
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। কখন শিল্প বিপ্লব সংঘটিত হয়?
উত্তর : অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে উনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় পর্যন্ত।
২। “The Communist Manifesto’ গ্রন্থের লেখক কে?
উত্তর : সমাজবিজ্ঞানী (Karl Marx) এবং তাঁর বন্ধু (Angels) ১৮৪৮ সালে সুবিখ্যাত গ্রন্থ ‘The Communist Manifesto’ প্রকাশ করেন।
৩। ডুর্খেইমের মতে সামাজিক সংহতির ধরনসমূহ কী?
উত্তর : যান্ত্রিক সংহতি ও জৈরিক সংহতি।
৪। ঐতিহ্যবাহী কর্তৃত্ব কী?
উত্তর : ঐতিহ্যগত কর্তৃত্ব সেই প্রকারের আধিপত্য বা দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সামাজিক রীতিনীতি দ্বারা নির্ধারিত হয় ৷
৫। ‘ক্ষমতা’ কী?
উত্তর : রাজনৈতিক সমাজবিজ্ঞানে ক্ষমতা বলতে বুঝায় অন্যের আচরণকে প্রভাবিত করার সামর্থ্য।
৬। ‘ডিরাইভেশন’ (Derivation) কী?
উত্তর : যুক্তিহীন ক্রিয়াগুলোকে যখন মানুষ ন্যায়সঙ্গত
যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করে তখন তাই
ডিরাইভেশন ।
৭। শিল্পবিপ্লবের সময়কাল উল্লেখ কর।
উঃ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় পর্যন্ত।
৮। জৈবিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য?
উঃ আধুনিক শিল্প ভিত্তিক সমাজের বৈশিষ্ট্য।
৯। প্যারেটো ডেরিভেশনকে কয় ভাগে ভাগ করেন?
উঃ চার প্রকার। যথা-১. কাল্পনিক ঘটনার জোরালো দাবি, ২. কর্তৃত্ব, ৩. আবেগের সাথে সম্পৃক্ততা ও ৪. মৌলিক প্রমাণাদি ।
১০। ডুর্খেইম-এর মতে অর্থনৈতিক মন্দা দেখা দিলে সমাজে কোন ধরনের আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়?
উঃ নৈরাজ্যমূলক আত্মহত্যা (Anomic Suicide)।
১১। “ইতিহাস হচ্ছে অভিজ্ঞতাতন্ত্রের সমাধিক্ষেত্র।” —উক্তিটি : কার?
উঃ উক্তিটি করেছেন ভিলফ্রেডো প্যারেটো।
১২। সামাজিক বিবর্তনের প্রবক্তা কে?
‘Principles of Sociology’ গ্রন্থের রচয়িতা কে?
জৈবিক সাদৃশ্য তত্ত্বের প্রবক্তা কে?
উঃ সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটির প্রবক্তা হলেন Herbert Spencer (হার্বার্ট স্পেন্সার)।
১৩। পরার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ দাও।
উঃ পরার্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ হলো সতীদাহ প্রথা।
১৪। যৌক্তিক কর্তৃত্বের ভিত্তি কী?
উঃ যৌক্তিক কর্তৃত্বের ভিত্তি হচ্ছে প্রতিষ্ঠিত আইন কাঠামোর মধ্যে অবস্থিত পদসোপান।
১৫। মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম কী?
উঃ মার্কসের মতে, পৃথিবীর প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম হলো দাসভিত্তিক সমাজ।
১৬। প্যারেটোর মতে, ‘এলিট’ কয় ধরনের?
উঃ দুই ধরনের।
১৭। জৈবিক সংহতি কোন্ সমাজের প্রতিনিধিত্ব করে?
উত্তর : জৈবিক সংহতি শিল্প ভিত্তিক সমাজের প্রতিনিধিত্ব
করে।
১৮। Poverty of philosophy’-গ্রন্থের রচয়িতা কে?
উঃ Karl Marx.
১৯। বিবর্তনবাদ কি?
উঃ সমাজের উদ্ভব, বিকাশ ও প্রবৃদ্ধির উৎস সন্ধানে চিন্তাবিদরা সমাজকে একটি সচেতন সত্তা হিসেবে দেখার চেষ্টা করেন, যা দৃষ্টিভঙ্গির ধারায় ‘বিবর্তনবাদ’ নামে পরিচিতি লাভ করে।
২০। বিচ্ছিন্নতাবোধ কি?
উঃ বিচ্ছিন্নতাবোধ হচ্ছে ব্যক্তির এমন একটি সামাজিক ও মনস্তাত্ত্বিক অবস্থা যখন ব্যক্তি তাঁর সামাজিক অস্তিত্বের কিছু ক্ষেত্র থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে।
২১। ‘Verstehen’ ধারণাটি কোন সমাজবিজ্ঞানীর?
