ষষ্ঠ অধ্যায়, রাজনীতি,

ক-বিভাগ

রাষ্ট্র কী?
উত্তর : সাধারণত রাষ্ট্র বলতে আমরা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত এক আবশ্যিক সংগঠনকে বুঝে থাকি।
রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?
উত্তর : রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ষোলো শতকের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি ।
“রাষ্ট্র হলো কতকগুলো পরিবার ও গ্রামের সমষ্টি”- কার উক্তি?
উত্তর : এরিস্টটল এর উক্তি।
রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
উত্তর : রাষ্ট্র গঠনের উপাদান ৪টি।
রাষ্ট্র গঠনের প্রধান উপাদান কী?
উত্তর : রাষ্ট্র গঠনের প্রধান জনগণ।
রাষ্ট্রের উপাদানগুলো লিখ।
উত্তর : জনসমষ্টি, ভূখণ্ড, সার্বভৌমত্ব ও সরকার এ চারটি অপরিহার্য উপাদান নিয়ে রাষ্ট্রের সৃষ্টি।
জন লকের মতে, রাষ্ট্রের উদ্দেশ্য কী?
উত্তর : জন লকের মতে, মানবসমাজের মঙ্গল সাধন করা রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হলেও সম্পত্তির সংরক্ষণ করাই হলো তার চরমতম উদ্দেশ্য।
Bureaucracy শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর : ব্যুৎপত্তিগত অর্থে ইংরেজি Bureaucracy শব্দটি ফরাসি শব্দ Bureau এবং গ্রিক শব্দ Kratein এ দুটি শব্দ
হতে উদ্ভূত।
Bureau and Kratein শব্দের অর্থ কী?
উত্তর : Bureau অর্থ দফতর এবং Kratein শব্দের অর্থ শাসনব্যবস্থা।
আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : আমলাতন্ত্রের জনক Max Weber
‘Essays in Sociology’ কার লেখা?
উত্তর : ‘Essays in Sociology’ গ্রন্থটি Max Weber এর লেখা।
Bureaucracy শব্দের অর্থ কী?
উত্তর : Bureaucracy শব্দের অর্থ দফতর নির্ভর শাসনব্যবস্থা।
আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।
উত্তর : আমলাতন্ত্র বলতে নিযুক্ত কর্মচারীগণের এক বৃহদায়তন সংগঠনকে বুঝায়। যারা সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সুব্যবস্থিতভাবে পরস্পর সম্পর্কযুক্ত থেকে কাজ করে।
রাজনৈতিক দলের সংজ্ঞা দাও।
উত্তর : সাধারণভাবে রাজনৈতিক দল বলতে এমন একদল নাগরিকের সমষ্টিকে বুঝায়, যারা কমবেশি সংঘবদ্ধ এবং নির্বাচনের মাধ্যমে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে এবং ক্ষমতা দখলের পর তাদের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশ পরিচালনা করে।
বাংলাদেশের দল ব্যবস্থার প্রধান ভিত্তি কী?
উত্তর : বাংলাদেশের দল ব্যবস্থার মূলভিত্তি হচ্ছে দুটি-ধর্মীয় উপাদান ও অর্থনৈতিক উপাদান।
স্থানীয় সরকার কাকে বলে?
উত্তর : স্থানীয় সরকার বলতে বুঝায়, স্থানীয় পর্যায়ে সরকার ব্যবস্থা অর্থাৎ কর্পোরেশন, পৌরসভা, জেলা, থানা, ইউনিয়ন, ও পঞ্চায়েত এবং অপরাপর সংস্থার কর্মতৎপরতা।
বাংলাদেশে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?
উত্তর : বাংলাদেশে বর্তমানে ৪,৫৫৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কত সালে?
উত্তর : ১৯৭৬ সালে ‘বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স’ জারি হয়।
মহিলা সদস্য ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৯৭ সালের আইন অনুযায়ী তিনজন মহিলা সদস্য ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে মনোনীত হন।
ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত হয়?
উত্তর : ইউনিয়ন পরিষদ ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়।
গ্রাম পরিষদের পরিবর্তে গ্রাম সরকার বিল পাস করা হয় কত সালে?
উত্তর : ২০০৩ সালে গ্রাম পরিষদের পরিবর্তে গ্রাম সরকার বিল পাস করা হয়।
গ্রাম পরিষদ কত সালে হয়?
