
ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোন দশটি প্রশ্নের উত্তর দাও।]
১। CES, MRP, VMP.
উঃ CES: Constant Elasticity of Substitution.
২। প্রান্তিক উপযোগ কি?
উঃ অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে।
৩। ভোক্তার উদ্বৃত্ত কি?
উঃ কোন দ্রব্যের বাজার মূল্য অপেক্ষা এর ব্যবহারিক মূল্য অধিক হলে ভোক্তা যে পরিমাণ বাড়তি উপযোগ লাভ করে তাকে ভোক্তার উদ্বৃত্ত বলে।
৪। MRS কি?
উঃ দুটি দ্রবের মধ্যে একটির অতিরিক্ত একক পাওয়ার জন্য আরেকটি দ্রব্যের কতটা ছেড়ে দিতে হয়। সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে প্রান্তিক বিকল্প হার বলে ।
৫। সমজাতীয় দ্রব্য কি?
উঃ যে দ্রব্যের আকার-আকৃতি, আয়তন, ওজন, দাম, ব্যবহার প্রভৃতি একরকম তাকে সমজাতীয় দ্রব্য বলে।
৬। সম-উৎপাদন রেখা কাকে বলে?
উঃ সম-উৎপাদন রেখা বলতে এমন একটি রেখাকে বোঝায় যার প্রতিটি বিন্দুতে দুটো উপাদানের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান।
৭। স্থির ব্যয় কি?
উঃ উৎপাদন বেশি হোক কিংবা কম হোত কিংবা উৎপাদন কার্য সাময়িকভাবে স্থগিত থাকুক, তাসত্ত্বেও ফার্মের যেসব খরচ অপরিবর্তিত থাকে সেগুলোকে স্থির খরচ বলে।
৮। a12 = 0.3 বলতে কি বুঝায়?
উঃ ২নং শিল্পপণ্য 1 একক পণ্য উৎপাদনের জন্য ১নং শিল্পের নিকট থেকে 0.3 একক উপকরণ ক্রয় করে।
৯। স্বাভাবিক মুনাফা কি?
উঃ একজন উৎপাদনকারীর উৎপাদন ক্ষেত্রে যখন মোট আয় ও মোট ব্যয় পরস্পর সমান হয় তখন অর্জিত মুনাফাকে স্বাভাবিক মুনাফা বলে।
১০। দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার কি?
উঃ কোন বাজারে যদি একজনমাত্র ক্রেতা এবং একজনমাত্র বিক্রেতা থাকে তবে তাকে দ্বি-পাক্ষিক একচেটিয়া কারবার বলে।
১১। ব্লিস বিন্দু কি?
উঃ যে বিন্দুতে সামগ্রিক উপযোগ সম্ভাব্য রেখা সমাজকল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেই বিন্দুতে একক কাম্য বিন্দু তথা সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হয়, সেই বিন্দুকে ব্লিস বিন্দু বলে।
১২। সমাজকল্যাণ অপেক্ষক কি?
উঃ সমাজের সকল মানুষের কল্যাণের সাথে মোট কল্যাণের যে সম্পর্ক তাকে সমাজকল্যাণ অপেক্ষক বলে।
১৩। উপযোগ পরিমাপের একক কি?
উঃ উপযোগ পরিমাপের একক ইউটিল।
১৪। নিরপেক্ষ মানচিত্র কি?
উঃ একাধিক নিরপেক্ষ রেখা যদি একই চিত্রে পাশাপাশি নিরপেক্ষ রেখা যদি একই চিত্রে পাশাপাশি উপস্থাপন
করা হয় তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলে।
১৫। বাজেট রেখার ঢাল কি?
উঃ বাজেট রেখার ঢাল হলো দুটি দ্রব্যের দামের অনুপাত।
১৬। গিফেন দ্রব্য কাকে বলে?
উঃ যেসব দ্রব্যের দাম বাড়লে চাহিদা না কমে বরং বৃদ্ধি পায় তাকে গিফেন দ্রব্য বলে।
১৭। হীরক পানি ধাঁধার সমাধান কি?
