ শ্রেণির গণসংখ্যা বলে।
১৬। ক্রমযোজিত গণসংখ্যা কি?
উঃ গণসংখ্যা নিবেশনে প্রতিটি শ্রেণির গণসংখ্যা ক্রমাগতভাবে যোগ করে যে সকল সংখ্যার মান পাওয়া যায় তাকে ক্রমযোজিত গণসংখ্যা বলে ৷
১৭। তথ্য সংগ্রহের উৎসগুলো আলোচনা কর।
উঃ যে তথ্য পরোক্ষ উৎস হতে কোন তথ্য সংগ্রহ করা হয় তাকে মাধ্যমিক উৎস বলে । যেমন— কোনো প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত তথ্য বা কোনো প্রকাশন হতে সংগ্রহ করা হয়। মাধ্যমিক তথ্যের উৎস দু’ধরনের। যথা- (i) প্রকাশিত উৎস (Published Sources); (ii) অপ্রকাশিত উৎস (Unpublished Sources)।
১৮। গণসংখ্যার ঘনত্ব কী?
উঃ কোন শ্রেণির গণসংখ্যাকে ঐ শ্রেণির শ্রেণি ব্যবধান দ্বারা ভাগ করে যে রাশি পাওয়া যায় তাকে ঐ শ্রেণির গণসংখ্যার ঘনত্ব বলে। অর্থাৎ, গণসংখ্যার ঘনত্ব
শ্রেণি গণসংখ্যা/মোট গণসংখ্যা
১৯। বৃত্তচিত্র কি?
উঃ কোন তথ্য সারির বিভিন্ন উপাদানকে ডিগ্রীতে বিভক্ত করে একই বৃত্তে উপস্থাপন করলে তাকে বৃত্তচিত্র বলে ।
২০। তথ্য বা উপাত্ত কি?
উঃ কোন নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংখ্যাত্মকভাবে সংগৃহীত ও প্রকাশিত তথ্যাবলিকে তথ্য বা উপাত্ত বলে।
২১। তথ্য উপস্থাপনের সংজ্ঞা দাও।
উঃ পরিসংখ্যানীয় অনুসন্ধানের প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ। সংগৃহীত তথ্যসমূহ সাজানো ও শ্রেণিবদ্ধকরণের পর এর গুরুত্ব অনুধাবন ও অন্তর্নিহিত তাৎপর্য উদঘাটন করে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য তথ্যসমূহে বিভিন্নভাবে প্রদর্শন করাকে তথ্য উপস্থাপন বলে।
২২। যোজিত গড় কি?
উঃ কোন তথ্য নিবেশনে বিভিন্ন তথ্যের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে যোজিত গড় বলে।
২৩। নির্ভয়াংক কি?
উঃ নির্ভরণ সমীকরণের ঢাল b কে নির্ভরাংক বলা হয়। নির্ভরণের ক্ষেত্রে স্বাধীন চলকের মান একক পরিমাণ বৃদ্ধির ফলে অধীন চলকের মানে যে হারে পরিবর্তন ঘটে তাকে নির্ভরাংক বলে ।
২৪। সম্ভাবনা কাকে বলে?
উঃ কোন একটি ঘটনা ঘটবে কি ঘটবে না তার গাণিতিক পরিমাপকেই সম্ভাবনা বলে।
২৫। শর্তযুক্ত সম্ভাবনা কি?
উঃ কোন পরীক্ষায় যদি কোন ঘটনা ঘটার সম্ভাবনা ইতিপূর্বে অন্য কোন ঘটনা ঘটা ও না ঘটার উপর নির্ভর করে তবে তাকে শর্তাধীন সম্ভাবনা বলে ।
২৬। স্তরিত নমুনায়ন কি?
উঃ কোনো সমগ্রককে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভক্ত করে প্রতিটি বিভাগ হতে প্রয়োজনীয় নমুনা দৈবচয়ন প্রক্রিয়ায় সংগ্রহ করার প্রক্রিয়াকে স্তরিত নমুনায়ন বলে ।
২৭। নমুনায়ন কাকে বলে?
উঃ সমগ্রকের একটি অংশ বিচার বিশ্লেষণ করে পরীক্ষায় সম্পূর্ণ বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার পরিসংখ্যানিক পদ্ধতিকে নমুনায়ন বলে।
২৮। শুমারি জরিপ কি?
উঃ কোন অনুসন্ধানে সমগ্রকের প্রতিটি একক সম্বন্ধে তথ্যসংগ্রহ করাকে শুমারি জরিপ বলে ।
২৯। r = 1 এর অর্থ কি?
উঃ দু’টি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক সম্পর্ক বিদ্যমান ৷
৩০। সংশ্লেষাঙ্কের মানের পরিধি লিখ।
উঃ সংশ্লেষাঙ্কের মানের পরিধি – 1 <r <1।
৩১। ভেদাংক কি?
উঃ পরিমিত ব্যবধানের বর্গকে ভেদাংক বলে।
৩২। গড় ব্যবধানাঙ্ক (CMD) কি?
উঃ কোন নিবেশনের গড় ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে গড় ব্যবধানাঙ্ক বলা হয়। আবার গড় ব্যবধান ও মধ্যমার অনুপাতকেও গড় ব্যবধানাঙ্ক বলা হয়।
৩৩। তথ্যসংগ্রহের উৎস প্রধানত কত প্রকার ও কি কি? উঃ তথ্যসংগ্রহের উৎস প্রধানত ২ প্রকার। যথা: ১. প্রাথমিক ও ২. মাধ্যমিক উৎস।
৩৪। ১, ৪ এবং ০ এর মধ্যমা কত?