উত্তর : গ্রাম পরিষদ ১৯৯৬ সালে হয়।
গ্রাম সরকার গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৮০ সালের ৩০ এপ্রিল সাভারের জিরাবো গ্রামে প্রথম গ্রাম সরকার গঠিত হয়।
উপজেলা পরিষদ বিল কবে পাস হয়?
উত্তর : উপজেলা পরিবদ ২০০৯ সালে পাস হয়।
গ্রাম সরকারের সদস্য কত জন?
উত্তর : গ্রাম পরিষদে ১ জন চেয়ারম্যান, ১ জন উপদেষ্টা, ১০ জন পুরুষ সদস্য ও ৩ জন মহিলা সদস্য থাকবেন।
গ্রাম পরিষদের মেয়াদ কত দিন?
উত্তর : গ্রাম পরিষদের মেয়াদ ৫ বছর।
সরকারের সমস্যা কী?
উত্তর : শাসন কর্তৃত্ব ও স্বাধীনতার মধ্যে সমন্বয়সাধন করাই সরকারের সবচেয়ে বড় সমস্যা।
ইউনিয়ন পরিষদের সদস্য কত জন?
উত্তর : ইউনিয়ন পরিষদের সদস্য ১৩ জন।
জেলা প্রশাসন কী?
উত্তর : জেলা প্রশাসন হলো জেলারূপে নির্দিষ্টকৃত এলাকায় সরকারের সার্বিক কার্যক্রম।
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বুঝ?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে একটি জাতীয় চলমান রাজনীতি সম্পর্কে মনোভাব, বিশ্বাস এবং অনুভূতির সমষ্টিই হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি ।
বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উত্তর : বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর হলো ইউনিয়ন পরিষদ।
গণতন্ত্রে সরকার কয় ধরনের?
উত্তর : গণতন্ত্রে সরকার ৩ ধরনের। যথা : ক. এক দলীয়, খ. দ্বি-দলীয়, গ. বহু দলীয় সরকার ব্যবস্থা।
দ্বি-দলীয় সরকার কী কী?
উত্তর : দ্বি-দলীয় সরকার হচ্ছে- ক. অস্পষ্ট দ্বি-দলীয় ও খ. সুস্পষ্ট দ্বি-দলীয়
“If there is no opposition, there is no democracy”- কার উক্তি?
উত্তর : “If there is no opposition, there is no democracy”- Iron Jenings এর উক্তি।
স্বার্থের গ্রন্থীকরণ কী?
উত্তর : বিভিন্ন ধরনের স্বার্থের মধ্যে সমন্বয় সাধন করা হলো স্বার্থের গ্রন্থীকরণ।
কোয়ালিশন সরকার কী?
উত্তর : সকলের অংশগ্রহণে জোটবদ্ধ সরকার হচ্ছে কোয়ালিশন সরকার।
মুসলিম লীগ গঠিত হয় কবে?
উত্তর : মুসলিম লীগ গঠিত হয় ১৯৪৯ সালে।
আওয়ামী লীগ কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯৫৫ সালে আওয়ামী লীগ গঠিত হয়।
যুক্তফ্রন্ট কত সালে ক্ষমতায় অধিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৪ সালে।
১৯৫৪ সালে আওয়ামী লীগ কত আসন পায়?
উত্তর : ১৯৫৪ সালে আওয়ামী লীগ ২১৯ আসনের মধ্যে ১৪৩ আসন পায়।
বাংলাদেশের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কী?
উত্তর : বাংলাদেশের রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র।
‘Aspects of Political Development’ কার গ্রন্থ?
উত্তর : ‘Aspects of Political Development’ গ্রন্থটি হচ্ছে Lucian Pye এর।
‘Man on the Horseback’ কার লেখা?
উত্তর : ‘Man on the Horseback’ গ্রন্থটি S.E. Finer এর লেখা।
“প্রকৃতির রাজ্যে মানুষের জীবন নিঃসঙ্গ, দারিদ্র, নোংরা, পাশবিক ও ক্ষণস্থায়ী”- কার উক্তি?
উত্তর : টমাস হবসের।
এলমন্ড ও ভার্বা কত ধরনের রাজনৈতিক সংস্কৃতির কথা বলেন?
উত্তর : ৩ ধরনের।
‘A state is people organized for law with in a definite territory- কার উক্তি?
উত্তর : উড্রো উইলসন এর উক্তি।
টমাস হবসের বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর : Leviathan.
গণতন্ত্রের রক্ষক কে?
উত্তর : গণতন্ত্রের রক্ষক শক্তিশালী স্থানীয় সরকার।
বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ কী কী?
উত্তর : বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ হচ্ছে- গ্রাম পরিষদ, ইউনিয়ন পরিষদ, থানা/উপজেলা পরিষদ, জেলা পরিষদ।