উঃ অধ্যাপক মার্শাল কোনো দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে প্রান্তিক উপযোগের অবদান হেতু হীরক ও পানির ধাঁধার যে সমাধান দিয়েছেন তাকেই মূলত হীরক পানি ধাঁধার সমাধান বলে।
১৮। স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় ভোগ রেখা কেমন হয়?
উঃ স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে আয় ভোগ রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়।
১৯। দাম-ভোগ রেখা কখন লম্ব অক্ষের সমান্তরাল হয়?
উঃ নামের পরিবর্তন হলেও কোনো পণ্যের ভোগের পরিবর্তন না হলে PCC রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়।
২০। আয়ের ক্ষতিপুরণমূলক পরিবর্তন বলতে কী বুঝ?
উঃ দাম প্রভাব থেকে আয় প্রভাবকে বাদ দিয়ে যে বিকল্প প্রভাব পাওয়া যায় তার ভিত্তিকে আয়ের
ক্ষতিপূরণমূলক পরিবর্তন বলে।
২১। উৎপাদন কি?
উঃ অর্থনীতিতে উৎপাদন বলতে নতুন উপযোগ সৃষ্টি করাকে বোঝায়।
২২। অসমজাতীয় উৎপাদন অপেক্ষক কাকে বলে?
উঃ নির্দিষ্ট অনুপাতে কোন অপেক্ষকের স্বাধীন চলকগুলোকে পরিবর্তন করা হলে, একই অনুপাতে অপেক্ষকের মানের যদি পরিবর্তন না হয়, তবে এমন অপেক্ষককে অসমজাতীয় বা নন-হোমোজেনাস উৎপাদন অপেক্ষক বলে।
২৩। প্রান্তিক কারিগরি বিকল্পন হার কাকে বলে?
অথবা, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলতে কি বুঝ?
অথবা, MRTS কি?
উঃ উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানের নিয়োগ বৃদ্ধি করতে গেলে অপর উপাদানটির নিয়োগ যে হারে কমাতে হয় তাকে উপাদান দুইটির প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলে।
২৪। অয়েলার তত্ত্বটি কি?
উঃ Leonhard Euler উৎপাদন কাজে নিয়োজিত উপকরণসমূহের মাঝে কিভাবে পারিশ্রমিক মূল্য বণ্টন করা হবে সে ব্যাপারে যে বক্তব্য প্রদান করেন এটিই অয়লার তত্ত্ব নামে পরিচিত।
২৫। নিম খাজনা কাকে বলে?
অথবা, অর্থনৈতিক খাজনা কাকে বলে?
উঃ মানুষের সৃষ্টি উৎপাদনের পরিমাণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় তাকে নিম খাজনা বলে ।
২৬। অভ্যন্তরীণ ব্যয় সংকোচন কাকে বলে?
উঃ ফার্ম বা শিল্পের পরিধি বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয়ের হ্রাস পাওয়াকে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন বলে।
২৭। AFC রেখার আকৃতি কীরূপ?
উঃ AFC রেখার আকৃতি সমপরাবৃত্তাকার হয়।
২৮। পরিবর্তক স্থিতিস্থাপকতা কী?
উঃ যদি X ও Y দুটি পরিবর্তক দ্রব্য হয় এবং X দ্রব্যের দামের শতকরা পরিবর্তন হয় এই দুইয়ের
অনুপাতকেই বলা হয় পরিবর্তক স্থিতিস্থাপকতা।
২৯। পূর্ণপ্রতিযোগিতায় ফার্মের AR এবং MR সমান হয় কেন?
উঃ পূর্ণপ্রতিযোগিতায় দাম স্থির থাকে বলে ফার্মের AR এবং MR সমান হয়।
৩০। একচেটিয়া ক্ষমতার মাত্রা নির্ণয়ের সূত্রটি লিখ।
অথবা, একচেটিয়া ক্ষমতা পরিমাপের লারনার সূচকটি লিখ।
উঃ একচেটিয়া ক্ষমতার মাত্রা নির্ণয়ের সূত্রটি হলো
P – MC/P.