উঃ ম্যাক্স ওয়েবারের
২২। সামাজিক ঘটনা কি?
উঃ সামাজিক ঘটনা বলতে কোনো জনগোষ্ঠীর সমষ্টিগত চিন্তা-চেতনা, প্রবণতা ও রীতি-নীতি প্রভৃতিকে বোঝায়।
২৩। প্যারেটোর মতে এলিট কত প্রকার?
উঃ দুই ধরনের।
২৪। রেসিডিউস কি?
উঃ প্যারেটোর মতে Residues ভাবাবেগ নয়, ভাবাবেগের অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ।
২৫। জৈবিক সাদৃশ্যমূলক তত্ত্বের মূল বিষয় কী?
উঃ জৈবিক সাদৃশ্যমূলক তত্ত্বের মূল বিষয় হলো উদ্ভব, বিকাশ পরিপূর্ণতা এবং কর্মপদ্ধতি সকল ক্ষেত্রেই জীবদেহ এবং সমাজের মধ্যে গভীর সাদৃশ্য।
২৬। ‘Evolution’ শব্দের অর্থ কী?
উঃ Evolution শব্দের অর্থ হলো বিবর্তন।
২৭। অগাস্ট কোঁত দৃষ্টবাদকে কতভাগে ভাগ করেন?
উঃ কোঁৎ দৃষ্টবাদকে তিনভাগে ভাগ করেছেন। যথা- ১. বিজ্ঞানসমূহের দর্শন (Philosophy of the sciences). ২. বিজ্ঞানসম্মত ধর্ম ও নীতিশাস্ত্র (Scintific religion and ethics) এবং ৩. দৃষ্টিবাদী রাজনীতি (Positive Politics)।
২৮। সমাজতাত্ত্বিক তত্ত্ব কী?
উঃ সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ক তাত্ত্বিকগণের সুচিন্তিত, পরীক্ষিত মতবাদই সমাজতাত্ত্বিক মতবাদ।
২৯। মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণি কী কী?
উঃ মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণি হলো- ১. মালিক শ্রেণি ও ২. শ্রমিক শ্রেণি।
৩০। যান্ত্রিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য?
উঃ আদিম উপজাতীয় সমাজের বৈশিষ্ট্য।
৩১। ডিরাইভেশন কী?
উঃ যুক্তিহীন ক্রিয়াগুলোকে যখন মানুষ ন্যায়সঙ্গত যৌক্তিক জন এবং যথার্থ বলে প্রমাণ করে তখন তাই ডিরাইভেশন।
৩২। লালফিতার দৌরাত্ম কী?
উঃ ফাইল চাপা দিয়ে টাকা আদায় করাকে লাল ফিতার দৌরাত্ম বলে।
৩৩। ‘আদর্শ নমুনা’ ধারণাটি কোন সমাজ বিজ্ঞানীর?
উঃ ম্যাক্স ওয়েবার (Max weber)।
৩৪। কার্ল মার্কস-এর একটি বিখ্যাত বই-এর নাম লিখ।
উঃ Das Capital.
৩৫। Survival of the fittest কোন তত্ত্বের সাথে সম্পর্কিত?
উঃ সামাজিক বিবর্তন তত্ত্বের সাথে সম্পর্কিত।
৩৬। ‘First Principles’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ গ্রন্থটির রচয়িতা হলেন- হার্বার্ট স্পেন্সার (Spencer)।
৩৭। রেসিডিউস কী?
উঃ প্যারেটোর মতে Residues ভাবাবেগ নয়, ভাবাবেগের অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ।
৩৮। ‘The Mind and Society’ গ্রন্থের লেখক কে?
উঃ ভিলফ্রেডো প্যারেটো (Vilfredo Pareto)।
৩৯। ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটির প্রবক্তা কে?
উঃ ‘বিচ্ছিন্নতাবোধ’ তত্ত্বটির প্রবক্তা হলেন- কার্ল মার্কস।
৪০। ‘Class in itself’ কী?
উঃ Class for itself হচ্ছে উৎপাদন সম্পর্কের সাথে সম্পর্কিত শ্রেণির শ্রেণি সচেতনতা।
৪১। দৃষ্টবাদের প্রবক্তা কে?
কে সর্বপ্রথম সমাজবিজ্ঞানের বিজ্ঞানভিত্তিক গবেষণার সূত্রপাত dish করেন?