খ-বিভাগ

প্রশ্ন॥১॥ রাষ্ট্র কী?
প্রশ্ন॥২। রাষ্ট্রের উপাদানসমূহ বর্ণনা কর।
প্রশ্ন॥৩॥ আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য আলোচনা কর।
প্রশ্ন॥৪॥ রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক লিখ।
প্রশ্ন॥৫॥ রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷৬৷ রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য লিখ।
প্ৰশ্ন৷॥৭॥আমলাতন্ত্রের সংজ্ঞা দাও ।
প্ৰশ্ন॥৮॥আদর্শ আমলাতন্ত্র কী? আদর্শ আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লিখ ।
প্রশ্ন॥৯॥আমলাতন্ত্রের চারিত্রিক বৈশিষ্ট্য লিখ ।
প্ৰশ্ন৷১০৷আমলাতন্ত্রের সাংগঠনিক বৈশিষ্ট্য লিখ ।
প্রশ্ন৷৷১১৷ আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা লিখ ।
প্রশ্ন৷৷১২৷৷ রাজনৈতিক দলের সংজ্ঞা লিখ ।
প্রশ্ন॥১৩৷ বাংলাদেশের রাজনৈতিক দলের গুণাবলি লিখ।
প্রশ্ন৷১৪৷ বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্যা লিখ।
প্রশ্ন৷১৫৷ বাংলাদেশের দল ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্ন৷১৬৷৷ রাজনৈতিক সংস্কৃতি কী?
প্রশ্ন৷৷১৭৷৷ রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য লিখ ।
প্রশ্ন॥১৮৷৷ রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ কী কী?
প্রশ্ন॥১৯৷ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গতিপ্রকৃতি আলোচনা কর।
প্রশ্ন৷২০।বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর।
প্রশ্ন৷৷২১৷৷ রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক সামাজিকীকরণের মধ্যে সম্পর্ক আলোচনা কর।
প্রশ্ন৷২২৷ সংসদীয় শাসনব্যবস্থা কী?
প্রশ্ন৷৷২৩৷৷ বাংলাদেশের সংসদীয় শাসনব্যবস্থা প্রবর্তিত হয় কীভাবে?
প্রশ্ন৷৷২৪৷৷ সুশাসন বলতে কী বুঝ?
প্ৰশ্ন৷৷২৫৷৷ ক্ষমতা কাঠামো বলতে কী বুঝায়?
প্রশ্ন৷২৬৷ নারীর ক্ষমতায়ন কী?
প্রশ্ন॥২৭॥ সরকারের সমস্যা বলতে কী বুঝ?
প্রশ্ন৷২৮৷ স্থানীয় সরকার কী?
প্রশ্ন॥২৯৷ স্থানীয় সরকারের সমস্যাবলি উল্লেখ কর।
প্রশ্ন৷৩০৷ স্থানীয় সরকারের সমস্যা সমাধানের উপায় কী?
প্রশ্ন॥৩১৷ বাংলাদেশের স্থানীয় সরকারের গুরুত্ব লিখ।
প্ৰশ্ন৷৷৩২৷ তুমি কি মনে কর গ্রাম সরকার একটি যথার্থ স্থানীয় সরকার?
প্রশ্ন৷৩৩৷গ্রাম সরকারের গঠন কাঠামো সম্পর্কে লিখ ।
প্রশ্ন৷৩৪॥ পল্লিউন্নয়নে গ্রাম সরকারের ভূমিকা লিখ।
প্রশ্ন॥৩৫ ॥জেলা প্রশাসন কী?
প্ৰশ্ন৷৩৬৷৷ জেলা প্রশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা কর ।
প্ৰশ্ন৷৷৩৭৷ উপজেলা প্রশাসন কী?
প্ৰশ্ন৷৩৮৷ উপজেলা পরিষদের গঠন ও উদ্দেশ্য লিখ ।
প্রশ্ন৷৩৯৷ পৌরসভা কী? এর উৎপত্তি লিখ ।
প্রশ্ন॥৪০॥ পৌরসভার গঠন প্রক্রিয়া আলোচনা কর।
প্রশ্ন৷৪১৷ পৌরসভার আয়ের উৎস লিখ।
প্রশ্ন॥৪২৷ ইউনিয়ন পরিষদের গঠন আলোচনা কর ।