৩১। মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন কত?
উঃ মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য (০) হয়।
৩২। প্রযুক্তি মেট্রিক্স কী?
উঃ অভেদ ম্যাট্রিক্স থেকে উপাদান সহগ ম্যাট্রিক্স বিয়োগ করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রযুক্তি ম্যাট্রিক্স
বলে।
৩৩। মৃতভার ক্ষতি কি?
উঃ ভারসাম্য উৎপাদন কম এবং দ্রব্যের বাজার দাম বেশি হওয়ার কারণে ভোক্তার এবং উপাদকের উদ্বৃত্তের যে নিট ক্ষতি হয় তাকে মৃতভার ক্ষতি বলে।
৩৪। উন্মুক্ত মডেল কি?
উঃ যে উপাদান-উৎপাদন মডেলে আন্তঃশিল্পের প্রবাহ ছাড়াও প্রাথমিক উপকরণ ও চূড়ান্ত চাহিদা বিবেচনা করা হয় তাকে উন্মুক্ত মডেল বলে।
৩৫। আংশিক ভারসাম্য কি?
উঃ যে ভারসাম্য ব্যাখ্যায় শুধু দুটি চলকের পরিবর্তনীয়তা বিবেচনা করা হয় এবং অন্যান্য সকল চলক অপরিবর্তনীয় বিবেচনা করা হয় তাকে আংশিক ভারসাম্য বলে।
৩৬। সামগ্রিক ভারসাম্য কি?
অথবা, সাধারণ ভারসাম্য কি?
উঃ অর্থনীতির বিভিন্ন খাতের অসংখ্য দ্রব্য ও উপকরণের সমষ্টি চাহিদা ও যোগানের সমতা সাপেক্ষে সামগ্রিক আয় ও ব্যয়ের মধ্যে সমতা বিধানের যে পদ্ধতির অধীনে করা হয় তাকে সামগ্রিক ভারসাম্য বলে।
৩৭। ভারসাম্যের একত্ব কি?
উঃ যদি চাহিদা ও যোগান রেখা পরস্পরকে কোনো একটি বিন্দুতে ছেদ করে তবে সেই বিন্দুকে বলা হয়
ভারসাম্য বিন্দু। একক ভারসাম্য বিন্দুকে ভারসাম্যের একত্ব বলে।
৩৮। কল্যাণমূলক অর্থনীতি কি?
উঃ সমাজের কল্যাণের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অর্থনৈতিক অবস্থাসমূহের মূল্যায়ন নিয়ে অর্থনীতির যে অংশে
আলোচনা করা হয় তাকেই কল্যাণমূলক অর্থনীতি বলে।
৩৯। প্যারেটো কাম্যতা কি?