উঃ Auguste Comte (অগাস্ট কোঁৎ)।
৪২। ফরাসী বিপ্লবের একজন পথিকৃৎ চিন্তাবিদের নাম লিখ।
উঃ রুশো।
৪৩। অগাস্ট কোঁৎ বিমূর্ত বিজ্ঞানকে কয়টি শাখায় বিভক্ত করেন?
উঃ ৩ টি স্তর যথা- ১. ধর্মকেন্দ্রিক স্তর, ২. অধিবিদ্যাভিত্তিক স্তর ও ৩. দৃষ্টবাদী স্তর।
৪৪। ‘সমাজ হচ্ছে একটি জৈব সত্ত্বা”-উক্তিটি কার?
উঃ হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer)।
৪৫। “The mind and Society” – গ্রন্থের লেখক কে?
উঃ ভিলফ্রেডো প্যারেটো (Vilfredo Pareto)।
৪৬। লালফিতার দৌরাত্ম্য কী?
উঃ ফাইল চাপা দিয়ে টাকা আদায় করাকে লাল ফিতার দৌরাত্ম বলে ।
৪৭। ঐতিহ্যবাহী কর্তৃত্বের একটি উদাহরণ দাও।
উঃ ঐতিহ্যবাহী কর্তৃত্বের একটি উদাহরণ পিতৃতান্ত্রিক ১ ব্যবস্থায় পিতার কর্তৃত্ব।
৪৮। ডুর্খেইমের মতে, সামাজিক সংহতির ধরনসমূহ কী?
উঃ যান্ত্রিক সংহতি ও জৈবিক সংহতি।
৪৯। কার্ল মার্কস কোথায় জন্ম গ্রহণ করেন?
উঃ কার্ল মার্কস জার্মানীর প্রুশিয়ার ট্রিয়ার শহরে জন্মগ্রহণ করেন।
৫০। ‘Class in itself কী?
উঃ ‘Class for itself হচ্ছে উৎপাদন সম্পর্কের সাথে সম্পর্কিত শ্রেণির শ্রেণি সচেতনতা।

খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কী? ১০০%
২। ফরাসি বিপ্লব ও শিল্প বিপ্লব কী? ১০০%
৩। সামাজিক ক্রিয়া ও ঘটনা
কী? ১০০%
৪। সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতা কী? ১০০%
৫। সামাজিক বিবর্তন বলতে কি বুঝ? ১০০%
৬। বিচ্ছিন্নতাবোধ কী? ১০০%
৭। যৌক্তিক ক্রিয়া ও যুক্তিহীন ক্রিয়া কী? ১০০%
৮। আমলাতন্ত্র ও আদর্শ নমুনা কী? ১০০%
৯। রেসিডিউসের বৈশিষ্ট্য লিখ। ১০০%
১০। যুদ্ধভিত্তিক এবং শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য ও পার্থক্য লিখ। ১০০%
১১। হার্বার্ট স্পেনসার-এর জৈবিক সাদৃশ্যের তত্ত্বটি বর্ণনা কর। ৯৯%
১২। এশীয় পদ্ধতি কি? এর বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
১৩। সামাজিক সংহতি বলতে কী বুঝ? ৯৯%
১৪। কর্তৃত্ব কি? কর্তৃত্বের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
গ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। একটি স্বতন্ত্র বিষয় হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভবে ফরাসি বিপ্লবের ভূমিকা আলোচনা কর। ১০০%
২। হার্বার্ট স্পেন্সরের সামাজিক বিবর্তন তত্ত্ব পর্যালোচনা কর। ১০০%
৩। কার্ল মার্কসের ‘শ্রেণি সংগ্রাম’ তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৪। এমিল ডুর্খেইমের ‘আত্মহত্যা’ তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৫। ম্যাক্স ওয়েবারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
৬। প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বটি আলোচনা কর। ১০০%
৭। ম্যাক্স ওয়েবারের কর্তৃত্বের ধরনসমূহ ও ধারণা আলোচনা কর। ১০০%
৮। অগাস্ট কোঁৎ বর্ণিত ব্রয়স্তরের সূত্র আলোচনা কর। ১০০%
৯। সমাজবিজ্ঞান বিকাশে অগাস্ট কোঁৎ-এর অবদান মূল্যায়ন কর। ১০০%
১০। প্যারেটোর ‘এলিট চক্রাকার আবর্তন’ তত্ত্বটি আলোচনা কর। ১০০%
১১। এমিল ডুরখেইমের শ্রমবিভাজন তত্ত্ব আলোচনা কর। ৯৯%
১২। কাল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
১৩। ধর্মের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে এমিল ডুর্খেইমের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%
১৪। দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কোঁতের ধারণা ব্যাখ্যা কর। ৯৯%

Leave a Reply