উত্তর: ১, ৪ এবং ০-এর মধ্যমা = ০।
৩৫। গুণগত চলকের গড় নির্ণয়ের জন্য কোন পরিমাপটি উপযুক্ত?
উঃ গুণগত চলকের গড় নির্ণয়ের জন্য উপযুক্ত পরিমাপ হচ্ছে জ্যামিতিক গড়।
৩৬। পরিসংখ্যানের উপাত্ত সংগ্রহের উৎস কয়টি ও কি কি?
উঃ উৎস ৩টি যথা :- ১. প্রাথমিক, ২. অভ্যন্তরীণ ও ৩. মাধ্যমিক উৎস ।
৩৭। ০৬. ১, ৪ এবং ০ এর মধ্যমা কত?
উত্তর: ১, ৪ এবং ০-এর মধ্যমা = ০।
৩৮। প্রাথমিক তথ্য কি?
উঃ কোন গবেষণা কার্যে মৌলিকভাবে সংগৃহীত তথ্যকে “প্রাথমিক তথ্য” বলে।
৩৯। আপেক্ষিক গণসংখ্যা কি?
উঃ গণসংখ্যা নিবেশনের একটি নির্দিষ্ট শ্রেণির গণসংখ্যাকে ঐ নিবেশনের মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যামান পাওয়া যায় তাকে আপেক্ষিক গণসংখ্যা বলে।
৪০। গৌণ তথ্য কি?
উঃ এক ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত তথ্য অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তার কাজে ব্যবহার করলে তাকে গৌণ তথ্য বলে ।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে পরিসংখ্যানের ভূমিকা আলোচনা কর।
২। পরিসংখ্যান পদ্ধতিগুলো আলোচনা কর।
৩। কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পরেও বিস্তার পরিমাপের প্রয়োজন হয় কেন?
৪। প্রাথমিক প্রত্যক্ষ তথ্যসংগ্রহের পদ্ধতিসমূহ আলোচনা কর।
৫। নমুনায়ন কি? নমুনায়ন পদ্ধতি কত প্রকার ও কি কি? আলোচনা কর।
৬। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বুঝ?
৭। জ্যামিতিক গড়ের সুবিধাসমূহ উল্লেখ কর।
৭। প্রশ্নপত্র কি? আরভলেখ ও দণ্ডচিত্রের মধ্যে পার্থক্য দেখাও।
৮। প্রাথমিক ও মাধ্যমিক উপাত্তের মধ্যে পার্থক্য দেখাও।
৯। বিক্ষেপ চিত্র কি? নির্ভরণের ধারণা ব্যাখ্যা কর।
১০। তথ্য বা উপাত্তের সংজ্ঞা দাও।

গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১। (ক) ব্যবসায় পরিসংখ্যানের সংজ্ঞা দাও।
(খ) ব্যবসায় পরিসংখ্যানের আওতা বা পরিধি আলোচনা কর।
২। (ক) বিস্তার পরিমাপ বলতে কি বুঝ? বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপগুলো কি কি?
(খ) গরম ও আপেক্ষিক বিস্তার পরিমাপের পার্থক্য লিখ।
৩। (ক) ভৈদাংক ও ব্যবধানাঙ্কের মধ্যে পার্থক্য লেখ।
(খ) পরিমিত ব্যবধান কি? পরিমিত ব্যবধানের ব্যবহারসমূহ আলোচনা কর।
৪। (ক) সহ-সম্বন্ধ বলতে কি বুঝ?
(খ) ব্যবস্থাপনায় সহ-সম্বন্ধ এবং নির্ভরণ বিশ্লেষণের ব্যবহার সম্বন্ধে আলোচনা কর।
৫। (ক) গণসংখ্যা নিবেশন কি? লেখচিত্রের গুরুত্ব আলোচনা কর।
(খ) গণসংখ্যা নিবেশন প্রস্তুতপ্রণালি আলোচনা কর।
৬। (ক) অনমুনাজ বিচ্যুতি বলতে কি বুঝ?
(খ) অনমুনাজ বিচ্যুতির কারণসমূহ আলোচনা কর।
৮। (ক) মোড বা প্রচুরকের সংজ্ঞা দাও।
(খ) যোজিত গড়, মধ্যমা ও প্রচুরকের মধ্যে সম্পর্ক বর্ণনা কর।
৯। (ক) সম্ভাবনা কি? সম্ভাবনার ক্ষেত্রে নির্ভরশীল ঘটনা বা অধীন ঘটনা কি?
(খ) ধনাত্মক ও ঋণাত্মক সহ-সম্বন্ধের ব্যাখ্যা কর।
১০। সম্ভাবনার যোগসূত্র আলোচনা কর।
পরিসংখ্যান পদ্ধতিগুলো আলোচনা কর।
Math Problem:

  1. From the following information prepare a stem and leaf display: 96, 93, 88, 117, 127, 95, 113, 96, 108, 94, 148, 156, 139, 142, 94, 107, 125, 155, 155, 103, 112, 135, 132, 111, 125, 104, 106, 139, 134, 119, 97
  2. Draw a pie-chart for the following data:
    Cost of materials Tk. 48,000, Cost of labour Tk. 36,000, Direct expense of manufacture Tk. 12,000, Factory overhead Tk. 18,000 and Miscellaneous expenses Tk. 6,000.
পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*