উঃ প্যারেটোর মতে, সামাজিক কাম্যতা এমন একটি অবস্থা যেখানে উৎপাদনের উপাদানের পুনর্বণ্টন দ্বারা কোনো ব্যক্তিকে ক্ষতিগ্রস্থ না করে অপর ব্যক্তিদের কল্যাণ বৃদ্ধি করা যায় না।
খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)
১। সংখ্যাগত উপযোগ ও পর্যায়গত উপযোগের পার্থক্য লিখ। ১০০%
২। পূর্ণ প্রতিযোগিতামূলক ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য দেখাও। ১০০%
৩। আংশিক ভারসাম্য ও সামগ্রিক ভারসাম্যের পার্থক্য লিখ। ১০০%
৪। ব্যক্তির শ্রম যোগানরেখা পশ্চাৎগামী হয়-ব্যাখ্যা কর। ১০০%
৫। উপাদান উৎপাদন বিশ্লেষণে হকিন্স-সাইমন শর্তটি ব্যাখ্যা কর। ১০০%
৬। কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্যগুলো লিখ। ১০০%
৭। স্বল্পকালীন গড় খরচ রেখা ইংরেজি ‘U’ অক্ষরবিশিষ্ট হয় কেন? ১০০%
৮। মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাও। ১০০%
৯। ভোক্তার উদ্ধৃত্তের ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
অথবা, পরিবর্তক প্রভাব ধারণাটি ব্যাখ্যা কর। ৯৯%
১০। নিম খাজনা ধারণাটি ব্যাখ্যা কর। ১০০%
অথবা, দ্বিতীয় সর্বোত্তম তত্ত্বটি ব্যাখ্যা কর।
১১। দেখাও যে, একচেটিয়া কারবারে যোগান রেখা নেই? ৯৯%
১২। কল্যাণ পরিমাপের নির্ণায়কসমূহ আলোচনা কর। ৯৯%
১৩। দেখাও যে, কব-ডগলাস উৎপাদন অপেক্ষক অয়লারের তত্ত্ব সিদ্ধ করে। ৯৯%
১৪। প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা MRTS বলতে কি বুঝ? ৯৮%
১৫। বদ্ধ ও মুক্ত উপাদান-উৎপাদন মডেলের পার্থক্য নির্দেশ কর। ৯৯%
গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন)
১। (ক) বাজেট রেখা কি? নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
(খ) নিরপেক্ষ রেখা কি? নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
২। (ক) সমউৎপাদন রেখা কি? সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো লিখ ১০০%
(খ) মাত্রাগত উৎপাদন কি? বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন ব্যাখ্যা কর। ১০০%
৩। (ক) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য বিশ্লেষণ কর। ১০০%
(খ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যসমূহ লিখ। ৯৯%
৪। (ক) বণ্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
(খ) সমালোচনাসহ রিকার্ডোর খাজনা তত্ত্বটি ব্যাখ্যা কর। ১০০%
৫। সামগ্রিক ভারসাম্য কি? ওয়ালরাস-ক্যাসেলের সামগ্রিক ভারসাম্য মডেলটি ব্যাখ্যা কর। ১০০%
৬। (ক) অনির্ণেয়তার সমস্যা কি? ১০০%
(খ) প্যারেটো কাম্যতা অর্জনে ভোগ ও উৎপাদনের প্রান্তিক শর্ত দুটো আলোচনা কর। ১০০%
৭। (ক) চিত্রের মাধ্যমে মৃতভার ক্ষতি ব্যাখ্যা কর। ১০০%%
(খ) একচেটিয়া বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা কর। ১০০%
৮। (ক) CES উৎপাদন অপেক্ষক বলতে কি বুঝ? ১০০%
(খ) প্রমাণ কর যে, CES উৎপাদন অপেক্ষক স্থির মাত্রার উৎপাদন নির্দেশ করে। ১০০%
৯। উৎপাদন বন্ধের বিন্দু কাকে বলে? চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ১০০%
১০। (ক) শ্রমের চাহিদাকে উদ্ভূত চাহিদা বলা হয়, কেন? ৯৯%
(খ) VMP, MRP, AFC ও MFC ধারণা গুলো ব্যাখ্যা কর। ৯৯%
১১। তিনটি শিল্পের উপাদান সহগ ম্যাট্রিক্স ও চূড়ান্ত চাহিদা ভেক্টর নিম্নরূপ :
[0.2 0.1 0.3] [55]
A = [0.4 0.3 0.1], d = [65]
[0.1 0.2 0.4] [35]
শিল্প তিনটির উৎপাদন স্তর নির্ণয় কর।
১২। পূর্ণপ্রতিযোগিতার বাজারে ফার্মের স্বল্পকালীন ও দীর্ঘকালীন ভারসাম্য অবস্থার পার্থক্য ব্যাখ্যা কর। ৯৯%
১৩। (ক) কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের পরামিতিগুলোর তাৎপর্য লিখ। ৯৯%
(খ) কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের পরিবর্তক স্থিতিস্থাপকতা নির্ণয় কর। ৯৯%

Leave a Reply