গ-বিভাগ

প্রশ্ন॥১॥ রাষ্ট্র কী? রাষ্ট্রের উপাদানসমূহ বর্ণনা কর।
প্রশ্ন৷॥২॥ আধুনিক রাষ্ট্রের কার্যাবলি আলোচনা কর
প্ৰশ্ন৷৩৷৷ রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
প্রশ্ন॥৪॥ আমলাতন্ত্র কাকে বলে? আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
প্ৰশ্ন॥৫॥ একটি আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর ।
প্ৰশ্ন৷৬৷ আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা দেখা দেয় কেন?
প্রশ্ন॥৭॥ আমলাতন্ত্রে নিয়ন্ত্রণে উপায়সমূহ আলোচনা কর।
প্রশ্ন॥৮॥ বাংলাদেশের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য লিখ।
প্রশ্ন॥৯॥বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় আমলাতন্ত্রের ভূমিকা পর্যালোচনা কর।
প্রশ্ন৷১০৷৷বাংলাদেশের রাজনীতিতে সামরিক আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর ।
প্রশ্ন৷১১৷৷ বাংলাদেশের রাজনৈতিক দলের প্রকৃতি ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷৷১২৷৷ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলের চরিত্র ও কারণসমূহ আলোচনা কর ।
প্রশ্ন॥১৩। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷১৪৷ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আলোচনা কর।
প্ৰশ্ন৷ ১৫৷ বাংলাদেশে রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৷১৬৷ সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা ব্যাখ্যা কর।
প্রশ্ন১৭৷ বাংলাদেশের সুশাসনের সমস্যা ও সম্ভাবনার বর্ণনা দাও।
প্রশ্ন৷৷১৮৷৷ বাংলাদেশের দল ব্যবস্থার ভিতরে গণতান্ত্রিক চর্চা কতটুকু কার্যকর রয়েছে বলে তুমি মনে কর?
প্রশ্ন৷৷১৯৷ বাংলাদেশে এত অধিক রাজনৈতিক দল গড়ে ওঠার কারণ কী? উপযুক্ত উদাহরণসহ বিশ্লেষণ কর।
প্ৰশ্ন৷৷২০৷৷ তুমি কি মনে কর বর্তমানে বিরোধী দলের ভূমিকা যথার্থ? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
প্রশ্ন৷৷২১৷৷ সংসদীয় ব্যবস্থা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ আলোচনা কর।
প্রশ্ন৷২২৷৷ রাজনৈতিক সংস্কৃতির ধরন আলোচনা কর।
প্রশ্ন৷২৩৷৷ রাজনৈতিক সংস্কৃতির গুরুত্ব লেখ।
প্রশ্ন৷২৪৷ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির গতিপ্রকৃতি বর্ণনা কর ।
প্ৰশ্ন৷৷২৫৷৷ বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
প্রশ্ন৷২৬৷ বাংলাদেশের সমকালীন রাজনীতির প্রেক্ষাপটে রাজনৈতিক সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যা কর।
প্রশ্ন৷২৭৷৷ স্বাধীনোত্তর সময়ে পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের সাংস্কৃতিক আগ্রাসন সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷২৮৷৷ আধুনিক সরকারের সমস্যাবলি পাঠের গুরুত্ব আলোচনা কর।
প্রশ্ন৷৷২৯৷৷ আধুনিক সরকারে সমস্যাসমূহ আলোচনা কর ।
প্রশ্ন৷৩০৷ গ্রাম সরকারের পটভূমি আলোচনা কর।
প্রশ্ন৷৩১৷৷ গ্রাম সরকারের কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন৷৩২৷ স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো কী? আলোচনা কর ।
প্রশ্ন৷৩৩৷৷ বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসনের ক্রমবিবর্তনের ইতিহাস বর্ণনা কর।
প্রশ্ন৷৩৪৷ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
প্রশ্ন৷৩৫৷৷স্থানীয় সরকারের সমস্যাবলি সমাধানের উপায় আলোচনা কর।
প্ৰশ্ন৷৩৬৷ গণতান্ত্রিক ব্যবস্থায় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ভূমিকা মূল্যায়ন কর।
প্ৰশ্ন৷৷৩৭৷৷ বাংলাদেশের স্থানীয় সরকারের বা মাঠ পর্যায়ের প্রশাসনের সমস্যাবলি সম্পর্কে আলোচনা কর।
প্রশ্ন।।৩৮।। জেলা প্রশাসনের কার্যাবলি আলোচনা কর।

প্ৰশ্ন৷৷৩৯৷৷ উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥৪০॥ পৌরসভার ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা কর ।
প্রশ্ন৷৷ ৪১৷৷ পল্লিউন্নয়নে ইউনিয়ন পরিষদের অবদান/কার্যাবলি আলোচনা কর।
প্ৰশ্ন৷৪২৷৷ ইউনিয়ন পরিষদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
প্রশ্ন॥৪৩৷৷ কেন্দ্রীয় সরকার কীভাবে স্থানীয় সরকারের উপর নিয়ন্ত্রণ করে? আলোচনা কর।
প্রশ্ন॥৪৪॥ কোন রাষ্ট্রের রাজনীতির উপর সংস্কৃতির প্রভাব আলোচনা কর।

পরবর্তী পরীক্ষার রকেট স্পেশাল সাজেশন পেতে হোয়াটস্যাপ করুন: 01979786079
or 01773270077

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*